দ্বিতীয় অধ্যায় : অংশীদারি ব্যবসায়ের হিসাব
(গত ২৪ নভেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭৭। চুক্তির অবর্তমানে অংশীদার নিচের কোনটি দাবি করতে পারে?
ক) বেতন খ) মূলধনের সুদ
গ) ঋণের সুদ ঘ) কমিশন
৭৮। প্রতি মাসের শেষে ৩,০০০ টাকা করে সারা বছর উত্তোলন করলে ১০% হারে উত্তোলনের সুদ কত হবে?
ক) ৩০০ টাকা খ) ১,৬৫০ টাকা
গ) ১,৮০০ টাকা ঘ) ৩,৬০০ টাকা
৭৯। অংশীদারি ব্যবসায় কোন ব্যবসায়ের অনুরূপ?
ক) সমবায় সমিতি খ) কোম্পানি ব্যবসায়
গ) একমালিকানা ব্যবসায় ঘ) রাষ্ট্রীয় ব্যবসায়
৮০। P, Q ও R ৫ : ৩ : ২ অনুপাতে মুনাফা বণ্টন করে। মুনাফার পরিমাণ ১,৫০,০০০ টাকা হলে R-এর মুনাফার অংশ কত হবে?
ক) ২৫,০০০ টাকা
খ) ৩০,০০০ টাকা
গ) ৪৫,০০০ টাকা
ঘ) ৫০,০০০ টাকা
৮১। অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে চুক্তির অবর্তমানে নিচের কোনটি সঠিক নয়?
ক) সব অংশীদার সমান হারে লভ্যাংশ পাবে
খ) অংশীদাররা মূলধনের ওপর সুদ পাবে না
গ) ব্যবসা পরিচালনায় কোনো অংশীদার বেতন পাবে না
ঘ) অংশীদার কর্তৃক সরবরাহ করা ঋণের ওপর ৫% সুদ পাবে
৮২। ক, খ ও গ একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা প্রত্যেকে প্রতি মাসের প্রথম তারিখে ১,০০০ টাকা করে নগদ উত্তোলন করে। ৬% হার সুদে প্রত্যেক অংশীদারের উত্তোলনের ওপর কত টাকা সুদ ধার্য হবে?
ক) ৭২০ টাকা খ) ৩৯০ টাকা
গ) ৩৬০ টাকা ঘ) ৩৩০ টাকা
৮৩। মিস ঐশী একটি অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদার। সে প্রতি মাসের শেষ তারিখে কারবার থেকে ২,০০০ টাকা করে উত্তোলন করে থাকলে ৫% হার সুদে উত্তোলনের সুদ কত হবে?
ক) ৫৫০ টাকা খ) ৬০০ টাকা
গ) ৬৫০ টাকা ঘ) ১,২০০ টাকা
৮৪। চুক্তির অবর্তমানে অংশীদারদের মধ্যে লাভ-লোকসান কীভাবে বণ্টিত হবে?
ক) সমান হারে
খ) মূলধন অনুপাতে
গ) সবার মতামত অনুযায়ী
ঘ) কারবারের আকার অনুযায়ী
৮৫। রকি একটি অংশীদারি কারবারে একজন অংশীদার। তিনি কারবার থেকে প্রতি মাসে ৫% হারে ৪,০০০ টাকা করে উত্তোলন করেন। উত্তোলনের সুদের পরিমাণ কত?
ক) ১,১০০ টাকা খ) ১,২০০ টাকা
গ) ১,৩০০ টাকা ঘ) ২,৪০০ টাকা
৮৬। ক, খ ও গ একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার। তাদের লাভ-ক্ষতি বণ্টনের অনুপাত ৫ : ৩ : ১। খ এককভাবে গ-কে এ মর্মে নিশ্চয়তা দেয় যে, গ প্রতি বছর কমপক্ষে ২০,০০০ টাকা মুনাফা পাবে। ওই সংশ্লিষ্ট হিসাবকালে ব্যবসায়ের মুনাফা ১,৬২,০০০ টাকা হলে খ-এর প্রাপ্য মুনাফার পরিমাণ কত টাকা।
ক) ১৮,০০০ টাকা খ) ২০,০০০ টাকা
গ) ৫২,০০০ টাকা ঘ) ৫৪,০০০ টাকা
৮৭। আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন-
ক) বাধ্যতামূলক খ) বাধ্যতামূলক নয়
গ) চুক্তি সাপেক্ষ ঘ) শর্ত সাপেক্ষ
উত্তর: ৭৭. গ, ৭৮. খ, ৭৯. গ, ৮০. খ, ৮১. ঘ, ৮২. গ, ৮৩. খ, ৮৪. ক, ৮৫. গ, ৮৬. গ, ৮৭. খ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর