ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ পোড়া ক্ষত সারাতে তেলাপিয়া মাছের চামড়া, চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনা দাউদকান্দি পৌরসভার ৪৩ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ব্র্যাকের প্রশিক্ষণ শেষে নারীরা পেলেন পেশাদার চালকের সনদ সিএনজি সিন্ডিকেটের দৌরাত্ম্য: জিম্মি যাত্রীরা বিপৎসীমার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা সিরাজুল ইসলাম চৌধুরী অসামান্য গদ্যশৈলীর রূপকার টেকনাফে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০ মুক্তমঞ্চে খেলা দেখা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ রোবোটিক্স প্রতিযোগিতায় চ‍্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটি দল আখাউড়ায় ‘পার্টনার কংগ্রেস’ গোল্ডেন বুট নিয়ে ভাবছেন না কিলিয়ান এমবাপ্পে সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ আসামির মামলায় আরও ৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অস্তিত্ব সংকটে মমতার তৃণমূল সরাসরি মোবাইলেই মিলবে স্যাটেলাইট ইন্টারনেট পদত্যাগ করলেন ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারের কাউকে কিছু প্রমাণ করার নেই: জোয়াও কানসেলো স্ত্রীকে নিয়ে দ্বন্দ্বের জেরে ব্যবসায়ী সোহেল খুনের অভিযোগ সালমান শাহের দেহাবশেষ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ‘ওয়ার্ল্ড কাপ ডিবেট ২০২৬’ উদ্ভিদের বংশ বৃদ্ধি অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান গোপালগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নিরাপত্তা জোরদার, গ্রেপ্তার ৬ অনুশীলনে নেইমার, বিশ্রামে অ্যালিসন চাঁদপুরে ৩ লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যুবদলের মোটরসাইকেল শোডাউন নারী কেলঙ্কারির ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ উদ্দিন বরখাস্ত বরগুনায় বালুবাহী জাহাজের নিচ থেকে কিশোরের মরদেহ উদ্ধার ডান প্রান্তে রাফিনহার জায়গায় খেলতে প্রস্তুত মার্টিনেল্লি সিভিল সার্জনকে ‘ভাই’ বলায় ক্ষিপ্ত, বললেন ‘মহোদয়’ বলতে হবে

Unit-7, Lesson-3-এর ৫টি প্রশ্নোত্তর, ২য় পর্ব, এইচএসসি ইংরেজি ১ম পত্র

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম
Unit-7, Lesson-3-এর ৫টি প্রশ্নোত্তর, ২য় পর্ব, এইচএসসি ইংরেজি ১ম পত্র
জাঙ্ক ফুড হলো প্রক্রিয়াজাত খাবার যাতে উচ্চ ক্যালরি থাকে। প্রতীকী ছবি- সংগৃহীত

Unit-7, Lesson-3

1. Read the passage and answer question B.

A plate of hot French fries and a huge burger with hot cheese oozing out of it, with a carbonated drink, looks like a treat! This calorie-rich junk food does look mouth-watering but is known to be nutritionally poor. Junk food or fast food has become an increasingly popular food choice. Ideally, junk foods are defined as processed foods with negligible nutrient value and are often high in salt, sugar and fat. But we often confuse fast foods with junk foods. How are they different? Or what is junk food really?
Junk foods are processed foods consisting of high calories, but that is considered only a broad umbrella. These foods are prepared in a way that they look appealing and are enjoyable so you are chemically programmed to ask for more. According to Dr. Sunali Sharma, a dietician and Nutritionist, “Commercial products including salted snack foods, chewing gum, candy, sugary desserts, fried fast food and sweetened carbonated beverages that have little or no nutritional value but are high in calories, salt and fats may be considered junk foods. Though not all fast foods are junk foods, a great number of them are. For instance, a salad may be fast food but is definitely not junk food. Some foods like burgers, pizzas and tacos may alternate between junk and healthy categories depending on the ingredients, calories and process of manufacturing.”

B. Answer the following questions.

(a) What types of foods may be called a treat? Why?
Ans:  Foods like hot French fries, huge burgers with hot cheese and carbonated drinks may be called a treat. They may be part of a treat because they are calorie-rich and look mouth-watering.

(b) Which foods are considered junk foods?
Ans: The foods that are generally identified as processed foods are considered junk foods. They have negligible nutrient value, and they are often high in salt, sugar and fat. Moreover, they contain high calories.

আরো পড়ুন : Unit-7, Lesson-3-এর ১০টি প্রশ্নোত্তর, ১ম পর্ব

(c) Why do people want to enjoy some foods more?
Ans: People want to enjoy some foods more because these foods are prepared in a way that they look appealing and become more enjoyable. Actually, people are chemically programmed to ask for more as the foods look attractive. 

(d) Give some examples of junk foods.
Ans: Some junk foods are commercial products including salted snack foods, chewing gum, candy, sugary desserts, fried fast food and sweetened carbonated beverages. They have little or no nutritional value but are high in calories, salt and fats.

(e) How are foods categorized as fast foods or junk foods?     
Ans: Foods are categorized as fast foods or junk foods according to the ingredients, calories and process of manufacturing. For example, some foods like burgers, pizzas and tacos may alternate between junk and healthy categories.


লেখক : সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ
ঢাকা কমার্স কলেজ, ঢাকা

কবীর

উদ্ভিদের বংশ বৃদ্ধি অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৪:১১ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৪:১২ পিএম
উদ্ভিদের বংশ বৃদ্ধি অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান
ফুল ও নিষিক্তকরণ। ছবি- সংগৃহীত

চতুর্থ অধ্যায় : উদ্ভিদের বংশ বৃদ্ধি

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১৭। বায়ুপরাগী ফুল নিচের কোনটি?
i. মধুগ্রন্থিহীন ফুল    
ii. হালকা ফুল 
iii. বড় ফুল
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii     
খ) ii ও iii 
গ) i ও ii     
ঘ) i, ii ও iii

১৮। সরল ফল কত ধরনের?
ক) ২ ধরনের     
খ) ৩ ধরনের 
গ) ৪ ধরনের     
ঘ) ৫ ধরনের

১৯। নিচের কোনটি গুচ্ছ ফল?
ক) আতা     খ) ঢেঁড়স 
গ) আম      ঘ) জাম

আরো পড়ুন : উদ্ভিদের বংশ বৃদ্ধি অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান

২০। যৌগিক ফল নিচের কোনটি?
i. কাঁঠাল     
ii. আনারস
iii. শরীফা
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii     খ) ii ও iii 
গ) i ও ii      ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

গ্রীষ্মকালে বিভিন্ন ধরনের ফুল ও ফল দেখা যায়। লিমা এমন একটি ফল দেখলো যে ফলের ফলত্বক পাতলা এবং ত্বক শুকিয়ে ফেটে গেছে।

২১। ওপরের উদ্দীপকে কোন ধরনের ফলের কথা বলা হয়েছে? 
ক) রসাল ফল       
খ) নীরস ফল 
গ) গুচ্ছ ফল       
ঘ) যৌগিক ফল

২২। রসাল ফলের উদাহরণ হলো-
i. কলা 
ii. জাম  
iii. আম
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii     খ) ii ও iii 
গ) i ও ii      ঘ) i, ii ও iii

উত্তর: ১৭. গ, ১৮. ক, ১৯. ক, ২০. গ, ২১. খ, ২২. ঘ।

লেখক : সহকারী শিক্ষক 
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ

কবীর

জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায় থেকে ৩টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:১৯ পিএম
জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায় থেকে ৩টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান
শিক্ষার্থীরা ক্লাস শেষ করে বাসায় যাচ্ছে। ছবি- সংগৃহীত

দ্বিতীয় অধ্যায় : জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা 

সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন

প্রশ্ন: পরিবেশে দেখা যায় এমন একটি খাদ্যশৃঙ্খলের প্রবাহচিত্র তৈরি করো।

উত্তর: সবুজ ঘাস → ঘাসফড়িং → ব্যাঙ → সাপ → ঈগল
এই খাদ্যশৃঙ্খলে প্রতিটি জীব অন্য জীবের ওপর খাদ্যের জন্য নির্ভরশীল।

বর্ণনামূলক উত্তর প্রশ্ন

প্রশ্ন: উদ্ভিদের ওপর মানুষ ও অন্যান্য প্রাণী কীভাবে নির্ভরশীল?

উত্তর: মানুষ ও অন্যান্য প্রাণী নানাভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। মানুষের দৈনন্দিন খাদ্যের একটি বড় অংশ উদ্ভিদ থেকে আসে। ভাত, আটা, ডাল, ফলমূল, শাকসবজি—সবই উদ্ভিদের খাদ্য। প্রাণীরাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভর করে খাদ্য গ্রহণ করে। সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন করে, যা মানুষ ও প্রাণী শ্বাসপ্রশ্বাসের জন্য ব্যবহার করে। উদ্ভিদ ছাড়া প্রাণী ও মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। এছাড়া কাঠ, ওষুধ, আসবাবপত্র ও জ্বালানির জন্যও মানুষ উদ্ভিদের ওপর নির্ভরশীল। তাই বলা যায়, উদ্ভিদ মানুষ ও প্রাণীর জীবনধারণের প্রধান ভিত্তি।

আরো পড়ুন : জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায় থেকে ৪টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান

প্রশ্ন: পরিবেশের উপাদানগুলোর ভারসাম্য রক্ষা করা প্রয়োজন কেন?

উত্তর: পরিবেশের উপাদানগুলো হলো- মাটি, পানি, বায়ু, আলো, তাপ, উদ্ভিদ ও প্রাণী। এই উপাদানগুলো একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। কোনো একটি উপাদানের পরিমাণ কমে গেলে বা বেড়ে গেলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। যেমন—তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলে খরা দেখা দিতে পারে, এতে ফসল নষ্ট হয় এবং পানির সংকট সৃষ্টি হয়। বন উজাড় হলে প্রাণীর আবাসস্থল ধ্বংস হয় এবং খাদ্যজাল ভেঙে পড়ে। এর ফলে জীবজগতে মারাত্মক সংকট দেখা দেয়। তাই জীবজগতের সুস্থতা রক্ষার জন্য পরিবেশের সব উপাদানের ভারসাম্য রক্ষা করা প্রয়োজন।

লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

কবীর

Two Friends and a Bear বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ১ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৫:৪৪ পিএম
Two Friends and a Bear বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ১ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র
ভালুক দেখে ভয়ে দুই বন্ধুর একজন গাছে ওঠে পড়ে আরেকজন মাটিতে মৃত ব্যক্তির মতো শুয়ে পড়ে। ছবি- সংগৃহীত

Story Writing

Two Friends and a Bear

One evening two friends were passing through a jungle. They were very intimate with each other. There lived wild beasts in the jungle. 
After walking for some time, they saw a bear coming towards them. Both of them got afraid. One of them knew how to climb up a tree. He climbed up a nearby tree and left his friend alone.
The other was fatty and did not know how to climb up a tree. He gave up the hope of his life. He knew that a bear does not touch a dead body. So he fell flat on the ground like a dead person. He stopped breathing also.
The bear came near him. It smelt him all over the body. The bear thought him to be a dead man. So it did not touch him. It went away slowly and gently.
The friend who was on the tree saw everything. He got down from the tree. He went to his friend and asked him eagerly, ‘Oh! Dear, what did the bear whisper to your ear?’ 
In reply the friend said, ‘It advised me not to trust a false friend.’ It said, ‘Don't mix with the friend who leaves you in time of danger. He's not a friend indeed.’ 
So we should bear in mind that ‘A friend in need is a friend indeed.’

লেখক : সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

কবীর

বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১৬টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:২৪ পিএম
বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১৬টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

অস্টম অধ্যায় : বাংলাদেশে আন্তর্জাতিক  সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

ইউনিসেফের উদ্দেশ্য ও কার্যক্রম

প্রশ্ন: UNICEF-এর পূর্ণরূপ কী?
উত্তর:  UNICEF-এর পূর্ণরূপ হলো- United Nations Children’s Fund.

প্রশ্ন: ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: ইউনিসেফের সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত। 

প্রশ্ন: ইউনিসেফ কী ধরনের প্রতিষ্ঠান?
উত্তর: ইউনিসেফ একটি আন্তর্জাতিক সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান। 

প্রশ্ন: শিশুদের বইপুস্তক সরবরাহ করা ইউনিসেফের কোন ধরনের শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত?
উত্তর:  শিশুদের বইপুস্তক সরবরাহ করা ইউনিসেফের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত। 

প্রশ্ন: শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া ইউনিসেফের কোন ধরনের শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত?
উত্তর:  শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া ইউনিসেফের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত।

প্রশ্ন: গণশিক্ষা ইউনিসেফের কোন ধরনের শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত?
উত্তর: গণশিক্ষা ইউনিসেফের অপ্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত। 

প্রশ্ন: ঢাকার শিশু হাসপাতাল কোন পরিষদের অধীনে পরিচালিত হয়?
উত্তর: ঢাকার শিশু হাসপাতাল বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের অধীনে পরিচালিত হয়।

প্রশ্ন: ইউনিসেফের শিশুকল্যাণ কার্যক্রমে মূলত কোন সমাজকর্ম পদ্ধতি ব্যবহৃত হয়?
উত্তর: ইউনিসেফের শিশুকল্যাণ কার্যক্রমে মূলত ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি ব্যবহৃত হয়।

প্রশ্ন: ইউনিসেফ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:  ইউনিসেফ ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়।

আরো পড়ুন: বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র

ইউএনডিপির উদ্দেশ্য ও কার্যক্রম

প্রশ্ন: UNDP-এর সদর দপ্তর কোথায়?
উত্তর:  UNDP-এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

প্রশ্ন: UNDP-এর পূর্ণরূপ কী?
উত্তর: UNDP-এর পূর্ণরূপ হলো- United Nations Development Programme.

প্রশ্ন: UNDP-এর একটি লক্ষ্য উল্লেখ করো। 
উত্তর: UNDP-এর একটি লক্ষ্য হলো গণতন্ত্রকে শক্তিশালী করা। 

প্রশ্ন: প্রবীণ হিতৈষী সংঘ কী?
উত্তর:  বাংলাদেশে বেসরকারি পর্যায়ে প্রবীণদের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান হলো প্রবীণ হিতৈষী সংঘ। 

প্রশ্ন: MDG-এর পূর্ণরূপ কী?
উত্তর: MDG-এর পূর্ণরূপ হলো Milennium Development Goals.

প্রশ্ন: ইউএনডিপি কী?
উত্তর:  ইউএনডিপি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক উন্নয়নমূলক সংস্থা। 

প্রশ্ন: প্রবীণ কারা?
উত্তর:  জাতিসংঘের মতে, ৬০ বছর এবং তদূর্ধ্ব বয়সী ব্যক্তিদের প্রবীণ বলা হয়।

লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, মধুবাগ, মগবাজার, ঢাকা

কবীর

 

পৃথিবীর গঠন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:২৭ পিএম
পৃথিবীর গঠন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র
পৃথিবীর গঠন। ছবি- সংগৃহীত

দ্বিতীয় অধ্যায় : পৃথিবীর গঠন

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। ভূত্বকের গড় গভীরতা কত কিলোমিটার?
ক) ৭ কিলোমিটার     খ) ১৭ কিলোমিটার
গ) ২৭ কিলোমিটার    ঘ) ৩৭ কিলোমিটার

২। মহাদেশীয় ভূভাগজুড়ে বহিরাবরণ হিসেবে ভূপৃষ্ঠের কোন স্তর বিদ্যমান?
ক) সিমা স্তর          খ) সিয়াল স্তর
গ) অলিভিন স্তর    ঘ) সেফিক স্তর

৩। সিয়াল ও সিমার মধ্যে বিভাজনকারী রেখার নাম কী?
ক) কনরাড বিযুক্তি    খ) গুটেনবার্গ বিযুক্তি
গ) সনোরা লাইন       ঘ) মোহোবিযুক্তি

৪। পৃথিবীর উপরিভাগে একটি কঠিন পাতলা আবরণ সৃষ্টি হয়-
i. তাপ বিকিরণ করে তরল হয়ে    
ii. জমাট বেঁধে
iii. উপরিভাগের চাপের কারণে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii      খ) i ও iii
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

৫। অশ্মমণ্ডল ও গুরুমণ্ডল বিচ্ছেদকারী তলকে কী বলে?
ক) কনরাড বিযুক্তি    খ) মোহো বিযুক্তি
গ) উইচার্ট বিযুক্তি      ঘ) গুটেনবার্গ বিযুক্তি

আরো পড়ুন : প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র

৬। কেন্দ্রমণ্ডল উত্তপ্ত হলেও চাপের প্রভাবে এ স্তরের উপাদানগুলো কী অবস্থায় রয়েছে?
ক) স্থিতিস্থাপক ও চটচটে    খ) তরল ও দ্রবণীয়
গ) বাষ্পীয় ও উদ্বায়ী            ঘ) কঠিন ও চটচটে

৭। অশ্মমণ্ডল নিচের কোন দুটি স্তরে বিভক্ত?
ক) সিমা ও ক্রোফেসিমা    খ) সিয়াল ও সিমা
গ) নিফেমিয়া ও সিমা        ঘ) নিফেসিমা ও ক্রোফেসিমা

৮। গুরুমণ্ডল গঠনকারী উপাদানগুলোর মধ্যে রয়েছে-
i. সিলিকন    
ii. অ্যালুমিনিয়াম
iii. ম্যাগনেশিয়াম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii      খ) i ও iii
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

৯। জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত?
ক) ভঙ্গিল পর্বত           খ) ক্ষয়জাত পর্বত
গ) সঞ্চয়জাত পর্বত     ঘ) ল্যাকোলিথ পর্বত

উত্তর: ১. খ, ২. খ, ৩. ক, ৪. ক, ৫. খ, ৬. ক, ৭. খ, ৮. খ, ৯. গ।

লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কবীর