ঢাকা ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ০৭ জুন ২০২৬

সর্বশেষ
প্রতিশ্রুতি প্রদানে মন্ত্রী-এমপিদের দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন স্পিকার ঝিনাইদহে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর স্বাভাবিক গানে আর ফিরবেন না রিংকু ওয়েমোর চালকহীন নতুন রোবোট্যাক্সি ‘ওজাই’ শাড়ির নিচে লুকিয়েও রক্ষা পেলেন না তৃণমূল নেতা কুষ্টিয়ায় ধর্ষককে গণধোলাই নোয়াখালীতে জেলি মিশ্রিত চিংড়ি ধ্বংস, লাখ টাকা জরিমানা টেসলার রোবোট্যাক্সি সেবায় ধীরগতি সন্ত্রাসবিরোধী যুদ্ধ এবং শত্রু-মিত্র খেলা এ যেন মাঠ ভরাট নয়, সম্প্রীতির উৎসব শেরপুরে প্রাইভেটকারে মদ, কারবারি আটক টেকনাফে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষ, দুই এসআইসহ আহত ৪ নবাব সলিমুল্লাহর জন্মবার্ষিকী উদযাপন মজুরি বাড়াতে দৌলতপুরে বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু রোগীর বেশে ইয়াবা পাচারের চেষ্টা, রামুতে তিন নারী আটক ৬ নবজাতকের প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা তোফায়েল আহমেদসহ ১৬ এমপির মৃত্যুতে শোকপ্রস্তাব কিছু মানুষের কারণে কেন অপমানিত হবে ১৮ কোটি বাংলাদেশি? ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়ার রিটে যা নির্দেশ দিল হাইকোর্ট মনোযোগ বাড়াতে চাইলে কী খেতে হবে রাঙামাটিতে ইন্টার্ন চিকিৎসকদের ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পটুয়াখালীর পৌর পার্ক এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু এবি ব্যাংকের এআই-চালিত ডিজিটাল লোনসেবা ‘এবি ই- লোন’ এর উদ্বোধন বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র মঞ্জু মোল্লা গ্রেপ্তার কুড়িগ্রামে নদীগর্ভে বিলীন শতাধিক বাড়ি সবার সক্রিয় ভূমিকায় রামিসা হত্যার বিচার দ্রুত হয়েছে: অ্যাটর্নি জেনারেল ব্রাহ্মণবাড়িয়ায় দোকান উচ্ছেদ নিয়ে সংঘর্ষ, আহত ২০ জীবের আবাসস্থল অধ্যায় থেকে ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান
Nagad desktop

ময়মনসিংহে মেডিকেল বর্জ্যের ভাগাড় ঘিরে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৮:৩৬ এএম
আপডেট: ০১ জুন ২০২৬, ০৮:৪৫ এএম
ময়মনসিংহে মেডিকেল বর্জ্যের ভাগাড় ঘিরে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
ময়মনসিংহের চর কালীবাড়ির ময়লাকান্দায় জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপের একাংশ। খবরের কাগজ

ময়মনসিংহ নগরীর অন্যতম ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ এলাকা চর কালীবাড়ি। শহরের কেন্দ্রের কাছে হলেও এলাকাটি চরম অবহেলার শিকার। দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার অভাবে এটি এখন এক স্থায়ী জনদুর্ভোগের নাম।

প্রায় ৩০ বছর ধরে শহরের সব হাসপাতাল ও ক্লিনিকের বিষাক্ত মেডিকেল বর্জ্য এখানে ফেলা হচ্ছে। এর ফলে চর কালীবাড়ির এই অংশটি এখন ‘ময়লাকান্দা’ নামে পরিচিতি পেয়েছে।

একই স্থানে প্রতিদিন ফেলা হচ্ছে সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের গৃহস্থালি ও বাজারের আবর্জনাও। উন্মুক্ত স্থানে এভাবে ময়লা ফেলায় পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে জনস্বাস্থ্য ঝুঁকি।

শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ শহরে ঢোকার প্রধান সড়কের পাশেই এই ময়লাকান্দার অবস্থান। বছরের পর বছর ধরে ময়লা ফেলতে ফেলতে এটি এখন বিশাল এক স্থায়ী ভাগাড়ে পরিণত হয়েছে। এর ফলে এলাকায় মশা-মাছির উপদ্রব ব্যাপক বেড়েছে। আশপাশের বাসিন্দারা প্রতিনিয়ত শ্বাসকষ্ট, চর্মরোগ ও ডায়রিয়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছেন।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ট্রাক ও ভ্যানে করে ময়লা এনে এখানে ফেলা হচ্ছে। কিছু অসহায় নারী সেই ময়লার স্তূপ উলটেপালটে প্লাস্টিক ও মূল্যবান জিনিস খুঁজছেন। চারদিকে ছড়িয়ে পড়ছে উৎকট দুর্গন্ধ। পথচারীরা নাক-মুখ চেপে এলাকা পার হচ্ছেন। অনেক যানবাহনের চালকও দুর্গন্ধের কারণে ওই অংশ দ্রুত অতিক্রম করার চেষ্টা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শহরের প্রায় ৩০০ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বর্জ্য এখানে আসে। এর মধ্যে থাকে রক্তমাখা ব্যান্ডেজ, সিরিঞ্জ ও স্যালাইনের পাইপ। এসব বিপজ্জনক বর্জ্য খোলা অবস্থায় পড়ে থাকে। তীব্র দুর্গন্ধে ঘরে থাকা যায় না।

দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। দ্রুত আধুনিক ইনসিনারেশন প্ল্যান্ট বা বর্জ্য শোধনাগার স্থাপন করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

স্থানীয় বাসিন্দা আকরাম হোসেন বলেন, ‘শিশু ও বৃদ্ধদের মধ্যে জ্বর, ডায়রিয়া ও শ্বাসকষ্টের প্রকোপ অনেক বেড়েছে। বহু পরিবার বাধ্য হয়ে এই নোংরা পরিবেশের মধ্যে বাস করছে। স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের চলাচলে বড় সমস্যা হচ্ছে। একটি আধুনিক নগরীতে এমন চিত্র কোনোভাবেই মানা যায় না।’

স্থানীয় গৃহিণী হাফেজা খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন, ময়লার গন্ধে ঘরে থাকা যায় না। শান্তিতে খাওয়া বা ঘুমানোর উপায় নেই। শিশুদের সব সময় জ্বর ও সর্দি লেগেই থাকে। আধুনিকায়নের অনেক আশ্বাস শুনলেও বাস্তবে কোনো কাজ হয়নি।

ভোগান্তির কথা জানায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া বিনতে সামাদ। সে বলে, স্কুলে যাওয়ার সময় ময়লার দুর্গন্ধে বমি আসে, মাথা ব্যথা করে। কখনো কখনো ক্লাসে পৌঁছেও শরীর খারাপ লাগে। পড়াশোনায় মন দেওয়া যায় না। বাসায় ফেরার সময় নাকে কাপড় চেপে বা দম বন্ধ করেও এই দুর্গন্ধ থেকে রেহাই পাওয়া যায় না।

পরিবেশবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মেডিকেল বর্জ্য দীর্ঘদিন উন্মুক্ত রাখলে মাটি, পানি ও বাতাস মারাত্মক দূষিত হয়। এতে হেপাটাইটিস, ডেঙ্গু ও টাইফয়েডের মতো সংক্রামক রোগের ঝুঁকি বাড়ে। বিশেষ করে ব্যবহৃত সিরিঞ্জ শিশু ও বর্জ্য সংগ্রাহকদের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক।

নাম প্রকাশ না করার শর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক বলেন, হাসপাতালের বর্জ্য প্রথমে হাসপাতালের পাশে জমা রাখা হয়। পরে সিটি করপোরেশনের গাড়িতে করে তা অপসারণ করা হয়। তবে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি চালু করা প্রয়োজন।

প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি এবং পরিবেশবিদ অধ্যক্ষ লে. কর্নেল (অব.) ডা. মো. শাহাব উদ্দীন বলেন, ‘বিশ্বের অনেক দেশে বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাত করে সম্পদে পরিণত করা হচ্ছে। অথচ আমরা সেগুলো আগুনে পুড়িয়ে নির্মল বাতাসকে দূষিত করছি।

এর ফলে মিথেন গ্যাসসহ বিভিন্ন গ্যাস বাতাসে ছড়িয়ে মানুষের দেহে প্রবেশ করছে। জটিল সব রোগে আক্রান্ত হচ্ছে। মেডিকেল বর্জ্য কখনোই সাধারণ ময়লার সঙ্গে ফেলা উচিত নয়। দ্রুত এই ময়লা আবর্জনাকে পরিশোধনে আধুনিক শোধনাগার নির্মাণ করা উচিত।’

এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, কাঁচা ময়লা আবর্জনাগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। শহরের বর্জ্যগুলো যখন সেখানে ফেলা হচ্ছে- সঙ্গে সঙ্গে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হচ্ছে। তিনি জানান, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে সিটি করপোরেশন বিশ্বমানের পরিকল্পনা হাতে নিয়েছে এবং ভবিষ্যতে আধুনিক ব্যবস্থাপনা চালু করা হবে।

ঝিনাইদহে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর স্বাভাবিক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:৩৯ পিএম
ঝিনাইদহে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর স্বাভাবিক
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।দুর্ঘটনার প্রায় ৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রবিবার (৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, খুলনা থেকে আসা রেলওয়ের কারিগরি দল লাইনচ্যুত ট্রেন উদ্ধারের কাজ শুরু করে। দীর্ঘ সময় ধরে উদ্ধার ও মেরামত কাজ চলার পর খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলে।

সাফদারপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার নয়ন হোসেন খবরের কাগজকে জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালবাহী ট্রেনটি সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল ৬টার দিকে ট্রেনটির পেছনের তিনটি ট্যাংকারের নয়টি চাকা লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন এবং পাকশি থেকে দুটি উদ্ধারকারী ট্রেন এসে যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

উল্লেখ্য, গত ২১ মে একই এলাকায় আরও একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছিল।

মাহফুজুর রহমান/রিফাত/

কুষ্টিয়ায় ধর্ষককে গণধোলাই

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:২৭ পিএম
কুষ্টিয়ায় ধর্ষককে গণধোলাই
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আশাদুল (৩২) নামের এক যুবককে গণধোলাই দিয়েছে এলাকাবাসী।

অভিযুক্ত আশাদুল ও ভুক্তভোগী শিশু উভয়ই বর্তমানে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রবিবার (৭ জুন) সকাল ১০টার দিকে চরমিলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত আশাদুল ওই এলাকার ফজলু সর্দারের ছেলে। ভুক্তভোগী শিশুটি (১০) অভিযুক্ত আসাদুলের প্রতিবেশীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খাবারের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে স্থানীয় একটি স্কুলের ভেতরে শিশুটিকে নিয়ে যায় আশাদুল। সেখানে তার ওপর পাশবিক নির্যাতনের চেষ্টা করা হয়। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আশাদুলকে হাতেনাতে ধরে ফেলে এবং উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয়কে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

হাসপাতালের বেডে চিকিৎসাধীন শিশুটির পাশে বসে তার মা বলেন, আমি কোন বিচার চাই না। আমার মেয়ের যে এই অবস্থা করেছে তাকে আমরা নিজের হাতে শাস্তি দিতে চাই । ওই লম্পটকে আমাদের হাতে ছেড়ে দেন। আমরা ওর বিচার করবো। আমাদের যে ক্ষতি করে দিলো তার জন্য আমরা দিনের পর দিন থানা কোট কাচারীতে যেতে পারবো না। ওকে আমাদের হাতে ছেড়ে দিন । 

ভুক্তভুগী শিশুটির নানা বলেন, ওরা মাদক ব্যাবসায়ী। এলাকায় অনেক অপকর্ম করে বেড়ায় । কেউ কিছু বলতে সাহস পায়না। ওদের অবৈধ টাকার জোর আছে সেই টাকা দিয়ে পার পেয়ে যাবে । তাই তাকে পুলিশে না দিয়ে আমাদের হাতে ছেড়ে দিলে আমরা বিচার করব । নইলে বিচার পাবো না। এদেশে বিচার নেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোঃ ইকবাল হোসেন বলেন, ‘শিশুটিকে জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হচ্ছে।’

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর জানান, ‘ঘটনার খবর পেয়েই উভয়কে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। তারা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এসএন/

নোয়াখালীতে জেলি মিশ্রিত চিংড়ি ধ্বংস, লাখ টাকা জরিমানা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:২৬ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০৫:২৭ পিএম
নোয়াখালীতে জেলি মিশ্রিত চিংড়ি ধ্বংস, লাখ টাকা জরিমানা
ছবি: খবরের কাগজ

নোয়াখালীর মাইজদীতে বিষাক্ত জেলি মিশ্রিত সাড়ে তিন মণ চিংড়ি ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৭ জুন) দুপুরে পৌর বাজারে এ অভিযান চালান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে মাছ বাজারে অভিযান চালিয়ে পৌর বাজারের মাছ ব্যবসায়ী ইসমাইল ও বাহারের কাছ থেকে ১৪২ কেজি (সাড়ে তিন মণ) জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়। এ সময় ওই দুইজনকে একলাখ টাকা জরিমানা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা মাছের ওজন বাড়াতে বিষাক্ত জেলি ব্যবহার করে। অভিযানে হাতেনাতে প্রমাণ পেয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও তাদের কাছ থেকে জব্দ করা মাছ জনসম্মুখে ধ্বংস করা হয়।’

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে প্রশাসনের এ কর্মকর্তা আরও বলেন, ‘খাদ্যে ভেজাল বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এটি জনস্বার্থে অব্যাহত থাকবে।’

অভিযানে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মণ্ডল, পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক আবদুল করিম মুক্তা এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

মজনু/রিফাত/ 

এ যেন মাঠ ভরাট নয়, সম্প্রীতির উৎসব

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:১৭ পিএম
এ যেন মাঠ ভরাট নয়, সম্প্রীতির উৎসব
ছবি: খবরের কাগজ

কোদালের কোপে উড়ছে মাটি, বস্তায় বস্তায় ভরে যাচ্ছে গর্ত-এ যেন শুধু মাঠ ভরাট নয়, এ এক সম্প্রীতির উৎসব।

রবিবার (৭ জুন) সকালে রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড নজুরুপাড়ার চার সমাজের একমাত্র ঈদগাহ ও জানাজার মাঠ ভরাটে স্বেচ্ছাশ্রমে স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়লেন দুই শতাধিক মানুষ।

দরগাহ টিলা কবরস্থান সংলগ্ন এই ঈদগাহ ও জানাজার মাঠকে ঘিরে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হলো।

ভোরের আলো ফুটতেই এলাকার বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে যুবক-তরুণ, নানা শ্রেণি ও পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নামলেন কাজে। কেউ কোদাল দিয়ে মাটি কাটছেন, কেউ বস্তায় ভরে মাঠ সমান করছেন- সবার মুখে হাসি, সবার মনে এক লক্ষ্য।

প্রবাসী ও এলাকার বিত্তশালীরাও পিছিয়ে থাকেননি। অর্থ ও উপকরণ দিয়ে তারা কাজটিকে আরও গতি দিয়েছেন।

এলাকার বাসিন্দা ও বিএনপি নেতা শামসুল আলম বলেন, আজ এলাকাবাসীদের উদ্যোগে আমাদের এই ঈদগাহ ও জানাজার মাঠ ভরাট করেছি। আমরা মাটি ভরাট করে সমান করেছি।

তিনি আরও জানান, ঈদগাহের রাস্তা সংস্কার ও ভবিষ্যৎ উন্নয়নে হুমাম কাদের চৌধুরীর পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।

চার সমাজের একমাত্র ধর্মীয় স্থানটি দীর্ঘদিন অযত্নে পড়ে ছিল। আজকের এই গণমানুষের উদ্যোগ প্রমাণ করল-সরকারি সহায়তার অপেক্ষায় না থেকে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করা সম্ভব। এলাকাবাসীর এই ঐক্য ও উদ্যম নজুরুপাড়ার উজ্জ্বল ভবিষ্যতেরই বার্তা বহন করে।

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম/এসএন

শেরপুরে প্রাইভেটকারে মদ, কারবারি আটক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:০৪ পিএম
শেরপুরে প্রাইভেটকারে মদ, কারবারি আটক
ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে ১৯২ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

রবিবার (৭ জুন) দুপুরে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলম এসব তথ্য জানান। এর আগে, একইদিন ভোরে উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা এলাকায় অভিযান চালিয়ে মদ জব্দ ও কারবারিকে আটক করা হয়।

আটক কারবারি সালমান মিয়া (৩০) উপজেলার রাজনগর ইউনিয়নের বড়ডুবি গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে একটি প্রাইভেটকারে করে ভারতীয় মদ পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল উপজেলার দাওধারা এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারের গতিরোধ করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ১৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একইসাথে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করার পাশাপাশি চালক কারবারি সালমানকে আটক করা হয়।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শাকিল মুরাদ/এসএন