ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ে ১৬ শিক্ষার্থী অসুস্থ দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিচার শুরু যাত্রা ও সার্কাসে অশ্লীলতা বরদাশত নয় : সংস্কৃতিমন্ত্রী আজকে যে কেউ সরকারের বিরুদ্ধে নির্দ্বিধায় বলতে পারে: প্রধানমন্ত্রী যে জগৎ মানুষের অপেক্ষায় আছে চট্টগ্রামে এইডস ঝুঁকি বাড়াচ্ছে রোহিঙ্গারা মাধবদীর ‘মমতা’ সিনেমা হল বিক্রির বিজ্ঞাপন রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী মাঠে বসে মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার জয় দেখলেন নাদিয়া-নাঈম যুগোপযোগী পাঠদান শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করবে: গ্লেনরিচে বক্তারা ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু বৈশ্বিক শিল্প ইতিহাসের ভূ-রাজনীতিতে নারী শিল্পী নগরায়ণ, পরিবেশ বিপর্যয় ও বরেন্দ্র জনপদের ভবিষ্যৎ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক প্রবন্ধ রচনা, ৩য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র সহিংসতা প্রতিরোধে করণীয় নির্ধারণে অ্যাডভোকেসি ডায়ালগ জাতীয় সংসদসহ সব খাতে নারীর অংশগ্রহণ বেড়েছে: স্পিকার হাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৭৭ ট্রাম্প-মাখোঁ নৈশভোজের মাধ্যমে সমাপ্ত হচ্ছে জি-৭ সম্মেলন সিলেটে ভারতীয় সিগারেটসহ অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ যুক্তরাষ্ট্র-ইরান লিখিত চুক্তির আড়ালেও থেকে যাবে অনেক ‘হিসাব’ সিলেটে কম্পিউটার সমিতির চেয়ারম্যান এনামুল কুদ্দুছ, সেক্রেটারি আবু সাঈদ আর কতকাল এ বৈষম্যের খেলা? প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৮ম পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাজেটে ওয়াশ বরাদ্দে ইতিবাচক পুনরুদ্ধার, তবে রয়ে গেছে চরম সমতার ঘাটতি বাংলাদেশের দুর্বল শিক্ষাপদ্ধতির পরিবর্তন চাই সোনারগাঁওয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহনন, বিয়ের প্রলোভনে সর্বস্ব লুটের অভিযোগ শরীয়তপুরে আ. লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির মিছিল বাজেট: উচ্চাকাঙ্ক্ষা, সম্ভাবনা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মীদের ইন্স্যুরেন্স সুবিধা দেবে গার্ডিয়ান ১ বছরের মধ্যে আমরা সব চা শ্রমিককে ফ্যামিলি কার্ড দেব: প্রধানমন্ত্রী
Nagad desktop

নিয়োগ দিচ্ছে আরএফএল গ্রুপ

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৩:৩০ পিএম
নিয়োগ দিচ্ছে আরএফএল গ্রুপ
ছবি: সংগৃহীত

আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এক্সপোর্ট বিভাগ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১০ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৯ এপ্রিল পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 


প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

বিভাগ: এক্সপোর্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা: রপ্তানি বিষয়ে দক্ষতা 

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়স: ২২ থেকে ৩০ বছর

কর্মস্থল: ঢাকা (বাড্ডা)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, লিভ এনক্যাশমেন্ট, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, পিক আপ এবং ড্রপ অফ সুবিধা, ৬ মাসের প্রবেশনকাল সফলভাবে সম্পন্ন করার পরে বেতন বৃদ্ধি, প্রাণ-আরএফএল আউটলেটগুলিতে ছাড় সহ ক্রেডিট ক্রয় সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়:  ০৯ এপ্রিল ২০২৫

 

তারেক

অফিসে ঝামেলা সামলানোর ৭টি টিপস

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৫:০২ পিএম
অফিসে ঝামেলা সামলানোর ৭টি টিপস
ছবি: খবরের কাগজ

কর্মক্ষেত্র সব সময় একই রকম থাকে না। কখনো চাপ, কখনো মতবিরোধ, আবার কখনো অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি হতে হয়। এসব পরিস্থিতিতে বিচলিত না হয়ে ধৈর্য, বিচক্ষণতা ও সঠিক পদক্ষেপের মাধ্যমে নিজেকে মানিয়ে নেওয়াই সফলতার চাবিকাঠি। কর্মক্ষেত্রের কঠিন পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দেওয়ার জন্য নিচে ৭টি কার্যকর পদ্ধতি তুলে ধরা হলো।

কাজের সময় কমিয়ে আনুন

বেশি সময় কাজ করলে বেশি কাজ শেষ করা যায়। আমরা সাধারণত এমনটাই জানি। তবে বাস্তবে তা সত্য নয়। গবেষণায় দেখা গেছে, একজন মানুষ সপ্তাহে ৪০ ঘণ্টার পরিবর্তে ৬০ ঘণ্টা কাজ করলে বেশি কাজ সম্পাদন করতে পারে, তবে এ ক্ষমতা শুধু পরবর্তী তিন সপ্তাহের জন্য বলবৎ থাকে।

আরো পড়ুন: ন্যাশনাল ব্যাংকে চাকরির সুযোগ

এরপর অনেকেই কাজের ভারে ন্যুব্জ হয়ে পড়ে, যে ভুল হওয়ার কথা না সেই ভুলগুলো করে বসে এবং কম কাজ করে থাকে।

সিভিকে সাজিয়ে নিন

একটি গতানুগতিক সিভি হলো একটি সেলস ব্রশিয়ারের মতো, যা সবাই প্রথমে দেখে কিন্তু তা তাদের আকর্ষণ করে না। আপনি যে পদে আবেদন করতে চাচ্ছেন সেই কাজের আদ্যোপান্ত জানুন এবং সেই কাজের চাহিদা অনুযায়ী আপনার সিভিকে সাজিয়ে নিন।

সব বস যা চায়

বেশির ভাগ বস সততা, ন্যায়পরায়ণতা, সবকিছুতে মনোযোগী ইত্যাদি গুণাবলি কদর করে থাকে। তবে আসল কথা হলো আপনার পদবি যা-ই হোক না কেন, আপনার বস সবসময় এটাই চায় যে আপনি কাজের মাধ্যমে তাকে সফল হতে সাহায্য করুন। এটাই সত্য।

কর্মক্ষেত্রে ঝামেলাকারীকে সামাল দিন

কেউ ঝামেলা করলে তাকে মানানোর চেষ্টা করুন। আর যদি আপনি নিজেই মেজাজ হারিয়ে তর্কে জড়িয়ে পড়েন, তাহলে সম্পর্কে ছেদ ঘটবে। তাই কর্মক্ষেত্রে পেশাদারি আচরণ ও কথা বলার ধরন বজায় রাখুন। যদি ঝামেলাকারী পিছু না হটে, তখন বলুন, ‘আপনার মাথা ঠাণ্ডা হয়ে এলে আমরা আবার এ ব্যাপারে কথা বলে নেব’ তার পর তার সামনে থেকে চলে যান এবং আপনার কাজে মন দিন।

ভুয়া পরিসংখ্যান চিহ্নিত করা

একটি পরিসংখ্যানকে তখনই বৈধ বলে ধরে নেওয়া যায় যদি এর পেছনের তথ্যগুলো সত্য হয়ে থাকে। যদি তথ্য এদিক-সেদিক করে প্রতিষ্ঠান কোনো সুবিধা করতে পারে, তাহলে ধরে নিতে হবে ওই প্রতিষ্ঠানের তথ্যগুলো শতভাগ নির্ভুল নয়। কাজেই পরিসংখ্যানের ব্যাপারে সতর্ক থাকুন।

মিথ্যাবাদী চেনা

মানুষের চোখ দেখে অনেক সময় বলে দেওয়া যায় যে সে মিথ্যা বলছে কি না। তবে এ থিওরি সর্বদা সত্য নয়। যারা সচরাচর মিথ্যা বলে তাদের চোখ দেখে প্রায়ই বোঝার উপায় থাকে না যে আসলেই তারা মিথ্যা বলছে। তাই কারও কথা যদি আপনার কাছে মুখস্থবিদ্যার মতো শোনায় বা মুখে মুখে গিয়ে বদলে যায়, তাহলে সেই কথার ব্যাপারে সতর্ক থাকুন। অনেকেই দেখবেন প্রতিবার নিজের কথা সত্য বলে দাবি করে বসে কিন্তু দেখা যাবে যে সে মিথ্যা বলছে।

