বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট-হিসাববিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩. নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়?
ক. বিমা
খ. বিক্রয় ব্যবস্থাপকের বেতন
গ. কর্মকর্তাদের বেতন
ঘ. প্রত্যক্ষ কাঁচামাল
ঙ. কলকব্জার সরলরৈখিক অবচয়
উত্তর: ঘ. প্রত্যক্ষ কাঁচামাল।
১৪. নিচের কোনটি করণিক ভুল নয়?
ক. পূরক ভুল
খ. নীতিগত ভুল
গ. পূরক ভুল
ঙ. লিখনের ভুল
ঙ. পোস্টিংয়ের ভুল
উত্তর: খ. নীতিগত ভুল।
১৫. নিচের কোনটি মূলধনজাতীয় ব্যয় নয়?
ক. মোটরগাড়ি কেনা
খ. কপিরাইট অর্জন ব্যয়
গ. স্থায়ী সম্পত্তির অবচয়
ঘ. আসবাবপত্র কেনা
ঙ. ভূমি কেনা
উত্তর: গ. স্থায়ী সম্পত্তির অবচয়।
১৬. নিচের কোন হিসাবটি হিসাব বছর শেষে বন্ধ করে দেওয়া হয়?
ক. মূলধন
খ. আসবাবপত্র
গ. অগ্রিম ভাড়া
ঘ. উত্তোলন
ঙ. অনুপার্জিত আয়
উত্তর: ঘ. উত্তোলন।
আরো পড়ুন : ‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৬টি প্রশ্নোত্তর, ১২তম পর্ব
১৭. নিচের কোনটি তারল্য অনুপাত নয়?
ক. সম্পদ আবর্তন
খ. চলতি অনুপাত
গ. মজুত আবর্তন
ঘ. প্রাপ্য হিসাব আবর্তন
ঙ. অ্যাসিড টেস্ট অনুপাত
উত্তর: ক. সম্পদ আবর্তন।
১৮. নিচের কোনটি স্থায়ী সম্পদ কেনার সঙ্গে সম্পর্কিত হলেও মূলধনায়ন করা হয় না?
ক. মেশিনারির কেনার মূল্য
খ. মেশিনারি আনয়নে ভাড়া ও বিমা খরচ
গ. মেশিনারি স্থাপনে প্রদত্ত বেতন ও মজুরি
ঘ. মেশিনারি মূল্যের ওপর প্রদত্ত ১০% হারে ভ্যাট
ঙ. মেশিনারি নিঃশেষ মূল্য
উত্তর: ঙ. মেশিনারি নিঃশেষ মূল্য।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর