পঞ্চম অধ্যায় : সংবিধান
(গত ৩০ নভেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১। সংশোধনের ভিত্তিতে সংবিধান কত প্রকার?
ক) ২ প্রকার খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার
১২। কোন ধরনের সংবিধানে বিপ্লবের সম্ভাবনা থাকে?
ক) সুপরিবর্তনীয় খ) দুষ্পরিবর্তনীয়
গ) অলিখিত ঘ) লিখিত
১৩। কোন ধরনের সরকার ব্যবস্থার জন্য লিখিত সংবিধান উপযোগী?
ক) সমাজতান্ত্রিক সরকার
খ) রাজতান্ত্রিক সরকার
গ) পুঁজিবাদী সরকার
ঘ) যুক্তরাষ্ট্রীয় সরকার
১৪। ‘সুস্পষ্টতা’ কোন সংবিধানের বৈশিষ্ট্য?
ক) লিখিত সংবিধান
খ) সুপরিবর্তনীয় সংবিধান
গ) অলিখিত সংবিধান
ঘ) দুষ্পরিবর্তনীয় সংবিধান
১৫। যুক্তরাষ্ট্র ও ভারতের সংবিধান কোন প্রকৃতির?
ক) প্রথানির্ভর খ) দুষ্পরিবর্তনীয়
গ) অলিখিত ঘ) লিখিত
১৬। বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
ক) ১৫২টি খ) ১৫৩টি
গ) ১৫৪টি ঘ) ১৫৫টি
১৭। বাংলাদেশের সংবিধান কখন কার্যকর হয়?
ক) ১৭ এপ্রিল, ১৯৭২ খ) ১০ এপ্রিল, ১৯৭২
গ) ১৪ ডিসেম্বর, ১৯৭২ ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
আরো পড়ুন : সংবিধান অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, নবম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা
১৮। ক্রমবিবর্তনের মাধ্যমে কোন দেশের সংবিধান গড়ে উঠেছে?
ক) যুক্তরাষ্ট্রের খ) যুক্তরাজ্যের
গ) রাশিয়ার ঘ) ভারতের
১৯। রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল কোনটি?
ক) অধ্যাদেশ খ) প্রথা
গ) আইন ঘ) সংবিধান
নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
অর্পা তার জন্মদিনে নানার কাছ থেকে একটি বিশেষ গ্রন্থ উপহার পেল। সে পরে জানতে পারল এই গ্রন্থের আলোকে বাংলাদেশ পরিচালিত হচ্ছে।
২০। অর্পা তার দাদার কাছ থেকে কোন গ্রন্থ পেয়েছে?
ক) পৌরনীতি খ) রাষ্ট্রবিজ্ঞান
গ) সংবিধান ঘ) ইতিহাস
২১। ওপরের উদ্দীপকের ওই গ্রন্থ পাঠ করলে জানা যাবে-
i. জনগণ ও সরকারের সম্পর্কে
ii. শাসন ও বিচার বিভাগের গঠন সম্পর্কে
iii. জনগণের অধিকার ও কর্তব্য সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
২২। সহজে পরিবর্তন করা যায়, এমন সংবিধান হলো-
i. অলিখিত সংবিধান
ii. লিখিত সংবিধান
iii. নমনীয় সংবিধান
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
২৩। বাংলাদেশে সংসদীয় ব্যবস্থার পুনঃপ্রবর্তন হয় কততম সংশোধনীর মাধ্যমে?
ক) একাদশ খ) দ্বাদশ
গ) ত্রয়োদশ ঘ) চতুর্দশ
২৪। বাংলাদেশের সংবিধান-
i. অলিখিত সংবিধান
ii. লিখিত সংবিধান
iii. দুষ্পরিবর্তনীয় সংবিধান
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
উত্তর: ১১. ক, ১২. ঘ, ১৩. ঘ, ১৪. ক, ১৫. ঘ, ১৬. খ, ১৭. ঘ, ১৮. খ, ১৯. ঘ, ২০. গ, ২১. ঘ, ২২. ক, ২৩. খ, ২৪. খ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর