কবিতা : মানবধর্ম
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
উদ্দীপকটি পড়ে নিচের ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
লালন শাহ রচিত ‘মানবধর্ম’ কবিতার শিরোনামটির মর্মার্থ নিচের কোন পঙ্ক্তিতে প্রকাশ পেয়েছে?
১৬। (ক) এসো আজ মুঠি মুঠি মাখি সে আলো!
(খ) শুন হে মানুষ ভাই
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই
(গ) কালো আর ধলো বাহিরে কেবল
ভিতরে সবার সমান রাঙা
(ঘ) পথশিশু, নরশিশু, দিদি মাঝে পড়ে
দোঁহারে বাঁধিয়া দিল পরিচয় ডোরে
১৭। উদ্দীপকের মর্মার্থে মূলত প্রকাশ পেয়েছে লালন শাহের-
i. ধর্মের প্রতি অবিশ্বাস
ii. অসাম্প্রদায়িক চেতনা
iii. মানবতাবোধ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৮। লালন শাহ কার শিষ্য ছিলেন?
(ক) ফকির সাঁই (খ) সিরাজ সাঁই
(গ) সাধক সাঁই (ঘ) মরমি সাঁই
১৯। গলায় মালা পরে কারা?
(ক) হিন্দু (খ) বৌদ্ধ
(গ) মুসলমান (ঘ) খ্রিষ্টান
২০। যাওয়া কিংবা আসার বেলায় কী থাকে না?
(ক) আকার (খ) চিহ্ন
(গ) স্বরূপ (ঘ) গর্ব
২১। লালন শাহের কোন জিনিসটি নিয়ে মতান্তর আছে?
(ক) জন্ম (খ) মৃত্যু
(গ) ধর্ম (ঘ) বর্ণ
২২। ‘জেতের’ শব্দের অর্থ কী?
(ক) জাত-বেজাতের (খ) জাতের
(গ) জাতীয়তা (ঘ) জাতীয় স্বপ্ন
২৩। ধর্মীয় শাস্ত্র থেকে অর্জিত বিশেষ জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির সহযোগে লালন শাহ নতুন কী প্রচার করেন?
(ক) দর্শন (খ) সাধন
(গ) মানবতা (ঘ) চিন্তা
২৪। লালন শাহ কেমন মরমি কবি ছিলেন?
(ক) সাম্প্রদায়িক (খ) মানবতাবাদী
(গ) ধর্ম, গোত্রে বিশ্বাসী (ঘ) দর্শনশাস্ত্রীয়
আরো পড়ুন : মানবধর্ম কবিতার ১৫টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব
২৫। ‘জল’ কী অনুসারে ভিন্ন বুঝায়?
(ক) কুয়া অনুসারে (খ) গঙ্গা অনুসারে
(গ) পাত্র অনুসারে (ঘ) চিহ্ন অনুসারে
২৬। লালন ‘জেতের ফাতা’ কোথায় বিকিয়েছেন?
(ক) হাট-বাজারে (খ) সাত-বাজারে
(গ) জগৎ-সংসারে (ঘ) যাওয়া-আসায়
২৭। গানের মধ্য দিয়ে লালনের কী প্রকাশ পেয়েছে?
(ক) অভিজ্ঞতা (খ) জ্ঞান
(গ) দর্শন (ঘ) রূপ
২৮। লালন শাহ নিজেকে কোথায় ফকির হিসেবে উল্লেখ করেছেন?
(ক) গঙ্গায় (খ) ধর্মে
(গ) গানে (ঘ) সংসারে
২৯। ‘কূপজল’ শব্দের অর্থ কী?
(ক) কূপ যে জল (খ) কূপের পানি
(গ) কুৎসিত কিছু (ঘ) কুয়ার ব্যাঙ
৩০। লোকে যথা তথা গৌরব করে কেন?
(ক) অজ্ঞানতাবশত (খ) শক্তির দম্ভে
(গ) রক্তের জোরে (ঘ) ধর্মের তেজে
৩১। জল পাত্র অনুসারে নিচের কোনটি ঘটে?
(ক) জল বর্ণহীন (খ) জল পবিত্র
(গ) জল কুয়োয় থাকে (ঘ) জল নানা বর্ণের
৩২। ‘মানবধর্ম’ কবিতার মূল প্রতিপাদ্য কী?
(ক) অভেদ জাতি (খ) গোত্রের ভেদ
(গ) বংশের গৌরব (ঘ) ধর্মের ভিন্নতা
উত্তর: ১৬ খ, ১৭. গ, ১৮. ক, ১৯. গ, ২০. খ, ২১. ক, ২২. খ, ২৩. ক, ২৪. খ, ২৫. গ, ২৬. খ, ২৭. গ, ২৮. গ, ২৯. খ, ৩০. ক, ৩১. ক, ৩২. ক।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর