চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আলিমনগর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখর আলী গ্রামের মো. জহর আলীর মেয়ে জেসমিন খাতুন (৮) এবং চাকপাড়া গ্রামের মৃত গোল কাজলের মেয়ে ইসরাত খাতুন (৭)।
অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, সকাল সাড়ে ১০টার দিকে তারা নদীর ধারে খেলার সময় পানিতে পড়ে নিখোঁজ হয়।তাদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবরী দল স্থানীয়দের নিয়ে পদ্মা নদীতে উদ্ধার কাজ শুরু করেন।
বিকেল সাড়ে ৩টার দিকে প্রথমে জেসমিনকে ও সাড়ে ৪টার দিকে ইসরাতকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আসাদুল্লাহ/আমান