ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬

সর্বশেষ
আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করুন নিত্যপণ্যের দামে কোনো চাপ নেই, বাজেট জনবান্ধব: পানিসম্পদ প্রতিমন্ত্রী উদ্ভিদের বংশ বৃদ্ধি অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান দেশে বাড়ছে হামের প্রকোপ, একদিনে ৭ মৃত্যু ছত্রিশ-চব্বিশের পরকীয়া নিয়ে তুলকালাম মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হারুন আল রশীদ খাল খননের পর ভরাট করে গাড়ির গ‍্যারেজ, কার গরজে? রংপুরে নিখোঁজের এক দিন পর পাটখেতে মিলল শিক্ষার্থীর মরদেহ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, তৈরি হবে নতুন সম্ভাবনা নিয়োগ দেবে ব্যাংক এশিয়া জিপিএস ছাড়া গণপরিবহনের ফিটনেস সনদ ইস্যু ও নবায়ন হবে না পরিবেশবান্ধব বায়োগ্যাস প্রযুক্তি সম্প্রসারণে একসঙ্গে কাজ করবে প্রাণ ডেইরী ও এটিইসি খিলগাঁওয়ে স্কয়ার গ্রুপের ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত জামালপুরে পুলিশের চাকরি দেওয়ার চুক্তি, ২ প্রতারক গ্রেপ্তার সাঙ্গু নদে নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি ১৬ ঘণ্টায়ও ঝিনাইদহে রেললাইন-মেডিকেল কলেজ স্থাপনের দাবি রোহিঙ্গাদের জন্য জমি চাইল জাতিসংঘ, নাকচ বাংলাদেশের ব্রাজিলের বিপক্ষে অগ্নিপরীক্ষার আগে স্বকীয়তায় ফেরার আহ্বান ম্যাকগিনের রামু বৌদ্ধ বিহারে একদিন দ্রুত বিদায়ে হতাশ তুরস্ক কোচ ভালোবাসা ও শ্রদ্ধায় বাবা বরগুনায় বেড়েছে গরুর ক্ষুরা রোগ,ভ্যাকসিন সংকটে খামারিরা রিকন্ডিশন্ড গাড়িতে বাড়তি কর প্রত্যাহারের আহ্বান বারভিডার আ. লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপ থেকে বিদায়ের পর লজ্জিত আরদা গুলের বেনজিরকে শিগগিরই ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী ২৮ জন টিনএজ থেকে গ্লোবাল সুপারস্টার চকরিয়ায় শ্রীরামকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ রূপগঞ্জে  ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাঙচুর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফোনের অতিরিক্ত শব্দে বিরক্ত হয়ে মা-মেয়েকে খুন

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৭:১৭ পিএম
ফোনের অতিরিক্ত শব্দে বিরক্ত হয়ে মা-মেয়েকে খুন
পুলিশের অভিযানে আটক অভিযুক্ত মোহাম্মদ আলী হোসেন। ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে চাঞ্চল্যকর মা ও মেয়ে জোড়া খুনের ঘটনার রহস্য উদঘাটন ও একজনকে গ্রপ্তার করছে পুলিশের টিম। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যলয়ের সম্মলনে কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এই তথ্য জানান।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, গত ১৯ জানুয়ারি সকাল ১১টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার রাজানগর ইউনিয়নে দক্ষিণ রাজানগর এলাকার নুরুজ্জামানের বসত বাড়ীর ভাড়াটিয়া আমেনা বেগম (৩২) তাহার মেয়ে মরিয়ম (৮) এর রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। হত্যার ঘটনার নিহত আমেনা বেগমের মা মনোয়ারা বেগম বাদী অজ্ঞাতনামা একটি অভিযোগ দায়ের করে।

পুলিশ সুপার জানান, মা-মেয়ে দীর্ঘ ৩ব ছর যাবত ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। নিহত আমেনা বেগমের পাশেই ভাড়াটিয়া মোহাম্মদ আলী হোসেন (২৮) নামে একব্যক্তি বসবাস করে। আমেনা বেগমের ব্যবহৃত মোবাইল ফোনের অতিরিক্ত শব্দের কারণে ঘুমের ব্যাঘাত ঘটতো আলী হোসেনের। এছাড়া তার মেয়ের সঙ্গে উচ্চস্বরে কথা বললে মোহাম্মদ আলী বিরক্তি বোধ করতেন।

আমেনা বেগম তার ফোনে ভিডিও দেখছিল। এতে মোহাম্মদ আলী ঘুম থেকে উঠে ক্ষিপ্ত হয়ে আমেনা বেগমের রুমে ঢুকে তাকে মোবাইল ফোনের শব্দ কমাতে বলে। পরে এক পর্যায়ে বাক-বিতণ্ডা শুরু করে। রাগের মাথায়া কাঠের ডাসা দিয়ে আমেনা বেগম এর মাথায় আঘাত করে।

আমেনা বেগমের মেয়ে মরিয়ম (৮) বিষয়টি দেখে আতঙ্কিত হয়ে আলীর পা জড়িয়ে ধরে তার মাকে বাঁচাতে আকুতি মিনতি করে। কিন্তু তার কথায় কর্ণপাত না করে বরং তাকেও একই কাঠের ডাসা দিয়ে নির্মমভাবে মাথায় একাধিক আঘাত করে মৃত্যু ঘটায়।

তিনি আরও জানান, মোহাম্মদ আলীকে গত ২৯ জানুয়ারি রাত ১০টার দিকে ঢাকা-কুমিল্লা হাইওয়ের দাউদকান্দি ব্রিজ সংলগ্ন পাখির মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মঈনউদ্দিন/মাহফুজ

মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হারুন আল রশীদ

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৪:৩৫ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৪:৫৩ পিএম
মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হারুন আল রশীদ
সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ।

ব্রাহ্মণবাড়িয়ায় তৃতীয় জানাজার নামাজ শেষে মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদের মরদেহ। 

শনিবার (২০ জুন) জোহর নামাজ শেষে জেলা শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে হারুন আল রশীদের মরদেহের তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এর আগে গত বৃহস্পতিবার (১৮ জুন) রাতে ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপির বর্ষীয়ান রাজনীতিক হারুন আল রশীদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

হারুন আল রশীদের জানাজার নামাজে আসেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও দলীয় নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। নামাজের আগে তার বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির নেতারাসহ পরিবারের সদস্যরা।

জানাজার নামাজে অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এম. এ. মান্নান, জেলা প্রশাসক মো. আবুসাঈদ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল প্রমুখ।

পরে জানাজার নামাজ শেষে শহরের শেরপুর কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন হারুন আল রশীদ।

আজিজুল/রিফাত/

রংপুরে নিখোঁজের এক দিন পর পাটখেতে মিলল শিক্ষার্থীর মরদেহ

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৪:২২ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৪:৩২ পিএম
রংপুরে নিখোঁজের এক দিন পর পাটখেতে মিলল শিক্ষার্থীর মরদেহ
ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে নিখোঁজের একদিন পর দ্বিতীয় শ্রেণির পড়ুয়া শিক্ষার্থী সানজিদার (৯) চোখ দাবানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) বেলা দেড়টার দিকে বাড়ির অদূরেই পাটখেতে থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতনদের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।

পুলিশ, জনপ্রতিনিধি ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানীপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে সানজিদাকে শুক্রবার দুপুর থেকে থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যা পর্যন্ত আত্মীয়-স্বজন প্রতিবেশীদের বাড়িতে খোঁজ করা হয়। তাকে না পেয়ে রাতে মাইকিংও করা হয়। শনিবার সকাল ১১টার দিকে মাঠে কাজ করতে গিয়ে বাড়ির ২০০ মিটার দূরে ডালিয়া সেচ ক্যানেলের ধারে থাকা পাট খেতে ওই শিশুর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে বেলা দেড়টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে। পরিবারে আহাজারি ভারি হয়ে উঠেছে চারপাশ। দূর দুরন্ত থেকে লোকজন ঘটনাস্থল ও সানজিদার বাড়িতে ভিড় করছে।

কোরানীপাড়া গ্রামে সুমন ইসলাম বলেন, 'গতকালকেও বাচ্চাটা খেলাধুলা করল। আজ তার চোখ উল্টানো মরদেহ পাওয়া গেল। নিষ্পাপ শিশুটি কি এমন শত্রু হইল, যে তাকে এমন নির্মমভাবে হত্যা করতে হলো। আমরা হত্যার কারণ ও হত্যাকরীদের শনাক্ত করে দ্রুত বিচার চাই।'

ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, 'সানজিদা আমার মেয়ের সঙ্গে দ্বিতীয় শ্রেণিতে পড়তো।
বাচ্চাটিকে না পেয়ে তার বাবা-মা গতকাল মাইকিং করেছে। আজ তার মরদেহ পাওয়া গেল। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা তার হত্যাকারীকে শনাক্ত করে দ্রুত আইডির আওতায় এনে বিচার কার্যকর দেখতে চাই।'

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, '৯ বছর বয়সী শিশু সানজিদার  মরদেহ উদ্ধার করে ময়নতন্ত্রের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলেই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে তার চোখ দুটি দাবানো ছিল।'

সেলিম সরকার/রিফাত/

জামালপুরে পুলিশের চাকরি দেওয়ার চুক্তি, ২ প্রতারক গ্রেপ্তার

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:৪৫ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৩:৫৪ পিএম
জামালপুরে পুলিশের চাকরি দেওয়ার চুক্তি, ২ প্রতারক গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

জামালপুরে পুলিশে চাকরির দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। 

শুক্রবার (১৯ জুন) রাতে শহরের ফৌজদারী মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২০ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার আসামীরা হলেন, জামালপুর পৌরসভার পাথালিয়া এলাকার মো. শরিফুল ইসলাম শিশির (২৭) ও পিটিআই মোড় এলাকার মো. রকিবুল ইসলাম রকিব (৩৮)।

পুলিশের সূত্রে জানা গেছে, পুলিশে চাকরি দেওয়ার নামে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বানীকুঞ্জ এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে কাফি আল সাকিব সিয়ামকে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে চাকরি পাইয়ে দেওয়া প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ২৫ লক্ষ টাকা দাবি করে। চাকরি হওয়ার পর টাকা পরিশোধের শর্তে তাদের কাছ থেকে একটি স্বাক্ষরিত ব্লাংক চেক ও তিনটি স্বাক্ষরিত ব্যাংক নন-জুডিশিয়াল স্ট্যাম্প গ্রহণ করে।

পরে চাকুরি প্রতাশী কাফি আল সাকিব সিয়াম ও তার পরিবারের সন্দেহ হলে বিষয়টি জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কে অবহিত করা হয়। তারপর ডিবি পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে গতকাল রাতে শহরের ফৌজদারী মোড় থেকে প্রতারণার সাথে জড়িত দুইজনকে আটক করে।

গ্রেপ্তাররে সময় আসামীদের কাছ থেকে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এর একটি স্বাক্ষরিত ব্লাংক চেক, ৬টি স্বাক্ষরিত ব্লাংক চুক্তি সম্পাদিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প, চাকরি প্রদানের নামে সম্পাদিত কথিত চুক্তিপত্র এবং প্রতারণামূলক কর্মকান্ডের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়।

পরে আজ শনিবার (২০ জুন) জামালপুর সদর থানায় একটি মামলা করে তাদের আদালতে পাঠানো হয়।

জামালপুর জেলার পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, বাংলাদেশ পুলিশে ক্যাডেট (এএসআই) নিরস্ত্র পদে নিয়োগ সম্পূর্ণরূপে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার তদবির, আর্থিক লেনদেন কিংবা অবৈধ প্রভাব বিস্তারের সুযোগ নেই ।’

আসমাউল /রুমি/

ঝিনাইদহে রেললাইন-মেডিকেল কলেজ স্থাপনের দাবি

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:৪০ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৩:৪২ পিএম
ঝিনাইদহে রেললাইন-মেডিকেল কলেজ স্থাপনের দাবি
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহ জেলা শহরের পাশে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

শনিবার (২০ জুন) সকালে ঘণ্টাব্যাপী শহরের পায়রা চত্বরে এই কর্মসূচি পালিত হয়।

শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ জেলা মেডিকেল কলেজ, রেল লাইন বাস্তবায়ন কমিটি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ ছাড়াও অংশ নেয় নানা শ্রেণি পেশার মানুষ।

এই কর্মসূচিতে সংগঠনের সভাপতি এন এম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, পরিবেশবিদ খন্দকার গিয়াস উদ্দিন, বাসদ নেতা এ্যাড আসাদুজ্জামানসহ অন্যান্যরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও ঝিনাইদহ শহর দীর্ঘদিন ধরে রেলযোগাযোগ ও উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হলেও তা শহর থেকে ১৫ কিলোমিটার দূরে শৈলকুপা উপজেলায় করা হচ্ছে। তাই জেলা শহরে মেডিকেল কলেজ ও রেল লাইন স্থাপনের দাবি জানান বক্তারা।

অবিলম্বে এই ন্যায্য দাবি পূরণ করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মাহফুজুর/আমান

বরগুনায় বেড়েছে গরুর ক্ষুরা রোগ,ভ্যাকসিন সংকটে খামারিরা

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০২:৫৫ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
বরগুনায় বেড়েছে গরুর ক্ষুরা রোগ,ভ্যাকসিন সংকটে খামারিরা
ছবি : বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের মিলন চন্দ্র রায়ের বাড়িতে ক্ষুরা রোগে আক্রান্ত গরু

বরগুনার বিভিন্ন এলাকায় গবাদিপশুর মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে ক্ষুরা রোগ। জেলার অনেক খামারেই একের পর এক গরু আক্রান্ত হওয়ায় খামারিদের মধ্যে উদ্বেগ বাড়ছে। দ্রুত ছড়িয়ে পড়া এ রোগে আক্রান্ত পশুর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।

