মডেল টেস্ট : বাংলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ক’ ইউনিটের ভর্তিতে এমসিকিউ এবং লিখিত প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় মোট নম্বর থাকবে ১০০। এর মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ প্রশ্ন এবং ৪০ নম্বরের লিখিত প্রশ্ন থাকবে। পরীক্ষায় পরীক্ষার্থীদের পদার্থবিজ্ঞান ও রসায়নসহ মোট চারটি বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষার্থী ইচ্ছা করলে এইচএসসির অতিরিক্ত (চতুর্থ) বিষয়ের পরিবর্তে বাংলা বা ইংরেজি যেকোনো একটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সুবিধার্থে বাংলা বিষয় থেকে ৮টি এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১. ‘রেইনকোট’ গল্পে অধ্যক্ষের পিয়নের নাম কী?
ক. আবু ইসহাক খ. আবুল ইসহাক
গ. ইসহাক মিয়া ঘ. ইসহাক কবির
উত্তর: গ. ইসহাক মিয়া।
২. ‘নিজ গৃহপথ তাত দেখাও তস্করে? চন্ডালে বসাও আনি রাজার আলয়ে?’ কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে?
ক. মেঘনাদ খ. লক্ষ্মণ
গ. কুম্ভকর্ণ ঘ. বিভীষণ
উত্তর: খ. লক্ষ্মণ।
৩. ‘হরিৎ উপত্যকা’ অর্থ কী?
ক. ঝলমলে প্রান্তর খ. হলুদ উপত্যকা
গ. সবুজ উপত্যকা ঘ. রক্তাক্ত উপত্যকা
উত্তর: গ. সবুজ উপত্যকা।
৪. কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম-
ক. প্রগতি, কবিতা খ. গণকণ্ঠ, শিখা
গ. নবযুগ, ধূমকেতু ঘ. সওগাত, সমকাল
উত্তর: গ. নবযুগ, ধূমকেতু।
৫. ‘আঠারো বছর বয়স’ কবিতার মূলসুর কী?
ক. নৈতিকতা খ. বিবেকবোধ
গ. অদম্য তারুণ্যশক্তি ঘ. ভীরুতা
উত্তর: গ. অদম্য তারুণ্যশক্তি।
৬. প্রমথ চৌধুরী সম্পাদিত ‘সবুজপত্র’ পত্রিকা কত সালে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৯১৩ সালে খ. ১৯১৪ সালে
গ. ১৯১৫ সালে ঘ. ১৯১৭ সালে
উত্তর: খ. ১৯১৪ সালে।
৭. ‘মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে?’ কার উক্তি?
ক. মহাত্মা গান্ধীর খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
গ. কাজী নজরুল ইসলামের ঘ. রবীন্দ্রনাথ ঠাকুরের
উত্তর: খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।
৮. ‘পরদিন কলকাতা চলে গেলাম।’ আহ্বান গল্পভুক্ত এ বাক্যে কার সম্পর্কে বলা হয়েছে?’
ক. আবদুল খ. আবেদালি
গ. গল্পকথক ঘ. নসর
উত্তর: গ. গল্পকথক।
কবীর