কবিতা : বঙ্গভূমির প্রতি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫১। ‘জন্মিলে মরতে হবে
অমর কে কোথা কবে?’ এ উক্তিটিতে প্রকাশ পেয়েছে-
i. মানুষ মরণশীল
ii. জীবন ক্ষণস্থায়ী
iii. প্রবাসীরা যশস্বী হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) i ও ii (ঘ) i ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৫২ ও ৫৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
‘প্রবাস কোথাও নাহি রে নাহি রে জনমে জনমে মরণে।
যাহা হই আমি তাই হয়ে রব সে গৌরবের চরণে।’
৫২। ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার যে দিকটি উদ্দীপকে ফুটে উঠেছে, তা হলো-
i. আমরণ পরবাসী না হওয়া
ii. মাতৃভূমির পদ প্রাপ্তি
iii. প্রবাস জীবনের প্রতি অনাগ্রহ
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) i ও ii (ঘ) ii ও iii
৫৩। ওপরের অনুচ্ছেদে ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার আলোকে ফুটে ওঠা ভাবটি নিচের কোন পঙ্ক্তিতে প্রকাশ পেয়েছে?
(ক) এ মিনতি করি পদে (খ) মধুহীন করো না গো
(গ) হেন অমরতা আমি (ঘ) চিরস্থির কবে নীর
৫৪। ‘অমর’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত?
(ক) সন্ধি (খ) সমাস
(গ) উপসর্গ (ঘ) প্রত্যয়
৫৫। কবি ‘বঙ্গভূমি’ বলতে কী বুঝিয়েছেন?
(ক) বাংলাদেশকে (খ) কলকাতাকে
(গ) পশ্চিমবঙ্গকে (ঘ) ভারতকে
৫৬। ‘দেহ-আকাশ’ শব্দটি কোন সমাস যোগে গঠিত?
(ক) বহুব্রীহি সমাস (খ) দ্বন্দ্ব সমাস
(গ) কর্মধারয় সমাস (ঘ) দ্বিগু সমাস
আরো পড়ুন : বঙ্গভূমির প্রতি কবিতার ৪টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১০ম পর্ব
৫৭। মধুহীন না করতে অনুরোধ করেছেন কাকে?
(ক) বিদেশকে (খ) শহরকে
(গ) বাবাকে (ঘ) জন্মভূমি, মাকে
৫৮। ‘এ মিনতি করি পদে’ এখানে পদের বলতে কাকে বোঝানো হয়েছে?
(ক) মায়ের (খ) বাবার
(গ) জন্মভূমির (ঘ) বিদেশের
৫৯। ‘প্রথাবিরোধী’ লেখক বলতে বোঝায়-
(ক) যিনি প্রথাকে অনুসরণ করে লেখেন
(খ) যিনি গতানুগতিক ধারায় লেখেন
(গ) যিনি লেখায় বিপ্লবী রূপধারণ করেন
(ঘ) যিনি গতানুগতিক প্রথার বাইরে লেখেন
৬০। দেশকে ভালোবাসা ও মাকে ভালোবাসা সমান কথা। কারণ দেশ মায়ের সমান। উপরোক্ত উদ্দীপক ও ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার মধ্যে মিল আছে নিচের কোন বাক্যটিতে?
(ক) বঙ্গভূমি দেশের মতো
(খ) দুই জায়গায় দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে
(গ) জন্মভূমি দাস থেকে আলাদা
(ঘ) জন্মভূমি প্রাণের তৃষ্ণা মেটায়
৬১। ‘জন্মিলে মরতে হবে’ এটি কার উক্তি?
(ক) চিরন্তন সত্য (খ) জ্ঞানীদের উক্তি
(গ) মুনি ঋষিদের কথা (ঘ) সাধকদের কথা
উত্তর: ৫১. গ, ৫২. গ, ৫৩. ক, ৫৪. গ, ৫৫. ক, ৫৬. খ, ৫৭. ঘ, ৫৮. গ, ৫৯. ক, ৬০. খ, ৬১. ক।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর