ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
ময়মনসিংহে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু বিশ্বকাপ নিয়ে অনারের ক্যাম্পেইন, ফোন-ট্যাবলেটসহ পুরস্কার জেতার সুযোগ বিশ্বকাপের আগে জয়ের ধারায় ফিরল স্পেন বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস আজ প্রযুক্তিনির্ভর শিক্ষায় জোর: বাতিল হতে পারে ৬ বিষয়ে অনার্স কোর্স টিভিতে আজকের খেলা ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ সিলেটে বালুচাপা দেওয়া ভারতীয় জিরাসহ চোরাইপণ্য জব্দ, গ্রেপ্তার ২ টাঙ্গাইলে কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন পদ্মায় গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত সবজির দাম অনেকটা সহনীয়, মাংসের দোকানে এখনো নেই ক্রেতা আদিতমারীতে মাদরাসাছাত্র লাদেনকে ছুরিকাঘাতে হত্যা জয়পুরহাট জেলা যুবদলের সদস্যসচিব বহিষ্কার লোকসভায় তৃণমূলে ভাঙন, মমতাকে ছাড়লেন ২০ সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ বোয়ালখালীতে প্রবাসীকে হত্যায় গ্রেপ্তার ১ মানসিক রোগ নির্ণয়ের পদ্ধতি নিয়ে প্রশ্ন কেমন ছিল রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র মুখ, নয়ন ও চরণ নওগাঁয় চড়ামূল্যে কিনতে হচ্ছে ফ্রুট ব্যাগ শঙ্কায় আমচাষিরা মাদারীপুর সদর থানা থেকে ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চকরিয়া থেকে অপহৃত ৫ জনকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার ঈশ্বরগঞ্জে অবৈধভাবে প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে  ডিজেল জামায়াত কর্মীর কোমরে মিলল তিনটি বিদেশি পিস্তল ৫ হাজার অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে: শুভেন্দু অধিকারী যন্ত্রের ছোঁয়ায় মাঠে নতুন সম্ভাবনা নোংরা পানিতে সয়লাব খুলনার প্রবেশদ্বার সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪ গুরুত্বপূর্ণ খনিজে চীনের আধিপত্য হাবিপ্রবির গবেষণায় ব্যাগিং পদ্ধতিতে লিচুর ক্ষতিরোধ সম্ভব
Nagad desktop

রাজশাহীতে ঈদযাত্রায় ফিরতি টিকিটসংকট

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৮:৩৮ এএম
আপডেট: ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৩ এএম
রাজশাহীতে ঈদযাত্রায় ফিরতি টিকিটসংকট
রাজশাহী নগরীর শিরোইল এলাকায় কাউন্টারের সামনে যাত্রীদের বাস থেকে নামানো হচ্ছে: খবরের কাগজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুরু হয়েছে ঘরমুখী মানুষের প্রাণচাঞ্চল্যে ভরা যাত্রা। রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ছুটছেন মানুষ। তবে এবারের ঈদযাত্রায় আনন্দের পাশাপাশি ভর করেছে অনিশ্চয়তা। বিশেষ করে উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শহর রাজশাহীতে দেখা দিয়েছে ফিরতি যাত্রার টিকিটসংকট, যার মূল কারণ হিসেবে উঠে এসেছে জ্বালানি তেলের ঘাটতির আশঙ্কা।

রাজশাহী নগরীর শিরোইল এলাকায় দূরপাল্লার বাস কাউন্টারগুলো ঘুরে জানা গেছে, বেশির ভাগ কাউন্টারে ঢাকাগামী কোনো টিকিট বিক্রি হচ্ছে না। কিছু কিছু কাউন্টারে সীমিতসংখ্যক টিকিট দেওয়া হলেও সেখানে আরোপ করা হচ্ছে বিশেষ শর্ত, যদি পর্যাপ্ত জ্বালানি পাওয়া না যায়, তাহলে যাত্রা বাতিল হতে পারে। এই শর্তে টিকিট নিতে বাধ্য হচ্ছেন অনেক যাত্রী, যা তাদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে।

বাস কাউন্টারসংশ্লিষ্টরা জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক না থাকায় তারা আগাম টিকিট বিক্রি করতে পারছেন না। অনেক ক্ষেত্রে অনলাইনে সীমিতসংখ্যক টিকিট ছেড়ে দেওয়া হচ্ছে। যাত্রীদের সেখান থেকে টিকিট সংগ্রহের পরামর্শ দেওয়া হচ্ছে। তবে সেসব টিকিটও দ্রুত শেষ হয়ে যাচ্ছে।

অন্যদিকে ট্রেনযাত্রায় এখনো তেমন কোনো অনিশ্চয়তা দেখা যায়নি। ফলে অনেক যাত্রীই বিকল্প হিসেবে রেলপথে ফেরার পরিকল্পনা করছেন। তবে ট্রেনের টিকিটও সীমিত হওয়ায় সেখানে চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। অনেকে বলছেন, স্বাভাবিক সময়েই ট্রেনের টিকিট পাওয়া যায় না, ঈদের সময় তো তা সোনার হরিণ হয়ে ওঠে। 

জানা গেছে, ১৫ মার্চ থেকে রাজশাহীমুখী যাত্রীর চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ঈদের আগ পর্যন্ত এই চাপ অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। আর ঈদের পরের দিন থেকেই শুরু হবে ঢাকামুখী যাত্রা। ঠিক সেই সময়েই ফিরতি টিকিট নিয়ে অনিশ্চয়তা সবচেয়ে বেশি প্রকট হয়ে উঠতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

ইতোমধ্যে কিছু বাস কোম্পানি জ্বালানিসংকটের কারণে নির্ধারিত যাত্রা বাতিল করেছে বলে জানা গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই বিকল্প ব্যবস্থা খুঁজতে বাধ্য হয়েছেন।

পরিবহনসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর হয়ে ঢাকাগামী বাসগুলো চলাচল করে থাকে। এসব রুটে চলাচলকারী বেশ কয়েকটি পরিবহন প্রতিষ্ঠানের নিজস্ব জ্বালানি পাম্প থাকলেও সেখানেও পর্যাপ্ত সরবরাহ নেই। যেমন: রাজশাহীতে দেশ ও ন্যাশনাল ট্রাভেলসের নিজস্ব পাম্প রয়েছে, চাঁপাইনবাবগঞ্জে রয়েছে গ্রামীণ ট্রাভেলসের পাম্প এবং ঢাকার সাভার ও মহাখালী এলাকায় হানিফ, শ্যামলী ও একতা পরিবহনের পাম্প রয়েছে। তবুও জ্বালানি সরবরাহে ঘাটতি থাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

পরিবহন কর্মকর্তারা জানিয়েছেন, একটি নন-এসি বাসের চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে যাতায়াতে প্রায় ১৮০ লিটার ডিজেল প্রয়োজন হয়। আর এসি বাসের ক্ষেত্রে এই পরিমাণ ২০০ থেকে ২৩০ লিটার পর্যন্ত। কিন্তু বর্তমানে ডিপো থেকে যে পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে, তা দিয়ে ২৪ ঘণ্টায় মাত্র সীমিতসংখ্যক বাস চলাচল করতে পারছে। অনেক ক্ষেত্রেই পুরো ট্যাংক ভর্তি করা যাচ্ছে না। ফলে বাস চলাচল কমিয়ে দিতে হচ্ছে।

রুহুল আমিন নামের এক যাত্রী বলেন, ‘রাজশাহী আসার সময় কোনো সমস্যা হয়নি, কিন্তু ফেরার টিকিট পাচ্ছি না। সামনে আমার পরীক্ষা, সময়মতো ফিরতে না পারলে বড় সমস্যায় পড়ব।’

আরেক যাত্রী রিয়াদুল ইসলাম বলেন, ‘প্রতিবছর আমরা যাওয়া-আসার টিকিট একসঙ্গে কেটে রাখি। কিন্তু এবার কাউন্টার থেকে বলা হচ্ছে ফিরতি টিকিট এখন দেওয়া যাবে না। এতে খুব দুশ্চিন্তায় আছি।’

পরিবহনসংশ্লিষ্টদের বক্তব্যেও উঠে এসেছে একই চিত্র। একতা ট্রান্সপোর্টের বুকিং কর্মকর্তা গোলাম মর্তুজা বলেন, ‘নিয়মিত যাত্রীদের অগ্রাধিকার দেওয়ার চেষ্টা থাকলেও জ্বালানিসংকটের কারণে তা সম্ভব হচ্ছে না। অনেক যাত্রী জোরাজুরি করায় শর্তসাপেক্ষে টিকিট দেওয়া হচ্ছে। পাশাপাশি কিছু টিকিট অনলাইনে ছেড়ে দেওয়া হয়েছে।’

ন্যাশনাল ট্রাভেলসের হিসাবরক্ষণ কর্মকর্তা মোয়ালেম হোসেন বলেন, ‘আগের বছরগুলোতে যাত্রীরা যাওয়া-আসার টিকিট একসঙ্গে কিনতেন। কিন্তু এবার জ্বালানিসংকটের আশঙ্কায় রিটার্ন টিকিটের আগাম বুকিং বন্ধ রাখা হয়েছে। নিজস্ব পাম্প থাকলেও পর্যাপ্ত জ্বালানি পাওয়া যাচ্ছে না।’

গ্রামীণ ট্রাভেলসের ব্যবস্থাপক হাসানুজ্জামান সম্রাট জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলে আবার টিকিট বিক্রি শুরু করা হবে। তখন যাত্রীরা কাউন্টার থেকেই ফিরতি টিকিট সংগ্রহ করতে পারবেন।

এ বিষয়ে রাজশাহী পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বলেন, ‘আমরা আশা করছি সড়কে শৃঙ্খলা বজায় রেখেই ঈদযাত্রা সম্পন্ন হবে। তবে জ্বালানি সরবরাহে কিছুটা সমস্যা রয়েছে। দ্রুত এই সমস্যা সমাধান হলে যাত্রীদের ভোগান্তি কমবে।’

ময়মনসিংহে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১১:০৬ এএম
ময়মনসিংহে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
ছবি: খবরের কাগজ

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু থামছেই না। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

এ সময়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ২৬ শিশু ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ১০১ জন।

গত শনিবার (৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে নেত্রকোনার বারহাট্টা উপজেলার রামপুর গ্রামের থেকে ৬ বছরের শিশু ছেলেকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটি হামের উপসর্গের পাশাপাশি তীব্র অপুষ্টি, রক্তে সংক্রমণজনিত বিষক্রিয়া (সেপটিসেমিয়া), মস্তিষ্কের প্রদাহ (এনসেফালাইটিস) এবং কর্নিয়ার আলসারে (চোখের স্বচ্ছ পর্দায় ঘা) ভুগছিল। সোমবার (৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মঙ্গলবার (৯ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে ৯ জুন সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৯৮৬ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪৬ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ১ হাজার ৮৩৬ শিশু। তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কামরুজ্জামান মিন্টু/অন্তরা

সিলেটে বালুচাপা দেওয়া ভারতীয় জিরাসহ চোরাইপণ্য জব্দ, গ্রেপ্তার ২

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:২৪ এএম
সিলেটে বালুচাপা দেওয়া ভারতীয় জিরাসহ চোরাইপণ্য জব্দ, গ্রেপ্তার ২
পুলিশের পৃথক দুটো অভিযানে ভারতীয় জিরার বস্তাসহ চোরাইপণ্য। ছবি: খবরের কাগজ

সিলেটের দুটো থানায় পুলিশের পৃথক অভিযানে বালুচাপা দিয়ে ভারতীয় জিরাসহ ৩৩ লাখ টাকার ভারতীয় চোরাচালান জব্দ করেছে। চোরাচালানির সঙ্গে জড়িত দুই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।  

সোমবার (৮ জুন) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি)মিডিয়া সেল থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়। যোগাযোগ করলে এসএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি মিডিয়া) মো. মনজুরুল আলম দুটো অভিযানের বিষটি নিশ্চিত করেছেন।

এসএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (৭ জুন) সন্ধ্যার দিকে এএসআই এখলাছুর রহমান জালালাবাদ থানাধীন শিবেরবাজারস্থ বটেরতল পয়েন্টের দক্ষিণ পাশে চেকপোস্ট পরিচালনা করে বালুবোঝাই একটি ট্রাকে লুকিয়ে রাখা ৭৫ বস্তায় মোট ২২৫০ কেজি অবৈধ ভারতীয় জিরাসহ সাদিকুর রহমান(৩২) নামের একজন বাহককে আটক করেন। 

এ ঘটনায় করা মামলায় আটক সাদিকুরকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জব্দ করা ৭৫ বস্তা ভারতীয় জিরার মূল্য প্রায় ১১ লাখ ২৫ হাজার টাকা। চোরাচালানে ব্যবহৃত ট্রাক ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।  

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এর আগে গত শনিবার রাতে এসএমপির দক্ষিণ সুরমা থানার এসআই মো. কামরুজ্জামান কদমতলীর হুমায়ুন রশিদ চত্বর এলাকায় অভিযান চালিয়ে ২১ লাখ ৬৪ হাজার ৮০০ টাকার চোরাচালানির ভারতীয় মালামাল জব্দ করে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করে। তার নাম সবুজ লিটন (৩৮)। চোরাইপণ্যের মধ্যে ভারতীয় প্রসাধনসামগ্রীসহ আমাদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধসহ সর্বমোট ২১ লাখ ৬৪ হাজার ৮০০ টাকার চোরাইপণ্য জব্দ করা হয়। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সবুজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অন্তরা/

টাঙ্গাইলে কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:২১ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ১০:৫৬ এএম
টাঙ্গাইলে কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন
ছবি: খবরের কাগজ

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে কবরস্থানের জায়গা দখলের অভিযোগ উঠেছে সচিবালয়ের কর্মচারী আলমগীর হোসেনের বিরুদ্ধে। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মাদরাসাশিক্ষর্থী ও এলাকাবাসী।

সোমবার (৮ জুন) দাইন্যা চেীধুরী পুর্বপাড়া মাদরাসা কবরস্থান উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন দাইন্যা ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ ওয়াহেদ মাসুদ, কবরস্থান কমিটির সভাপতি মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক আজিজুল, জাহিদ, মাওলানা মো. জোবায়ের হোসেনসহ মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীরা ।

কবরস্থানের জয়গা দখল নেওয়া সচিবালয়ের কর্মচারী আলমগীর হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও করস্থানের জায়গায় যাতে কেউ কোনো স্থাপনা করতে না পারে, মানববন্ধন থেকে সরকারের প্রতি সেই অনুরোধ জানান এলাকাবাসী।

জুয়েল রানা/খাদিজা রুমি/

পদ্মায় গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:২১ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ১০:৪৭ এএম
পদ্মায় গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত
ছবি: খবরের কাগজ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির দিঘিরপাড় ইউনিয়নের মিতারাঘাট সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে জাহানারা বেগম (৪৮) নামে এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন।
 
সোমবার (৮ জুন) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
 
খবর পেয়ে তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধার অভিযান চলমান রয়েছে।
 
নিখোঁজ গৃহবধূ মিতারা গ্রামের মৃত সেন্টু শেখের স্ত্রী। তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে।
 
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে নিখোঁজের খবর পেয়ে টঙ্গীবাড়ি ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধারকাজ শুরু করে। উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীও উদ্ধাকাজে সহযোগিতা করছেন।
 
মঈনুদ্দিন আহমেদ/আজহার

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:০২ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
কোটি টাকার ভারতীয় শাড়ি। ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে এক কোটি ২৬ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। 

সোমবার (৮ জুন) বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এ সব শাড়ি জব্দ করে। রাতে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার চন্ডিদ্বার সীমান্ত ফাঁড়ির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১,০১০ পিস ভারতীয় উন্নতমানের শাড়িসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজিজুল সঞ্চয়/অন্তরা