ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁতীদলের আলোচনা সভা সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ১০ জুলাই জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে মানববন্ধন পটিয়া প্রেস ক্লাব কার্যালয় দখলচেষ্টার অভিযোগে থানায় অভিযোগ অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ‘শর্ত সাপেক্ষে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা’ মানিকগঞ্জে পতাকা টাঙাতে গিয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু সিংড়ায় তিন কুকুর টেনে তুলল মায়ের বস্তাবন্দি মরদেহ! কোথায় আমাদের সতর্ক থাকা উচিত? ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াত ইসলামও ইসলাম নয় শাহরাস্তিতে সরকারি গাছ কাটার ঘটনায় বিএনপি নেতার সাফাই নারায়ণগঞ্জে ময়লার গাড়িরচাপায় ছাত্রদল নেতাসহ নিহত ২ বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান ‘স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ’ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় পদ্মা সেতুতে সৌরবিদ্যুতের ইতিবাচক প্রভাব, এক মাসেই সাড়ে ৪ লাখ টাকা সাশ্রয় বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বয়স বৃদ্ধি ও বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামোর সুপারিশ হেডফোন লাগিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় কিশোর নিহত গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তার সিলেটে স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু, মরদেহর ময়নাতদন্ত না করতে চিরকুট! রাজস্ব বাড়ানোর চ্যালেঞ্জ: এনবিআরের লক্ষ্য কতটা বাস্তবসম্মত? ভূমিকম্পে ক্ষতির বড় কারণ শুধু কম্পন নয়, বরং খারাপ মানের ডিজাইন ও নির্মাণ পাকিস্তানে টিটিপি’র হামলায় ৬ আধাসামরিক বাহিনীর সদস্য নিহত চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, শৃঙ্খলা ফেরাতে ৬ নির্দেশনা জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক সালাম চীনের পরিবেশবান্ধব গাড়ি রপ্তানি দ্বিগুণ বেড়েছে শেয়ারবাজার কেলেঙ্কারিতে ১৪৯৬ কোটি টাকা জরিমানা: অর্থমন্ত্রী ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু ডাক সেবায় আসছে অটোমেশন পদ্ধতি: ডাক ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী চীনের উসিতে চালু হলো ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল
Nagad desktop

খালেদা জিয়ার মৃত্যুতে বিএসপি চেয়ারম্যানের শোক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ পিএম
খালেদা জিয়ার মৃত্যুতে বিএসপি চেয়ারম্যানের শোক
বেগম খালেদা জিয়া-ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও গণতান্ত্রিক সংগ্রামে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।

এক শোকবার্তায় তিনি বলেন, 'শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমের সহধর্মিণী বেগম খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক সংগ্রামের এক আপসহীন নেত্রী। তার রাজনৈতিক জীবন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি গুরুতর অসুস্থ হওয়ার পরও চিকিৎসার জন্য বিদেশে যাননি। তিনি আজীবন মানুষের মধ্যে বেঁচে থাকবেন অনুপ্রেরণার উৎস হিসেবে।'

তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বলেন, 'মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। একইসঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানান।

রিফাত/

পটিয়া প্রেস ক্লাব কার্যালয় দখলচেষ্টার অভিযোগে থানায় অভিযোগ

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:২৪ পিএম
পটিয়া প্রেস ক্লাব কার্যালয় দখলচেষ্টার অভিযোগে থানায় অভিযোগ
ছবি: সংগৃহীত

পটিয়া প্রেস ক্লাব কার্যালয়ে অনধিকার প্রবেশ, দখলচেষ্টা, বিশৃঙ্খলা সৃষ্টি ও সংবাদকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) পটিয়া প্রেস ক্লাবের সভাপতি নুর হোসেন পটিয়া থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে বলা হয়, মঙ্গলবার সকাল ১১টার দিকে পটিয়া প্রেস ক্লাব কার্যালয়ে ক্লাবের সদস্যদের নিয়ে একটি জরুরি সভা চলাকালে অভিযুক্তরা বহিরাগত ১৫-২০ জনকে সঙ্গে নিয়ে কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তারা সভায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং প্রেস ক্লাবের কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা চালান।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে সভার রেজুলেশন খাতা জোরপূর্বক কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং উপস্থিত সংবাদকর্মীদের ক্লাব কার্যালয় থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পটিয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে চলে যান।

