ঢাকা ১ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৫ জুন ২০২৬

সর্বশেষ
যে ১১ প্রতিষ্ঠানে দান করলে মিলবে আয়করে ছাড় রয়্যাল বেঙ্গল টাইগার পাঠ থেকে ৩টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা রাউজানে মাসুদ হত্যাকাণ্ডের এখনো মামলা হয়নি কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে বিবিসি ট্রাম্পের ইরান চুক্তি ২০১৫ সালের চুক্তির চেয়ে ভালো হবে না : ওবামা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে ৩ পদে চাকরির সুযোগ সুইডিশদের ‘সুইট’ শুরু, সভানবার্গের কীর্তি কালুখালীতে যুবকের হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার দিল্লিতে তীব্র দাবদাহ, চরম দুর্ভোগে মানুষ ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের কষ্টার্জিত জয় গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস পাকিস্তানের মার্কিন-ইরান চুক্তির খরবে কমল তেলের দাম নেতানিয়াহু ‘অত্যন্ত কঠিন লোক’, বললেন ট্রাম্প রৌমারী সীমান্তে পুশইনের শিকার ৯ জন ২৮ ঘণ্টা ধরে শূন্যরেখায় ইংল্যান্ডের তুরুপের তাস বেলিংহাম: হেন্ডারসন এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ সংসদে বড় দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৩ বিশ্ব বয়োজ্যেষ্ঠ নির্যাতন সচেতনতা দিবস আজ যুক্তরাষ্ট্র ও ইরান শান্তিচুক্তি: ১৪ দফার খসড়ায় যা যা থাকছে স্বর্ণের সঙ্গে ‍পাল্লা দিয়ে বাড়লো রুপার দামও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রস্তুত ৪ দেশ ফের স্বর্ণের দামে বড় লাফ, এবার বাড়ল কত? দেশের ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ শহরাঞ্চলে অসংক্রামক রোগ দ্রুত বাড়ছে: কর্মশালায় বক্তরা হরমুজ প্রণালী পুনরায় খোলার খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম ঢাকার বাতাস আজ ‘মাঝারি’, বায়ুদূষণে শীর্ষে লাহোর ইরানের জব্দ করা ১২ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করবে যুক্তরাষ্ট্র
Nagad desktop

নওগাঁয় ককটেল-পেট্রলবোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৭ পিএম
আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২১ পিএম
নওগাঁয় ককটেল-পেট্রলবোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট
দোকানের পাশে মিলল পেট্রলবোমা

নওগাঁর বদলগাছীতে মুদি দোকানের সামনে থেকে ৬টি ককটেল ও পেট্রলবোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঝাড়ঘগিয়া গ্রামে সম্পদ নামে এক ব্যবসায়ীর মুদি দোকানের সামনে থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে টহলরত অবস্থায় বদলগাছী-আক্কেলপুর আঞ্চলিক সড়কের ঝাড়ঘগিয়া এলাকায় সড়কের পাশে একটি সাদা বস্তা পড়ে থাকতে দেখেন র‍্যাবের সদস্যরা। পরে র‍্যাব, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তার ভেতর থেকে ৬টি ককটেল এবং চারটি কাঁচের বোতল উদ্ধার করে। এসব বোতলে পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম রাখা হয়েছিল। খবর পেয়ে দুপুর ১২টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ককটেলগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে বিশেষ কৌশলে নিষ্ক্রিয় করা হয়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিস্ফোরক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ককটেল গুলো সক্রিয় অবস্থায় ছিল। দ্রুত নিষ্ক্রিয় করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এসব বিস্ফোরক কেনো সেখানে রাখা হয়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

এসএন/

কালুখালীতে যুবকের হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১১:৩৫ এএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ১২:০৮ পিএম
কালুখালীতে যুবকের হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

রাজবাড়ীর কালুখালী উপজেলায় মো. আসাদুজ্জামান (২৪) নামের এক যুবকের হাত-পা বাঁধা ও অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ আগুনে ঝলসে দিয়েছে।

সোমবার (১৫ জুন) সকালে মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া গ্রামে দাখিল মাদরাসার সামনের মাঠে, ভাটিয়াপাড়া রেলপথ ও চন্দনা নদীর তীরে তোরণ মেম্বারের জমি থেকে তার বিকৃত মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আসাদুজ্জামান মদাপুর ইউনিয়নের বিল মানুষমারি গ্রামের মো. শাহজাহান মন্ডলের ছেলে। তিনি মীর মোশাররফ হোসেন কলেজের ছাত্র ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি বাবার সঙ্গে কৃষিকাজ করতেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৪ জুন) বাদ আসর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন আসাদুজ্জামান। রাত ৮টার দিকে তিনি সৌদি প্রবাসী দুলাভাইয়ের কাছে মোবাইলে জরুরি ৫ হাজার টাকা প্রয়োজন বলে জানান। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

নিহতের ফুপাতো ভাই মো. হাফিজুল ইসলাম এবং স্থানীয় বাসিন্দা রাসেল মোল্লা খবরের কাগজকে জানান, আসাদুজ্জামান অত্যন্ত নম্র ও ভালো স্বভাবের ছেলে এবং এলাকায় কারও সঙ্গে তার কোনো বিবাদ বা শত্রুতা ছিল না। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

খবর পেয়ে কালুখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার খবরের কাগজকে বলেন, 'এটি অত্যন্ত নৃশংস ঘটনা। একটি পাটক্ষেতের পাশ থেকে হাত-পা বাঁধা ও অগ্নিদগ্ধ অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং আশা করছি খুব দ্রুতই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।'

সুমন বিশ্বাস/থিও/

রৌমারী সীমান্তে পুশইনের শিকার ৯ জন ২৮ ঘণ্টা ধরে শূন্যরেখায়

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১১:১৭ এএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ১১:৩৪ এএম
রৌমারী সীমান্তে পুশইনের শিকার ৯ জন ২৮ ঘণ্টা ধরে শূন্যরেখায়
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশইনের শিকার দুই শিশুসহ ৯ জন ২৮ ঘণ্টার বেশি সময় ধরে শূন্যরেখায় অবস্থান করছেন। 

রবিবার (১৪ জুন) ভোরে উপজেলার গয়টাপাড়া ও ইজলামারী সীমান্ত দিয়ে দুই শিশুসহ নারী-পুরুষ ৯ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের বাঁধায় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি তারা।

রবিবার দুপুরে দুদেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে বিজিবি তাদের ভারতে ফেরত নিতে অস্বীকৃতি জানায়।

বৈঠকে জামালপুর ৩৫ বিজিবি অধীনস্থ দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়া বাংলাদেশের পক্ষে এবং ভারতীয় ১৮৩ ব্যাটালিয়নের বিএসএফের ঝালোরচর ক্যাম্পের পক্ষে নেতৃত্ব দেন ইন্সপেক্টর প্রদীপ কুমার।

দীর্ঘ আলোচনায় কোনো সমাধান না আসায় বিজিবি-বিএসএফ তাদের সীমান্তের শূন্যরেখায় রেখে দেয়। আজ বেলা ১১টা পর্যন্ত সেখানে অবস্থান করছিলেন তারা। 

উল্লেখ্য, রৌমারী উপজেলার আরও কয়েকটি সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করছে বিএসএফ।

জিএম সিরাজ/থিও/

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১১:০৯ এএম
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
ছবি: সংগৃহীত

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।

সোমবার (১৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে মাদারীপুর সদর থানাধীন পান্তাপাড়া ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবু নাঈম খান (৫৫) মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের কুলপদ্দী গ্রামের বাসিন্দা। তিনি পেশায়  মিনি ট্রাক চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে একটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মিনি ট্রাকের চালকের মৃত্যু হয়।

দুর্ঘটনায় বড় ট্রাকে থাকা জুয়েল, সজীব, আমিরুল ও লাভলু গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার করে আহত ৪ জনকে মাদারীপুর জেলা হাসপাতালে পাঠান।

মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

আমান/

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১০:২০ এএম
সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
ছবি: সংগৃহীত

ব্যস্ততম এই নগরীতে সময় বাঁচিয়ে কেনাকাটা করতে গিয়ে যদি দেখেন মার্কেটটি বন্ধ, তবে পুরো দিনটাই নষ্ট। এই ধরনের অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা এড়াতে এবং আপনার ছুটির দিনটিকে পরিকল্পিত করতে ঢাকা শহরের শপিংমলগুলোর সময়সূচি জানা জরুরি।

সোমবার (১৫ জুন) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে, তার একটি তালিকা নিচে দেওয়া হলো।

 

যেসব এলাকার মার্কেট বন্ধ

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।

অর্ধদিবস বন্ধ যেসব মার্কেট

পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স ও মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।

আমান/

বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ, পরে মিলল মাদরাসাছাত্রের মরদেহ

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৯:১৫ এএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৯:৩৯ এএম
বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ, পরে মিলল মাদরাসাছাত্রের মরদেহ
প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বন্ধুদের সঙ্গে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাহমুদুল হাসান তাহা (১৪) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। 

রবিবার (১৪ জুন) বিকেলে মতলব পৌরসভার চরমুকুন্দি এলাকায় খালে ঘটনাটি ঘটে। 

মৃত মাহমুদুল হাসান তাহা মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র এবং কোরআনে হাফেজ ছিল। তার বাবা হাফেজ মাওলানা মোফাজ্জল পাটোয়ারী। তাদের গ্রামের বাড়ী উপজেলার তুষপুর পাটোয়ারী বাড়ি। 

এলাকাবাসীরা জানান, মাহমুদুল হাসান তাহা তার সহপার্ঠীদের সঙ্গে খেলাধুলার পর ৫-৭ জন চরমুকুন্দি গ্রামের খালে গোসল করতে যায়। হঠাৎ সে স্রোতে তলিয়ে যায়। তাকে না দেখে সহপাঠীরা চিৎকার শুরু করে। 

পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজনের চেষ্টায় মাহমুদুল হাসান তাহাকে পানির নিচ থেকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক।

সাহাদাত হোসেন/আজহার