প্রবন্ধ : বাংলা নববর্ষ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর লেখ।
একুশের বইমেলায় ঘুরতে ঘুরতে সুমনার মা বললেন, দেখো বইমেলা যেন আমাদের সমগ্র জাতির মিলনমেলায় পরিণত হয়েছে। ছেলে, বুড়ো, ধনী-দরিদ্র, হিন্দু-মুসলিম সবার যেন এ মেলায় রয়েছে সমান অধিকার।
১। সুমনার মায়ের উক্তির মধ্যে ‘বাংলা নববর্ষ’ মেলার কোন রূপটি ফুটে উঠেছে-
ক) ঐতিহ্য খ) ইতিহাস
গ) আন্তরিকতা ঘ) সর্বজনীনতা
২। ওপরে উল্লিখিত বিষয়টি যে ক্ষেত্রে প্রযোজ্য তা হলো-
i. যাত্রাপালা
ii. গম্ভীর গান
iii. মাথায় টোপর পরা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৩। নববর্ষে মানুষ কেন উদ্দীপ্ত হয়?
i. আনন্দ উৎসবে মেতে উঠতে
ii. নতুনকে বরণ করে নিতে
iii. পুরাতনকে বিদায় জানাতে
নিচের কোনটি সঠিক?
ক) ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৪। বাংলা নববর্ষের প্রধান অনুষ্ঠান কোনটি?
ক) আনন্দ শোভাযাত্রা খ) হালখাতা
গ) ভূরিভোজ ঘ) বৈশাখী মেলা
৫। পান-সুপারি কোন অনুষ্ঠানের অনুষঙ্গ?
ক) হালখাতা খ) পুণ্যাহ
গ) বৈশাখী মেলা গ) পহেলা বৈশাখ
আরো পড়ুন : পাছে লোকে কিছু বলে কবিতার ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা ১ম পত্র
৬। বাকিতে কেনা জিনিসপত্র যারা কেনে তাদের মিলনমেলা ঘটে কোনটির মাধ্যমে?
ক) বৈশাখী মেলা খ) ঈদ উৎসব
গ) নববর্ষ ঘ) হালখাতা
৭। ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধে কোন উৎসবটিকে সবচেয়ে প্রাচীন উৎসব বলা হয়েছে?
ক) বৈশাখী খ) হালখাতা
গ) পুণ্যাহ ঘ) আমানি
৮। চট্টগ্রাম অঞ্চলের পহেলা বৈশাখ জমে ওঠে কীসের জন্য?
ক) ঘুড়ি উড়ানোর মেলা খ) কুস্তি খেলা
গ) ষাঁড়ের লড়াই ঘ) মোরগ লড়াই
৯। নিচের কোন মেলায় আগের মতো জৌলুস নেই?
ক) বুদ্ধপূর্ণিমা মেলা খ) অনেক মরদের মেলা
গ) রাঙামাটির মেলা ঘ) দুর্গাপূজার মেলা
১০। পূর্ববাংলার প্রথম নববর্ষ উদযাপন যে কারণে তাৎপর্যপূর্ণ ছিল-
i. মুসলিম লীগের পরাজয়
ii. যুক্তফ্রন্টের বিজয়
iii. সরকারি ছুটির ঘোষণা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ১. ঘ, ২. ক, ৩. ক, ৪. ঘ, ৫. খ, ৬. ঘ, ৭. ঘ, ৮. খ, ৯. খ, ১০. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা
কবীর