নাটোরের সিংড়া উপজেলায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় নাদির কায়ছার রুবেল (৩৫) নামে এক ছাত্রদল নেতা মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সাড়ে ১২ টার দিকে উপজেলার নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় নাটোর–বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাদির কায়ছার রুবেল (৩৫) নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সিংড়া পৌর এলাকার নিংগইন ঘুনপাড়া গ্রামের পশু চিকিৎসক আব্দুল কাদেরের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করে জানান,, যশোর থেকে বগুড়াগামী নাজ পরিবহন-এর একটি বাস উল্টো পথে নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে। ওই সময় রুবেল রাস্তা পারাপারের সময় বাসটির ধাক্কায় চাকার নিচে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়
দুর্ঘটনার পর প্রায় এক কিলোমিটার দূরে সিংড়া বাসস্ট্যান্ডে বাসটি রেখে পালিয়ে যায় চালক-হেলপার।
ওসি আ.স.ম আব্দুন নূর আরও বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। ওই ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
কামাল মৃধা/অন্তরা