অভিযোগকারী নুর হোসেন দাবি করেন, এর আগেও কয়েকজন অভিযুক্ত প্রেস ক্লাব কার্যালয় দখলের চেষ্টা করেছিলেন। তবে প্রেস ক্লাবের সদস্যদের বাধার মুখে তারা সফল হতে পারেননি।

এ বিষয়ে পটিয়া থানার পক্ষ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

রাফিউল আকরাম আলভী/এসএন

মানিকগঞ্জে পতাকা টাঙাতে গিয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:০৬ পিএম
মানিকগঞ্জে পতাকা টাঙাতে গিয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু
নিহত ব্রাজিল সমর্থক ফয়সাল হোসেন। ছবি: পরিবারের সৌজন্যে

মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় আম গাছে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফয়সাল হোসেন (১৮) নামে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে তাসনুভা ফিলিং স্টেশন চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল ভাটবাউর এলাকার মুন্নু মিয়ার ছেলে এবং তিনি ওই ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, বিকেলে ফিলিং স্টেশনের একটি আমগাছে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল আহত হয়। পরে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আসাদ/নাঈম

সিংড়ায় তিন কুকুর টেনে তুলল মায়ের বস্তাবন্দি মরদেহ!

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:৪৮ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৯:৪৯ পিএম
সিংড়ায় তিন কুকুর টেনে তুলল মায়ের বস্তাবন্দি মরদেহ!
ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া এলাকায় ছেলের বাড়ির পাশের একটি ডোবা থেকে মায়ের বস্তাবন্দি মরদেহ টেনে তুলেছে তিনটি পথকুকুর। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বড় ছেলে শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধা মারিয়া বেগম ওরফে শরিফা (৭৮) একই এলাকার মৃত মোজাহার আলীর স্ত্রী। তিনি গত ২৫ মে, অর্থাৎ ঈদের তিন দিন আগে থেকে নিখোঁজ ছিলেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা ও গ্রামপ্রধান আলামিন জানান, নিহতের চার ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে স্বামীর বাড়িতে থাকেন। বড় ছেলেসহ তিন ছেলের বাড়ি পাশাপাশি, আরেক ছেলে কিছু দূরে পৃথক বাড়িতে বসবাস করেন।

প্রায় চার-পাঁচ বছর আগে মারিয়া বেগমের স্বামী মারা যান। এরপর থেকে বড় ছেলে শহিদুল ইসলাম মাকে নিজের বাড়িতে রাখতেন এবং তার সেবাযত্ন করতেন। এতে সন্তুষ্ট হয়ে মারিয়া বেগম একটি সিদ্ধান্ত নেন। শহিদুল আজীবন তার দেখাশোনা করবেন এ শর্তে নিজের নামে থাকা পাঁচ কাঠা জমি তাকে লিখে দেন।

বিষয়টি জানাজানি হলে অপর তিন ছেলে ও এক মেয়ে মায়ের ওপর অভিমান করে তার সঙ্গে যোগাযোগ প্রায় বন্ধ করে দেন।

তবে কিছুদিন পর শহিদুল মায়ের সেবাযত্নে অবহেলা করতে শুরু করেন বলে অভিযোগ রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে মারিয়া বেগম সম্পত্তি ফেরত চান। কিন্তু শহিদুল তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে মা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে মারিয়া বেগম বিষয়টি গ্রামপ্রধানদের জানালে তারা শহিদুলকে সতর্ক করেন। এতে তিনি মায়ের ওপর ক্ষুব্ধ হন। এরপর থেকেই তাদের মধ্যে অসন্তোষ চলছিল।

আলামিন জানান, শহিদুলের পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ঈদের তিন দিন আগে তিনি প্রতিবেশীদের জানান যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে নিখোঁজের কয়েকদিন পেরিয়ে গেলেও তিনি থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করেননি। পরে বিষয়টি জানতে পেরে গত ৮ জুন ভাইদের সঙ্গে কথা বলে বোন বাদী হয়ে থানায় একটি জিডি করেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, শহিদুলের বাড়ির পাশের ডোবাটিতে ভাসমান কচুরিপানা ছিল। বাতাসে সেগুলো সরে যাওয়ার পর মঙ্গলবার বিকেল ৩টার দিকে তিনটি পথকুকুর একটি বস্তা টেনে বাইরে নিয়ে আসে। বস্তাটির মুখ বাঁধা ছিল। সেখান থেকে দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।

ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শহিদুল ইসলামকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কামাল/রিফাত/

হেডফোন লাগিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৮:২৯ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ১০:১১ পিএম
হেডফোন লাগিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় কিশোর নিহত
নিহত কিশোর মো. টিপু। ছবি: খবরের কাগজ

