ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬

সর্বশেষ
পুলিসিচকে ঘিরে উদ্বেগ লাল কার্ডের পর বসনিয়ার জালে সুইজারল্যান্ডের গোল উৎসব অসুস্থ মেসির বাবা, গুজব ছড়ানোয় ক্ষুব্ধ পরিবার গোলশূন্য সমতায় বিরতিতে সুইজারল্যান্ড-বসনিয়া অবশেষে কাটল ভিসা জটিলতা, কানাডায় খেলতে পারবেন ওয়াহি বিশ্বকাপে সহজ ম্যাচ বলে কিছু নেই: ডগলাস সান্তোস বিশ্বকাপে সৌদি আরবের জন্য ভিন্ন নিয়ম পেনাল্টি গোলে চেক প্রজাতন্ত্রকে রুখে দিল দক্ষিণ আফ্রিকা অপ্সরার আন্তর্জাতিক অভিষেক আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে কারাগারে আওয়ামী লীগ নেতা বাদশা গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য, উদ্ধার করে হাসপাতালে ভর্তি মেনে নাও, মেসি সেরা: রোনালদো নাজারিও কেইনের প্রেরণা এমবাপ্পে-হালান্ড কুমিল্লায় ধর্ষণকাণ্ড: গ্রেপ্তার শিবির নেতার পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকুর নামে প্রতারণা, গ্রেপ্তার ১ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে চেক প্রজাতন্ত্র টাকার অভাবে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত, সহায়তার আবেদন রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ নেইমার ভক্তদের জন্য দুঃসংবাদ সাবেক মন্ত্রী হারুণ অর রশীদ অর নেই কুমিল্লায় মাদক মামলায় কারাবন্দি যুবদলকর্মীর মৃত্যু চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু হাইতির বিপক্ষে নামার আগে ব্রাজিলকে সুখবর দিল ফিফা ওয়ালটন পিসিবিএ'র রপ্তানি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, গণপিটুনির শিকার তিন পুলিশ বিশ্বকাপে ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে কক্সবাজারে রোহিঙ্গাদের সুরক্ষায় ইইউর ১.৪ কোটি ইউরো অনুদান বিশ্বকাপে বড় ধাক্কা খেল আইভরি কোস্ট, কানাডার ভিসা পেলেন না ওয়াহি

ফোনে চাকরির ইন্টারভিউ দেওয়ার নিয়ম

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০২:২০ পিএম
ফোনে চাকরির ইন্টারভিউ দেওয়ার নিয়ম
ছবি: সংগৃহীত

চাকরির ইন্টারভিউয়ের সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। একজন চাকরিপ্রার্থীর কাছে চাকরির ইন্টারভিউ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিনিয়তই চাকরির ইন্টারভিউতে এসেছে ভিন্নতা, বদলেছে ইন্টারভিউ এর ধরন।

বিশেষ করে করোনাকালীন সময়ে এবং পরবর্তীতে ইন্টারভিউ এর ভিন্নতা পরিলক্ষিত হয়। যার অন্যতম হচ্ছে ফোন কলে ইন্টারভিউ।

কোনো প্রতিষ্ঠানে চাকরির আবেদনের পর কর্তৃপক্ষ শর্টলিস্ট করার জন্য কিংবা শর্টলিস্ট থেকে কাঙ্ক্ষিত প্রার্থীকে বাছাই করার জন্য ফোন করে। সশরীরে না ডেকে ফোন করার বিভিন্ন কারণ থাকতে পারে। যেমন—প্রার্থী কিংবা প্রতিষ্ঠানের অবস্থান একই শহরে না; প্রার্থী অন্য কোথাও চাকরি করেন; প্রার্থী যোগ্য কিন্তু কিছু বিষয়ে আরো সুনির্দিষ্ট তথ্য দরকার; প্রার্থীর কাঙ্ক্ষিত বেতন চাহিদা কত; প্রতিষ্ঠানের শর্তানুযায়ী চাকরি করবে কি না ইত্যাদি।

যারা ফোনের মাধ্যমে ইন্টারভিউ দিচ্ছেন বা দিবেন তাদের কিছু বিষয় জানা খুব জরুরি। সেই সকল বিষয় নিয়েই এবারের আয়োজন।

কথা বলার ভঙ্গিমা ভালো রাখুন

যেহেতু ইন্টারভিউয়ার আপনাকে দেখছেন না, তাই আপনি যখন তার সাথে ফোনে কথা বলছেন আপনার কথা বলার স্টাইলটা যেন ঠিক থাকে। ব্যাপারটা এমন যে আপনি যখন ফোনে কারও সাথে হেসে কথা বলেন সে আপনাকে দেখতে না পারলেও আপনার হাসি মুখটা সে কল্পনা করতে পারে। আর এটা আপনার কনফিডেন্স বাড়িয়ে দিবে এবং আপনাকে সঠিক উত্তর দিতে সাহায্য করবে।

ফোনের ইন্টারনেট ব্যবহার করুন

অনেক কোম্পানি তাদের ইন্টারভিউ অনলাইনে নেয় যেমন হোয়াটসঅ্যাপ, স্কাইপি ইত্যাদি। তখন অবশ্যই আপনাকে নিরবচ্ছিন্নভাবে নেট-এ কানেক্টেড থাকতে হবে। আমরা অনেকেই বাসায় ওয়াইফাই ব্যবহার করি। কিন্তু যেকোনো সময়ে বিভিন্ন কারণে ব্রডব্যান্ড কানেকশন অফ হয়ে যেতে পারে কিংবা স্লো থাকতে পারে। তাই অনলাইনে ইন্টারভিউয়ের ক্ষেত্রে ফোনের ইন্টারনেট ব্যবহার করাটা অনেক নিরাপদ।

কিছু লিখে রাখার জন্য প্রস্তুত থাকুন

ফোনে ইন্টারভিউয়ের ক্ষেত্রে ইন্টারভিউয়ার যেকোনো সময় আপনাকে কোন ফোন নাম্বার, ইমেইল, কোন ঠিকানা বা কারও নাম বলতে পারে, যেগুলো আপনার লিখে রাখার দরকার হতে পারে। তাই অবশ্যই ফোনে ইন্টারভিউ শুরুর আগেই আপনার কাছে কাগজ, কলম প্রস্তুত রাখবেন।

সম্ভাব্য প্রশ্নের উত্তর প্রস্তুত রাখুন

আপনি যখন ফোনে ইন্টারভিউ দিচ্ছেন তখন চিন্তা করে বলার সুযোগটা কম। তাই আগে থেকেই জব এবং কোম্পানি সম্পর্কিত সম্ভাব্য প্রশ্নের উত্তরগুলো প্রস্তুত করে রাখুন এবং ইন্টারভিউয়ের আগেই কয়েকবার প্র্যাক্টিস করুন। এর মাধ্যমে আপনি দ্রুত প্রশ্নের উত্তর দিতে পারবেন।

আত্মবিশ্বাসী এবং উৎসাহী থাকুন

যেকোনো ইন্টারভিউতে আত্মবিশ্বাসী থাকাটা অনেক বেশী গুরুত্বপূর্ণ। ফোনে কথা বলার সময় কোন কিছু মিস করলে সেটা জেনে নিতে সংকোচ বোধ করবেন না। যেহেতু ইন্টারভিউয়ার আপনাকে দেখতে পারছেন না, তাই এইক্ষেত্রে আপনার উৎসাহী মনোভাব এবং এনারজেটিক কথাবার্তাই হতে পারে আপনার পজিটিভ বডিল্যাঙ্গুয়েজ। চাকরি হওয়ার ব্যাপারে নিশ্চয়তা বা ইতিবাচক সাড়া পাওয়া গেলে বেতন-ভাতা ও সুবিধাদি সম্পর্কেও জেনে নেবেন।

 

তারেক

অফিসে ঝামেলা সামলানোর ৭টি টিপস

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৫:০২ পিএম
অফিসে ঝামেলা সামলানোর ৭টি টিপস
ছবি: খবরের কাগজ

কর্মক্ষেত্র সব সময় একই রকম থাকে না। কখনো চাপ, কখনো মতবিরোধ, আবার কখনো অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি হতে হয়। এসব পরিস্থিতিতে বিচলিত না হয়ে ধৈর্য, বিচক্ষণতা ও সঠিক পদক্ষেপের মাধ্যমে নিজেকে মানিয়ে নেওয়াই সফলতার চাবিকাঠি। কর্মক্ষেত্রের কঠিন পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দেওয়ার জন্য নিচে ৭টি কার্যকর পদ্ধতি তুলে ধরা হলো।

কাজের সময় কমিয়ে আনুন

বেশি সময় কাজ করলে বেশি কাজ শেষ করা যায়। আমরা সাধারণত এমনটাই জানি। তবে বাস্তবে তা সত্য নয়। গবেষণায় দেখা গেছে, একজন মানুষ সপ্তাহে ৪০ ঘণ্টার পরিবর্তে ৬০ ঘণ্টা কাজ করলে বেশি কাজ সম্পাদন করতে পারে, তবে এ ক্ষমতা শুধু পরবর্তী তিন সপ্তাহের জন্য বলবৎ থাকে।

আরো পড়ুন: ন্যাশনাল ব্যাংকে চাকরির সুযোগ

এরপর অনেকেই কাজের ভারে ন্যুব্জ হয়ে পড়ে, যে ভুল হওয়ার কথা না সেই ভুলগুলো করে বসে এবং কম কাজ করে থাকে।

সিভিকে সাজিয়ে নিন

একটি গতানুগতিক সিভি হলো একটি সেলস ব্রশিয়ারের মতো, যা সবাই প্রথমে দেখে কিন্তু তা তাদের আকর্ষণ করে না। আপনি যে পদে আবেদন করতে চাচ্ছেন সেই কাজের আদ্যোপান্ত জানুন এবং সেই কাজের চাহিদা অনুযায়ী আপনার সিভিকে সাজিয়ে নিন।

সব বস যা চায়

বেশির ভাগ বস সততা, ন্যায়পরায়ণতা, সবকিছুতে মনোযোগী ইত্যাদি গুণাবলি কদর করে থাকে। তবে আসল কথা হলো আপনার পদবি যা-ই হোক না কেন, আপনার বস সবসময় এটাই চায় যে আপনি কাজের মাধ্যমে তাকে সফল হতে সাহায্য করুন। এটাই সত্য।

কর্মক্ষেত্রে ঝামেলাকারীকে সামাল দিন

কেউ ঝামেলা করলে তাকে মানানোর চেষ্টা করুন। আর যদি আপনি নিজেই মেজাজ হারিয়ে তর্কে জড়িয়ে পড়েন, তাহলে সম্পর্কে ছেদ ঘটবে। তাই কর্মক্ষেত্রে পেশাদারি আচরণ ও কথা বলার ধরন বজায় রাখুন। যদি ঝামেলাকারী পিছু না হটে, তখন বলুন, ‘আপনার মাথা ঠাণ্ডা হয়ে এলে আমরা আবার এ ব্যাপারে কথা বলে নেব’ তার পর তার সামনে থেকে চলে যান এবং আপনার কাজে মন দিন।

ভুয়া পরিসংখ্যান চিহ্নিত করা

একটি পরিসংখ্যানকে তখনই বৈধ বলে ধরে নেওয়া যায় যদি এর পেছনের তথ্যগুলো সত্য হয়ে থাকে। যদি তথ্য এদিক-সেদিক করে প্রতিষ্ঠান কোনো সুবিধা করতে পারে, তাহলে ধরে নিতে হবে ওই প্রতিষ্ঠানের তথ্যগুলো শতভাগ নির্ভুল নয়। কাজেই পরিসংখ্যানের ব্যাপারে সতর্ক থাকুন।

মিথ্যাবাদী চেনা

মানুষের চোখ দেখে অনেক সময় বলে দেওয়া যায় যে সে মিথ্যা বলছে কি না। তবে এ থিওরি সর্বদা সত্য নয়। যারা সচরাচর মিথ্যা বলে তাদের চোখ দেখে প্রায়ই বোঝার উপায় থাকে না যে আসলেই তারা মিথ্যা বলছে। তাই কারও কথা যদি আপনার কাছে মুখস্থবিদ্যার মতো শোনায় বা মুখে মুখে গিয়ে বদলে যায়, তাহলে সেই কথার ব্যাপারে সতর্ক থাকুন। অনেকেই দেখবেন প্রতিবার নিজের কথা সত্য বলে দাবি করে বসে কিন্তু দেখা যাবে যে সে মিথ্যা বলছে।

উল্টো দিক দিয়ে ই-মেইল লিখুন

যদি আপনি মনে করেন আপনার ই-মেইল দেখে প্রাপক সিদ্ধান্ত নেবে, তাহলে ই-মেইলের শেষাংশ দিয়ে শুরু করুন যেখানে আপনি প্রাপককে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাগিদ দেবেন। ওই সিদ্ধান্তের স্বপক্ষে ছোট ছোট যুক্তি লিখে নিন, তার পর সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রাপককে তাগিদ দিন বা পরবর্তী করণীয় সম্পর্কে জানিয়ে দিন। এরপর ই-মেইলের সাবজেক্ট লাইনে ওই সিদ্ধান্ত নেওয়ার ফলে প্রাপকের যে সুবিধা হতে পারে সেটা তুলে ধরুন।

তারেক/

ন্যাশনাল ব্যাংকে চাকরির সুযোগ

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:৫৭ পিএম
ন্যাশনাল ব্যাংকে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি মালিকানাধীন ব্যাংকটি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৬ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ জুন পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


এক নজরে ন্যাশনাল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ব্যাংক লিমিটেড

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১৬ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আরো পড়ুন: নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ১৬ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২২ জুন ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.nblbd.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ব্যাংক লিমিটেড

পদের নাম: ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং বিধিমালা, কর্পোরেট পরিচালনা এবং কৌশলগত ব্যবসায়িক ব্যবস্থাপনায় ভালো জ্ঞান।

অভিজ্ঞতা: আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র ম্যানেজমেন্ট এবং কৌশলগত নেতৃত্বের ভূমিকায় প্রমাণিত অভিজ্ঞতাসহ ব্যাংকিং খাতে ব্যাপক অভিজ্ঞতা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২২ জুন ২০২৬ 

তারেক/

 

অনলাইন ব্যবসায় উদ্যোক্তাদের ৬টি বড় বাধা

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৫:৫৮ পিএম
অনলাইন ব্যবসায় উদ্যোক্তাদের ৬টি বড় বাধা
ছবি: সংগৃহীত

একসময় বাজার বলতে আমরা বুঝতাম ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখর কোনো হাট বা নির্দিষ্ট বাণিজ্যকেন্দ্রকে। তবে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সেই ধারণায় এসেছে বড় পরিবর্তন। এখন বাজার আর কোনো নির্দিষ্ট স্থানের মধ্যে সীমাবদ্ধ নয়; ইন্টারনেটের মাধ্যমে এটি পৌঁছে গেছে মানুষের হাতের মুঠোয়।

ঘরে বসেই পণ্য খোঁজা, অর্ডার করা এবং কেনাকাটা সম্পন্ন করা সম্ভব হচ্ছে। ফলে দ্রুত সম্প্রসারিত হচ্ছে অনলাইন ব্যবসার ক্ষেত্র। তবুও এ খাতের অগ্রযাত্রার পথে রয়েছে নানা প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা। বাংলাদেশে অনলাইন ব্যবসার ৬টি  চ্যালেঞ্জ নিয়ে নিচে আলোচনা করা হলো–

ব্যবসার ক্ষেত্র ও সম্ভাবনা

অন্যান্য ব্যবসার মতো ইন্টারনেটেও ব্যবসার ক্ষেত্র নির্ধারণ করা একটি বড় চ্যালেঞ্জ। আপনি যদি কাঁচা শাকসবজি সরবরাহের ব্যবসা করেন, তবে তা ফ্যাশনপণ্য সরবরাহের থেকে কম অনলাইন-নির্ভর হবে।

আরো পড়ুন: গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে ৩ পদে চাকরির সুযোগ 

আবার আপনার যদি রেস্টুরেন্টের ব্যবসা থাকে তা হলে ইন্টারনেটে আপনার নিয়মিত উপস্থিতি দরকার, যাতে করে আপনি খাবার ডেলিভারির সার্ভিস দিতে পারেন। ইন্টারনেটে ব্যবসার অনেক সম্ভাবনা রয়েছে। তবে ব্যবসার সম্ভাবনাগুলো নিয়ে সূক্ষ্মভাবে ভাবতে হবে।

রেজিস্ট্রেশন ও ট্রেড লাইসেন্স

আপনি যদি প্রাতিষ্ঠানিকভাবে ব্যবসা করতে যান, তা হলে আপনার প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন ও ট্রেড লাইসেন্স প্রয়োজন। একই সঙ্গে দরকার হয় ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর। এটি অনলাইন-অফলাইন দুই ধরনের ব্যবসার ক্ষেত্রেই প্রযোজ্য। যারা নতুন ব্যবসা শুরু করেন, তাদের অনেকে এসব ব্যাপারে অনভিজ্ঞ হয়ে থাকেন। এ ছাড়া কাজগুলো বেশ সময়সাপেক্ষ।

ওয়েবসাইট তৈরি

অনলাইন বিজনেস করতে গেলে আপনার একটি ওয়েবসাইট থাকা জরুরি। আপনি যদি প্রযুক্তি বিষয়ে অনভিজ্ঞ হয়ে থাকেন, তা হলে ওয়েবসাইট তৈরি ও আপডেট করা আপনার জন্য অনেকটাই কষ্টকর ও ব্যয়বহুল। অবশ্য বর্তমানে গুগলের মাই বিজনেস সার্ভিসের কারণে এ কাজ কিছুটা সহজ হয়েছে।

মার্কেটিং

ইন্টারনেটে ব্যবসার প্রচলন দেশে দিনকে দিন বাড়ছেই। একই সঙ্গে বাড়ছে নতুন কাস্টমার। নতুন কাস্টমার খোঁজার জন্য আপনার অনলাইন মার্কেটিংয়ের পরিকল্পনা ভালো হতে হবে। এ ক্ষেত্রে বিজ্ঞাপন থেকে শুরু করে ফেসবুক পোস্ট–বিভিন্ন উপায় অবলম্বন করতে হবে আপনাকে।

অনলাইন লেনদেনের ব্যবস্থা

লেনদেনের ব্যবস্থা নিশ্চিত করা অনলাইন ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি ডিজিটাল অর্থ লেনদেনের সাহায্য নিলে তার নিরাপত্তা নিশ্চিত করা আর কোন কোন প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন নিশ্চিত করবেন তা ঠিক করা–এসব ব্যাপারে আপনাকে যথেষ্ট সচেতন হতে হবে।

সরবরাহ

ক্রেতাদের কাছে পণ্য কীভাবে সরবরাহ করবেন, তা আপনাকে নিশ্চিত করতে হবে। কারণ, ঠিকমতো পণ্য সরবরাহ করতে না পারলে আপনাকে কাস্টমার হারাতে হতে পারে। আর তাই আপনার প্রতিষ্ঠানকেই পণ্য সরবরাহের দায়িত্ব নিতে হবে; নয়তোবা কোনো ডেলিভারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে হবে। অন্যদিকে বিদেশ থেকে পণ্য আমদানি করে থাকলে কাস্টমসসংক্রান্ত বিষয় নিয়েও আলাদা প্রস্তুতি প্রয়োজন।

তারেক/

নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:৫৭ এএম
নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
ছবি: খবরের কাগজ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি রিলেশনশিপ অফিসার/রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১০ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ জুন পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১০ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আরো পড়ুন: ক্যারিয়ার গড়ুন সীমান্ত ব্যাংকে

আবেদন শুরুর তারিখ: ১০ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২১ জুন ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.mutualtrustbank.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি

পদের নাম: রিলেশনশিপ অফিসার/রিলেশনশিপ ম্যানেজার

বিভাগ: রিটেল সেলস (লিয়াবিলিটি), ব্রাঞ্চ ব্যাংকিং 

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় কথা বলা ও লেখায় পারদর্শিতা। মাইক্রোসফট অফিসে পারদর্শী।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২১ জুন ২০২৬

তারেক/

ক্যারিয়ার গড়ুন সীমান্ত ব্যাংকে

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:৫৮ পিএম
ক্যারিয়ার গড়ুন সীমান্ত ব্যাংকে
ছবি: সংগৃহীত

সীমান্ত ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৩ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ জুন পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে সীমান্ত ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১৩ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

আরো পড়ুন: গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে ৩ পদে চাকরির সুযোগ

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ১৩ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২০ জুন ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.shimantobank.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি

পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার

বিভাগ: হিউম্যান রিসোর্স (পিও টু এসপিও) 

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (এইচআরএম-এ মেজর থাকলে অগ্রাধিকার দেওয়া হবে)। 

অন্যান্য যোগ্যতা: এমএস অফিস, এইচআরআইএস এবং ডকুমেন্টেশনে পারদর্শিতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ৭ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের মানব সম্পদ নীতিমালা অনুযায়ী হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২০ জুন ২০২৬

তারেক/