ঢাকা ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ০৭ জুন ২০২৬

সর্বশেষ
বিশ্বের এই বৃহত্তম যৌথ পরিবারে দৈনিক লাগে ৯০ কেজি চাল প্রতিশ্রুতি প্রদানে মন্ত্রী-এমপিদের দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন স্পিকার ঝিনাইদহে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর স্বাভাবিক গানে আর ফিরবেন না রিংকু ওয়েমোর চালকহীন নতুন রোবোট্যাক্সি ‘ওজাই’ শাড়ির নিচে লুকিয়েও রক্ষা পেলেন না তৃণমূল নেতা কুষ্টিয়ায় ধর্ষককে গণধোলাই নোয়াখালীতে জেলি মিশ্রিত চিংড়ি ধ্বংস, লাখ টাকা জরিমানা টেসলার রোবোট্যাক্সি সেবায় ধীরগতি সন্ত্রাসবিরোধী যুদ্ধ এবং শত্রু-মিত্র খেলা এ যেন মাঠ ভরাট নয়, সম্প্রীতির উৎসব শেরপুরে প্রাইভেটকারে মদ, কারবারি আটক টেকনাফে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষ, দুই এসআইসহ আহত ৪ নবাব সলিমুল্লাহর জন্মবার্ষিকী উদযাপন মজুরি বাড়াতে দৌলতপুরে বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু রোগীর বেশে ইয়াবা পাচারের চেষ্টা, রামুতে তিন নারী আটক ৬ নবজাতকের প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা তোফায়েল আহমেদসহ ১৬ এমপির মৃত্যুতে শোকপ্রস্তাব কিছু মানুষের কারণে কেন অপমানিত হবে ১৮ কোটি বাংলাদেশি? ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়ার রিটে যা নির্দেশ দিল হাইকোর্ট মনোযোগ বাড়াতে চাইলে কী খেতে হবে রাঙামাটিতে ইন্টার্ন চিকিৎসকদের ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পটুয়াখালীর পৌর পার্ক এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু এবি ব্যাংকের এআই-চালিত ডিজিটাল লোনসেবা ‘এবি ই- লোন’ এর উদ্বোধন বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র মঞ্জু মোল্লা গ্রেপ্তার কুড়িগ্রামে নদীগর্ভে বিলীন শতাধিক বাড়ি সবার সক্রিয় ভূমিকায় রামিসা হত্যার বিচার দ্রুত হয়েছে: অ্যাটর্নি জেনারেল ব্রাহ্মণবাড়িয়ায় দোকান উচ্ছেদ নিয়ে সংঘর্ষ, আহত ২০
Nagad desktop

এবার বাবর আলীর লক্ষ্য পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ মাকালু, দেশ ছাড়বেন ৭ এপ্রিল

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পিএম
এবার বাবর আলীর লক্ষ্য পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ মাকালু, দেশ ছাড়বেন ৭ এপ্রিল
ছবি: সংগৃহীত

বিশ্বে আট হাজার মিটার (২৬ হাজার ২৪৬ ফুট) বা ততোধিক উচ্চতার পর্বত আছে ১৪টি। এরমধ্যে চারটি পর্বতের চূড়া ছুঁয়েছেন পর্বতারোহী বাবর আলী। এই কৃতিত্ব নেই আর কোন বাংলাদেশির। এবার বাবর আলীর লক্ষ্য পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু। 

‘এক্সপিডিশন মাকালুঃ দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক অভিযানে এই পর্বতারোহী চেষ্টা করবেন ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ খ্যাত এই চূড়া আরোহণের। পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ এই অভিযানের আয়োজন করেছে। এটি হবে বাবরের পঞ্চম আট হাজার মিটার পর্বত অভিযান। নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত এই পর্বতের উচ্চতা ৮৪৮৫ মিটার (২৭ হাজার ৮৩৮ ফুট)।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত জানানো হয়। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৭ এপ্রিল মাউন্ট মাকালু অভিযানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বাবর। পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানান সরঞ্জাম কেনার কাজ শেষ করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে টুমলিংটার এর উদ্দেশ্যে রওনা হবেন তিনি। দিনকয়েকের ট্রেক শেষ পৌঁছাবেন বেস ক্যাম্পে। মূল অভিযান শুরু হবে এখান থেকেই। বেস ক্যাম্প থেকে উপরের ক্যাম্পগুলোতে উঠানামা করে শরীরকে অতি উচ্চতার সাথে খাপ খাইয়ে নেবেন এই পর্বতারোহী। পুরো অভিযানে সময় লাগবে প্রায় পঞ্চাশ দিন। আবহাওয়া অনুকূলে থাকলে মে মাসের ২য় কিংবা ৩য় সপ্তাহে চূড়ায় আরোহণ হতে পারে বলে জানিয়েছেন অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভিযানের ব্যবস্থাপক এবং ক্লাবটির সভাপতি ফরহান জামান। আরও বক্তব্য রাখেন ভার্টিক্যাল ড্রিমার্স-এর উপদেষ্টা শিহাব উদ্দীন এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিজুয়াল নিটওয়ারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নুর ফয়সাল। এই অভিযানে পৃষ্ঠপোষক হিসেবে বাবরের পাশে আরও দাঁড়িয়েছেন স্যাম-বন্ড, মাই হেলথ, চন্দ্রবিন্দু প্রকাশন এবং রহমান্স গ্রোসারিজ। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেশের পর্বতারোহণ মহলের পরিচিত মুখ ও পর্বত অনুরাগীরাও। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাবরের হাতে তুলে দেওয়া হয় জাতীয় পতাকা।

সংবাদ সম্মেলনে বাবর বলেন, ‘বিশ্বের ১৪টি আট হাজার মিটার পর্বত আরোহণের একটা সুতীব্র ও দীর্ঘ ইচ্ছা অনেকদিন ধরেই লালন করছি আমি। ইতোমধ্যে সে লক্ষ্যে বেশ কিছুদূর এগিয়েছি। মাকালু সে লক্ষ্যের পানে আরও একটি দৃঢ় পদক্ষেপ হতে যাচ্ছে। ক্রমান্বয়ে বাকি পর্বতগুলোর চূড়া ছুঁতে চেষ্টা করব আমি। যদিও এ বছর আমার ইচ্ছে ছিল পাকিস্তানের কারাকোরাম হিমালয়ে অবস্থিত পৃথিবীর নবম উচ্চতম শৃঙ্গ নাঙ্গা পর্বত আরোহণের। তবে অভিযানের জন্য প্রয়োজনীয় অর্থের অপ্রতুলতা ও পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে বিদ্যমান উত্তেজনার প্রেক্ষিতে আমি লক্ষ্য পরিবর্তন করে পাখির চোখ করেছি মাউন্ট মাকালুকে। মাউন্ট মাকালু নিঃসন্দেহে চ্যালেঞ্জিং একটি পর্বত। এটি বিখ্যাত এর খাড়া ঢাল ও প্রচণ্ড বাতাসের জন্য। চতুর্মুখী পিরামিড আকৃতির স্বতন্ত্র এই পর্বত আরোহীদের ভালোই পরীক্ষায় ফেলে। সেই চ্যালেঞ্জটুকু নিতে আমি প্রস্তুত। নতুন আর চ্যালেঞ্জিং কিছু করতে আমি সব সময়ই আনন্দ পাই।’

পর্বতারোহণে বাবরের পথচলা শুরু ২০১৪ সাল থেকে। ট্রেকিং-এর জগতে তার হাতেখড়ি হয় ২০১০ সালে; পার্বত্য চট্টগ্রামের নানান পাহাড়ে পথচলার মধ্য দিয়ে। চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান সাধারণ সম্পাদক তিনি। এই ক্লাবের হয়েই গত বারো বছর হিমালয়ের নানান শিখরে অভিযান করে আসছেন তিনি। ভারতের উত্তরকাশীর নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ সম্পন্ন করেন ২০১৭ সালে। ২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের অন্যতম দুর্গম ও টেকনিক্যাল চূড়া আমা দাবলাম (২২,৩৪৯ ফুট) আরোহণ করেন বাবর।

২০২৪ সালে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (২৯,০৩৫ ফুট) ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট লোৎসে (২৭,৯৪০ ফুট) আরোহণ করেন। একই অভিযানে দুটি আট হাজার মিটার পর্বত আরোহণের কৃতিত্ব নেই আর কোন বাংলাদেশি পর্বতারোহীর। 

২০২৫ সালের এপ্রিল মাসে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি আরোহণ করেন বিশ্বের দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা-১ (২৬,৫৪৫ ফুট)। একই বছরের সেপ্টেম্বরে তিনি কৃত্রিম অক্সিজেনের সাহায্য ছাড়াই আরোহণ করেন বিশ্বের অষ্টম উচ্চতম পর্বত মাউন্ট মানাসলু (২৬,৭৮১ ফুট)। 

এসএন/

ঝিনাইদহে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর স্বাভাবিক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:৩৯ পিএম
ঝিনাইদহে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর স্বাভাবিক
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।দুর্ঘটনার প্রায় ৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রবিবার (৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, খুলনা থেকে আসা রেলওয়ের কারিগরি দল লাইনচ্যুত ট্রেন উদ্ধারের কাজ শুরু করে। দীর্ঘ সময় ধরে উদ্ধার ও মেরামত কাজ চলার পর খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলে।

সাফদারপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার নয়ন হোসেন খবরের কাগজকে জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালবাহী ট্রেনটি সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল ৬টার দিকে ট্রেনটির পেছনের তিনটি ট্যাংকারের নয়টি চাকা লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন এবং পাকশি থেকে দুটি উদ্ধারকারী ট্রেন এসে যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

উল্লেখ্য, গত ২১ মে একই এলাকায় আরও একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছিল।

মাহফুজুর রহমান/রিফাত/

কুষ্টিয়ায় ধর্ষককে গণধোলাই

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:২৭ পিএম
কুষ্টিয়ায় ধর্ষককে গণধোলাই
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আশাদুল (৩২) নামের এক যুবককে গণধোলাই দিয়েছে এলাকাবাসী।

অভিযুক্ত আশাদুল ও ভুক্তভোগী শিশু উভয়ই বর্তমানে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রবিবার (৭ জুন) সকাল ১০টার দিকে চরমিলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত আশাদুল ওই এলাকার ফজলু সর্দারের ছেলে। ভুক্তভোগী শিশুটি (১০) অভিযুক্ত আসাদুলের প্রতিবেশীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খাবারের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে স্থানীয় একটি স্কুলের ভেতরে শিশুটিকে নিয়ে যায় আশাদুল। সেখানে তার ওপর পাশবিক নির্যাতনের চেষ্টা করা হয়। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আশাদুলকে হাতেনাতে ধরে ফেলে এবং উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয়কে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

হাসপাতালের বেডে চিকিৎসাধীন শিশুটির পাশে বসে তার মা বলেন, আমি কোন বিচার চাই না। আমার মেয়ের যে এই অবস্থা করেছে তাকে আমরা নিজের হাতে শাস্তি দিতে চাই । ওই লম্পটকে আমাদের হাতে ছেড়ে দেন। আমরা ওর বিচার করবো। আমাদের যে ক্ষতি করে দিলো তার জন্য আমরা দিনের পর দিন থানা কোট কাচারীতে যেতে পারবো না। ওকে আমাদের হাতে ছেড়ে দিন । 

ভুক্তভুগী শিশুটির নানা বলেন, ওরা মাদক ব্যাবসায়ী। এলাকায় অনেক অপকর্ম করে বেড়ায় । কেউ কিছু বলতে সাহস পায়না। ওদের অবৈধ টাকার জোর আছে সেই টাকা দিয়ে পার পেয়ে যাবে । তাই তাকে পুলিশে না দিয়ে আমাদের হাতে ছেড়ে দিলে আমরা বিচার করব । নইলে বিচার পাবো না। এদেশে বিচার নেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোঃ ইকবাল হোসেন বলেন, ‘শিশুটিকে জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হচ্ছে।’

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর জানান, ‘ঘটনার খবর পেয়েই উভয়কে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। তারা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এসএন/

নোয়াখালীতে জেলি মিশ্রিত চিংড়ি ধ্বংস, লাখ টাকা জরিমানা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:২৬ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০৫:২৭ পিএম
নোয়াখালীতে জেলি মিশ্রিত চিংড়ি ধ্বংস, লাখ টাকা জরিমানা
ছবি: খবরের কাগজ