কানে হেডফোন লাগিয়ে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় ট্রেনের হুইস্‌ল শুনতে না পেয়ে ট্রেনের ধাক্কায় মো. টিপু (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সাতকানিয়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বারদোনা গ্রামের শরিফ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. টিপু কক্সবাজার জেলার চাকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মো. শাহজাহানের ছেলে। সে গত কয়েকদিন আগে বারদোনা গ্রামের শরিফ পাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

বিষয়টি নিশ্চিত করে নিহতের মামা মো. খলিল বলেন, আমি আসরের নামাজ পড়ে বের হয়ে দেখি কক্সবাজারগামী একটি ট্রেন অবিরত হুইস্‌ল বাজিয়ে ছুটে চলছে। তখন দৌড়ে গিয়ে রেললাইনে কাউকে দেখতে না পেয়ে ফিরে আসি। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, আমার ভাগিনা টিপু কানে হেডফোন দিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় পেছন থেকে আসা ট্রেনের হুইস্‌ল ও শব্দ শুনতে পায়নি। এ সময় ট্রেনের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে তাকে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মংইউ মারমা খবরের কাগজকে বলেন, দুর্ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত কেউ আমাদেরকে জানায়নি। তবে চট্টগ্রাম থেকে আগত কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস বিকেল সাড়ে ৫টার দিকে সাতকানিয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করেছিল।

আরিফুল ইসলাম/নাঈম

সিলেটে স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু, মরদেহর ময়নাতদন্ত না করতে চিরকুট!

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৮:১৭ পিএম
সিলেটে স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু, মরদেহর ময়নাতদন্ত না করতে চিরকুট!
ছবি: খবরের কাগজ

সিলেট নগরের সুবিদবাজার এলাকার একটি ফ্ল্যাটে মাহদী আনজুম (১৫) নামে এক স্কুল ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ওই বাসা থেকে স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৯ জুন) দুপুর ১টার দিকে ফায়ারসার্ভিস ও বিমানবন্দর থানা পুলিশ ওই ফ্ল্যাটের একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। তখন ওই কক্ষ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। 

নিহত ছাত্র সিলেট ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ছিলেন সুবিদ বাজার মিয়া ফাজিলচিশতের বাসিন্দা মৃত মিসবাহ উদ্দিন ও মা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালের প্রসূতি ও স্ত্রী রোগ-গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. রুলি বিনতে রহিম। ফাজিল চিশতের ১৩/৩ নং বাসার চতুর্থ তলার ফ্ল্যাটে মায়ের সঙ্গে থাকতো মাহদী তার বোন ও তাদের দ্বিতীয় বাবা।

মাহাদির কক্ষ থেকে পাওয়া চিরকুটে লিখা ছিল, ' আমার মৃতদেহের কথা ভেবে দয়া করে ময়নাতদন্ত করো না বা এটা নিয়ে বেশি তদন্ত করো না। আমি নিজেকে মেরে ফেলেছি কারণ আমি তাই চেয়েছিলাম, এর বেশি কিছু নয়। আরও, যদি তোমরা যথেষ্ট দয়ালু হও, তাহলে আমার জন্য কোনো শেষকৃত্য করো না এবং যত দ্রুত সম্ভব আমাকে ভুলে যাও।'

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাদির বাবা মারা যাওয়ার পর আরেকটি বিয়ে করেন তার মা রুলি এবং সেই লোক তাদের সঙ্গে একই বাসায় বসবাস করতেন। সেটা মেনে নিতে পারেনি মাহাদি। যার জন্য মায়ের সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো। এ ছাড়া ঘরে পাওয়া চিরকুটটিও মাহাদির হাতের লিখা কি না নিশ্চিত না এবং তার মরদেহ উদ্ধারের সময় তার মা বারবার ময়নাতদন্ত না করার জন্য বলছিলেন। 

মাহাদির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান খবরের কাগজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই শিক্ষার্থী আত্মহত্যা করতে পারে। তবে এ ব্যাপারে বিস্তারিত তদন্ত করা হচ্ছে। উদ্ধার করা চিরকুটে ইংরেজিতে লেখা ছিলো- মরদেহের যেন কোনো ময়না তদন্ত না করা হয় এবং পুলিশ যেন এ ঘটনার কোনো তদন্ত না করে। কিন্তু আমরা আইনি প্রক্রিয়া করতে বাধ্য। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সেখানে তার ময়না তদন্ত সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে।

নাঈম/