পঞ্চদশ অধ্যায় : বাংলাদেশের সামাজিক পরিবর্তন
(গত ১ সেপ্টেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১০। শিল্পায়নের ফলে আমাদের সমাজজীবনে কত ধরনের সমাজ তৈরি হয়েছে?
ক) ২ ধরনের খ) ৩ ধরনের
গ) ৪ ধরনের ঘ) ৫ ধরনের
উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
কাশিমপুর গ্রামের সবাই এখন বিদ্যালয়ে যায়। কোনো মেয়ের এখন আর বাল্যবিবাহ হয় না। পুরুষের পাশাপাশি নারীরাও এখন অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে।
১১। ওপরের উদ্দীপকে নিচের কোন চিত্র ফুটে উঠেছে?
ক) সামাজিক মূল্যবোধ
খ) অর্থনৈতিক বৈষম্য
গ) গ্রাম্য পরিবেশ
ঘ) সামাজিক পরিবর্তন
১২। ওপরের উদ্দীপকে শিক্ষার মাধ্যমে গ্রামের মানুষের মধ্যে যা সৃষ্টি হয়েছে তা হলো-
i. আত্মসচেতনতা
ii. রাজনৈতিক জ্ঞান
iii. আত্মবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৩। শহরাঞ্চলে বস্তি সৃষ্টির পেছনে গুরুত্বপূর্ণ কারণ কোনটি?
ক) খরা খ) বন্যা
গ) ভূমিধস ঘ) নদীভাঙন
১৪। নারীর ক্ষমতায়নের পথকে সুগম করেছে নিচের কোনটি?
ক) ডাক্তারি
খ) পোশাক কারখানায় চাকরি
গ) শিক্ষকতা
ঘ) নারীর ভূমিকার পরিবর্তন
১৫। সমাজ ও দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গেছে-
i. মোবাইল প্রযুক্তি
ii. ইন্টারনেট
iii. জলবায়ু পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৬। নিচের কোনটির মাধ্যমে যান্ত্রিক শিল্পের বিকাশ ঘটে?
ক) অকৃষি খ) নগরায়ণ
গ) শিল্পায়ন ঘ) যন্ত্র
১৭। নিচের কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়?
ক) শিল্পায়ন খ) নগরায়ণ
গ) প্রযুক্তি ঘ) নৈতিকতা
আরো পড়ুন : বাংলাদেশের সামাজিক পরিবর্তন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব
১৮। নিচের কোন ক্ষেত্রে নারীরা বেশি অগ্রসর হয়েছে?
ক) ব্যবসা খ) কৃষি
গ) শিল্প ঘ) শিক্ষা
১৯। বিজ্ঞানের প্রায়োগিক দিক কোনটি?
ক) জ্ঞান খ) আচরণ
গ) কম্পিউটার ঘ) প্রযুক্তি
২০। সামাজিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ উপাদান নিচের কোনটি?
ক) শিক্ষা
খ) সাংস্কৃতিক উপাদান
গ) জৈবিক উপাদান
ঘ) প্রাকৃতিক উপাদান
২১। কোনটির প্রসারে বাংলাদেশের জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে?
ক) প্রাথমিক শিক্ষা খ) বয়স্ক শিক্ষা
গ) নারী শিক্ষা ঘ) কর্মমুখী শিক্ষা
উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
রুমানার পরিবার ঢাকার একটি বস্তিতে বাস করে। রুমানা ঘরের কাজকর্ম ছাড়াও একটি পোশাক কারখানায় কাজ করে। সে গরিব ও অশিক্ষিত হলেও সন্তানের লেখাপড়ার ব্যাপারে অত্যন্ত যত্নশীল।
২২। রুমানাকে সামাজিক পরিবর্তনের নিচের কোন উপাদানটি সাহায্য করেছে?
ক) শিল্পায়ন খ) শিক্ষা
গ) প্রযুক্তি ঘ) যোগাযোগ
২৩। রুমানা সামাজিক পরিবর্তনে অংশগ্রহণ করে-
i. শিল্পকারখানায় কাজ করে
ii. সন্তানদের লেখাপড়ায় যত্নশীলতার মাধ্যমে
iii. ঘরের কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
২৪। নিচের কোনটি নারীকে কর্মমুখী করেছে?
ক) প্রযুক্তি খ) নারী শিক্ষা
গ) যোগাযোগ ঘ) সাংস্কৃতিক বিকাশ
উত্তর: ১০. খ, ১১. ঘ, ১২. গ, ১৩. ঘ, ১৪. ঘ, ১৫. ক, ১৬. গ, ১৭. ঘ, ১৮. ঘ, ১৯. ঘ, ২০. গ, ২১. গ, ২২. ক, ২৩. ক, ২৪. খ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর