ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে ‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্য নিয়ে শুরু হয় এ মেলা।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবসহ মেলায় ১২টি স্টল অংশ নেয়।
মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো- গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, ড. এম. আর. করিম উচ্চ বিদ্যালয়, গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়, গৌরীপুর সরকারি কলেজ, গৌরীপুর মহিলা কলেজ, গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, রামগোপালপুর পাওয়ার যোগেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়, বালিজুড়ী উচ্চ বিদ্যালয় ও ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব।
এসব স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞান ভিত্তিক মডেল ও প্রযুক্তি নির্ভর নানা ধারণা উপস্থাপন করেছে।
মেলার পাশাপাশি শিক্ষার্থীদের অংশ গ্রহণে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যা তাদের বিজ্ঞান চর্চা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক ভূমিকা পালন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা।
আরও উপস্থিত ছিলেন- গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল ইসলাম খান শহীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব, সহকারী প্রোগ্রামার আবুল কালাম আজাদ, একাডেমিক সুপারভাইজার কমল কুমার, গৌরীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব রমজান হোসেন খান জুয়েল, যুগ্ম আহ্বায়ক আফরোজা আক্তার সোমা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম পাপ্পু, সহ-সম্পাদক শোয়েব মুনশী, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
অমিয়/