চতুর্থ অধ্যায় : আর্থিক বিশ্লেষণ
(গত ১২ নভেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৯। ফার্মের ঋণের সুদ পরিশোধ করার মতো পর্যাপ্ত অর্থ আছে কি না, তা জানা যায় নিচের কোনটির মাধ্যমে?
ক) পরিচালন নগদ প্রবাহ
খ) অর্থায়ন নগদ প্রবাহ
গ) বিনিয়োগ নগদ প্রবাহ
ঘ) ফ্রি নগদ প্রবাহ
৪০। ব্যবসায় সর্বাধিক তরল সম্পদ হচ্ছে-
ক) অগ্রিম খরচ খ) প্রাপ্য বিল
গ) চেক ঘ) মজুত পণ্য
৪১। নগদ বহিঃপ্রবাহের অন্তর্ভুক্ত নিচের নয় কোনটি?
ক) নগদ কেনা খ) ভাড়া দেওয়া
গ) লভ্যাংশ প্রদান ঘ) অবচয়
৪২। নিরাপত্তা প্রান্ত বলতে নিচের কোনটিকে বোঝায়?
ক) প্রকৃত বিক্রি স্থির ব্যয়ের সমান
খ) প্রকৃত বিক্রি সমচ্ছেদ বিক্রির সমান
গ) প্রকৃত বিক্রি সমচ্ছেদ বিক্রির চেয়ে কম
ঘ) প্রকৃত বিক্রি সমচ্ছেদ বিক্রির চেয়ে বেশি
৪৩। নিচের কোনটি তরল সম্পদ?
ক) অগ্রিম খরচ খ) প্রাপ্য হিসাব
গ) নগদ হিসাব ঘ) মজুত পণ্য
৪৪। নগদ আন্তঃপ্রবাহের উৎস কোনটি?
ক) মজুত পণ্য
খ) নিট মুনাফা
গ) লভ্যাংশ প্রদান
ঘ) প্রদেয় হিসাব হ্রাস
৪৫। ব্রেক-ইভেন পয়েন্টে পৌঁছানোর পরও বিক্রি বাড়লে কী ঘটে?
ক) মোট স্থায়ী ব্যয় হ্রাস পাবে
খ) এককপ্রতি স্থায়ী ব্যয় হ্রাস পাবে
গ) এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় হ্রাস পাবে
ঘ) মোট পরিবর্তনশীল ব্যয় হ্রাস পাবে
৪৬। নিচের কোনটি বিনিয়োগ নগদ প্রবাহের অন্তর্ভুক্ত হবে?
ক) নগদ ভাড়া প্রদান
খ) নগদ লভ্যাংশ প্রদান
গ) সুদ বাবদ প্রদান
ঘ) নগদ সিকিউরিটি কেনা
৪৭। নিরাপত্তা প্রান্ত শূন্য হবে-
ক) সমচ্ছেদ বিক্রি থেকে প্রকৃত বিক্রি বেশি হলে
খ) সমচ্ছেদ বিক্রি থেকে প্রকৃত বিক্রি কম হলে
গ) সমচ্ছেদ বিক্রি ও প্রকৃত বিক্রি সমান হলে
ঘ) বিক্রিমূল্য ও স্থায়ী ব্যয় সমান হলে
৪৮। প্রতিষ্ঠানের বহিঃপ্রবাহ ঘটে কোনটিতে?
ক) বন্ড সমর্পন
খ) স্থায়ী সম্পদ বিক্রি
গ) অবচয়
ঘ) শেয়ার ইস্যু
৪৯। নিচের কোন পদ্ধতির মাধ্যমে একটি প্রতিষ্ঠানের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহের মধ্যে তুলনা করা যায়?
ক) অনুপাত বিশ্লেষণ
খ) ব্রেক-ইভেন বিশ্লেষণ
গ) নগদ প্রবাহ বিবরণী বিশ্লেষণ
ঘ) সম-আকার বিবরণী বিশ্লেষণ
৫০। নিচের কোনটি নগদ আন্তঃপ্রবাহ?
ক) প্রদেয় হিসাব হ্রাস খ) প্রাপ্য হিসাব বৃদ্ধি
গ) প্রাপ্য হিসাব হ্রাস ঘ) প্রদেয় সুদ হ্রাস
উত্তর: ৩৯. ঘ, ৪০. গ, ৪১. ঘ, ৪২. ঘ, ৪৩. গ, ৪৪. খ, ৪৫. খ, ৪৬. ঘ, ৪৭. গ, ৪৮. ক, ৪৯. গ, ৫০. গ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর