প্রথম অধ্যায় : ভৌত রাশি এবং তাদের পরিমাপ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যদ্বাণীর জন্য বিখ্যাত কোন বিজ্ঞানী?
(ক) থেলিস (খ) পিথাগোরাস
(গ) আর্কিমিডিস (ঘ) ডেমোক্রিটাস
২। উপমহাদেশে পদার্থে প্রথম নোবেল বিজয়ী বিজ্ঞানী কে?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) চন্দ্রশেখর ঠাকুর
(গ) আবদুস সালাম (ঘ) ড. মুহাম্মদ ইউনূস
৩। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেল পাঠ ৬cm, ভার্নিয়ার সমপাতন ৭ পাওয়া গেল। ভার্নিয়ার ধ্রুবক ০.১mm হলে দণ্ডটির দৈর্ঘ্য কত?
(ক) ৬.৭mm (খ) ৬.৭cm
(গ) ৬.০৭mm (ঘ) ৬.০৭cm
৪। 1 fm = কত?
(ক) ১০-১২m (খ) ১০-১৫m
(গ) ১০-২৫m (ঘ) ১০-৯m
৫। আন্তর্জাতিক পদ্ধতিতে পদার্থের পরিমাপের একক কী?
(ক) গ্রাম (খ) কিলোগ্রাম
(গ) মোল (ঘ) পাউন্ড
৬। একটি সিলিন্ডারের ব্যাস নির্ণয়ের ক্ষেত্রে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
(ক) মিটার স্কেল
(খ) ভার্নিয়ার স্কেল
(গ) স্পাইড ক্যালিপার্স
(ঘ) সেন্টিমিটার স্কেল
৭। গ্যালীয় দর্পণের সাহায্যে কীভাবে আগুন ধরানো যায়?
(ক) সূর্যের রশ্মিকে কেন্দ্রীভূত করে
(খ) সূর্যের রশ্মিকে অপসারী করে
(গ) সূর্যের রশ্মিকে পরিশ্রুত করে
(ঘ) সূর্যের রশ্মিকে বিকিরিত করে
৮। আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতা কে?
(ক) ম্যাক্স ওয়েল
(খ) আইনস্টাইন
(গ) চন্দ্রশেখর রমন
(ঘ) জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
৯। একটি ভার্নিয়ার স্কেলের ভাগসংখ্যা ১০। এর সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায়?
(ক) ০.১m (খ) ০.০১m
(গ) ০.০০১m (ঘ) ০.০০০১m
১০। আপেক্ষিক ত্রুটি-
i. এক ধরনের অনুপাত
ii. সত্যিকার ত্রুটির পরিমাপ
iii. সাধারণ স্কেলের তুলনায় ভার্নিয়ার স্কেলে কম হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
পিচ ০.৫mm এবং লঘিষ্ঠ গণন ০.০১mm বিশিষ্ট একটি স্ক্রু গজের সাহায্যে তারের ব্যাস ৭.২৮mm পাওয়া গেল।
১১। বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা কত?
(ক) ১০০ (খ) ৫০
(গ) ২০ (ঘ) ১০
১২। লব্ধ রাশির উদাহরণ হলো-
i. ক্ষমতা
ii. দীপন তীব্রতা
iii. তড়িৎ তীব্রতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৩। নিচের কোনটি লব্ধ রাশি?
(ক) ভর (খ) দীপন ক্ষমতা
(গ) তড়িৎ প্রবাহ (ঘ) ঘনত্ব
উত্তর: ১. ক, ২. গ, ৩. ঘ, ৪. খ, ৫. গ, ৬. খ, ৭. ক, ৮. খ, ৯. ঘ, ১০. খ, ১১. খ, ১২. খ, ১৩. ঘ।
লেখক : প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
কবীর