নোয়াখালীর মাইজদীতে বিষাক্ত জেলি মিশ্রিত সাড়ে তিন মণ চিংড়ি ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৭ জুন) দুপুরে পৌর বাজারে এ অভিযান চালান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে মাছ বাজারে অভিযান চালিয়ে পৌর বাজারের মাছ ব্যবসায়ী ইসমাইল ও বাহারের কাছ থেকে ১৪২ কেজি (সাড়ে তিন মণ) জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়। এ সময় ওই দুইজনকে একলাখ টাকা জরিমানা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা মাছের ওজন বাড়াতে বিষাক্ত জেলি ব্যবহার করে। অভিযানে হাতেনাতে প্রমাণ পেয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও তাদের কাছ থেকে জব্দ করা মাছ জনসম্মুখে ধ্বংস করা হয়।’

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে প্রশাসনের এ কর্মকর্তা আরও বলেন, ‘খাদ্যে ভেজাল বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এটি জনস্বার্থে অব্যাহত থাকবে।’

অভিযানে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মণ্ডল, পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক আবদুল করিম মুক্তা এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

মজনু/রিফাত/ 

এ যেন মাঠ ভরাট নয়, সম্প্রীতির উৎসব

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:১৭ পিএম
এ যেন মাঠ ভরাট নয়, সম্প্রীতির উৎসব
ছবি: খবরের কাগজ

কোদালের কোপে উড়ছে মাটি, বস্তায় বস্তায় ভরে যাচ্ছে গর্ত-এ যেন শুধু মাঠ ভরাট নয়, এ এক সম্প্রীতির উৎসব।

রবিবার (৭ জুন) সকালে রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড নজুরুপাড়ার চার সমাজের একমাত্র ঈদগাহ ও জানাজার মাঠ ভরাটে স্বেচ্ছাশ্রমে স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়লেন দুই শতাধিক মানুষ।

দরগাহ টিলা কবরস্থান সংলগ্ন এই ঈদগাহ ও জানাজার মাঠকে ঘিরে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হলো।

ভোরের আলো ফুটতেই এলাকার বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে যুবক-তরুণ, নানা শ্রেণি ও পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নামলেন কাজে। কেউ কোদাল দিয়ে মাটি কাটছেন, কেউ বস্তায় ভরে মাঠ সমান করছেন- সবার মুখে হাসি, সবার মনে এক লক্ষ্য।

প্রবাসী ও এলাকার বিত্তশালীরাও পিছিয়ে থাকেননি। অর্থ ও উপকরণ দিয়ে তারা কাজটিকে আরও গতি দিয়েছেন।

এলাকার বাসিন্দা ও বিএনপি নেতা শামসুল আলম বলেন, আজ এলাকাবাসীদের উদ্যোগে আমাদের এই ঈদগাহ ও জানাজার মাঠ ভরাট করেছি। আমরা মাটি ভরাট করে সমান করেছি।

তিনি আরও জানান, ঈদগাহের রাস্তা সংস্কার ও ভবিষ্যৎ উন্নয়নে হুমাম কাদের চৌধুরীর পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।

চার সমাজের একমাত্র ধর্মীয় স্থানটি দীর্ঘদিন অযত্নে পড়ে ছিল। আজকের এই গণমানুষের উদ্যোগ প্রমাণ করল-সরকারি সহায়তার অপেক্ষায় না থেকে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করা সম্ভব। এলাকাবাসীর এই ঐক্য ও উদ্যম নজুরুপাড়ার উজ্জ্বল ভবিষ্যতেরই বার্তা বহন করে।

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম/এসএন

শেরপুরে প্রাইভেটকারে মদ, কারবারি আটক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:০৪ পিএম
শেরপুরে প্রাইভেটকারে মদ, কারবারি আটক
ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে ১৯২ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

রবিবার (৭ জুন) দুপুরে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলম এসব তথ্য জানান। এর আগে, একইদিন ভোরে উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা এলাকায় অভিযান চালিয়ে মদ জব্দ ও কারবারিকে আটক করা হয়।

আটক কারবারি সালমান মিয়া (৩০) উপজেলার রাজনগর ইউনিয়নের বড়ডুবি গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে একটি প্রাইভেটকারে করে ভারতীয় মদ পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল উপজেলার দাওধারা এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারের গতিরোধ করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ১৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একইসাথে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করার পাশাপাশি চালক কারবারি সালমানকে আটক করা হয়।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শাকিল মুরাদ/এসএন