বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট- হিসাববিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৯. ‘ব্র্যান্ড নাম’ কোন ধরনের সম্পদ?
(ক) অলীক সম্পদ (খ) স্পর্শনীয় সম্পদ
(গ) অস্পর্শনীয় সম্পদ (ঘ) তরল সম্পদ
(ঙ) নগদ সম্পদ
উত্তর: (গ) অস্পর্শনীয় সম্পদ।
২০. অবচয়ের জন্য সমন্বয় জাবেদা না করা হলে নিচের কোনটি সত্য হবে?
(ক) সম্পত্তি কম দেখাবে
(খ) মালিকানা স্বত্ব কম দেখাবে
(গ) নিট মুনাফা কম দেখাবে
(ঘ) ব্যয় কম দেখাবে
(ঙ) ব্যয় বেশি দেখাবে
উত্তর: (ঘ) ব্যয় কম দেখাবে।
২১. তিন বছরের জন্য বিমা খরচ নগদে দিলে সে ক্ষেত্রে জাবেদা হবে-
(ক) বিমা খরচ ডেবিট, নগদান ক্রেডিট
(খ) অগ্রিম বিমা ডেবিট, নগদান ক্রেডিট
(গ) নগদান ডেবিট, বিমা খরচ ক্রেডিট
(ঘ) নগদান ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট
(ঙ) এটি কোনো লেনদেন নয়
উত্তর: (খ) অগ্রিম বিমা ডেবিট, নগদান ক্রেডিট।
২২. X কোম্পানি ৬০,০০০ টাকার মজুত পণ্য নিয়ে হিসাবকাল শুরু করল এবং ২,৪০,০০০ টাকার মজুত পণ্য কিনল। হিসাবকালের শেষে ৭২,০০০ টাকার মজুত পণ্য অবিক্রীত থাকল। X কোম্পানির বিক্রীত পণ্যের ব্যয় কত টাকা?
(ক) ৩,০০,০০০ টাকা (খ) ২,২৮,০০০ টাকা
(গ) ২,৫২,০০০ টাকা (ঘ) ১,৬৮,০০০ টাকা
(ঙ) ১,৬০,০০০ টাকা
উত্তর: (খ) ২,২৮,০০০ টাকা।
আরো পড়ুন : ‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৬টি প্রশ্নোত্তর, ২১তম পর্ব
২৩. ২০২৩ সালে ৮ বছরের জন্য ৬০,০০০ টাকা বিনিয়োগ করা হলো। বিনিয়োগের ওপর সুদের হার ১০%। ৩১ ডিসেম্বর বকেয়া সুদ আয় বাবদ ৩,৫০০ টাকার সমন্বয় দাখিলা দেওয়া হয়। সারা বছর কোনো নগদ সুদ প্রাপ্তি ছিল না। বিনিয়োগটির তারিখ ছিল-
(ক) ১ আগস্ট (খ) ১ মে
(গ) ১ জুন (ঘ) ১ জুলাই
(ঙ) ১ সেপ্টেম্বর
উত্তর: (গ) ১ জুন।
২৪. একটি ব্যবসায় প্রতিষ্ঠানের প্রারম্ভিক সম্পত্তি ও দায় ছিল যথাক্রমে ৩,০০,০০০ ও ১,০০,০০০ টাকা। সারা বছর ধরে মালিক ৫০,০০০ টাকা বিনিয়োগ করেন ও ১,০০,০০০ টাকা উত্তোলন করেন। বছর শেষে সমাপনী মূলধন প্রারম্ভিকের ২০% বেশি হয়। ওই বছরের জন্য ব্যবসায়ের লাভ/ক্ষতির পরিমাণ-
(ক) ৭০,০০০ টাকা ক্ষতি (খ) ৪০,০০০ টাকা লাভ
(গ) ৭০,০০০ টাকা লাভ (ঘ) ৯০,০০০ টাকা লাভ
(ঙ) ৯০,০০০ টাকা ক্ষতি
উত্তর: (ঘ) ৯০,০০০ টাকা লাভ।
২৫. বাংলাদেশে সিএ ডিগ্রি দেয়-
(ক) ICMAB (খ) SEC
(গ) BIBM (ঘ) BMA
(ঙ) ICAB
উত্তর: (ঙ) ICAB।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর