অধ্যায় এক : মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ‘The General Theory of Employment, Interest and Money’ নামক গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
(ক) ১৯৩০ সালে (খ) ১৯৩৩ সালে
(গ) ১৯৩৬ সালে (ঘ) ১৯৫৬ সালে
২। ‘অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান’— কার উক্তি?
(ক) পল এ স্যামুয়েলস
(খ) রিচার্ড জর্জ লিপসি
(গ) এল রবিন্স
(ঘ) অ্যাডাম স্মিথ
৩। সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় হলো-
i. সুদের হার
ii. ফার্মের মুনাফা
iii. জাতীয় আয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
৪। A (X=৪৫, Y=৩০) সংমিশ্রণ থেকে উৎপাদন সিদ্ধান্ত B (X=২৫, Y=৫৫) সংমিশ্রণ গ্রহণ করা হলে সুযোগ ব্যয় কত হবে?
(ক) ৫৫ একক Y দ্রব্য উৎপাদন
(খ) ২৫ একক Y দ্রব্য উৎপাদন
(গ) ২৫ একক X দ্রব্য উৎপাদন
(ঘ) ২০ একক X দ্রব্য উৎপাদন
নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
রিহান একটি দেশের নাগরিক, যেখানে উৎপাদন ও ভোগের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা বিদ্যমান। কিন্তু সম্প্রতি তিনি একটি দেশে ভ্রমণ করেন। যেখানে জনগণের সামাজিক নিরাপত্তা সর্বোচ্চ অবস্থায় রয়েছে এবং শ্রেণিশোষণ নেই।
৫। রিহানের দেশের অর্থব্যবস্থা কেমন?
(ক) ধনতান্ত্রিক (খ) নির্দেশমূলক
(গ) মিশ্র (ঘ) ইসলামি
৬। উৎপাদন সম্ভাবনা রেখার উপরিস্থিত যেকোনো বিন্দু কী নির্দেশ করে?
(ক) বেকারত্ব (খ) পূর্ণ নিয়োগ
(গ) স্বল্প উৎপাদন (ঘ) অ-অর্জনযোগ্য তত্ত্ব
৭। ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় হলো-
i. উৎপাদন ব্যয়
ii. ফার্মের মুনাফা
iii. সুদের হার
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
৮। রিহানের ভ্রমণ করা দেশের অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হলো-
i. সেখানে অবাধ প্রতিযোগিতা রয়েছে
ii. সেখানে ব্যক্তিগত মুনাফা অনুপস্থিত
iii. সেখানে সুষম উন্নয়ন হচ্ছে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
৯। ব্যষ্টিক অর্থনৈতিক তত্ত্ব হলো—
i. জাতীয় আয় তত্ত্ব
ii. চাহিদা তত্ত্ব
iii. মজুরি তত্ত্ব
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: ১. গ, ২. ক, ৩. গ, ৪. ঘ, ৫. ক, ৬. খ, ৭. ক, ৮. খ, ৯. গ।
লেখক : সহকারী অধ্যাপক. অর্থনীতি বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা
কবীর