বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট- ব্যবসায় নীতি ও প্রয়োগ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. কোন ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পক্ষে নিকাশ ঘরের কার্য সম্পাদন করে থাকে?
(ক) উত্তরা ব্যাংক (খ) অগ্রণী ব্যাংক
(গ) জনতা ব্যাংক (ঘ) ন্যাশনাল ব্যাংক
(ঙ) সোনালী ব্যাংক
উত্তর: (ঙ) সোনালী ব্যাংক।
২. মাসলোর চাহিদা সোপান তত্ত্বের সর্বোচ্চ ধাপটি হলো-
(ক) আত্মতৃপ্তি (খ) আত্মপ্রতিষ্ঠা
(গ) আত্মসম্মান (ঘ) আত্মবিশ্বাস
(ঙ) আত্মনিয়ন্ত্রণ
উত্তর: (খ) আত্মপ্রতিষ্ঠা।
৩. দায়-দায়িত্বের বিবেচনায় কোন ধরনের ব্যবসা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ?
(ক) একমালিকানা কারবার
(খ) অংশীদারি কারবার
(গ) পাবলিক লিমিটেড কোম্পানি
(ঘ) প্রাইভেট লিমিটেড কোম্পানি
(ঙ) সমবায় সমিতি
উত্তর: (ক) একমালিকানা কারবার।
৪. নিচের কোনটি ব্যাংক অ্যাকাউন্ট নয়?
(ক) সঞ্চয়ী (খ) এফডিআর
(গ) চলতি (ঘ) এফসি
(ঙ) বিওআই
উত্তর: (ঙ) বিওআই।
আরো পড়ুন : ‘গ’ ইউনিট, ব্যবসায় নীতি ও প্রযোগ বিষয়ের ৮টি প্রশ্নোত্তর, ৩য় পর্ব
৫. নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল নয়?
(ক) পে-অর্ডার (খ) এয়ারওয়ে বিল
(গ) বিল অব লেডিং (ঘ) বিল অব এক্সচেঞ্জ
(ঙ) ইনভয়েস
উত্তর: (ক) পে-অর্ডার।
৬. জনতা ইনস্যুরেন্স কোম্পানির মালিকানার ধরন-
(ক) পাবলিক লি. কোং (খ) প্রাইভেট লি. কোং
(গ) স্বায়ত্তশাসিত (ঘ) আধা-সরকারি
(ঙ) সরকারি
উত্তর: (ক) পাবলিক লি. কোং।
৭. কিছু দিন আগে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া সাইক্লোনের সাংকেতিক নাম কী ছিল?
(ক) টাইফুন (খ) আল-নিনো
(গ) সিডর (ঘ) মীনা
(ঙ) সুনামি
উত্তর: (গ) সিডর।
৮. ঢাকা স্টক এক্সচেঞ্জে কোন কোম্পানির শেয়ার লেনদেন সম্প্রতি স্থগিত করা হয়েছে?
(ক) বেক্সিমকো ফার্মা (খ) ডেসকো
(গ) আশরাফ টেক্সটাইল (ঘ) রূপালী ব্যাংক
(ঙ) ইস্টার্ন হাউজিং
উত্তর: (ঘ) রূপালী ব্যাংক।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর