রাঙামাটিতে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাসহ ডেভিল হান্ট, মাদকসেবী, কিশোরগ্যাং ও জুয়া খেলার অপরাধে ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৭ জুন) রাতে কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানের পরপরই থানার সামনে ভিড় জমাতে থাকে গ্রেপ্তারদের স্বজনরা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসময় থানার মূল ফটক বন্ধ করে দেয় পুলিশ।
এদের মধ্যে রাঙামাটি পৌরসভার ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক বাবু ত্রিপুরা ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নরেশ মজুমদারকে গ্রেপ্তার করে।
এছাড়া অপর ১৮ জনকে মাদকসেবন, কিশোরগ্যাং ও অনলাইনে জুয়ার সাথে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীন বলেন, শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগের তিন নেতাসহ ডেভিল হান্ট, মাদকসেবী, কিশোরগ্যাং ও জুয়ার অপরাধে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট আইনে মামলা করে তাদের আদালতে পাঠানো হবে।
জিয়াউর রহমান/খাদিজা রুমি/