ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সর্বশেষ
জাপানের বিপক্ষে রক্ষণভাগ আরও শক্তিশালী করতে হবে: গ্রাহাম পটার রাউজানে দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষক দম্পতির পুরুষ বিশ্বকাপে ইতিহাস গড়ছেন নারী রেফারি রেকর্ড গড়ে বিশ্ববাজারে আসছে  বিওয়াইডির এসইউভি ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, নিখোঁজ ১১ হাজার সুইডেনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে জাপান কোচ মহাবিশ্বে আমাদের গতি কত? ‘জানতাম সঠিক সময়েই ব্রাজিলের হয়ে সেরাটা দিতে পারব’: ভিনিসিয়ুস স্কলাস্টিকায় ‘এ’ লেভেলের শিক্ষার্থীদের শিক্ষাসমাপনী উৎসব অ্যানিমেশনের ক্যানভাসে পাহাড় জয়ের গল্প বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হলো ১৩ সমঝোতা স্মারক বিশ্বকাপে হলুদ কার্ডের নিয়মে পরিবর্তন, নিষেধাজ্ঞার শঙ্কায় একঝাঁক তারকা বাতিল আকীদা পন্থীগণ আজ বিভিন্ন দলে বিভক্ত হয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে : ছারছীনার পীর ছাহেব একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু পার্বত্য চট্টগ্রামে অভিন্ন কর ব্যবস্থার দাবি নাগরিক পরিষদের ডে-লেবার নিয়োগ যাচাই-বাছাইয়ের নোটিশ নিয়ে ইবি প্রশাসনের লুকোচুরি কুকুরের গলায় ইট বেঁধে মেঘনায় নিক্ষেপ, নরসিংদীতে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, ১৪ তরুণ-তরুণী আটক বিশ্বকাপে কুরাসাওয়ের হয়ে ইতিহাস গড়লেন যে নারী শিশু একাডেমির নেতৃত্বে কি এখনো শিশুসাহিত্যিক ফিরিয়ে আনার সময় আসেনি! আশুরার শিক্ষায় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের সঙ্গে সেন্ট্রোর অংশীদারিত্ব নবায়ন জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়তে কিশোরীদের নেতৃত্বে ‘দুর্বার কন্যা’ মডেল বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব অনুষ্ঠিত একজন ক্লান্ত মানুষের জন্য আশ্বাসের বাণীটি কী জানেন? রোহিঙ্গাদের সম্পদে পরিণত করুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীত উৎসব অনুষ্ঠিত বাংলাদেশ মহিলা সমিতিতে ‘শ্রুতি সম্ভার’ সম্মাননা পাচ্ছেন ওয়াহিদা মল্লিক জলি প্রিয়াঙ্কার কড়া বার্তা…

ঘুরে দাঁড়াল শেয়ারবাজার

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:০১ এএম
ঘুরে দাঁড়াল শেয়ারবাজার
খবরের কাগজ ইনফোগ্রাফ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর দেশের শেয়ারবাজারে বড় দরপতন হলেও সোমবার (২ মার্চ) ঘুরে দাঁড়িয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে অধিকাংশ প্রতিষ্ঠান। ফলে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর গত রবিবার লেনদেনের শুরুতেই ডিএসইর প্রধান সূচক ২২৩ পয়েন্ট কমে যায়। তবে পরবর্তী সময়ে পতনের মাত্রা কিছুটা কমে। এরপরও দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক কমে ১৩৮ পয়েন্ট।

গতকাল ডিএসইতে লেনদেন শুরু হয় বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। লেনদেনের শেষ পর্যন্ত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। ফলে দাম বাড়ার তালিকা বড় হওয়ার পাশাপাশি সবকটি মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়েছে।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৩৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৪২টির। আর ১২টির দাম অপরিবর্তিত রয়েছে।

ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭০টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ২৮টির দাম কমেছে এবং ৮টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৭০টি কোম্পানির শেয়ারের দাম বাড়ার বিপরীতে ৬টির দাম কমেছে এবং ৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০০টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮টির এবং ১টির দাম অপরিবর্তিত রয়েছে। তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ৩২টি দাম বেড়েছে। বিপরীতে ২টির দাম কমেছে।

সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স তার আগের দিনের তুলনায় ৭২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯ পয়েন্টে অবস্থান করছে। বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৫ পয়েন্টে উঠে এসেছে।

মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৭৭৯ কোটি ৯৫ লাখ টাকা। তার আগের কার্যদিবসে লেনদেন হয় ৭৭৫ কোটি ৫৬ লাখ টাকা। তুলনায় লেনদেন বেড়েছে ৪ কোটি ৩৯ লাখ টাকা।

লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৪৬ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ৪৪ কোটি ২০ লাখ টাকার। ৩৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।

এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ব্যাংক এশিয়া, রবি, সামিট এলায়েন্স পোর্ট, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন এবং ইনটেক লিমিটেড।

এদিন ডিএসই লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দাম বাড়ার শীর্ষে উঠে এসেছে লংকাবাংলা ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ারদর তার আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৫ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। 

তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সি-পার্ল বিচ রিসোর্ট। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে থাকা এবি ব্যাংকের দর বেড়েছে ৯ দশমিক ৩৭ শতাংশ।

এ ছাড়া ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে দি প্রিমিয়ার ব্যাংক ৯.২৬ শতাংশ, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ৯.২৬ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ৯.২ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্স ৮.৮ শতাংশ, এনআরবি ব্যাংক ৮.৫৭ শতাংশ, আইএফআইসি ব্যাংক ৮.৩৩ শতাংশ এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৭.৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গতকাল ডিএসই শেয়ার দর পতনের শীর্ষে উঠে রহিমা ফুড করপোরেশন লিমিটেড। কোম্পানির শেয়ার দর তার আগের দিনের চেয়ে ৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৮৯ বারে ৩ লাখ ৪২ হাজার ৮১৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৩৪ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আজিজ পাইপসের শেয়ার দর তার আগের দিনের চেয়ে ৩ দশমিক ৩৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৬৬ বারে ৬৩ হাজার ৩৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৩ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার দর তার তার আগের দিনের চেয়ে ৩ দশমিক ০৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১৭৭ বারে ৬ লাখ ৪৮ হাজার ৩২৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৪৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে ইনটেকের ২.৭০ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ২.০৬ শতাংশ, আইসিবি এমপ্লয়িজ ফান্ডের ২.০৪ শতাংশ, গ্রামীণ ওয়ান: স্কিম টুর ১.৫৫ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ১.৫৫ শতাংশ, শ্যামপুর সুগারের ১.৫০ শতাংশ ও বেক্সিমকো ফার্মার ১.৩২ শতাংশ দর কমেছে।

অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৪৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৯৭ প্রতিষ্ঠানের মধ্যে ১৪০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৪টির এবং ১৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৯ কোটি ৪৪ লাখ টাকা। তার আগের কার্যদিবসে লেনদেন হয় ১২ কোটি ৭৮ লাখ টাকা।

২৫ জুন: দাম কমল ইউরো-পাউন্ডের

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:১৪ এএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ১১:২২ এএম
২৫ জুন: দাম কমল ইউরো-পাউন্ডের
বৈদেশিক মুদ্রা। ছবি: সংগৃহীত

দিন দিন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে। এ ছাড়াও পড়াশোনা, চিকিৎসা, ভ্রমণ থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে বিদেশি মুদ্রার সঙ্গে আমাদের দেশের মুদ্রা বিনিময় করতে হয়।

একটা বিষয় মনে রাখা প্রয়োজন, মুদ্রার বিনিময় হার প্রতিদিন পরিবর্তিত হয়। আমরা প্রতিদিন সর্বশেষ বিনিময় হার তুলে ধরছি। আরও বিস্তারিত জানতে স্থানীয় ব্যাংক বা বৈদেশিক মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা বা তাদের ওয়েবসাইট পরিদর্শন করা যেতে পারে।

 

মুদ্রা ক্রয় (টাকা) বিক্রয় (টাকা) বাড়ল/কমল
ইউএস ডলার     122.75 (ব্যাংক নির্ধারিত 122.75 (ব্যাংক নির্ধারিত --
ইউরো     139.40 139.44 -0.3
ব্রিটেন পাউন্ড     161.60 161.66 -0.46
অস্ট্রেলিয়ান ডলার     84.68 84.73 -0.18
জাপানি ইয়েন 0.75 0.75 --
কানাডিয়ান ডলার 86.23 86.24 -0.12
সুইস ক্রোনা 12.57 12.61 -0.03
সিঙ্গাপুর ডলার 94.58 94.67 -0.06
চায়না ইউয়ান     18.01 18.0186 -0.05
ইন্ডিয়ান রুপি     1.29 1.29 --
সৌদি রিয়াল 32.58 32.89 --
আরব আমিরাত দিরহাম 33.32 33.60 --

 

সূত্র: (বাংলাদেশ ব্যাংক)

নাঈম/

স্বর্ণের দাম আবারও কমল, ভরিতে কত?

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:০২ এএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ১১:০৩ এএম
স্বর্ণের দাম আবারও কমল, ভরিতে কত?
ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের গহনার দাম আবারও কমানো হয়েছে। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। 

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৩ হাজার ০৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ০৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে মূল্যবৃদ্ধির মাত্র দুই দিনের মাথায় আবারও উল্টো পথে গেল স্বর্ণের বাজার। নতুন সমন্বয়ে সব ক্যারেটের স্বর্ণের দামই কমেছে।

বাজুসের তথ্য অনুযায়ী, দাম কমানোর আগ মুহূর্ত পর্যন্ত পূর্ব নির্ধারিত উচ্চমূল্যেই স্বর্ণ বিক্রি হচ্ছিল। নতুন সিদ্ধান্তের ফলে দেশের গহনার বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্তরা/ 

সংকটে দেশের নারী উদ্যোক্তারা

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৮:৫৮ এএম
সংকটে দেশের নারী উদ্যোক্তারা
ছবি: খবরের কাগজ

প্রতি বছর বাজেট এলেই নারী উদ্যোক্তাদের জন্য নানা ধরনের প্রতিশ্রুতির ঘোষণা আসে। সহজ শর্তে ঋণ নেওয়া, বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল, কর সুবিধা কিংবা উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির কথা শোনা যায়। কিন্তু এসব উদ্যোগের বেশির ভাগই বাস্তবায়ন হয় না, এমন অভিযোগ জানিয়ে এ খাতের সংশ্লিষ্টরা বলেছেন, উদ্যোগ বাস্তবায়নে সরকারকে আরও মনোযোগী হতে হবে। বেসরকারি খাতকেও এসএমই নারীদের ভাগ্যোন্নয়নে এগিয়ে আসতে হবে। 

দেশের নারী উদ্যোক্তাদের অন্যতম সংগঠন উইমেন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভানেত্রী নাসরিন ফাতেমা আউয়াল খবরের কাগজকে বলেন, এসএমই নারী উদ্যোক্তার সংখ্যা আগের চেয়ে বেড়েছে। তবে প্রতিবন্ধকতা দূর হয়নি। প্রতি অর্থবছরই সরকার এসএমই খাতের নারীদের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়ার কথা বলেন। আমার প্রশ্ন হচ্ছে এসব উদ্যোগের কতটা বাস্তবায়ন হয়? আর যা বাস্তবায়ন হয় তাতে এসএমই নারী উদ্যোক্তাদের ভাগ্যোন্নয়ন কতটা হয়েছে? 

এসএমই খাতের নারীদের এই নেত্রী বলেন, এসএমই খাতের নারী উদ্যোক্তারা এখনো পুঁজি সংকটে আছেন। পারিবারিক বাধা এখনো অন্যতম সমস্যা। ছোট নারী উদ্যোক্তারা ব্যাংকের ঋণ পাচ্ছেন না বলা যায়। নারী উদ্যোক্তারা পণ্য পরিবহনে সমস্যায় পড়েছেন। প্রযুক্তিগত সক্ষমতা, পণ্যের বিপণন সমস্যা এবং প্রাতিষ্ঠানিক জটিলতার মতো পুরোনো চ্যালেঞ্জের মুখোমুখিও হচ্ছেন তারা। এসব সমস্যা বহু পুরোনো। সবাই জানেন। তাই শুধু অর্থ বরাদ্দ দিলেই হবে না, নারীদের সংকটের সমাধানে জোর দিতে হবে, নজরদারি বাড়াতে হবে। 

তিনি আরও বলেন, অনেক সময় বাজেটে আনুপাতিক হারে বরাদ্দ বাড়ালেও মাঠপর্যায়ে তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত না হওয়ায় নারী উদ্যোক্তারা সফল হচ্ছেন না। ফলে প্রতি বছর বাজেট আসে, বাজেট যায়; কিন্তু এসএমই নারীদের সংকট আর কাটে না।

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্টার্টআপ খাতে ৪০০ কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এখানে নারী উদ্যোক্তাদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। অগ্রাধিকারভিত্তিতে নারীদের ব্যবসা প্রসারে সহজ শর্তে ঋণ ও বিশেষ সুযোগ-সুবিধারও ঘোষণা দেওয়া হয়েছে। নারী পরিচালিত এসএমই, কুটিরশিল্প ও নতুন ব্যবসায়িক উদ্যোগের জন্য সহজ শর্তে ঋণের পাশাপাশি দক্ষতা উন্নয়ন, ডিজিটাল মার্কেটিং ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেওয়ার কথা জানানো হয়েছে। 

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসার পরিবেশ উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়ন সুদৃঢ় করার লক্ষ্যে ১২৫ কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দ করা হয়। এসএমই খাতের বিকাশে ১০ হাজার ক্ষুদ্র উদ্যোক্তার জন্য ১ হাজার কোটি টাকার ঋণ তহবিল গঠন করা হয়। এসএমই খাতের জন্য বিশেষভাবে নারী উদ্যোক্তাদের জন্যে জামানতবিহীন ও সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয় নারী উদ্যোক্তাদের জন্য পৃথক ডেস্ক ও বিশেষ স্কিম চালু রাখা হয়েছে। নারী উদ্যোক্তাদের করমুক্ত আয়ের বার্ষিক টার্নওভার সীমা ৫০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৭০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তৃণমূল পর্যায়ে নারীদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি করতে ‘জাতীয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমি’র মাধ্যমে নানামুখী কর্মসূচি গ্রহণ করার কথা বলা হয়েছে। 

২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য আয়কর ছাড়, সহজ শর্তে ঋণ সুবিধা এবং দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন বিশেষ সুবিধা দেওয়া হয়। সামগ্রিক নারী উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য ওই অর্থবছরে জেন্ডার বাজেটে ৪ লাখ ৫৪ হাজার ২১১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। যা ৪৪টি মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জন্য ৫ হাজার ২২২ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রস্তাব করা হয়েছিল। এসএমই খাতের বিকাশের বিশেষ করে গ্রামীণ ও নতুন নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ প্রাপ্তি, ই-কমার্স সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল মার্কেটিংয়ের ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছিল। 

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন খবরের কাগজকে বলেন, দেশের অর্থনীতিতে নারী উদ্যোক্তারা এখন গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কর্মসংস্থান সৃষ্টি থেকে শুরু করে ফ্রিল্যান্সিং, ব্যবসা, রপ্তানি সম্ভাবনা বৃদ্ধিতে তাদের ভূমিকা বেড়েই চলছে। তবে তা যথেষ্ট না। দীর্ঘদিন ধরে একই ধরনের সমস্যার পুনরাবৃত্তি হচ্ছে। গুরুত্ব দিয়ে এসব সমস্যার সমাধান করার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। 

বাংলাদেশে বর্তমানে প্রায় ২৮ লাখ নারী পরিচালিত ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ রয়েছে। দেশের মোট এসএমই প্রতিষ্ঠানের প্রায় এক-চতুর্থাংশই নারীদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানই ক্ষুদ্র পরিসরে সীমাবদ্ধ থেকে যাচ্ছে। ফলে তা বড় ব্যবসায় রূপ নিতে পারছে না। 
বিশেষজ্ঞদের মতে, উদ্যোক্তা তৈরির পথে অগ্রগতি হলেও সেই উদ্যোগকে টেকসই ও সম্প্রসারণযোগ্য ব্যবসায় রূপান্তরের ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। 

নারী উদ্যোক্তাদের সংগঠন ওয়েবের প্রতিবেদনে বলা হয়েছে, প্রান্তিক ক্ষুদ্র নারী উদ্যোক্তারা এখনো ই-কমার্স থেকে অনেক দূরে। এসব নারী উদ্যোক্তাদের প্রযুক্তিগত প্রশিক্ষণ দিয়ে দক্ষ করা সম্ভব হলে অনলাইন ব্যবসায় অংশগ্রহণ বাড়বে। লাখ লাখ ক্ষুদ্র নারী উদ্যোক্তা সারা বছর অল্প অল্প পুঁজি সঞ্চয় করে পণ্য তৈরি করেন। এসব পণ্য বিক্রিতে সরকারি উদ্যোগে ব্যবস্থা নিতে হবে। ইচ্ছা থাকলেও বিভিন্ন প্রতিবন্ধকতায় ৮০ শতাংশ নারী ব্যবসা করতে পারছেন না। প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে নারীদের তথ্যপ্রযুক্তির সঙ্গে পরিচিত করার মাধ্যমে ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। পাশাপাশি আত্মকর্মসংস্থানের জন্য কারিগরি, বৃত্তিমূলক ও আয়বর্ধক প্রশিক্ষণ, উৎপাদনশীল উপকরণ এবং ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করতে হবে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকারের উদ্যোগে প্রশিক্ষণ পাওয়া নারীদের কুটিরশিল্পে সম্পৃক্ত করতে হবে। তাদের উৎপাদিত পণ্য রপ্তানির ক্ষেত্রে ১০ শতাংশ নগদ প্রণোদনার পাশাপাশি দেশ-বিদেশের মেলায় অংশগ্রহণ বাড়াতে হবে। নারী উদ্যোক্তাদের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে ওয়ান স্টপ সেবা চালু করতে হবে। বিভিন্ন জেলায় নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার-প্রসার ও বিক্রির জন্য মার্কেটিং আউটলেট প্রতিষ্ঠা প্রয়োজন।

ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলার ঋণ

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:২১ পিএম
ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলার ঋণ
বিশ্বব্যাংক। ছবি: সংগৃহীত

দেশের নড়বড়ে ব্যাংক খাত সংস্কার ও ভিত্তি শক্তিশালী করতে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। সংস্থাটির বোর্ড সভায় ‘আর্থিক খাত সহায়তা প্রকল্প-২ এর আওতায় এই ঋণের অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) বিশ্বব্যাংকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্থাটির বোর্ড সভায় এ ঋণ অনুমোদন দেয়া হয়েছে। মূলত ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা দিতে আমানত বিমা জোরদার এবং বাংলাদেশ ব্যাংকের তদারকি সক্ষমতা বাড়াতে খরচ হবে এ অর্থ।

এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংস্কার ও ব্যাংক পুনর্গঠন কৌশলেও সহায়তা করবে সংস্থাটি। বর্তমানে ব্যাংক খাতে খেলাপি ঋণের উচ্চ হার ও মূলধন ঘাটতির যে চ্যালেঞ্জ রয়েছে, তা কাটিয়ে উঠতে একটি কার্যকর জরুরি তারল্য সহায়তা কাঠামো গড়ে তোলার ওপরও জোর দেওয়া হয়েছে এ প্রকল্পে।

বিশ্বব্যাংক মনে করে, এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে স্থিতিশীল ব্যাংক খাতই হবে প্রধান চালিকাশক্তি।

এসএন/

২৪ জুন: সিঙ্গাপুর ডলার ছাড়া সব মুদ্রার দাম কমেছে

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১১:২৯ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ১২:৫৮ পিএম
২৪ জুন: সিঙ্গাপুর ডলার ছাড়া সব মুদ্রার দাম কমেছে
ছবি: সংগৃহীত

দিন দিন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে। এ ছাড়াও পড়াশোনা, চিকিৎসা, ভ্রমণ থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে বিদেশি মুদ্রার সঙ্গে আমাদের দেশের মুদ্রা বিনিময় করতে হয়।

একটা বিষয় মনে রাখা প্রয়োজন, মুদ্রার বিনিময় হার প্রতিদিন পরিবর্তিত হয়। আমরা প্রতিদিন সর্বশেষ বিনিময় হার তুলে ধরছি। আরও বিস্তারিত জানতে স্থানীয় ব্যাংক বা বৈদেশিক মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা বা তাদের ওয়েবসাইট পরিদর্শন করা যেতে পারে।

মুদ্রা ক্রয় (টাকা) বিক্রয় (টাকা) বাড়ল/কমল
ইউএস ডলার     122.75 (ব্যাংক নির্ধারিত) 122.75 (ব্যাংক নির্ধারিত) --
ইউরো     139.70 139.72 -0.58
ব্রিটেন পাউন্ড     162.06 162.09 -0.59
অস্ট্রেলিয়ান ডলার     84.86 84.93 -1.04
জাপানি ইয়েন 0.7596 0.7597 -0.0002
কানাডিয়ান ডলার 86.35 86.40 -0.31
সুইস ক্রোনা 12.60 12.61 -0.16
সিঙ্গাপুর ডলার 94.64 94.70 +0.24
চায়না ইউয়ান     18.06 18.06 -0.05
ইন্ডিয়ান রুপি     1.2956 1.2957 -0.0008
সৌদি রিয়াল 32.58 32.89  
আরব আমিরাত দিরহাম 33.32 33.60  

সূত্র: (বাংলাদেশ ব্যাংক)

রিফাত/