ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬

সর্বশেষ
সম্পর্কের পর বিয়ে হয়নি বলে ধর্ষণের অভিযোগ গ্রহণযোগ্য নয়, রায় কোর্টের সিরাজউদ্দৌলা নাটকের ৩টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৭ম পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র খোলা ড্রামে ভোজ্যতেল: ভোক্তার অধিকার কোথায়? আগামী আগস্ট মাসের মধ্যেই ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে: নৌপরিবহনমন্ত্রী গাজী গিয়াস উদ্দিনকে মোহাম্মদ নাসির উদ্দিন সাহিত্য পুরস্কার প্রদান তীব্র তাপপ্রবাহে করণীয় আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করুন নিত্যপণ্যের দামে কোনো চাপ নেই, বাজেট জনবান্ধব: পানিসম্পদ প্রতিমন্ত্রী উদ্ভিদের বংশ বৃদ্ধি অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান দেশে বাড়ছে হামের প্রকোপ, একদিনে ৭ মৃত্যু ছত্রিশ-চব্বিশের পরকীয়া নিয়ে তুলকালাম মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হারুন আল রশীদ খাল খননের পর ভরাট করে গাড়ির গ‍্যারেজ, কার গরজে? রংপুরে নিখোঁজের এক দিন পর পাটখেতে মিলল শিক্ষার্থীর মরদেহ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, তৈরি হবে নতুন সম্ভাবনা নিয়োগ দেবে ব্যাংক এশিয়া জিপিএস ছাড়া গণপরিবহনের ফিটনেস সনদ ইস্যু ও নবায়ন হবে না পরিবেশবান্ধব বায়োগ্যাস প্রযুক্তি সম্প্রসারণে একসঙ্গে কাজ করবে প্রাণ ডেইরী ও এটিইসি খিলগাঁওয়ে স্কয়ার গ্রুপের ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত জামালপুরে পুলিশের চাকরি দেওয়ার চুক্তি, ২ প্রতারক গ্রেপ্তার সাঙ্গু নদে নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি ১৬ ঘণ্টায়ও ঝিনাইদহে রেললাইন-মেডিকেল কলেজ স্থাপনের দাবি রোহিঙ্গাদের জন্য জমি চাইল জাতিসংঘ, নাকচ বাংলাদেশের ব্রাজিলের বিপক্ষে অগ্নিপরীক্ষার আগে স্বকীয়তায় ফেরার আহ্বান ম্যাকগিনের রামু বৌদ্ধ বিহারে একদিন দ্রুত বিদায়ে হতাশ তুরস্ক কোচ ভালোবাসা ও শ্রদ্ধায় বাবা বরগুনায় বেড়েছে গরুর ক্ষুরা রোগ,ভ্যাকসিন সংকটে খামারিরা রিকন্ডিশন্ড গাড়িতে বাড়তি কর প্রত্যাহারের আহ্বান বারভিডার আ. লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে ডিমের দরপতনে লোকসান, বন্ধ অর্ধেকের বেশি খামার

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১০:৪০ এএম
রাজশাহীতে ডিমের দরপতনে লোকসান, বন্ধ অর্ধেকের বেশি খামার
ছবি: সংগৃহীত

রাজশাহী ও পার্শ্ববর্তী জেলাগুলোতে ডিমের অস্বাভাবিক দরপতনের কারণে চরম সংকটে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি পোলট্রির খামারিরা। উৎপাদন খরচের তুলনায় অনেক কম দামে ডিম বিক্রি করতে বাধ্য হওয়ায় একের পর এক খামার বন্ধ হয়ে যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান এবং খাদ্যনিরাপত্তা–সবকিছুর ওপরই নেতিবাচক প্রভাব পড়তে পারে।

খামারিদের তথ্যমতে, বর্তমানে খামার পর্যায়ে একটি ডিম মাত্র ৬ থেকে সাড়ে ৬ টাকায় বিক্রি হচ্ছে। অথচ একটি ডিম উৎপাদনে খরচ পড়ছে প্রায় ৯ থেকে ১০ টাকা। ফলে প্রতিটি ডিমেই ৩ থেকে ৪ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। এই লোকসান দীর্ঘদিন ধরে চলতে থাকায় অনেক ক্ষুদ্র ও প্রান্তিক খামারি তাদের পুঁজি হারিয়ে খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন।

প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী জেলায় বছরে ডিমের চাহিদা প্রায় ৩০ কোটি ৩১ লাখ। কিন্তু বর্তমানে উৎপাদন হচ্ছে প্রায় ৬৬ কোটি ৮৩ লাখ ডিম। অর্থাৎ চাহিদার তুলনায় প্রায় দ্বিগুণ ডিম উৎপাদিত হচ্ছে। ফলে বাজারে ডিমের অতিরিক্ত সরবরাহ হচ্ছে, যা দাম কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে জেলায় প্রায় ৬ হাজার ৫৭৬ জন পোলট্রি খামারি সক্রিয় আছেন।

তবে রাজশাহী পোলট্রি খামারি সমিতির দাবি, লোকসানের কারণে গত দেড় বছরে এই অঞ্চলে ডিম উৎপাদনকারী খামারের সংখ্যা অর্ধেকেরও বেশি কমে গেছে। একসময়ে যেখানে দুই হাজারের বেশি ছোট ও মাঝারি খামার ছিল, এখন তার অনেকগুলোই বন্ধ হয়ে গেছে।

রাজশাহী পোলট্রি খামারি সমিতির সভাপতি এনামুল হক বলেন, ‘ডিমের দামের বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ক্ষুদ্র খামারগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে। অনেক খামারি ইতোমধ্যে পুঁজি হারিয়ে অন্য পেশায় চলে গেছেন। তাই সরকারের উচিত ডিমের ন্যূনতম মূল্য নির্ধারণ করে দেওয়া। তাহলে খামারিরা অন্তত উৎপাদন খরচের কাছাকাছি দাম পেতে পারেন। তা না হলে বাজার কয়েকটি বড় করপোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

রাজশাহী নগরীর খামারি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, পোলট্রি খাদ্যের প্রধান উপাদান ভুট্টার দাম প্রতি কেজি ২৫-২৭ টাকা থেকে বেড়ে বর্তমানে ৩২ টাকায় দাঁড়িয়েছে। একইভাবে সয়াবিনের দাম ৪৯-৫২ টাকা থেকে বেড়ে ৬২-৭০ টাকায় পৌঁছেছে। সয়াবিন বা ভুট্টার দাম কেজিতে মাত্র ১ টাকা বাড়লেও পোলট্রি ফিড উৎপাদনের খরচ কেজিপ্রতি প্রায় ১০ টাকা পর্যন্ত বেড়ে যায়। এই অবস্থায় খামার চালানো খুব কঠিন হয়ে পড়েছে। ক্রমাগত লোকসানের কারণে ইতোমধ্যে খামারের চার হাজার মুরগি বিক্রি করে দেওয়া হয়েছে। এভাবে চলতে থাকলে হয়তো পুরো খামারই বন্ধ করে দিতে হবে।

গোদাগাড়ী উপজেলার কালীপুর গ্রামের খামারি জিয়ারুল ইসলামও একই সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, গত বছরের অক্টোবরে সাদা ডিম প্রায় ৮ টাকা ১০ পয়সা এবং বাদামি ডিম প্রায় ৯ টাকা ১০ পয়সায় বিক্রি হচ্ছিল। কিন্তু এখন প্রতি ডিমে প্রায় ২ থেকে ৩ টাকা দাম কমে গেছে। শুধু ফেব্রুয়ারিতেই প্রায় এক লাখ টাকার লোকসান হয়েছে।

ক্ষুদ্র খামারিদের অভিযোগ, বড় করপোরেট বিনিয়োগকারীদের বাজারে প্রবেশ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পবা উপজেলার খামারি আতিকুর রহমান বলেন, ‘বড় প্রতিষ্ঠানগুলোর নিজস্ব হ্যাচারি, ফিড মিল এবং বিপণনব্যবস্থা রয়েছে। ফলে তারা কম দামে ডিম বিক্রি করেও টিকে থাকতে পারে। আমাদের মতো ছোট খামারিদের সব উপকরণ খোলাবাজার থেকে কিনতে হয়। তাই আমরা সেই দামে ডিম বিক্রি করতে পারি না।’
তিনি আরও বলেন, বড় উৎপাদনকারীরা প্রতিদিন তিন থেকে পাঁচ লাখ ডিম উৎপাদন করছে এবং তারাই এখন কার্যত বাজারদর নিয়ন্ত্রণ করছে। আর বাজার থেকে ছোট খামারিদের সরিয়ে দিতে ইচ্ছাকৃতভাবে দাম কমিয়ে রাখা হচ্ছে।

কৃষি খাত বিশ্লেষকরা বলছেন, পোলট্রি খাতে ক্ষুদ্র খামারিদের পতন শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, বরং এটি গ্রামীণ অর্থনীতির জন্যও বড় হুমকি। কারণ এই খাতের সঙ্গে হাজার হাজার পরিবারের জীবিকা জড়িয়ে আছে।

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, করপোরেট প্রতিষ্ঠানগুলো এখন ডিম উৎপাদন, পোলট্রি খামার এবং প্রজনন–সব ক্ষেত্রেই জড়িয়ে পড়েছে। এতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা প্রতিযোগিতায় টিকে থাকতে পারছেন না। এই পরিস্থিতি অব্যাহত থাকলে অনেক ছোট খামার প্রতিষ্ঠিত হওয়ার আগেই বন্ধ হয়ে যাবে এবং বাজার ধীরে ধীরে কয়েকটি বড় প্রতিষ্ঠানের হাতে চলে যাবে। তাই ক্ষুদ্র খামারিদের টিকিয়ে রাখতে ন্যায্যমূল্য নির্ধারণ, বাজার তদারকি এবং নীতিগত সহায়তা অত্যন্ত জরুরি।

মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হারুন আল রশীদ

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৪:৩৫ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৪:৫৩ পিএম
মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হারুন আল রশীদ
সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ।

ব্রাহ্মণবাড়িয়ায় তৃতীয় জানাজার নামাজ শেষে মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদের মরদেহ। 

শনিবার (২০ জুন) জোহর নামাজ শেষে জেলা শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে হারুন আল রশীদের মরদেহের তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এর আগে গত বৃহস্পতিবার (১৮ জুন) রাতে ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপির বর্ষীয়ান রাজনীতিক হারুন আল রশীদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

হারুন আল রশীদের জানাজার নামাজে আসেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও দলীয় নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। নামাজের আগে তার বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির নেতারাসহ পরিবারের সদস্যরা।

জানাজার নামাজে অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এম. এ. মান্নান, জেলা প্রশাসক মো. আবুসাঈদ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল প্রমুখ।

পরে জানাজার নামাজ শেষে শহরের শেরপুর কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন হারুন আল রশীদ।

আজিজুল/রিফাত/

রংপুরে নিখোঁজের এক দিন পর পাটখেতে মিলল শিক্ষার্থীর মরদেহ

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৪:২২ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৪:৩২ পিএম
রংপুরে নিখোঁজের এক দিন পর পাটখেতে মিলল শিক্ষার্থীর মরদেহ
ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে নিখোঁজের একদিন পর দ্বিতীয় শ্রেণির পড়ুয়া শিক্ষার্থী সানজিদার (৯) চোখ দাবানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) বেলা দেড়টার দিকে বাড়ির অদূরেই পাটখেতে থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতনদের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।

পুলিশ, জনপ্রতিনিধি ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানীপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে সানজিদাকে শুক্রবার দুপুর থেকে থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যা পর্যন্ত আত্মীয়-স্বজন প্রতিবেশীদের বাড়িতে খোঁজ করা হয়। তাকে না পেয়ে রাতে মাইকিংও করা হয়। শনিবার সকাল ১১টার দিকে মাঠে কাজ করতে গিয়ে বাড়ির ২০০ মিটার দূরে ডালিয়া সেচ ক্যানেলের ধারে থাকা পাট খেতে ওই শিশুর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে বেলা দেড়টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে। পরিবারে আহাজারি ভারি হয়ে উঠেছে চারপাশ। দূর দুরন্ত থেকে লোকজন ঘটনাস্থল ও সানজিদার বাড়িতে ভিড় করছে।

কোরানীপাড়া গ্রামে সুমন ইসলাম বলেন, 'গতকালকেও বাচ্চাটা খেলাধুলা করল। আজ তার চোখ উল্টানো মরদেহ পাওয়া গেল। নিষ্পাপ শিশুটি কি এমন শত্রু হইল, যে তাকে এমন নির্মমভাবে হত্যা করতে হলো। আমরা হত্যার কারণ ও হত্যাকরীদের শনাক্ত করে দ্রুত বিচার চাই।'

ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, 'সানজিদা আমার মেয়ের সঙ্গে দ্বিতীয় শ্রেণিতে পড়তো।
বাচ্চাটিকে না পেয়ে তার বাবা-মা গতকাল মাইকিং করেছে। আজ তার মরদেহ পাওয়া গেল। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা তার হত্যাকারীকে শনাক্ত করে দ্রুত আইডির আওতায় এনে বিচার কার্যকর দেখতে চাই।'

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, '৯ বছর বয়সী শিশু সানজিদার  মরদেহ উদ্ধার করে ময়নতন্ত্রের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলেই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে তার চোখ দুটি দাবানো ছিল।'

সেলিম সরকার/রিফাত/

জামালপুরে পুলিশের চাকরি দেওয়ার চুক্তি, ২ প্রতারক গ্রেপ্তার

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:৪৫ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৩:৫৪ পিএম
জামালপুরে পুলিশের চাকরি দেওয়ার চুক্তি, ২ প্রতারক গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

জামালপুরে পুলিশে চাকরির দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। 

শুক্রবার (১৯ জুন) রাতে শহরের ফৌজদারী মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২০ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার আসামীরা হলেন, জামালপুর পৌরসভার পাথালিয়া এলাকার মো. শরিফুল ইসলাম শিশির (২৭) ও পিটিআই মোড় এলাকার মো. রকিবুল ইসলাম রকিব (৩৮)।

পুলিশের সূত্রে জানা গেছে, পুলিশে চাকরি দেওয়ার নামে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বানীকুঞ্জ এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে কাফি আল সাকিব সিয়ামকে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে চাকরি পাইয়ে দেওয়া প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ২৫ লক্ষ টাকা দাবি করে। চাকরি হওয়ার পর টাকা পরিশোধের শর্তে তাদের কাছ থেকে একটি স্বাক্ষরিত ব্লাংক চেক ও তিনটি স্বাক্ষরিত ব্যাংক নন-জুডিশিয়াল স্ট্যাম্প গ্রহণ করে।

পরে চাকুরি প্রতাশী কাফি আল সাকিব সিয়াম ও তার পরিবারের সন্দেহ হলে বিষয়টি জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কে অবহিত করা হয়। তারপর ডিবি পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে গতকাল রাতে শহরের ফৌজদারী মোড় থেকে প্রতারণার সাথে জড়িত দুইজনকে আটক করে।

গ্রেপ্তাররে সময় আসামীদের কাছ থেকে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এর একটি স্বাক্ষরিত ব্লাংক চেক, ৬টি স্বাক্ষরিত ব্লাংক চুক্তি সম্পাদিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প, চাকরি প্রদানের নামে সম্পাদিত কথিত চুক্তিপত্র এবং প্রতারণামূলক কর্মকান্ডের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়।

পরে আজ শনিবার (২০ জুন) জামালপুর সদর থানায় একটি মামলা করে তাদের আদালতে পাঠানো হয়।

জামালপুর জেলার পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, বাংলাদেশ পুলিশে ক্যাডেট (এএসআই) নিরস্ত্র পদে নিয়োগ সম্পূর্ণরূপে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার তদবির, আর্থিক লেনদেন কিংবা অবৈধ প্রভাব বিস্তারের সুযোগ নেই ।’

আসমাউল /রুমি/

সাঙ্গু নদে নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি ১৬ ঘণ্টায়ও

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:৪২ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৩:৫২ পিএম
সাঙ্গু নদে নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি ১৬ ঘণ্টায়ও
নিখোঁজ শিশু মো. আরেফিন। ছবি: খবরের কগজ

বান্দরবান শহরের সাঙ্গু নদে ডুবে যাওয়ার প্রায় ১৬ ঘণ্টা পরও নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি।

শনিবার (২০ জুন) সকাল ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ডুবুরি দল।

নিখোঁজ শিশুটির নাম মো. আরেফিন। ১১ বছর বয়সী শিশুটি বান্দরবান শহরের বালাঘাটা বাজারের সাতকানিয়া হোটেলের মালিক এনামলি হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বন্ধুদের সঙ্গে নদের চরে ফুটবল খেলা শেষে হাত-মুখ ধোয়ার সময় অসাবধানতাবশত নদে পড়ে যায় আরেফিন। এর পর থেকেই সে নিখোঁজ রয়েছে।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। ইঞ্জিনচালিত নৌকা নিয়ে স্থানীয়রাও তল্লাশি কার্যক্রমে অংশ নেন।

ওসি মাসুদ পারভেজ জানিয়েছেন, নদে প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। এ কারণে চট্টগ্রাম থেকে একটি ডুবুরি দল আনা হয়েছে।

রাহাত/আজহার/

ঝিনাইদহে রেললাইন-মেডিকেল কলেজ স্থাপনের দাবি

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:৪০ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৩:৪২ পিএম
ঝিনাইদহে রেললাইন-মেডিকেল কলেজ স্থাপনের দাবি
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহ জেলা শহরের পাশে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

শনিবার (২০ জুন) সকালে ঘণ্টাব্যাপী শহরের পায়রা চত্বরে এই কর্মসূচি পালিত হয়।

শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ জেলা মেডিকেল কলেজ, রেল লাইন বাস্তবায়ন কমিটি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ ছাড়াও অংশ নেয় নানা শ্রেণি পেশার মানুষ।

এই কর্মসূচিতে সংগঠনের সভাপতি এন এম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, পরিবেশবিদ খন্দকার গিয়াস উদ্দিন, বাসদ নেতা এ্যাড আসাদুজ্জামানসহ অন্যান্যরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও ঝিনাইদহ শহর দীর্ঘদিন ধরে রেলযোগাযোগ ও উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হলেও তা শহর থেকে ১৫ কিলোমিটার দূরে শৈলকুপা উপজেলায় করা হচ্ছে। তাই জেলা শহরে মেডিকেল কলেজ ও রেল লাইন স্থাপনের দাবি জানান বক্তারা।

অবিলম্বে এই ন্যায্য দাবি পূরণ করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মাহফুজুর/আমান