নবম অধ্যায় : রেওয়ামিল
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করা রেওয়ামিলের-
ক) প্রধান উদ্দেশ্য খ) মুখ্য উদ্দেশ্য
গ) মূল উদ্দেশ্য ঘ) অন্যতম উদ্দেশ্য
২। রেওয়ামিল একটি-
ক) হিসাব
খ) লেনদেনের তালিকা
গ) জমা খরচ
ঘ) হিসাবের তালিকা
৩। কোনটি প্রস্তুত করা বাধ্যতামূলক নয়?
ক) রেওয়ামিল খ) খতিয়ান
গ) উদ্বৃত্তপত্র ঘ) আয় বিবরণী
৪। রেওয়ামিল প্রস্তুত করা হয় কখন?
ক) জাবেদার পর
খ) খতিয়ানের পর
গ) খতিয়ানের আগে
ঘ) নগদানের আগে
৫। হিসাব চক্রের কোন ধাপে রেওয়ামিলের অবস্থান?
ক) পঞ্চম ধাপে খ) ষষ্ঠ ধাপে
গ) সপ্তম ধাপে ঘ) অষ্টম ধাপে
৬। রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না কোনটি?
ক) নগদ তহবিল খ) প্রারম্ভিক নগদ
গ) মূলধন ঘ) বহিঃফেরত
৭। হিসাবরক্ষকের অজ্ঞাতসারে সংঘটিত ভুল কোনটি?
ক) বেদাখিলার ভুল
খ) নীতিগত ভুল
গ) পরিপূরক ভুল
ঘ) লেখার ভুল
৮। রেওয়ামিলের ক্রেডিট দিকে লেখা হয়-
i) কেনা
ii) প্রদেয় বিল
iii) বহিঃ ফেরত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৯। ‘অনিশ্চিত হিসাব’ রেওয়ামিলে কী নির্দেশ করে?
i) ডেবিট উদ্বৃত্ত
ii) ক্রেডিট উদ্বৃত্ত
iii) ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ)iii ঘ) i, ii ও iii
১০। যন্ত্রপাতি কেনা ক্রয় হিসাবে ডেবিট করা হলে, তা কোন জাতীয় ভুল?
ক) নীতিগত ভুল
খ) পরিপূরক ভুল
গ) বেদাখিলার ভুল
ঘ) লেখার ভুল
আরো পড়ুন : নগদান বই অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব
১১। কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে?
ক) টাকার অঙ্কের ভুল
খ) খতিয়ান উদ্বৃত্ত নির্ণয়ের ভুল
গ) খতিয়ানের জের স্থানান্তরের ভুল
ঘ) পরিপূরক ভুল
১২। IASC কর্তৃক সুনির্দিষ্ট ছক রয়েছে-
i) জাবেদায়
ii) খতিয়ানে
iii) রেওয়ামিলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৩। বিক্রয় খতিয়ানের উদ্বৃত্তকে কী বলে?
ক) আয় খ) দেনাদার
গ) পাওনাদার ঘ) বিক্রয়
১৪। নিচের কোনটি রেওয়ামিলে ডেবিট দিকে বসে?
ক) প্রাপ্য ভাড়া খ) প্রাপ্ত সুদ
গ) প্রদেয় বিল ঘ) প্রাপ্ত বাট্টা
১৫। মালিকানা স্বত্ব ও দায় রেওয়ামিলের কোন পাশে বসে?
ক) ডেবিট পাশে
খ) ক্রেডিট পাশে
গ) উভয় পাশে
ঘ) কোনো পাশেই নয়
১৬। ১০০০ টাকার লেনদেনকে ভুলে ১০,০০০ টাকা লিখলে এটি কোন ধরনের ভুল?
ক) লেখার ভুল খ) বেদাখিলার ভুল
গ) পরিপূরক ভুল ঘ) নীতিগত ভুল
১৭। খতিয়ানের উদ্বৃত্ত রেওয়ামিলে স্থানান্তর না করা হলে, এটা কোন ধরনের ভুল?
ক) লেখার ভুল
খ) টাকার অঙ্কের ভুল
গ) নীতিগত ভুল
ঘ) বাদ পড়ার ভুল
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
নোমান ট্রেডার্সের হিসাবরক্ষক ২,০০০ টাকা, ২০,০০০ টাকা ও ৫০০০ টাকার তিনটি হিসাবের প্রদত্ত অথবা প্রাপ্ত হিসাবে না লেখায়, তিনি হিসাবগুলোকে রেওয়ামিলের ক্রেডিট পাশে লিখলেন। যার কারণে রেওয়ামিল অমিল হয়।
১৮। রেওয়ামিলে অনিশ্চিত হিসাবের পরিমাপ হবে-
ক) ২৭,০০০ টাকা
খ) ২০,০০০ টাকা
গ) ১৩,৫০০ টাকা
ঘ) ৫৪,০০০ টাকা
১৯। সমাপনী হিসাবে হাতে নগদের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত থাকে?
ক) প্রারম্ভিক মজুত পণ্য
খ) সমাপনী মজুত পণ্য
গ) প্রারম্ভিক নগদ তহবিল
ঘ) সমাপনী ব্যাংক জমা
উত্তর: ১. খ, ২. খ, ৩. ক, ৪. খ, ৫. ক, ৬. খ, ৭. গ, ৮. খ, ৯. গ, ১০. ক, ১১. ঘ, ১২. ক, ১৩. খ, ১৪. ক, ১৫. খ, ১৬. ক, ১৭. ঘ, ১৮. ঘ, ১৯. গ।
লেখক : সিনিয়র শিক্ষক
শাহীন স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর শাখা, ঢাকা
কবীর