প্রবন্ধ : বাংলা নববর্ষ
(গত ২০ সেপ্টেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ থেকে ১৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
ঈদ মুসলমানের প্রধান উৎসব। ঈদের দিন দলে দলে ধর্মপ্রাণ মুসলমানরা তাকবির পড়তে পড়তে ঈদগাহে গিয়ে উপস্থিত হয়। তাদের পরনে নতুন পায়জামা-পাঞ্জাবি, মাথায় থাকে টুপি। তারা একজন আরেকজনের বাড়িতে বেড়াতে যায়, মিষ্টিমুখ করে।
১৮। ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের সঙ্গে ওপরের উদ্দীপকের আংশিক যে মিল পাওয়া যায়, তা হলো-
i. নতুন পায়জামা-পাঞ্জাবি
ii. মিষ্টি মুখকরা
iii. মাথায় টুপি পরা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৯। কোনটি সর্বজনীন উৎসব নয়?
ক) ঈদ খ) নবান্ন উৎসব
গ) নববর্ষ উদযাপন ঘ) বসন্ত উৎসব
২০। নববর্ষ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ এটি একটি-
ক) উৎসবের দিন খ) নতুন দিন
গ) ঐতিহ্য ঘ) অসাম্প্রদায়িক অনুষ্ঠান
২১। নিচের কোনটি সর্বজনীন খেলা?
ক) ক্রিকেট খ) ফুটবল
গ) মোরগ লড়াই ঘ) হা-ডু-ডু
২২। ‘কারুপণ্য মেলা’ বলতে কী বোঝায়?
ক) কুটির শিল্প খ) শিল্পিত তৈজসপত্র
গ) যেকোনো দ্রব্যের মেলা ঘ) বিশেষ ধরনের ভোগ্যপণ্য
২৩। বিশ্ববিদ্যালয় ও রমনার বটমূলে লক্ষ মানুষের পদচারণা ঘটার কারণ-
ক) ঐতিহাসিক স্বীকৃতি
খ) অনেক দিনের রীতি
গ) মানুষের আনন্দ
ঘ) আকর্ষণীয় স্থান
আরো পড়ুন : বাংলা নববর্ষ প্রবন্ধের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির বাংলা ১ম পত্র
২৪। বাংলাদেশে বর্তমানে নববর্ষ উদযাপন করা হয় কোন আঙ্গিকে?
ক) শান্তিনিকেতনের ধারায়
খ) বাংলা একাডেমির ধারায়
গ) ছায়ানটের ধারায়
ঘ) বুলবুল ললিত কলা একাডেমির ধারায়
নিচের উদ্দীপকটি পড়ে ২৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানটি মূলত কৃষকদের নিয়ে তৈরি হয়।
২৫। ওপরের উদ্দীপকের সঙ্গে ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের কোন উৎসবটির সামঞ্জস্য আছে?
ক) পুণ্যাহ খ) আমানি
গ) বিজু উৎসব ঘ) চৈত্রসংক্রান্তি
২৬। পহেলা বৈশাখ উৎসবকারীদের পোশাক হচ্ছে-
i. আটপৌরে পায়জামা-পাঞ্জাবি
ii. নানা রঙের শাড়ি
iii. লুঙ্গি, ধুতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
২৭। বাংলাদেশের গ্রীষ্ম ঋতু হয় কোন মাসে-
i. শ্রাবণ
ii. বৈশাখ
iii. জ্যৈষ্ঠ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
২৮। ‘বৈসাবি’ উৎসব কোথায় পালন করা হয়?
ক) রাঙামাটিতে খ) সিলেটে
গ) কুমিল্লায় ঘ) নোয়াখালীতে
উত্তর: ১৮. ক, ১৯. ক, ২০. গ, ২১. ঘ, ২২. ক, ২৩. খ, ২৪. ক, ২৫. খ, ২৬. ঘ, ২৭. খ, ২৮. ক।
লেখক: সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা
কবীর