বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট- হিসাববিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২১. একটি লেনদেন করা হলো, এতে মোট সম্পত্তি ও মোট দায় উভয়ই ১০,০০০ টাকা হ্রাস করে। এই লেনদেনটি হতে পারে-
ক. নগদে ১০,০০০ টাকা মূল্যের একটি প্রিন্টার ক্রয়
খ. ১০,০০০ টাকা মূল্যের সম্পত্তি আগুনে নষ্ট হয়েছে
গ. ১০,০০০ টাকার ব্যাংক ঋণ পরিশোধ
ঘ. পাওনাদার থেকে ১০,০০০ টাকা পাওয়া গেল
ঙ. বাকিতে পণ্য ক্রয়
উত্তর: গ. ১০,০০০ টাকার ব্যাংক ঋণ পরিশোধ।
২২. নিচের কোনটি কারখানার উপরি ব্যয় নয়?
ক. কর্মকর্তা-কর্মচারীদের মজুরি
খ. বিদ্যুৎ খরচ
গ. কারখানা ম্যানেজারের বেতন
ঘ. দারোয়ানের বেতন
ঙ. মেশিনের মেরামত খরচ
উত্তর: ক. কর্মকর্তা-কর্মচারীদের মজুরি।
২৩. শরীফ ৫০,০০০ টাকার আসবাবপত্র বাকিতে কিনল। এর সংশ্লিষ্ট হিসাব হবে-
ক. ক্রয় হিসাব ও দেনাদার হিসাব
খ. বিক্রয় হিসাব ও পাওনাদার হিসাব
গ. আসবাবপত্র হিসাব ও পাওনাদার হিসাব
ঘ. আসবাবপত্র হিসাব ও দেনাদার হিসাব
ঙ. আসবাবপত্র হিসাব ও বিক্রেতা হিসাব
উত্তর: ঙ. আসবাবপত্র হিসাব ও বিক্রেতা হিসাব।
আরো পড়ুন : ‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৬টি প্রশ্নোত্তর, ৮ম পর্ব
২৪. প্যাটেন্ট কোন ধরনের সম্পত্তি?
ক. নগদ সম্পত্তি খ. স্থায়ী সম্পত্তি
গ. অলীক সম্পত্তি ঘ. চলতি সম্পত্তি
ঙ. অস্পর্শনীয় সম্পত্তি
উত্তর: ঙ. অস্পর্শনীয় সম্পত্তি।
২৫. নিচের কোন সম্পদটি ত্বরিত সম্পদ হিসেবে পরিচিত নয়?
ক. নগদ খ. ব্যাংক
গ. মজুতমাল ঘ. প্রাপ্য হিসাব
ঙ. অগ্রিম প্রদত্ত খরচ
উত্তর: গ. মজুতমাল।
২৬. কোনটি অভ্যন্তরীণ লেনদেনের উদাহরণ?
ক. সম্পত্তি ক্রয়
খ. দায় পরিশোধ
গ. সেবা দেওয়া
ঘ. অফিসে মনিহারি দ্রব্যের ব্যবহার
ঙ. খরচ পরিশোধ
উত্তর: ঘ. অফিসে মনিহারি দ্রব্যের ব্যবহার।
২৭. যন্ত্রপাতির জের জানুয়ারি ১, ২০২৪ তারিখে ৮০,০০০ টাকা। বছরে ৪০,০০০ টাকার যন্ত্রপাতি কেনা হলো। যন্ত্রপাতি যার ক্রয়মূল্য ছিল ২০,০০০ টাকা এবং অবচয় সঞ্চিতি ৫,০০০ টাকা, বিক্রি করা হলো ১৩,০০০ টাকায়। ২০২৪ সালের ৩০ নভেম্বর যন্ত্রপাতির জের কত টাকা হবে?
ক. ৯৫,০০০ টাকা খ. ৯৮,০০০ টাকা
গ. ১,০০,০০০ টাকা ঘ. ১,০২,০০০ টাকা
ঙ. ১,০৫,০০০ টাকা
উত্তর: গ. ১,০০,০০০ টাকা।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর