ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬

সর্বশেষ
শিশুস্বাস্থ্যে বড় উদ্যোগ, ৬ মাসে চালু ৫ বিশেষায়িত হাসপাতাল জামালপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ বিশ্বকাপে মরক্কোর নতুন বিস্ময় আয়ুব বুয়াদ্দি সংবাদ প্রকাশের জেরে বগুড়ার সাংবাদিক কারাগারে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের ২৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ব্রাজিল ম্যাচে থাকছে বিরল ৫০০ বছরের পুরোনো ফুটবল লেখক শিবিরের ১৭তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত ইসরাইল-হিজবুল্লাহ সংঘাতে যুদ্ধবিরতি কার্যকর, স্বস্তির আশা ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব স্মরণে মিশরে আন্তর্জাতিক সেমিনার হিলি স্থবন্দরের পাইকারি বাজারে বেড়েছে চালের দাম অস্ট্রেলিয়ার গতিময় কাউন্টার-অ্যাটাকে সতর্ক যুক্তরাষ্ট্র নোয়াখালীতে মোটরের তারে জড়িয়ে প্রাণ গেলো মা-ছেলের প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায়: প্রতিমন্ত্রী টুকু রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের শিকার: পরীমনি ঈশ্বরদীতে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা মৌসুমি ফল আল্লাহর বিশেষ নেয়ামত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর দুর্যোগকবলিত উপকূলের সুরক্ষায় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি শেষের বিবর্ণতায় সিরিজ হার বাংলাদেশের নাগরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের নগদ সহায়তা ও চাল বিতরণ আত্মপরিচয়ের খোঁজে বিপন্ন ব্রহ্মপুত্র পুলিশের ওপর হামলার মামলায় ১০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশে ‘নতুন কুঁড়ি’ আয়োজনের ঘোষণা ইয়াংজির বুনো পরিবেশেই হচ্ছে স্টার্জন মাছের প্রজনন শেরপুরে শ্বশুর-জামাই দ্বন্দ্ব, গাছে বেঁধে জামাইকে মারধরের অভিযোগ রাজশাহীতে বিদ্যুতের খুঁটিতে যুবকের মৃত্যু ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা তদন্তের সময় বাড়ল চারদিন সুপার ফাইবার উৎপাদনে চীনের সাফল্য

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১১:৫৩ এএম
জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ
ছবি: খবরের কাগজ

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পহেলা বৈশাখ সকালে শহরের বকুলতলা চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেয়। 

জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন ডা. আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

এ সময় বক্তারা বলেন, বাংলা নববর্ষ আমাদের চিরায়ত ঐতিহ্য। আমরা এটিকে হৃদয়ে লালন করি। পহেলা বৈশাখে নতুন বছরকে বরণ করে নিতে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ এক হয়ে আনন্দে মেতে উঠে।

বাংলা সংস্কৃতির অন্যতম উৎসব এই নববর্ষ উদযাপন। নতুন বছরে পুরনো দিনের সকল গ্লানি মুছে দিয়ে একটি আধুনিক, সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গঠনে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। 

পরে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জেলা শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস), উদীচী শিল্পীগোষ্ঠী, মনিমেলা খেলাঘর আসর, জামালপুর লালন একাডেমীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

আসিফ/অন্তরা

জামালপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:১৩ পিএম
জামালপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ
ধর্ষণ অভিযোগে আটক খায়রুল/ ছবি: খবরের কাগজ

জামালপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে খায়রুল (৪৮) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) দুপুরে জামালপুর পৌর শহরের কাজির আখ এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে খায়রুল নিজ বাড়িতে তার প্রতিবেশী ১৫ বছর বয়সী প্রতিবন্ধী কিশোরীকে ডেকে নিয়ে যায়। পরে ওই কিশোরীকে গোসলখানায় নিয়ে ধর্ষণ করে।

কিশোরীর চিৎকার শুনে আশেপাশের লোকজন খায়রুলকে আটক করে ও কিশোরীকে উদ্ধার করে। পরে স্থানীয়রা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশকে বিষয়টি জানায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নূর মোহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে থানায় নিয়ে আসে এবং নির্যাতনের শিকার কিশোরীকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আসমাউল/আমান

সংবাদ প্রকাশের জেরে বগুড়ার সাংবাদিক কারাগারে

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৯:৫২ পিএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ১০:১৪ পিএম
সংবাদ প্রকাশের জেরে বগুড়ার সাংবাদিক কারাগারে
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ তথ্য প্রচারের অভিযোগে হওয়া মামলায় ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে গাজীপুরের গাছা থানার বোর্ডবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।  

শুক্রবার (১৯ জুন) আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

সন্ধ্যায় বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে কেন্দ্র করেই গত ১৫ জুন বগুড়ার আদালতে মামলা করেন বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন।

বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বগুড়া সদর থানাকে নির্দেশ দেন।

পরে সদর থানা মামলাটি সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এর বিভিন্ন ধারায় রেকর্ড করে তদন্তের দায়িত্ব দেয়া হয় ডিবি পুলিশকে।

একই মামলায় অন্য আসামিরা হলেন, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিনিধি মো. শামস ও জেলা প্রতিনিধি সাব্বির হাসান।

মামলায় বাদী উল্লেখ করেন, গত ১২ জুন বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়া হয়। এ ছাড়া গত ১৩ জুন প্রধানমন্ত্রীর জেলা সফরকে কেন্দ্র করে প্রতিমন্ত্রীকে জড়িয়ে উসকানিমূলক ও মানহানিকর মন্তব্য ছড়ানো হয়। কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব তথ্য প্রচার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করা হয়েছে বলে আরজিতে উল্লেখ করা হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান জানান, রেজানুর ইসলামকে গাজীপুর থেকে গ্রেপ্তারের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।

রিপন/আমান

হিলি স্থবন্দরের পাইকারি বাজারে বেড়েছে চালের দাম

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৯:০১ পিএম
হিলি স্থবন্দরের পাইকারি বাজারে বেড়েছে চালের দাম
ছবি: খবরের কাগজ

ভরা মৌসুমেও দিনাজপুরের হিলিতে বেড়েছে সবধরনের চালের দাম। মানভেদে চালের দাম কেজি প্রতি বেড়েছে ৭ থেকে ১৪ টাকা পর্যন্ত। ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা।

ভারতীয় চালের সরবরাহ না থাকায় দাম বাড়ছে এমনটাই বলছেন ব্যবসায়ী ও আমদানিকারকরা। তাদের মতে, ভারত থেকে আমদানি করা চাল প্রায় শেষের দিকে তাই দাম বেড়েছে।

হিলি স্থলবন্দরের পাইকারী বাজার ঘুরে দেখা যায়, চিকন জাতের সম্পা কাটারি চালের দাম কেজিতে বেড়েছে ১৩ থেকে ১৪ টাকা।  আগে এ জাতের চাল ৬৫/৬৬ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৭৮/৮০ টাকায়।

আর দেশীয় চিকন জাতের সম্পা কাটারি ও মিনিকেট কেজিতে ৬ থেকে ৭ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে ৬৬ টাকা কেজি দরে যা আগে বিক্রি হয়েছে ৫৬ থেকে ৫৮ টাকায়।

ক্রেতা মতিয়ার রহমান বলেন,  হুট করে চালের দাম বেড়ে যাওয়ায় আমরা কিনতে পারছি না। দৈনিক যা আয় করি তা দিয়ে বাজারের হিসাব মিলাতে হিমসিম খেতে হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক মোস্তাফিজুর রহমান বলেন, ভারত থেকে চাল আমদানি বন্ধ থাকায় গুদাম গুলোতে তেমন নেই চালের মজুদ। কেজি প্রতি ১৩ থেকে ১৪ টাকা দাম বেড়েছে। যদি বাংলাদেশ সরকার ভারত থেকে চাল আমদানির উদ্যেগ নেয় তাহলে তা সহনীয় পর্যায়ে আসবে।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা বলেন, চালের বাজার সহনীয় রাখতে বাজার মনিটরিং করা হরে। নিত্যপণ্যের দাম কেউ বাড়তি দাম নিয়ে থাকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চলতি বছরের ২০ এপ্রিল থেকে হিলি স্থলবন্দর দিয়ে সরকার ভারত থেকে চাল আমদানি বন্ধ রাখা হয়েছে।

কুদ্দুস/আমান

নোয়াখালীতে মোটরের তারে জড়িয়ে প্রাণ গেলো মা-ছেলের

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৮:১৭ পিএম
নোয়াখালীতে মোটরের তারে জড়িয়ে প্রাণ গেলো মা-ছেলের
ছবি: খবরের কাগজ

নোয়াখালীর চাটখিলে পুকুরে বসানো সেচ মোটরের বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ হারিয়েছেন অঞ্জনা রানী ঘোষ (৩৫) ও তার ছেলে রাহুল ঘোষ (৮)।

​শুক্রবার (১৯ জুন) দুপুরে চাটখিল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছয়ানী টবগা গ্রামের মুনছুর মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। ​নিহত অঞ্জনা রানী ঘোষ ছয়ানী টবগা গ্রামের খোকন চন্দ্র ঘোষের স্ত্রী এবং রাহুল ঘোষ তার ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সোয়া ১টার দিকে পুকুরের সেচ মোটরের তারে ছেলে রাহুল ঘোষ জড়িয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে মা অঞ্জনা রানীও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

​চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ইকবাল/আমান

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায়: প্রতিমন্ত্রী টুকু

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৭:৫৯ পিএম
প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায়: প্রতিমন্ত্রী টুকু
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু/ ছবি: খবরের কাগজ।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রতিবেশী দেশগুলো বিভিন্নভাবে বাংলাদেশে মাদক প্রবেশ করিয়ে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায়। যুবসমাজ ধ্বংস হলে তাদের নিয়ন্ত্রণ করা সহজ হবে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী পশ্চিমপাড়া গ্রামে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মাদক আশপাশের দেশগুলো থেকেই প্রবেশ করছে। তারা চায় আমাদের দেশ দুর্বল হয়ে যাক, পঙ্গু হয়ে যাক। তাই যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। কোনোভাবেই টাঙ্গাইল সদরে মাদক প্রবেশ করতে দেওয়া হবে না। খেলাধুলার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদকমুক্ত যুবসমাজ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন করলেই হবে না। সুন্দর ঘর, রাস্তা, স্কুল-কলেজ তৈরি করেও লাভ নেই, যদি সেই সমাজের মানুষ ধ্বংস হয়ে যায়। তাই আগে মানসিকভাবে নিজেকে গড়ে তুলতে হবে। আমরা মাদকমুক্ত, কিশোর গ্যাংমুক্ত, চাঁদাবাজমুক্ত ও নিরাপদ টাঙ্গাইল চাই। নির্বাচনের আগে যা বলেছি, এখনও সেই লক্ষ্য নিয়েই কাজ করছি এবং ভবিষ্যতেও একই পথে থাকব।

বাঘিল কে কে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লোকমান হোসেনের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লাবলু মিয়া লাভু ও কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল্লাহহেল কাফি শাহেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জুয়েল/আমান