ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মো. লিমন মিয়া (২২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের উলুকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লিমন জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নতুন থোল্লাকান্দি গ্রামের মো. ফোরকান মিয়ার ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, গত কয়েকদিন আগে বড়িকান্দি এলাকায় স্থানীয় কয়েকজনের সঙ্গে লিমনের মারামারি হয়। ওই ঘটনার পর থেকে সে নরসিংদীতে তার বোনের বাড়িতে ছিল। গতকাল বোনের বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে আজ সন্ধ্যায় তার মরদেহ পাওয়া যায়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে গুলির খোসা পাওয়া গেছে, বিষয়টির তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
আজিজুল/নাঈম