উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য অব্যাহত থাকায় কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
শুক্রবার (১ মে) বিকেলে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকেও ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রাখতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া পরিস্থিতির অবনতি হলে পরবর্তী সময়ে নতুন নির্দেশনা দেওয়া হবে।
তারেকুর রহমান/রিফাত/