উল্টো দিক দিয়ে ই-মেইল লিখুন

যদি আপনি মনে করেন আপনার ই-মেইল দেখে প্রাপক সিদ্ধান্ত নেবে, তাহলে ই-মেইলের শেষাংশ দিয়ে শুরু করুন যেখানে আপনি প্রাপককে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাগিদ দেবেন। ওই সিদ্ধান্তের স্বপক্ষে ছোট ছোট যুক্তি লিখে নিন, তার পর সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রাপককে তাগিদ দিন বা পরবর্তী করণীয় সম্পর্কে জানিয়ে দিন। এরপর ই-মেইলের সাবজেক্ট লাইনে ওই সিদ্ধান্ত নেওয়ার ফলে প্রাপকের যে সুবিধা হতে পারে সেটা তুলে ধরুন।

তারেক/

ন্যাশনাল ব্যাংকে চাকরির সুযোগ

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:৫৭ পিএম
ন্যাশনাল ব্যাংকে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি মালিকানাধীন ব্যাংকটি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৬ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ জুন পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


এক নজরে ন্যাশনাল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ব্যাংক লিমিটেড

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১৬ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আরো পড়ুন: নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ১৬ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২২ জুন ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.nblbd.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ব্যাংক লিমিটেড

পদের নাম: ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং বিধিমালা, কর্পোরেট পরিচালনা এবং কৌশলগত ব্যবসায়িক ব্যবস্থাপনায় ভালো জ্ঞান।

অভিজ্ঞতা: আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র ম্যানেজমেন্ট এবং কৌশলগত নেতৃত্বের ভূমিকায় প্রমাণিত অভিজ্ঞতাসহ ব্যাংকিং খাতে ব্যাপক অভিজ্ঞতা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২২ জুন ২০২৬ 

তারেক/

 

অনলাইন ব্যবসায় উদ্যোক্তাদের ৬টি বড় বাধা

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৫:৫৮ পিএম
অনলাইন ব্যবসায় উদ্যোক্তাদের ৬টি বড় বাধা
ছবি: সংগৃহীত

একসময় বাজার বলতে আমরা বুঝতাম ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখর কোনো হাট বা নির্দিষ্ট বাণিজ্যকেন্দ্রকে। তবে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সেই ধারণায় এসেছে বড় পরিবর্তন। এখন বাজার আর কোনো নির্দিষ্ট স্থানের মধ্যে সীমাবদ্ধ নয়; ইন্টারনেটের মাধ্যমে এটি পৌঁছে গেছে মানুষের হাতের মুঠোয়।

ঘরে বসেই পণ্য খোঁজা, অর্ডার করা এবং কেনাকাটা সম্পন্ন করা সম্ভব হচ্ছে। ফলে দ্রুত সম্প্রসারিত হচ্ছে অনলাইন ব্যবসার ক্ষেত্র। তবুও এ খাতের অগ্রযাত্রার পথে রয়েছে নানা প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা। বাংলাদেশে অনলাইন ব্যবসার ৬টি  চ্যালেঞ্জ নিয়ে নিচে আলোচনা করা হলো–

ব্যবসার ক্ষেত্র ও সম্ভাবনা

অন্যান্য ব্যবসার মতো ইন্টারনেটেও ব্যবসার ক্ষেত্র নির্ধারণ করা একটি বড় চ্যালেঞ্জ। আপনি যদি কাঁচা শাকসবজি সরবরাহের ব্যবসা করেন, তবে তা ফ্যাশনপণ্য সরবরাহের থেকে কম অনলাইন-নির্ভর হবে।

আরো পড়ুন: গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে ৩ পদে চাকরির সুযোগ 

আবার আপনার যদি রেস্টুরেন্টের ব্যবসা থাকে তা হলে ইন্টারনেটে আপনার নিয়মিত উপস্থিতি দরকার, যাতে করে আপনি খাবার ডেলিভারির সার্ভিস দিতে পারেন। ইন্টারনেটে ব্যবসার অনেক সম্ভাবনা রয়েছে। তবে ব্যবসার সম্ভাবনাগুলো নিয়ে সূক্ষ্মভাবে ভাবতে হবে।

রেজিস্ট্রেশন ও ট্রেড লাইসেন্স

আপনি যদি প্রাতিষ্ঠানিকভাবে ব্যবসা করতে যান, তা হলে আপনার প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন ও ট্রেড লাইসেন্স প্রয়োজন। একই সঙ্গে দরকার হয় ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর। এটি অনলাইন-অফলাইন দুই ধরনের ব্যবসার ক্ষেত্রেই প্রযোজ্য। যারা নতুন ব্যবসা শুরু করেন, তাদের অনেকে এসব ব্যাপারে অনভিজ্ঞ হয়ে থাকেন। এ ছাড়া কাজগুলো বেশ সময়সাপেক্ষ।

ওয়েবসাইট তৈরি

অনলাইন বিজনেস করতে গেলে আপনার একটি ওয়েবসাইট থাকা জরুরি। আপনি যদি প্রযুক্তি বিষয়ে অনভিজ্ঞ হয়ে থাকেন, তা হলে ওয়েবসাইট তৈরি ও আপডেট করা আপনার জন্য অনেকটাই কষ্টকর ও ব্যয়বহুল। অবশ্য বর্তমানে গুগলের মাই বিজনেস সার্ভিসের কারণে এ কাজ কিছুটা সহজ হয়েছে।

মার্কেটিং

ইন্টারনেটে ব্যবসার প্রচলন দেশে দিনকে দিন বাড়ছেই। একই সঙ্গে বাড়ছে নতুন কাস্টমার। নতুন কাস্টমার খোঁজার জন্য আপনার অনলাইন মার্কেটিংয়ের পরিকল্পনা ভালো হতে হবে। এ ক্ষেত্রে বিজ্ঞাপন থেকে শুরু করে ফেসবুক পোস্ট–বিভিন্ন উপায় অবলম্বন করতে হবে আপনাকে।

অনলাইন লেনদেনের ব্যবস্থা

লেনদেনের ব্যবস্থা নিশ্চিত করা অনলাইন ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি ডিজিটাল অর্থ লেনদেনের সাহায্য নিলে তার নিরাপত্তা নিশ্চিত করা আর কোন কোন প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন নিশ্চিত করবেন তা ঠিক করা–এসব ব্যাপারে আপনাকে যথেষ্ট সচেতন হতে হবে।

সরবরাহ

ক্রেতাদের কাছে পণ্য কীভাবে সরবরাহ করবেন, তা আপনাকে নিশ্চিত করতে হবে। কারণ, ঠিকমতো পণ্য সরবরাহ করতে না পারলে আপনাকে কাস্টমার হারাতে হতে পারে। আর তাই আপনার প্রতিষ্ঠানকেই পণ্য সরবরাহের দায়িত্ব নিতে হবে; নয়তোবা কোনো ডেলিভারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে হবে। অন্যদিকে বিদেশ থেকে পণ্য আমদানি করে থাকলে কাস্টমসসংক্রান্ত বিষয় নিয়েও আলাদা প্রস্তুতি প্রয়োজন।

তারেক/

নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:৫৭ এএম
নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
ছবি: খবরের কাগজ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি রিলেশনশিপ অফিসার/রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১০ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ জুন পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১০ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আরো পড়ুন: ক্যারিয়ার গড়ুন সীমান্ত ব্যাংকে

আবেদন শুরুর তারিখ: ১০ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২১ জুন ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.mutualtrustbank.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি

পদের নাম: রিলেশনশিপ অফিসার/রিলেশনশিপ ম্যানেজার

বিভাগ: রিটেল সেলস (লিয়াবিলিটি), ব্রাঞ্চ ব্যাংকিং 

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় কথা বলা ও লেখায় পারদর্শিতা। মাইক্রোসফট অফিসে পারদর্শী।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২১ জুন ২০২৬

তারেক/

ক্যারিয়ার গড়ুন সীমান্ত ব্যাংকে

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:৫৮ পিএম
ক্যারিয়ার গড়ুন সীমান্ত ব্যাংকে
ছবি: সংগৃহীত

সীমান্ত ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৩ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ জুন পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে সীমান্ত ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১৩ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

আরো পড়ুন: গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে ৩ পদে চাকরির সুযোগ

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ১৩ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২০ জুন ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.shimantobank.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি

পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার

বিভাগ: হিউম্যান রিসোর্স (পিও টু এসপিও) 

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (এইচআরএম-এ মেজর থাকলে অগ্রাধিকার দেওয়া হবে)। 

অন্যান্য যোগ্যতা: এমএস অফিস, এইচআরআইএস এবং ডকুমেন্টেশনে পারদর্শিতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ৭ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের মানব সম্পদ নীতিমালা অনুযায়ী হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২০ জুন ২০২৬

তারেক/