ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ০৬ জুন ২০২৬

সর্বশেষ
কেমন ছিল প্রিয় রাসুল (সা.) এর পোশাক ও রূপ? ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু সাপ্তাহিক ২দিন ছুটিসহ নগদে চাকরির সুযোগ আরাকান আর্মির গুলিতে রোহিঙ্গা যুবক আহত জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন How to learn English বিষয়ক Writing Paragraph, ৩০তম পর্ব, এইচএসসির ইংরেজি ২য় পত্র জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন: বাংলাদেশ ন্যাপ তারার দেশে সাইকেল যাত্রা মহেশপুর সীমান্তে পুশইন রোধে বিজিবি-আনসার-গ্রামবাসীদের যৌথ টহল কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ ও ৪২ বস্তা জিরা জব্দ সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ফাইনালে যে একাদশ নিয়ে নামছে বাংলাদেশ সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন রবিবার দারাজ ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্টে থাকছে আকর্ষণীয় অফার, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট ও পুরস্কার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক র‌্যালি যৌক্তিক মূল্যে জ্বালানি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব ফরিদপুরে আমের প্রলোভন দেখিয়ে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত আটক মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় ফুটবলার রহমত মিয়ার বিরুদ্ধে স্ত্রী ও শাশুড়িকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি রামিসা হত্যা মামলার রায় রবিবার, হতাশ আছিয়ার মা ঢাকার পরিবেশ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি তিন মাসে অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ ভোলায় যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ভারতীয় সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা, দিনাজপুরে বিজিবির বাধা কী করে বুঝবেন আপনি মেন্টালি ফিট মেসির চোট নিয়ে যা বললেন স্কালোনি হিলি সীমান্তে ভারতীয় ৫ নাগরিককে পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি
Nagad desktop

ঝিনাইদহে স্বামীর অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০১:৫৪ পিএম
ঝিনাইদহে স্বামীর অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহে সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামী শিমুল হোসেনের অস্ত্রের আঘাতে স্ত্রী সাগরিকা আক্তার বুলবুলির (২৫) মৃত্যু হয়েছে।

রবিবার (২৪ মে) সকালে সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে স্বামী বাড়ি থেকে পালিয়ে গেছেন। অভিযুক্ত শিমুল একই গ্রামের আব্দুর রহিমের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, অভাবের সংসারে প্রায়ই নানা কারনে স্ত্রী বুলবুলিকে নির্যাতন করতো তার স্বামী। শনিবার (২৩ মে) রাত ১টার দিকে স্ত্রীকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্ত্রীর চিৎকারে শুনে স্থানীয় প্রতিবেশিরা ছুটে এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়।

রবিবার (২৪ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত পলাতক থাকলেও তাকে গ্রেপ্তার করতে অভিযান চলছে বলে জানান পুলিশ।
মাহফুজুর/আমান

জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:২৩ পিএম
জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন
ছবি: খবরের কাগজ

জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হামলায় চাচা আব্দুল হক (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল হকের স্ত্রী জুলেখা বেগম (৪১) আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার (৬ জুন) দুপুরে জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের লক্ষ্মীরচর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত
আব্দুল হক ওই এলাকার মৃত মনসুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিজেদের পৈতৃক কৃষি জমি নিয়ে আব্দুল হক ও তার ভাতিজা সালামের সঙ্গে বিরোধ চলছিল। আজ শনিবার দুপুরে সেই জমির ধান কেটে তা মাড়াই করতে যান আব্দুল হক। এতে ক্ষিপ্ত হয়ে তার ভাতিজা সালাম ও তার স্ত্রীসহ আরও দুই-তিনজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল হক ও তার স্ত্রী জুলেখা বেগমের ওপর হামলা চালায়। এতে ভাতিজা সালামের আঘাতে চাচা আব্দুল হক
ঘটনাস্থলেই মারা যান এবং আব্দুল হকের স্ত্রী জুলেখা বেগম আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত আব্দুল হকের আরেক ভাতিজা রোকন মিয়া বলেন, সালামদের সঙ্গে আমার চাচার অনেক আগে থেকেই জমি নিয়ে দ্বন্দ্ব। সালাম দীর্ঘদিন বিদেশে ছিল। সে কিছুদিন আগে দেশে এসেই কাকার সঙ্গে ঝামেলা করছে। আজকে কাকা ধান কেটে মাড়াই করতে যাচ্ছিলো। তখন তারা কাকা-কাকির ওপরে হামলা করে। ঘটনার সময় আমি পাশেই আমার বাড়িতে ছিলাম। পরে আমি এসে দেখি কাকা মাটিতে পড়ে আছেন। তারপর এ ঘটনা দেখতে অনেক মানুষজন আসেন।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ভাতিজার সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা নিহত হন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আসমাউল আসিফ/নাঈম

