উপন্যাস : লালসালু
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: ‘মরা মানুষ জিন্দা হয় ক্যামনে’ উক্তিটি কার?
উত্তর: উপরোক্ত উক্তিটি মজিদের।
প্রশ্ন: আক্কাস গ্রামে কী প্রতিষ্ঠা করতে চেয়েছিল?
উত্তর: আক্কাস গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল।
প্রশ্ন: মজিদ কাকে শাড়ি কিনে দিয়েছিল?
উত্তর: মজিদ হাসুনির মাকে শাড়ি কিনে দিয়েছিল।
প্রশ্ন: মজিদকে দেখে প্রথমে জমিলার কী মনে হয়েছিল?
উত্তর: মজিদকে দেখে প্রথমে জমিলার মনে হয়েছিল দুলার (বরের) বাপ।
প্রশ্ন: ধলা মিয়া কার ভাই?
উত্তর: ধলা মিয়া খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী তানু বিবির বড় ভাই।
প্রশ্ন: তাহের আর কাদের মজিদকে প্রথম কোথায় দেখেছিল?
উত্তর: তাহের আর কাদের মজিদকে প্রথম মতিগঞ্জের সড়কের ওপর দেখেছিল।
প্রশ্ন: কার পেটওয়ালা ছাগলটা ডাকতে ডাকতে হয়রান হয়?
উত্তর: কাদের মিঞার পেটওয়ালা ছাগলটা ডাকতে ডাকতে হয়রান হয়।
প্রশ্ন: ‘নিরাক পড়া’ কী?
উত্তর: ‘নিরাক পড়া’ অর্থ হলো বাতাসহীন গুমোট আবহাওয়া।
প্রশ্ন: মজিদ সবাইকে কী বলে সম্বোধন করে থাকেন?
উত্তর: মজিদ সবাইকে ‘মিঞা’ বলে সম্বোধন করে থাকেন।
প্রশ্ন: ‘কলমা জানো মিঞা?’ মজিদ প্রশ্নটি কাকে করেছিল?
উত্তর: মজিদ প্রশ্নটি দুদু মিঞাকে করেছিল।
প্রশ্ন: ‘হুড়কা’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘হুড়কা’ শব্দের অর্থ দরজার খিল।
আরো পড়ুন : লালসালু উপন্যাসের ১৩টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব
প্রশ্ন: রহিমার পেটে কয়টি প্যাঁচ?
উত্তর: মজিদের মতে, রহিমার পেটে চৌদ্দটি প্যাঁচ আছে।
প্রশ্ন: ডোমপাড়া থেকে কীসের শব্দ ভেসে আসে?
উত্তর: ডোমপাড়া থেকে ঢোলকের শব্দ ভেসে আসে।
প্রশ্ন: ‘ধান দিয়া কী হইবো মানুষের জান যদি না থাকে’ উক্তিটি কার?
উত্তর: উক্তিটি মজিদের প্রথম স্ত্রী রহিমার।
প্রশ্ন: খালেক ব্যাপারী কে?
উত্তর: খালেক ব্যাপারী মহব্বতনগর গ্রামের ধনী ব্যক্তি, মাতব্বর এবং মজিদের সহযোগী।
প্রশ্ন: আমেনা বিবি কোন দিন রোজা রাখেন?
উত্তর: আমেনা বিবি শুক্রবারে রোজা রাখেন।
প্রশ্ন: ‘লালসালু’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘লালসালু’ ১৯৪৮ সালে প্রকাশিত হয়।
প্রশ্ন: কার উক্তিটি দুই দিকে কাটে?
উত্তর: মজিদের উক্তিটি দুই দিকে কাটে।
প্রশ্ন: তাহের-কাদেরের ছোট ভাই কী হতে চায়?
উত্তর: তাহের-কাদেরের ছোট ভাই কেরায়া নায়ের মাঝি হতে চায়।
প্রশ্ন: ‘তোমার দাড়ি কই মিঞা’ উক্তিটি কে করেছিল?
উত্তর: উপরোক্ত উক্তিটি মজিদ করেছিল আক্কাসকে উদ্দেশ্য করে।
প্রশ্ন: আওয়ালপুর ও মহব্বতনগরের মাঝ পথে একটা মস্ত কী গাছ আছে?
উত্তর: আওয়ালপুর ও মহব্বতনগরের মাঝ পথে একটা মস্ত তেঁতুলগাছ আছে।
প্রশ্ন: আমেনা বিবি কে?
উত্তর: আমেনা বিবি খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী।
প্রশ্ন: মজিদের সহযোগীর নাম কী?
উত্তর: মজিদের সহযোগীর নাম খালেক ব্যাপারী।
প্রশ্ন: খালেক ব্যাপারীর বড় বউয়ের নাম কী?
উত্তর: খালেক ব্যাপারীর বড় বউয়ের নাম আমেনা বিবি।
প্রশ্ন: আওয়ালপুরের পীরের পূর্বপুরুষ কোথায় বাস করত?
উত্তর: আওয়ালপুরের পীরের পূর্বপুরুষ মধ্যপ্রাচ্যের কোনো এক জায়গায় বাস করত।
প্রশ্ন: ‘দিনাদির অধিকারী’ কে?
উত্তর: দিনাদির অধিকারী হচ্ছেন- আল্লাহ বা স্রষ্টা।
প্রশ্ন: মহব্বতনগর গ্রামের মাতব্বর কে?
উত্তর: মহব্বতনগর গ্রামের মাতব্বর হলেন খালেক ব্যাপারী।
প্রশ্ন: কখন নিরাক পড়ে?
উত্তর: ভাদ্র মাসের মাঝামাঝি সময়ে নিরাক পড়ে।
প্রশ্ন: মজিদ তাহের-কাদেরের বাপকে কয় পয়সার সিন্নি দিতে বলে?
উত্তর: মজিদ তাহের-কাদেরের বাপকে পাঁচ পয়সার সিন্নি দিতে বলে।
প্রশ্ন: আমেনা বিবির সতিনের নাম কী?
উত্তর: আমেনা বিবির সতিনের নাম তানু বিবি।
প্রশ্ন: খালেক ব্যাপারীর স্ত্রীর নাম কী?
উত্তর: খালেক ব্যাপারীর দুই স্ত্রী, বড় আমেনা বিবি আর ছোট তানু বিবি।
প্রশ্ন: মজিদ তার দ্বিতীয় স্ত্রী জমিলাকে কোথায় বেঁধে রাখে?
উত্তর: মজিদ তার দ্বিতীয় স্ত্রী জমিলাকে মাজারের পাশে একটি খুঁটিতে বেঁধে রাখে।
প্রশ্ন: মজিদকে প্রথম কারা দেখেছিল?
উত্তর: মজিদকে তাহের ও কাদের প্রথম দেখেছিল।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর