আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে মতিঝিল, বনশ্রী ও মুগদা শাখার বাংলা ও ইংরেজি ভার্সনে (প্রভাতি ও দিবা শাখায়) শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
যেসব শ্রেণিতে ভর্তি করা হবে
মতিঝিল শাখা: বাংলা মাধ্যম, প্রভাতি শাখা।
আসনসংখ্যা: প্রথম শ্রেণিতে বালক ১১০টি, বালিকা ১১০টি। দ্বিতীয় শ্রেণিতে বালক ৫৫টি, বালিকা ৫৫টি।
মতিঝিল শাখা: বাংলা মাধ্যম, দিবা শাখা।
আসনসংখ্যা: চতুর্থ শ্রেণিতে বালক ৫৫টি।
ক্যাচমেন্ট এরিয়া নির্দেশনা: মতিঝিল, শাজাহানপুর, পল্টন থানা ১০ শতাংশ, মতিঝিল এজিবি কলোনি কোটা ৪০ শতাংশ (শিক্ষাসেবা অঞ্চল নির্দেশনা মোতাবেক)।
মতিঝিল শাখা: ইংলিশ ভার্সন, প্রভাতি শাখা।
আসনসংখ্যা: প্রথম শ্রেণিতে বালক ৫৫টি, বালিকা ৫৫টি। দ্বিতীয় শ্রেণিতে বালক ৫৫টি, বালিকা ৫৫টি।
মতিঝিল শাখা: ইংলিশ ভার্সন, দিবা শাখা।
আসনসংখ্যা: চতুর্থ শ্রেণিতে বালক ১১০টি। ষষ্ঠ শ্রেণিতে বালক ৫৫টি।
ক্যাচমেন্ট এরিয়া নির্দেশনা: মতিঝিল, শাহজাহানপুর, পল্টন থানা ৪০ শতাংশ।
আরো পড়ুন : রাজউক উত্তরা মডেল কলেজে ২০২৬ সালে ষষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তি তথ্য
বনশ্রী শাখা: বাংলা মাধ্যম, প্রভাতি শাখা।
আসনসংখ্যা: প্রথম শ্রেণিতে বালক ১১০টি, বালিকা ১১০টি। দ্বিতীয় শ্রেণিতে বালিকা ১১০টি। নবম শ্রেণিতে ব্যবসায় শিক্ষায় বালিকা ২০টি।
বনশ্রী শাখা: বাংলা মাধ্যম, দিবা শাখা।
আসনসংখ্যা: চতুর্থ শ্রেণিতে বালক ৫৫টি।
বনশ্রী শাখা: ইংলিশ ভার্সন, প্রভাতি শাখা।
আসনসংখ্যা: প্রথম শ্রেণিতে বালক ৫৫টি, বালিকা ৫৫টি। দ্বিতীয় শ্রেণিতে বালক ৫৫টি, বালিকা ৫৫টি। তৃতীয় শ্রেণিতে বালিকা ৫৫টি।
বনশ্রী শাখা: ইংলিশ ভার্সন, দিবা শাখা।
আসনসংখ্যা: চতুর্থ শ্রেণিতে বালক ৫৫টি।
ক্যাচমেন্ট এরিয়া নির্দেশনা: রামপুরা, খিলগাঁও, বাড্ডা থানা ৪০ শতাংশ।
মুগদা শাখা: বাংলা মাধ্যম, প্রভাতি শাখা।
আসনসংখ্যা: প্রথম শ্রেণিতে বালক ১১০টি, বালিকা ১১০টি। তৃতীয় শ্রেণিতে বালিকা ৫৫টি।
মুগদা শাখা: বাংলা মাধ্যম, দিবা শাখা। আসনসংখ্যা: চতুর্থ শ্রেণিতে বালক ৫৫টি। পঞ্চম শ্রেণিতে বালক ১১০টি।
মুগদা শাখা: ইংলিশ ভার্সন, প্রভাতি শাখা। আসনসংখ্যা: প্রথম শ্রেণিতে বালিকা ৫৫টি। দ্বিতীয় শ্রেণিতে বালিকা ৫টি। পঞ্চম শ্রেণিতে বালক ৬টি।
মুগদা শাখা: ইংলিশ ভার্সন, দিবা শাখা। আসনসংখ্যা: প্রথম শ্রেণিতে বালক ৫৫টি। চতুর্থ শ্রেণিতে বালক ২০টি।
ক্যাচমেন্ট এরিয়া নির্দেশনা: মুগদা, সবুজবাগ, যাত্রাবাড়ী থানা ৪০ শতাংশ।
অনলাইনে আবেদন জমা দেওয়া: আগামী ৫ ডিসেম্বর ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত চলবে। ভর্তির আবেদন ফি ১০০ টাকা, যা শুধু টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে দিতে হবে।
আসনসংখ্যা: ২১৪১টি। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে থেকে মাউশির ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।
আবেদন করার ওয়েবসাইট: https://gsa.teletalk.com.bd/
লটারির তারিখ: মাউশি কর্তৃক তারিখ ঘোষণা করা হবে।
শিক্ষার্থীর বয়স: জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী ৬+ শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে হবে। তবে কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স ৫ বছর এবং ৩১ ডিসেম্বর তারিখে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত হবে। (যেমন- ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকালে কোনো শিক্ষার্থীর বয়সসীমা সর্বনিম্ন ৫ বছর হবে অর্থাৎ জন্মতারিখ হবে ১ জানুয়ারি ২০২১ পর্যন্ত এবং সর্বোচ্চ বয়সসীমা ৭ বছর পর্যন্ত অর্থাৎ জন্মতারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত)। পরবর্তী শ্রেণিতে বয়স নির্ধারণের বিষয়টি প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে ধারাবাহিকভাবে প্রযোজ্য হবে। শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।
ডিজিটাল পদ্ধতিতে নির্বাচন: ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তির সময় অনলাইনে পূরণ করা মূল আবেদন ফরমের সঙ্গে অনলাইনে নিবন্ধন করা জন্মনিবন্ধন সনদসহ বিভিন্ন কোটার পক্ষে মূল কাগজপত্র দেখাতে হবে এবং এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে।
জেনে রাখুন: ইংলিশ ভার্সনে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীকে ইংরেজি পড়া ও লেখায় পারদর্শী হতে হবে। নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে অষ্টম শ্রেণির বোর্ড রেজিস্ট্রেশনের কপি ও ছাড়পত্র অবশ্যই জমা দিতে হবে। অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য হবে। শিক্ষার্থী যে ব্রাঞ্চ ও শিফটে ভর্তি হবে, সেই ব্রাঞ্চ ও শিফটেই অধ্যয়ন করতে হবে। স্থানান্তরের আবেদন গ্রহণযোগ্য হবে না।
ওয়েবসাইট: https://www.iscm.edu.bd/