ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
নারী কেলঙ্কারির ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ উদ্দিন বরখাস্ত ডান প্রান্তে রাফিনহার জায়গায় খেলতে প্রস্তুত মার্টিনেল্লি সিভিল সার্জনকে ‘ভাই’ বলায় ক্ষিপ্ত, বললেন ‘মহোদয় বলতে হবে’ সন্ত্রাসী ইমনের গ্রেপ্তার নিয়ে সিএমপির ব্যাখ্যা আইসক্রিমপ্রেমীদের জন্য সেভয়-এর নতুন চমক মানিকগঞ্জে মারিয়া হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে ভিডিওতে হাবিবের গান চাপমুক্ত থাকার ৭টি কার্যকর উপায় ৩০ হাজার মামলার জটে স্থবির শিক্ষক নিয়োগ কার্যক্রম: শিক্ষামন্ত্রী লালমোহনে ব্রিজ ভেঙে খাদে ট্রাক, চালক নিহত ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের মিছিল ঘুষ কেলেঙ্কারি: দেবীগঞ্জের পিআইও বদলি বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন নিজেকে শ্রেষ্ঠ করে তোলার গুণটি কী? মারা গেছেন নৃত্য পরিচালক জাকির হোসেন দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষেই বিদায় নিল ৪ দল ফ্রান্সের কাছে হারলেও গর্বিত ইরাকি সমর্থকেরা টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২০ সেপ্টেম্বর জুলাই অভ্যুত্থান: ঢাবির ৩ শিক্ষক বরখাস্ত, অব্যাহতি আরও ২ জনের রাঙামাটিতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১৬ অ্যান্টি-করোসিভ প্রেম কাপ্তাই হ্রদে নাব্যসংকটে লঞ্চ চলাচল সীমিত, ভোগান্তিতে ৫ লাখ মানুষ কবর থেকে তোলা হচ্ছে না সালমান শাহর মরদেহ মেহেরপুরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ফুটবল বিশেষজ্ঞ বউ ডাকসুর জিএস গোলাম রাব্বানীর পদ বাতিল ঢাবির রোকেয়া হলে কাঁঠাল পাড়তে গিয়ে মালির মৃত্যু আক্রমণের ধারা নষ্ট করতে চান না টুখেল উখিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার নাশকতার পরিকল্পনা ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের: ডিএমপি কমিশনার

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৫:১৪ পিএম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ
ছবি: খবরের কাগজ

প্রচণ্ড ঝড়-বৃষ্টির কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে এ নৌরুটে সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, হঠাৎ করেই পাটুরিয়া এলাকায় তীব্র ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী জানান, প্রচণ্ড ঝড়ের কারণে এ নৌরুটে লঞ্চ চলাচলও বন্ধ রাখা হয়েছে।

ডিজিএম আব্দুস সালাম বলেন, ‘আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।’

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে মোট ১০টি ফেরি ও ১৭টি লঞ্চ চলাচল করছে।

আসাদ জামান/রিফাত/

সিভিল সার্জনকে ‘ভাই’ বলায় ক্ষিপ্ত, বললেন ‘মহোদয় বলতে হবে’

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:৩১ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৩:৪০ পিএম
সিভিল সার্জনকে ‘ভাই’ বলায় ক্ষিপ্ত, বললেন ‘মহোদয় বলতে হবে’
ছবি: খবরের কাগজ

সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন একজন সাংবাদিককে তাকে ‘মহোদয়’ বলে সম্বোধন করার নির্দেশ দেন। ‘মহদোয়’-এর পরিবর্তে তাকে ‘ভাই’ বলায় তিনি এতে ক্ষিপ্ত হয়ে উঠেন। একই সঙ্গে হাসপাতালের অনিয়মের সংবাদ তাকে কে দিয়েছে সেই গোপন তথ্যও সোর্সের নামও বারবার জানতে চান তিনি ।

জানা যায় গতকাল সোমাবার (২২ জুন) সিরাজগঞ্জে কর্মরত একজন বেসরকারী টিভির সাংবাদিক একটি হাসপাতালে ওষুধ সরবরাহে চরম অনিয়ম দূর্ণীতি হচ্ছে তার পেশাগত বিষয়ে সিভিল সার্জনের কাছে মন্তব্য জানতে চাইলে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. নুরুল আমীন বলেন, ’আপনি কাকে ভাই বলছেন? আপনি একজন সিভিল সার্জনকে ভাই বলতে পারেন না। আমি একজন

জেলা পর্যায়ের কর্মকর্তা। আপনি আমাকে ‘মহোদয়’ বলেন। আমাকে ভাই বলার কোনো অধিকার আপনার নেই।’ শুধু তাই নয়, উদ্ধত এই সিভিল সার্জন উল্লাপাড়ার ৫০ শয্যার হাসপাতালে মজুত থাকা মেয়াদোত্তীর্ণ ওষুধের বিষয়ে তাকে তথ্য দেওয়া সূত্রের নাম প্রকাশ করার জন্য ওই সাংবাদিককে চাপ দেন।

এই কথোপকথনটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেলে সাংবাদিক ও সুশীল সমাজের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। মূলত, সাংবাদিকরা নিজেদের নিরাপত্তার জন্য সবসময় তাদের সূত্রের নাম বা(সোর্সের নাম) গোপন রাখেন। কিন্তু, সিভিল সার্জনের কাছে যে তথ্য চাওয়া হয়েছিল তা দেওয়ার পরিবর্তে সিভিল সার্জন নুরুল আমীন উল্টো সাংবাদিককে একের পর এক পাল্টা প্রশ্ন করতে থাকেন যে, সাংবাদিক সেখানে কেন গিয়েছিলেন এবং কে তাকে তথ্য দিয়েছিল। শুধু তাই নয়, তাকে ভাই বলে সম্বোধন করায় তিনি ক্ষুব্ধ হন এবং প্রশ্ন তোলেন যে, একজন সাংবাদিক কি জেলা পর্যায়ের, একজন কর্মকর্তাকে ভাই বলে সম্বোধন করতে পারেন?

সরকারী চাকরি বিধিতে যা বলা আছে:

বাংলাদেশের সংবিধান ও প্রশাসনিক বিধি অনুযায়ী, সরকারি কর্মচারীরা জনগণের সেবক, তাদের প্রভু নন। যদিও অতীতে কিছু ক্ষেত্রে তাদেরকে ‘স্যার’ বলে সম্বোধন করার প্রচলন ছিল, অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে এই নিয়মটি বাতিল করেছে। সংবিধান এবং সরকারী চাকরি বিধি অনুসারে আরো জানা যায়, সংবিধানের ২১(২) ধারা অনুসারে, প্রজাতন্ত্রের চাকরিতে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য হল সর্বদা জনগণের সেবা করার জন্য সচেষ্ট থাকা।কোনো আইন বা প্রবিধানে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জনসাধারণকে তাদেরকে ‘স্যার’ বা ‘ম্যাডাম’ বলে সম্বোধন করতে বাধ্য করার কোনো বিধান নেই।

এছাড়াও উল্লেখ্য যে সম্প্রতি, সরকার সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বলে সম্বোধন করার নিয়ম বা বাধ্যবাধকতা বাতিল করেছে। এ বিষয়ে জানতে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীনের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে উল্লেখিত ঘটনায়, জেলার উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারী ওষুধ সরবরাহের বিভিন্ন অনিয়ম নিয়ে বেসরকারী একটি টিভি চ্যানেলে সংবাদ প্রচারের পর সিভিল সার্জনের তত্বাবধানে আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে সরজমিনে তদন্তপূর্বক আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সিরাজুল শিশির/খাদিজা রুমি/

সন্ত্রাসী ইমনের গ্রেপ্তার নিয়ে সিএমপির ব্যাখ্যা

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:২৭ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৩:৩২ পিএম
সন্ত্রাসী ইমনের গ্রেপ্তার নিয়ে সিএমপির ব্যাখ্যা

চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমনের গ্রেপ্তার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গতকাল সোমবার রাতে রাজধানীর একটি হোটেল থেকে গ্রেপ্তার সন্ত্রাসী ইমন রাউজানের হত্যা মামলায় জড়িত। তিনি দুবাইয়ে পলাতক বড় সাজ্জাদের সহযোগী সন্ত্রাসী মোবারক হোসেন ইমন বা ডেভিড ইমন নন বলে জানায় সিএমপি। 

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকার একটি হোটেল থেকে ইমন নামের একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সন্ত্রাসী চট্টগ্রামের রাউজানের হত্যা মামলায় জড়িত। কিন্তু তিনি বড় সাজ্জাদের সহযোগী নন।

সিএমপির সহকারী কমিশনার ও মুখপাত্র আমিনুর রশিদ বলেন, ‘বড় সাজ্জাদের সহযোগী ডেভিড ইমন গ্রেপ্তার বিষয় বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া সংবাদটি সম্পূর্ণরূপে বিভ্রান্তিকর ও তথ্যগতভাবে অসত্য। ডেভিড ইমনকে আমরা গ্রেপ্তার করতে পারিনি। তবে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি অন্য ইমন।’

আবদুস সাত্তার/আজহার

মানিকগঞ্জে মারিয়া হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:২১ পিএম
মানিকগঞ্জে মারিয়া হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন
ছবি: খবরের কাগজ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারিয়া মাহী (১৪) হত্যা মামলায় জড়িতদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের সামনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মারিয়া হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার জন্য একটি মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা। একজন স্কুলছাত্রীর এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকাবাসী গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। তারা এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এর আগে, গত ১৫ জুন নিখোঁজ হওয়ার ছয় দিন পর সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের চন্দননগর এলাকার একটি কবরস্থান-সংলগ্ন ঝোপ থেকে মারিয়ার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোমবার নিহতের মা কামরুন্নাহার বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আসাদ জামান/রিফাত/

ঘুষ কেলেঙ্কারি: দেবীগঞ্জের পিআইও বদলি

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:০৫ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৩:২৫ পিএম
ঘুষ কেলেঙ্কারি: দেবীগঞ্জের পিআইও বদলি
ছবি: খবরের কাগজ

পঞ্চগড়ের দেবীগঞ্জে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ কমিশন বা ঘুষ গ্রহণের অভিযোগে ছড়িয়ে পড়া ভিডিওর পর অভিযুক্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পিআইওর বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেই বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে অভিযোগের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তাকে বদলির জন্য একটি প্রজ্ঞাপন জারি করে। মঙ্গলবার দুপুর ১২টায় প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত হয়েছি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ প্রশাসন শাখার উপসচিব সানজিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (প্রথম শ্রেণি) বাবুল চন্দ্র রায়কে তার বর্তমান কর্মস্থল থেকে (দেবীগঞ্জ) বদলিপূর্বক সংযুক্ত করা হয়েছে। আগামী ২৪ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে (দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে) যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ওইদিন অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অভিযুক্ত তার বর্তমান কর্মস্থলেই রয়েছেন। আগামীকাল বুধবার (২৪ জুন) মন্ত্রণালয়ের একটি টিম সরেজমিনে এসে বিষয়টি তদন্ত করবেন। 

গতকাল সোমবার দুপুরে ক্যালকুলেটরে হিসেব করে ঘুষ নেওয়ার অভিযোগের ৪ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

 রনি মিয়াজী/খাদিজা রুমি/

রাঙামাটিতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১৬

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:৩৪ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০২:৩৭ পিএম
রাঙামাটিতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১৬
রাঙামাটি কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীসহ ১৬ জন আসামি। ছবি: খবরের কাগজ
রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, সন্ত্রাসী, দাঙ্গাবাজ এবং মাদককারবারিসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
সোমবার (২২ জুন) রাতে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
 
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন। এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ড, দাঙ্গা সৃষ্টি ও মাদক সংশ্লিষ্ট অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে।
 
অভিযানে গ্রেপ্তারদের মধ্যে রাঙামাটি জেলা শ্রমিক লীগের সভাপতি মো. কবির, নানিয়ারচর থানা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মিজানসহ বিভিন্ন নেতাকর্মীরা রয়েছেন।
 
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পর আদালতে পাঠানো হবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
 
জিয়াউর রহমান/আজহার