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:০৮ পিএম
গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন
আহত রিপন মিয়া। ছবি: খবরের কাগজ

গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে স্টেশনের সিগন্যালে চলন্ত ট্রেন থেকে পড়ে রিপন মিয়া (৩৫) নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

শনিবার (৬ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বোনারপাড়া রেলওয়ে থানার এসআই জিয়াউর রহমান জিয়া। বেলা সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত রিপন মিয়া জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দলদিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে।

রেলওয়ে সূত্র জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস নামের ট্রেনটি বোনারপাড়া এসে বিরতি দেয়। পরে বোনারপাড়া স্টেশন থেকে গাইবান্ধার দিকে ছেড়ে যাওয়ার সময় সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় বোনারপাড়া রেলওয়ে পুলিশ দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়। 

বোনারপাড়া রেলওয়ে থানার এসআই জিয়াউর রহমান খবরের কাগজকর বলেন, বোনারপাড়া সিগন্যালের কাছে ট্রেনের নিচে পড়ে রিপন মিয়ার দুই পা কাটা পড়ে। তাৎক্ষণিক রক্তাক্ত অবস্থায় তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দ্রুত প্রাথমিকভাবে রক্তক্ষরণ বন্ধ করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর পা হারানো রিপনের জ্ঞান থাকলেও তিনি কেন এখানে আসছিলেন বা কীভাবে এটি হলো তা কিছুই জানাতে পারেননি। ধারণা করা হচ্ছে, ট্রেনের দরজায় থাকা হাতল ধরে তিনি দাঁড়িয়ে ছিলেন। অবসাবধানতাবশত পড়ে গিয়ে ট্রেনের নিচে পা দুটি কাটা পড়ে।

মিলন/নাঈম

মহেশপুর সীমান্তে পুশইন রোধে বিজিবি-আনসার-গ্রামবাসীদের যৌথ টহল

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৫:৫৩ পিএম
মহেশপুর সীমান্তে পুশইন রোধে বিজিবি-আনসার-গ্রামবাসীদের যৌথ টহল
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের সীমান্তবর্তী পাকরাইল জিরো পয়েন্টে পুশইন (অবৈধ অনুপ্রবেশ) রোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে দফায় দফায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে মানুষ ঠেলে পাঠানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

মহেশপুরের সামন্তা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার শরিফের নেতৃত্বে স্থানীয় আনসার-ভিডিপি সদস্য ও গ্রামবাসীদের নিয়ে সীমান্তে প্রতিরোধ কার্যক্রম এবং পাহারা জোরদার করা হয়েছে।

মহেশপুর সীমান্তের যাদবপুর বিওপি এলাকায় পুশইনের ঘটনা বেশি ঘটছে। স্থানীয়দের দাবি, সীমান্তের ওপারে বিভিন্ন যানবাহনে করে মানুষ এনে জড়ো করা হচ্ছে। সুযোগ পেলেই যেকোনো সময় পুশইনের চেষ্টা করা হতে পারে।

এদিকে পুশইন রোধে মহেশপুর সীমান্তের অন্যান্য বিওপিতেও টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে পাকরাইল, চাঁদরতনপুর, কচুয়ারপোতা, বেলেয়াটি ও জীবননগর পাড়াসহ বিভিন্ন জিরো পয়েন্টে বিশেষ নজরদারি রাখা হয়েছে। বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি স্থানীয় গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) এবং সাধারণ গ্রামবাসীরাও স্বতঃস্ফূর্তভাবে এ কার্যক্রমে অংশ নিচ্ছেন। গভীর রাত পর্যন্ত সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে দলবদ্ধভাবে পাহারা দিচ্ছেন তারা।

সামন্তা বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষায় বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামবাসীদের সঙ্গে নিয়ে সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড ও অবৈধ পারাপার সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব।

বর্তমানে পাকরাইল জিরো পয়েন্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি ও স্থানীয় স্বেচ্ছাসেবী দল সতর্ক অবস্থানে রয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুল ইসলাম বলেন, ‘গত কয়েক দিনে মহেশপুর সীমান্তে পুশইনের ১০টি চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। শনিবার বিকেল পর্যন্ত মহেশপুর সীমান্তে কোনো অনুপ্রবেশের (পুশইন) ঘটনা ঘটেনি। পুশইন মোকাবিলায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দফায় দফায় বাংলাদেশে মানুষ ঠেলে পাঠানোর চেষ্টা করছে।’

রিফাত/

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ ও ৪২ বস্তা জিরা জব্দ

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৫:৪৯ পিএম
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ ও ৪২ বস্তা জিরা জব্দ
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৯১ বোতল ভারতীয় মদ ও ৪২ বস্তা ভারতীয় জিরা জব্দ করেছে জামালপুর-৩৫ বিজিবি।

শনিবার (৬ জুন) দুপুরে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান স্বাক্ষতির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জামালপুর-৩৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (৫ জুন) রাতে ও আজ (৬ জুন) সকালে জামালপুর-৩৫ বিজিবির আওতাধীন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ইজলামারী বিওপি, বড়াইবাড়ী বিওপি ও সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে মোট ১৯১ বোতল ভারতীয় মদ ও ৪২ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়। বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার মধ্যরাতে রৌমারী উপজেলার ইজলামারী বিওপির বিজিবির সদস্যরা ভারতীয় সীমান্তবর্তী ১০৬৬ পিলারের কাছে বন্ধুরচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বাহক বিহীন পরিত্যক্ত অবস্থায় ১৫৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। অপরদিকে, একই রাতে বড়াইবাড়ী বিওপির বিজিবি সদস্যদের অভিযানে সীমান্তবর্তী চুলিয়ারচর নামক স্থানে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এ ছাড়াও আজ সকালে সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী ইটালুকান্দা নামক স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ২৬০ কেজি ওজনের ৪২ বস্তা ভারতীয় জিরা ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি নৌকা উদ্ধার করে।

বিজ্ঞপ্তিতে জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, মদ উদ্ধারের ঘটনায় রৌমারী থানায় পৃথক দুটি জিডি করা হয়েছে। মদের বোতলগুলো ধ্বংস করার জন্য ৩৫ বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে আনা হয়েছে। উদ্ধার করা জিরা রৌমারী শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক ও অবৈধ চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে।

আসমাউল আসিফ/নাঈম

সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৫:৪১ পিএম
সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা। ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ডেঙ্গু প্রতিরোধে জনসচতেনতা বৃদ্ধি এবং মশক নিধন কার্যক্রম জোরদার করতে এ র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৬ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসুচির

উদ্বোধন করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। 

পরে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিতে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. নিজামুদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সোনারগাঁ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় জনগণ অংশ নেন। 

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং এর আশপাশের এলাকায় জমে থাকা আবর্জনা অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। 

এ সময় উপস্থিত ব্যক্তিরা ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ এলাকার পরিবেশ পরিষ্কার রাখার গুরুত্ব সম্পর্কে স্থানীয়দের সচেতন করেন।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্নতা ও মশক কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকেও নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমইে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

 

মো: ইমরান হোসেন/এসএন