মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
প্রশ্ন: নিচের বহুনির্বাচনি প্রশ্নের সঠিক উত্তর লেখ।
ক। আমাদের দেহের চালক কোনটি?
i. হাত ii. পা
iii. চোখ iv. মস্তিষ্ক
উত্তর: iv. মস্তিষ্ক।
খ। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?
i. দক্ষিণপূর্ব এশিয়া ii. দক্ষিণ-দক্ষিণ পূর্ব এশিয়া
iii. মধ্য এশিয়া iv. দক্ষিণ এশিয়া
উত্তর: iv. দক্ষিণ এশিয়া অঞ্চলে অবস্থিত।
গ। বাংলাদেশের মোট আয়তন-
i. ১,৪৭,৭৭০ বর্গ কিমি
ii. ১,৪৬,৭৮০ বর্গ কিমি
iii. ১,৪৭,৫৭০ বর্গ কিমি
iv. ১,৬৮,৮৫০ বর্গ কিমি
উত্তর: iii. ১,৪৭,৫৭০ বর্গ কিমি।
ঘ। বাংলাদেশের জাতীয় প্রতীকে যেগুলো রয়েছে-
i. ধান, পান, শাপলা ii. ধান, পাট, শাপলা
iii. ধান, পান, পাট iv. পাঠ, পান, শাপলা
উত্তর: ii. ধান, পাট, শাপলা।
ঙ। বাংলাদেশের জাতীয় পাখি-
i. ময়না ii. কাক
iii. শালিক iv. দোয়েল
উত্তর: iv. দোয়েল।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: ইংরেজি বিষয়ের ১০টি মডেল প্রশ্ন, ৪৯তম পর্ব
প্রশ্ন: নিচের বাক্যে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
ক। বাংলাদেশের সামরিক একাডেমির মূলমন্ত্র …..।
খ। নিউটন মাধ্যাকর্ষণ আবিষ্কার করেন …..।
গ। বাংলাদেশের তিন নম্বর সমুদ্রবন্দরের নাম …..।
ঘ। প্রশান্ত মহাসাগরের দ্বীপের সংখ্যা ….. হাজার।
ঙ। অক্ষিগোলকের সবচেয়ে ভেতরের স্তর হলো…..।
উত্তর: ক। বাংলাদেশের সামরিক একাডেমির মূলমন্ত্র চির উন্নত মম শির।
খ। নিউটন মাধ্যাকর্ষণ আবিষ্কার করেন ১৬৮৭ সালে।
গ। বাংলাদেশের তিন নম্বর সমুদ্রবন্দরের নাম পায়রা।
ঘ। প্রশান্ত মহাসাগরের দ্বীপের সংখ্যা প্রায় ২৫ হাজার।
ঙ। অক্ষিগোলকের সবচেয়ে ভেতরের স্তর হলো রেটিনা।
লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা। [email protected]
কবীর