ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সর্বশেষ
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাঁশি হাতে থাকছেন ব্রাজিলের উইল্টন সাম্পাইও টেকনাফ সীমান্তে র‌্যাবের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক নিউ ইয়র্কে বিশেষ সম্মাননা পেলে ও অঁরিকে নোয়াখালীতে মাদকসেবীদের হামলায় যুবক নিহত, গ্রেপ্তার ১ জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাজশাহীতে ভ্রাম্যমাণ গ্রন্থাগারে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর বই নিয়ে ছাত্রদলের আপত্তি, অপসারণের নির্দেশ ডিসির ক্যানসার ও কিডনি রোগীদের চিকিৎসার ব্যয় কমছে মুক্তিযোদ্ধাসহ যাদের ভাতা বাড়বে বলাৎকারে ব্যর্থ হয়ে মাদরাসাশিক্ষার্থীকে ছুরিকাঘাত আনচেলত্তির জন্মদিন আর ব্রাজিলের জন্মদিন, কিছুতেই নেই নেইমার আব্দুল মোনেম লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী পালন স্বাস্থ্য খাতের উন্নয়নে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইউজিসির জন্য ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর ঘোষণা অর্থমন্ত্রীর শেরপুরে ব্রাজিল সমর্থকদের মিলনমেলা ও আনন্দ র‍্যালি আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জীবনযাত্রার মান উন্নয়নের ৬০ নিত্যপণ্যে করছাড় অতিরিক্ত এআই-নির্ভরতা মানবসভ্যতার জন্য বড় ঝুঁকি স্পিলবার্গের নতুন সিনেমা স্টার সিনেপ্লেক্সে ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা প্রেমে পড়েছেন প্রভা! শাহরুখ খানের শুটিং সেটে সুমাইয়া শিমুর ক্যারিয়ারের শুরু দর্শকদের প্রতি শুভকামনা থাকল ‘মালিক’ নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন আরিফিন শুভ চুয়াডাঙ্গায় অপরিচ্ছন্নতা ও অবৈধ লোগো ব্যবহারে ৩৫ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ ডিসি অফিস চত্বরে হামলার শিকার সেই সমন্বয়ক মাহাদী ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন কাশিয়ানীতে মোড়ের নাম রাখা হলো ‘ব্রাজিল মোড়’ গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকায় শিশুদের জন্য সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি পদত্যাগ করলেন রাবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমীরুল ইসলাম
Nagad desktop

আনন্দঘন দিনশেষে বিষাদের রাত

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৫ এএম
আপডেট: ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৭ এএম
আনন্দঘন দিনশেষে বিষাদের রাত
ছবি: খবরের কাগজ

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন দিনশেষে মধ্যরাতে কুমিল্লায় ঘটে গেছে ভয়াবহ এক দুর্ঘটনা।  ঈদ আনন্দ ম্লান করে দেওয়া সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১২ জন। আহত হয়েছেন অন্তত ২৪ জন। 

ঈদের দিন মধ্যরাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেল ট্রেনটি যখন কুমিল্লার পদুয়ার বাজার রেলওয়ে ক্রসিং অতিক্রম করছিল একই সময়ে গেটম্যানের সিগন্যাল না পেয়ে ক্রসিংয়ে ঢুকে পড়ে মামুন পরিবহনের একটি বাস। এতে বাস-ট্রেনের মধ্যে ঘটে সংঘর্ষ। ট্রেনের মুখে আটকে থাকা বাসটিকে নিয়ে যাওয়া হয় এক কিলোমিটার দূরে। যার ফলে দুমড়ে মুচরে যায় বাসটি। হতাহত হন যাত্রীরা। 

পদুয়ার বাজার থেকে ১ কিলোমিটার উত্তরে কচুয়া চৌমুহনী এসে যখন বাসটি থামে তখন এর ভেতর থেকে বের হয়ে আসে যাত্রীদের আর্তনাদ। বেঁচে থাকার আকুতি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস; স্থানীয়দের সহযোগিতায় বাসের যাত্রীদের উদ্ধার করে পাঠানো হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে হাসপাতাল থেকে জানানো হয় ১২ জনের মৃত্যুর সংবাদ। নিহতদের মধ্যে সাতজন পুরুষ দুইজন নারী ও তিনটি শিশু রয়েছে।
 
চট্টগ্রামের মাইজভান্ডার শরিফে ঈদ উদযাপন শেষে বাড়ি ফিরতে থাকা ট্রেনের যাত্রী ষাটোর্ধ্ব নুরুল ইসলাম বলেন, রাত পৌনে তিনটার দিকে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। তখনও আমরা কিছুই বুঝে উঠতে পারিনি, মিনিটখানেক পরে যখন ট্রেনটি থামে- নেমে দেখি ট্রেনের মাথা দিয়ে বাসটিক নিয়ে আসা হয়েছে প্রায় এক কিলোমিটারেরও বেশি পথ। বাসের ভেতরে থাকা যাত্রীদের আত্মচিৎকারে হতবিহব্বল হয়ে পড়ি। শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে আসেন দুর্ঘটনাস্থলে। সেখান থেকে বেশ কয়েকজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিস ও পুলিশের লোকজন। এমন হৃদয়বিদারক দৃশ্য আমার ৬০ বছরের জীবনে কখনো দেখিনি। 

ট্রেনের আরেক যাত্রী নরসিংদীর বাসিন্দা শাহানারা বেগম বলেন, রাতে যখন ট্রেনটি চলছিল আমরা কিছুটা ঘুমে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে মনে হলো কোথাও বোমা ব্লাস্ট হয়েছে। ট্রেন থামার পর বুঝতে পারি যাত্রীবাহী একটি বাসকে টেনে হিচড়ে নিয়ে এসেছে ট্রেনটি। ভেতরে থাকা মানুষজন চিৎকার করছেন। 

দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর সূত্রে নিহতদের পরিচয় জানা যায়। এদের মধ্যে পাঁচজন রয়েছেন যশোর জেলার বাসিন্দা। তারা হলেন- যশোরের লাইজু আক্তার (২৬) ও তার দুই মেয়ে খাদিজা (৬) ও মরিয়ম (৩) এবং একই জেলার চৌগাছার সিরাজুল ইসলাম (৭০) ও কোহিনূর বেগম (৫৫)।

বাকিরা হলেন- নোয়াখালীর সোনাইমুড়ি বাবুল চৌধুরী (৫৫) ও ফাজিলপুরের মো. সেলিমের ছেলে নজরুল ইসলাম রায়হান (৪৫), চাঁদপুর জেলার চাপাতলি এলাকার মমিনুল হকের ছেলে তাজুল ইসলাম (৬৭), ঝিনাইদহ জেলার মোক্তার বিশ্বাসের ছেলে জুহাদ বিশ্বাস (২৪), মাগুরা জেলার মোহাম্মদপুরের ওহাব শেখের ছেলে ফচিয়ার রহমান (২৬), চুয়াডাঙ্গার জীবন নগরের বিল্লাল হোসেনের ছেলে সোহেল রানা (২৫) এবং লক্ষ্মীপুর জেলা সদরের সিরাজুল ইসলামের মেয়ে সাঈদা (৯)।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অজয় ভৌমিক বলেন, হতাহতদের হাসপাতালে আনা হয় রাত চারটার দিকে। ১২ জনের মরদেহ হাসপাতালে আছে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুজন নারী ও তিনটি শিশু রয়েছে।

দুর্ঘটনাস্থলে দুই মন্ত্রী
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বেলা সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, মূলত গেটম্যানের অসতর্কতার কারণেই এ দুর্ঘটনার ঘটেছে। এই ক্রসিংয়ে দায়িত্বরত দুজন গেটম্যানকে সামরিক বরখাস্ত করা হয়েছে। নিহতদের প্রত্যেকের পরিবারকে রেলওয়ের পক্ষ থেকে এক লাখ টাকা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। 

এর আগে ঘটনাস্থল পরিদর্শনে এসে কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশিদ ইয়াসিন বলেন, দুর্ঘটনা ও হতাহতের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। এখানে একটি উন্নতমানের গেট নির্মাণ করা হবে। যাতে করে গেটম্যান না থাকলেও অটোমেটিক গেট বন্ধ হয়ে যায়। পর্যায়ক্রমে সারাদেশে এ ধরনের কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে।

কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজা হাসান বলেন, দুর্ঘটনার কারণ তদন্তে রেলের পক্ষ থেকে দুটি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

পালিয়েছে দুই গেটম্যান, সাময়িক বরখাস্ত
কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনার পর ওই রেলক্রসিংয়ের গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসান পালিয়ে গেছেন বলে জানা গেছে। ঘটনার পর পরই তাদের দুইজনকে বরখাস্ত করেছে  রেল কর্তৃপক্ষ। 

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘রেলওয়ের পক্ষ থেকে বিভাগীয় ও জোনাল দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। যাদের অবহেলায় এ দুর্ঘটনা তাদের বিরুদ্ধে রিপোর্ট পাওয়ার পর বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।’ 

ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে জামা-জুতো, মৃত্যুর চিহ্ন 
সকালে কুমিল্লার পদুয়ার বাজারের রেলওয়ে কোচিং থেকে এক কিলোমিটার উত্তরে কচুয়া চৌমুহনী এলাকায় গিয়ে দেখা যায়, ট্রেনের ইঞ্জিনের সঙ্গে লেপটে রয়েছে দুর্ঘটনাকবলিত বাসটি। বাসের ভাঙা গ্লাস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বাসের ভেতরে দুলছে নতুন একটি পোশাক। পাশেই পড়ে রয়েছে প্লাস্টিকের বাটিভর্তি ভাত, কয়েক জোড়া স্যান্ডেল। পাশে দেখা গেল থেতলে যাওয়া কিছু ফলমূল। ঘটনাস্থলের ১০ থেকে ১২ গজ দূরে রেললাইনে বাসের দুটি চাকাও পড়ে থাকতে দেখা যায়। 

এসময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান রাসেল বলেন, এই দুর্ঘটনাটি সম্পূর্ণ ক্রসিংয়ের গেটম্যানের কারণে ঘটেছে। সে এখানে ভালোভাবে ডিউটি করে না; নানা রকম নেশায় আসক্ত। তার এই অবহেলার কারণে এত বড় একটি দুর্ঘটনা ঘটে গেল। ঈদের রাতে এমন মর্মান্তিক মৃত্যু কিছুতেই মেনে নেওয়া যায় না। 

পুলিশের এক কর্মকর্তাও বললেন একই কথা। নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের তিনি বলেন, আহতদের বক্তব্য ও স্থানীয়ভাবে তদন্তে নিশ্চিত হওয়া গেছে ঘটনার সময় গেটম্যান গেট না ফেলায় বাস রাস্তা ফাঁকা পেয়ে রেল লাইনে উঠে যায়। এ সময় ট্রেনটি বাসটিকে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায়।

এদিকে ভয়াবহ এই দুর্ঘটনার পর রোববার সকাল ৮টার দিকে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেনটি কুমিল্লা রেলওয়ে স্টেশনে সরিয়ে নিতে দেখা যায়। ১১টার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

জহির আহমেদ/অমিয়/

টেকনাফ সীমান্তে র‌্যাবের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৬:১২ পিএম
টেকনাফ সীমান্তে র‌্যাবের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ সীমান্তে আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্রের সদস্য সন্দেহে দুই রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ ইয়াবা।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে র‌্যাব-১৫ এর কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।

আটকরা হলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের বুচিডং জেলার মংডু থানার হায়েংখালী গ্রামের মৃত নূর মোহাম্মদ সায়েদের ছেলে মো. সাজেদ (৩২) এবং একই এলাকার মো. আব্দুল হামিদের ছেলে এনামুল হাসান (৩৩)।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার ভোর রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নাফ নদীর মন্ডলপাড়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ মাদক পাচারের গোপন তথ্য পায় র্যাব। তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের দিক থেকে আসা ৭ থেকে ৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে স্থানীয় এক ব্যক্তির জমিতে অবস্থান করতে দেখা যায়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়। তবে অন্যরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি বস্তার ভেতর থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা।

র‌্যাব-১৫ অধিনায়ক আরও জানান, আটক দুইজন এবং পালিয়ে যাওয়া ব্যক্তিরা সবাই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক এবং একটি আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্রের সদস্য। সীমান্তের এপারে মাদকের বড় চালান পৌঁছে দেওয়াই তাদের মূল কাজ। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

তারেকুর রহমান/এসএন 

নোয়াখালীতে মাদকসেবীদের হামলায় যুবক নিহত, গ্রেপ্তার ১

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৬:০৫ পিএম
নোয়াখালীতে মাদকসেবীদের হামলায় যুবক নিহত, গ্রেপ্তার ১
আরাফাত হোসেন ফাহিম। ছবি: সংগৃহীত

নোয়াখালীর সেনবাগে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মাদকসেবীদের হামলায় আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছে।

বুধবার (১০ জুন) রাত ১০টার দিকে নবীপুর ইউনিয়নের সোমবারিয়া বাজার সংলগ্ন বেলাল মাস্টারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত আরাফাত হোসেন ফাহিম নবীপুর ইউনিয়নের দেবী সিংহপুর গ্রামের শাহজাহান সাজুর ছেলে।

এ ঘটনায় হত্যাকাণ্ডে অভিযুক্ত এলাকার চিহ্নিত মাদকসেবী হারুন মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে দেবী সিংহপুর গ্রামের হারুন মিয়া (২৬), আমিনুল্লাহর ছেলে মমিন (২২) এবং মমিন উল্লাহর ছেলে জাহাঙ্গীর (২৪) একত্রিত হয়ে বেলাল মাস্টারের বাড়ির সামনে গাঁজা সেবন করছিলেন।

​এ সময় একই গ্রামের শাহজাহান সাজুর ছেলে আরাফাত হোসেন ফাহিম (২২), দুলালের ছেলে রিফাত (২৩) এবং শাহাবুদ্দিনের ছেলে শাকিব (২১) তাদের গাঁজা সেবনে বাধা দেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি ও সংঘর্ষে রূপ নেয়।

এতে গাঁজা সেবনকারী হারুন এবং বাধা প্রদানকারী আরাফাত হোসেন ফাহিম ও শাকিবসহ উভয় পক্ষের চারজন গুরুতর আহত হন।

তাদেরকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টায় ফাহিমের মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে হত্যায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


ইকবাল হোসেন মজনু /এসএন

রাজশাহীতে ভ্রাম্যমাণ গ্রন্থাগারে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর বই নিয়ে ছাত্রদলের আপত্তি, অপসারণের নির্দেশ ডিসির

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৫:৫৭ পিএম
রাজশাহীতে ভ্রাম্যমাণ গ্রন্থাগারে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর বই নিয়ে ছাত্রদলের আপত্তি, অপসারণের নির্দেশ ডিসির
ছবি: সংগৃহীত

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের একটি ভ্রাম্যমাণ গ্রন্থাগারের গাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের বিভিন্ন ব্যক্তিকে নিয়ে লেখা বই সংরক্ষিত থাকার অভিযোগে গাড়িটি আটকের ঘটনা ঘটেছে।

বুধবার (১১ জুন) দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা গাড়িটি আটকের পর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে নিয়ে যান। পরে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম গ্রন্থাগার কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট বইগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গণগ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ গ্রন্থাগার প্রকল্পের একটি গাড়ি বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজ প্রাঙ্গণে অবস্থান করছিল। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী সেখানে থাকা কিছু বই নিয়ে আপত্তি তোলেন। পরে রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের নেতৃত্বে গাড়িটি জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়।

জেলা প্রশাসকের নির্দেশনার পর বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ গ্রন্থাগারের রাজশাহী ইউনিটের ইনচার্জ জাহাঙ্গীর আলম একটি লিখিত অঙ্গীকারনামা দেন। এতে তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট বইগুলো দ্রুত অপসারণ করা হবে এবং ভবিষ্যতে এসব বই পাঠকদের জন্য প্রদর্শন বা বিতরণ করা হবে না। পাশাপাশি ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন বলেন, ভ্রাম্যমাণ গ্রন্থাগারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন ব্যক্তিকে নিয়ে লেখা বই পাওয়া গেছে। রাজনৈতিক পটপরিবর্তনের পরও এসব বই পাঠকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছিল বলে দাবি করেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব বই নিষিদ্ধ কি না, সে সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেবে। তবে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের বই সরিয়ে নেওয়ার নির্দেশনা বাস্তবায়িত হলেও রাজশাহীতে তা হয়নি। একই সঙ্গে এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, '৫ আগস্টের পরও রাজশাহী কলেজে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ গ্রন্থাগারে ফ্যাসিবাদের আমলের বই সংরক্ষিত থাকার প্রমাণ আমরা পেয়েছি। সেখানে এমন অনেক বই ছিল, যেগুলো ফ্যাসিস্ট শাসনের সময়কার মিথ্যা বয়ান বহন করে। গ্রন্থাগারটির প্রায় ৮০ শতাংশ বই ওই সময়ের বলে আমাদের কাছে মনে হয়েছে। অন্য জায়গা থেকে এসব বই সরিয়ে নেওয়া হলেও এখানে রাখা হয়েছে। বিষয়টি আমাদের বিস্মিত করেছে।'

অন্যদিকে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ গ্রন্থাগারের রাজশাহী ইউনিটের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, 'বইগুলো আগে থেকেই ভ্রাম্যমাণ গ্রন্থাগারে ছিল। প্রায় এক বছর প্রকল্পটি বন্ধ ছিল এবং গাড়িটি প্রধান কার্যালয়ে অবস্থান করছিল। ৫ আগস্টের পর বইগুলো আমরা ব্যবহার থেকে প্রত্যাহার করেছিলাম। তবে সংরক্ষণের জন্য আলাদা কোনো জায়গা না থাকায় সেগুলো গাড়ির ভেতরে আড়াল করে রাখা হয়েছিল, যাতে পাঠকেরা দেখতে না পান। পরে কিছু পাঠক খুঁজে বের করে বইগুলো এলোমেলো করে রাখেন।'

তিনি আরও বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা বিষয়টি তাদের নজরে এনেছেন এবং তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।

এনায়েত করিম/এসএন

বলাৎকারে ব্যর্থ হয়ে মাদরাসাশিক্ষার্থীকে ছুরিকাঘাত

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৫:৩৯ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০৫:৪৫ পিএম
বলাৎকারে ব্যর্থ হয়ে মাদরাসাশিক্ষার্থীকে ছুরিকাঘাত
অভিযুক্ত শিক্ষক মোঃ লোকমান হোসেন। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জে বলাৎকারে ব্যর্থ হয়ে মাদ্রাসারশিক্ষার্থীকে গলায় উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে মাদরাসারশিক্ষকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামে ওই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত মাদরাসাশিক্ষক হাফেজ মোঃ লোকমান হোসেন পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,অভিযুক্ত মাদরাসাশিক্ষক হাফেজ মোঃ লোকমান হোসেন বৃহস্পতিবার দুপুরে তার মাদরাসার এক শিক্ষার্থীকে জোর পূর্বক বলাৎকারের চেষ্টা করে। এ সময় শিক্ষার্থী আপত্তি জানালে মাদরাসাশিক্ষক হাফেজ মোঃ লোকমান হোসেন ধারালো অস্ত্র দিয়ে শিক্ষার্থীর গলায় ও হাতে উপুর্যুপরি আঘাত করে। এতে শিক্ষার্থীর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মাদরাসাশিক্ষার্থীকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরিস্থিতির অবনতি হওয়ায় সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামিম জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত মাদরাসাশিক্ষক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে ইতোমধ্যে মাঠে নেমেছে পুলিশ।

অভিযুক্ত হাফেজ মোঃ লোকমান হোসেন ভোলা জেলার চর-ফ্যাশন এলাকার ইসলাম আলীর ছেলে। সে টঙ্গীবাড়ী সোনারং পুরাতন জামে মসজিদে ইমামতির পাশাপাশি টঙ্গীবাড়ী খিলপাড়া সুন্নাতুল মদিনা মাদরাসায় শিক্ষকতা করেন।


এসএন/

শেরপুরে ব্রাজিল সমর্থকদের মিলনমেলা ও আনন্দ র‍্যালি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৪:২৩ পিএম
শেরপুরে ব্রাজিল সমর্থকদের মিলনমেলা ও আনন্দ র‍্যালি
ছবি: খবরের কাগজ

শেরপুরে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য মিলনমেলা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জেলা ব্রাজিল ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে শেরপুর সরকারি কলেজ মাঠে এই মিলনমেলার আয়োজন করা হয়।

মিলনমেলা শেষে সমর্থকদের অংশগ্রহণে একটি আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় ব্রাজিল সমর্থকরা ভুভুজেলা বাঁশি বাজিয়ে, রঙিন ফেস্টুন, ব্যানার এবং বাংলাদেশ ও ব্রাজিলের পতাকা হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

র‍্যালিতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত শেরপুরের বাসিন্দা শিবুও অংশ নেন। আর্জেন্টিনা দলের সমর্থক থেকে ব্রাজিলের সমর্থকে পরিণত হওয়ার ঘটনায় তিনি সম্প্রতি আলোচনায় আসেন। ব্রাজিল সমর্থকদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আয়োজক কমিটির অন্যতম সদস্য জাকির হোসেন বলেন, আমরা ব্রাজিল ফুটবল দলের দীর্ঘদিনের সমর্থক। আমাদের বিশ্বাস, তারকা খেলোয়াড়ে সমৃদ্ধ ও নান্দনিক ফুটবল খেলার কারণে এবার ব্রাজিল বিশ্বকাপের শিরোপা জয়ের অন্যতম দাবিদার। সেই প্রত্যাশা থেকেই আমরা এই মিলনমেলা ও আনন্দ র‍্যালির আয়োজন করেছি। তিনি আরও জানান, ফুটবলপ্রেমীদের জন্য আগামী দিনে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে প্রজেক্টরের মাধ্যমে ব্রাজিল দলের খেলা প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

শাকিল/আমান