প্রাণিসম্পদ কার্যালয়ে ভ্যাকসিনের মজুদ না থাকা এবং প্রয়োজনীয় ওষুধের সংকটের কারণে বিপাকে পড়েছেন খামারি ও পশুপালকেরা। ফলে আক্রান্ত গরুর মৃত্যু ঝুঁকির পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কাও দেখা দিয়েছে। তবে জেলা প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, আগামী জুলাই মাসের শুরুতেই ভ্যাকসিন সরবরাহ পাওয়া যাবে।

সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের মনসাতলী গ্রামের বাসিন্দা মিলন চন্দ্র রায় জানান, এ বছর তার পালন করা ছয়টি গরুই ক্ষুরা রোগে আক্রান্ত হয়েছে। একই এলাকার নাসির নামে আরেক খামারির পাঁচটি গরুও আক্রান্ত হয়েছে। এর মধ্যে একটি বাছুর মারা গেছে। এ নিয়ে স্থানীয়দের দাবি, এলাকায় আরও কয়েকটি গরুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

মিলন চন্দ্র রায়ের বাড়িতে দেখা যায়, তার গরুগুলোকে আলাদা করে বেঁধে রাখা হয়েছে। গত এক মাস ধরে আক্রান্ত পশুগুলোকে সুস্থ করতে দিনরাত চেষ্টা করছেন তিনি ও তার স্ত্রী। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ওষুধ প্রয়োগ এবং বিশেষ যত্ন নিতে হচ্ছে প্রতিটি গরুর ক্ষেত্রে।

তবে মিলন চন্দ্র রায়ের অভিযোগ, প্রাণিসম্পদ কার্যালয় থেকে কোনো ভ্যাকসিন বা ওষুধ পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে বেশি দামে বাজার থেকে ওষুধ কিনতে হচ্ছে। একই অভিযোগ করেছেন এলাকার অন্যান্য খামারিরাও। দ্রুত সরকারি উদ্যোগে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

মিলন চন্দ্র রায় বলেন, প্রায় এক মাস ধরে গরুগুলো অসুস্থ। নিজের কাজ ফেলে সারাক্ষণ গরুর দেখাশোনা করতে হচ্ছে। কোথাও সরকারি ওষুধ পাচ্ছি না, বাইরে থেকে কিনে চিকিৎসা চালাতে হচ্ছে।

তার স্ত্রী শিপু রানী বলেন, আমরা গরিব মানুষ। চিকিৎসা করাতে ইতিমধ্যে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু কোনো সরকারি সহায়তা পাইনি।

আরেক খামারি নাসির জানান, একটি গরু আক্রান্ত হওয়ার পর একদিনের ব্যবধানে তার আরও চারটি গরু অসুস্থ হয়ে পড়ে। একটি বাছুর দ্রুত মারা যায়। প্রয়োজনীয় ওষুধের জন্য সরকারি সহায়তা না পেয়ে বাজারের ওপর নির্ভর করতে হয়েছে।

সদরের পশ্চিম গুদিঘাটা এলাকার বাসিন্দা রাজিব হোসেন বলেন, এ বছর এলাকায় অসংখ্য গরু আক্রান্ত হয়েছে। চিকিৎসকেরা সরাসরি না এসে প্রেসক্রিপশন দেন, ওষুধ কিনতে হয় বাইরে থেকে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

বরগুনা জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান বলেন, ক্ষুরা রোগ সাধারণত বাতাসের মাধ্যমে ছড়ায় এবং মানুষের সংস্পর্শেও সংক্রমণ হতে পারে। কোরবানির সময় পশু পরিবহনের কারণে রোগের বিস্তার বাড়ে। বর্তমানে জেলার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে এ রোগ দেখা যাচ্ছে। আক্রান্ত পশুকে আলাদা রাখা, পরিষ্কার- পরিচ্ছন্নতা বজায় রাখা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ প্রয়োগ করা জরুরি। বড় গরুর মৃত্যু ঝুঁকি কম থাকলেও ছয় মাস থেকে এক বছরের বাছুর ঝুঁকিতে থাকে।

ভ্যাকসিন সংকট প্রসঙ্গে তিনি জানান, এই মুহূর্তে আমাদের কাছে ভ্যাকসিন নেই। কোরবানির আগেই চাহিদা পাঠানো হয়েছে। আশা করছি জুলাইয়ের প্রথম সপ্তাহে ভ্যাকসিন পাওয়া যাবে এবং তখনই টিকাদান কার্যক্রম শুরু করা হবে।

মহিউদ্দিন অপু/খাদিজা রুমি/