মডেল প্রশ্ন : ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. আমদানি-রপ্তানি বাণিজ্যে যে অর্থায়ন ব্যবহার করা হয় তাকে কী বলে?
ক. আন্তর্জাতিক অর্থায়ন
খ. সরকারি অর্থায়ন
গ. ব্যবসায় অর্থায়ন
ঘ. অব্যবসায় অর্থায়ন
২. নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য ও বহিঃপ্রবাহের বর্তমান মূল্যের পার্থক্যকে কী বলে?
ক. সম্পদ সর্বোচ্চকরণ
খ. মুনাফা সর্বোচ্চকরণ
গ. ব্যবসায় অর্থায়ন
ঘ. অব্যবসায় অর্থায়ন
৩. নিচের কোনটি অর্থের সময়মূল্য বিবেচনা করে না?
ক. সম্পদ সর্বোচ্চকরণ
খ. মুনাফা সর্বোচ্চকরণ
গ. ব্যবসায় অর্থায়ন
ঘ. ব্যক্তিগত অর্থায়ন
৪. মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে অর্থায়ন পরিচালিত হয় তাকে কী বলে?
ক. ব্যবসায় অর্থায়ন
খ. অব্যবসায় অর্থায়ন
গ. সরকারি অর্থায়ন
ঘ. আর্থিক ব্যবস্থাপনা
৫. অব্যবসায় অর্থায়নের উদ্দেশ্য কী?
ক. সামাজিক কল্যাণ
খ. মুনাফা সর্বোচ্চকরণ
গ. সম্পদ সর্বোচ্চকরণ
ঘ. ব্যয় হ্রাস
৬. কোনো ব্যক্তির আয়-ব্যয় নিয়ে যে অর্থায়নে আলোচনা করা হয় তাকে কী বলে?
ক. ব্যক্তিগত অর্থায়ন
খ. অব্যবসায় অর্থায়ন
গ. সরকারি অর্থায়ন
ঘ. আর্থিক ব্যবস্থাপনা
৭. মার্কুইজ পোর্টফোলিও থিওরি কত সালে আবিষ্কার হয়?
ক. ১৯৫২ সালে খ. ১৯৭০ সালে
গ. ১৯৭২ সালে ঘ. ১৯৯১ সালে
৮. কত সালে বিশ্বে গুরুতর অর্থনৈতিক মহামন্দা দেখা দেয়?
ক. ১৯২৯ সালে খ. ১৯৩৯ সালে
গ. ১৯৪৭ সালে ঘ. ১৯৭২ সালে
৯. নিট আয়ের যে অংশ শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করা হয় না তাকে কী বলে?
ক. সংরক্ষিত তহবিল খ. লভ্যাংশ
গ. মোট মুনাফা ঘ. নিট মুনাফা
১০. যদি নির্দিষ্ট সময় পর সমপরিমাণ অর্থ দেওয়া বা নেওয়া হলে, তাকে কী বলে?
ক. বর্তমান মূল্য
খ. ভবিষ্যৎ মূল্য
গ. বার্ষিক বৃত্তি
ঘ. অর্থের সময়মূল্য
১১. বর্তমান মূল্য নির্ধারণে ব্যবহৃত হয়?
ক. বাট্টাকরণ খ. চক্রবৃদ্ধিকরণ
গ. সরলীকরণ ঘ. ক্রমযোজন
১২. বিনিয়োগকারী কোন মূল্যকে অধিক গুরুত্ব দেয়?
ক. বর্তমান মূল্য খ. ভবিষ্যৎ মূল্য
গ. বার্ষিক বৃত্তি ঘ. চিরস্থায়ী বৃত্তি
১৩. কোন বাট্টাকরণে বর্তমান মূল্য সর্বনিম্ন হয়?
ক. পাক্ষিক খ. মাসিক
গ. ত্রৈমাসিক ঘ. ষান্মাসিক
১৪. কোন চক্রবৃদ্ধিতে ভবিষ্যৎ মূল্য সর্বাধিক হবে?
ক. মাসিক খ. ত্রৈমাসিক
গ. ষান্মাসিক ঘ. বার্ষিক
১৫. বর্তমান সময়ের ১০০ টাকা ১০ বছর পরের ১০০ টাকার সমান মূল্য বহন করে না কেন?
ক. সময়ের সঙ্গে চাহিদার পরিবর্তন হয়
খ. সময়ের সঙ্গে অর্থের মূল্য পরিবর্তন হয়
গ. অর্থের সঙ্গে ক্রয়ক্ষমতা পরিবর্তন হয়
ঘ. অর্থের সঙ্গে চাহিদার পরিবর্তন হয়
১৬. ব্যবসায়ে সর্বাধিক তরল সম্পদ হচ্ছে-
ক. অগ্রিম খরচ
খ. প্রাপ্য বিল
গ. চেক
ঘ. মজুত পণ্য
১৭. অর্থের সময়মূল্য নির্ধারণের কারণ কোনটি?
ক. বাট্টার হার খ. সুদের হার
গ. আর্থিক নীতি ঘ. মুদ্রা নীতি
১৮. চক্রবৃদ্ধিকরণের বিপরীত পদ্ধতি কোনটি?
ক. বাট্টাকরণ
খ. বার্ষিকীকরণ
গ. মূল্যায়ন
ঘ. অর্ধবার্ষিকীকরণ
১৯. দ্বি-মাসিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে বছরে চক্রবৃদ্ধির সংখ্যা-
ক. ২ খ. ৪ গ. ৬ ঘ. ১২
উত্তর: ১. ক, ২. ক, ৩. খ, ৪. ক, ৫. ক, ৬. ক, ৭. ক, ৮. ক, ৯. ক, ১০. গ, ১১. ক, ১২. ক, ১৩. ক, ১৪. ক, ১৫. খ, ১৬. গ, ১৭. খ, ১৮. ক, ১৯. গ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর