দ্বাদশ অধ্যায় : পারিবারিক ও আত্মকর্মসংস্থান উদ্যোগের হিসাব
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২২। আয় উদ্বৃত্ত নিচের কোনটি বৃদ্ধি ঘটায়?
ক) সম্পদ খ) উত্তোলন
গ) ব্যয় ঘ) পারিবারিক তহবিল
২৩। পারিবারিক হিসাব ব্যবস্থার প্রয়োজনীতা হলো-
i) সুষ্ঠু পরিকল্পনা
ii) মূল্যবোধ সৃষ্টি
iii) নগদান হিসাব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৪। পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কী বলে?
ক) বিবরণী খ) তালিকা
গ) বাজেট ঘ) মূল্য তালিকা
২৫। পারিবারিক বাজেটের নমুনায় শিক্ষা খাতে ব্যয়ের হার কত?
ক) ১০ - ১৫% খ) ১৫ - ২০%
গ) ২০ - ২৫% ঘ) ২৫ - ৩০%
২৬। পারিবারিক হিসাবের প্রয়োজন হয়-
ক) সঠিক ব্যবস্থাপনা খ) পারিবারিক সচ্ছলতা
গ) সঞ্চয়ের মনোভাব ঘ) উপরের সবগুলো
আরো পড়ুন : পারিবারিক ও আত্মকর্মসংস্থান উদ্যোগের হিসাব অধ্যায়ের ২১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব
২৭। বাজেট কী?
ক) প্রকৃত আয় ব্যয়
খ) ভবিষ্যৎ পরিকল্পনা
গ) পরিকল্পনা বাস্তবায়ন
ঘ) পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ
২৮। কোনটি পারিবারিক মুনাফা জাতীয় ব্যয়?
ক) বাড়িঘর নির্মাণ খ) সাইকেল কেনা
গ) শিক্ষা খাতে ব্যয় ঘ) টেলিভিশন কেনা
২৯। হিসাববিজ্ঞানের দৃষ্টিতে পরিবারকে বিবেচনা করা হয়-
ক) আর্থিক প্রতিষ্ঠান হিসেবে
খ) ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে
গ) সুবিধাভোগী প্রতিষ্ঠান হিসেবে
ঘ) অমুনাফাভোগী প্রতিষ্ঠান হিসেবে
৩০। আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের সফলতা নির্ভর করে-
i) উদ্যোক্তার দক্ষতার ওপর
ii) উদ্যোক্তার মেধার ওপর
iii) নির্ভুল হিসাব রাখার ওপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ২২. ঘ, ২৩. ঘ, ২৪. গ, ২৫. ক, ২৬. ঘ, ২৭. ঘ, ২৮. গ, ২৯. ঘ, ৩০. ঘ।
লেখক : সিনিয়র শিক্ষক
শাহীন স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর শাখা, ঢাকা
কবীর