ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
কুমিল্লায় চাকরি মেলা, কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল গফরগাঁওয়ে স্বামীকে ঘরে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ চীনের ডেইরি কারখানায় উৎপাদন বাড়াচ্ছে স্বয়ংক্রিয় প্রযুক্তি আমাদের ঘরগুলো কি রহমত শূন্য হচ্ছে? বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদে কাজ করবে দারাজ টুকটুক ও চিকু পাঠ থেকে ৪টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা গোল করার পর কান্নার কারণ জানালেন মেসি রংপুরে হিমাগারের ভাড়া বাড়ানোয় মহাসড়ক অবরোধ সোনামসজিদ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সময়মতো পূর্বাভাসেই বেঁচে যাচ্ছে চীনের জুঁই বাজেটকে একটি গোষ্ঠী গণবিরোধী বলছে: প্রধানমন্ত্রী মৌলভীবাজারে নারী-তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর জনসভা শরীয়তপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল মাঠে মদ্রিচ আমার ডান হাত: জ্লাতকো ডালিচ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাত পর্যাপ্ত গুরুত্ব পায়নি: সিপিডি ওয়াহিদুল হত্যার আসামিদের ফাঁসির দাবিতে উত্তাল আদালত চত্বর ভারতে ৩ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ নারী শরীয়তপুরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের ‘আমরাই মেসির কাজটা সহজ করে দিয়েছি’, বললেন আলজেরিয়ার কোচ জয়পুরহাটে পুত্রবধুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ লেখা থাকার কারণ কী? বিশ্বকাপ জয়ের এটাই সেরা সুযোগ: হ্যারি কেইন মেসি বন্দনায় ভাষা হারিয়েছেন স্কালোনি ঘুরে দাঁড়াতে মরিয়া তুরস্ক, লক্ষ্য প্যারাগুয়ে বধ নাটকীয় ম্যাচে জর্ডানকে হারাল অস্ট্রিয়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আকস্মিক পরির্দশনে স্বাস্থ্যমন্ত্রী প্রথমবার ইউএনএইচসিআর ব্যুরোর সভাপতিত্বে বাংলাদেশ ঝিনাইদহে ১১ কোটি ব্যয়ে কসাইখানা উদ্বোধন মৌলভীবাজারে বৃষ্টি উপেক্ষা করে জনসভাস্থলে নেতাকর্মীদের ঢল ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান
Nagad desktop

ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর উপায়

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০২:১৩ পিএম
ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর উপায়
ছবি: সংগৃহীত

অফলাইন ও অনলাইন ব্যবসা ক্ষেত্রে একটি পরিচিত শব্দ হচ্ছে ‘ব্র্যান্ডিং’। যেকোনো প্রোডাক্টকে বাকি সবার থেকে আলাদা করে কাস্টমারদের পছন্দের তালিকায় নিয়ে আসতে ‘ব্র্যান্ডিং’-এর বিকল্প নেই।

দেশের বড় কোম্পানিগুলো ব্র্যান্ডিং নিয়ে কাজ করলেও বেশির ভাগ ছোট ছোট কোম্পানি ব্র্যান্ডিং নিয়ে অনেকটাই উদাসীন। অথচ ব্র্যান্ডিংই একটি কোম্পানিকে সাফল্যের কাতারে নিয়ে আসে।

কোম্পানির ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর উপায় নিচে তুলে ধরা হলো-

ব্র্যান্ডিং কী?

কাস্টমারের মনে একটি পণ্যের ইউনিক চিন্তাধারা তৈরির কৌশলই হলো ব্র্যান্ডিং। ক্রেতা বা কাস্টমার-প্রতি পণ্যের মান ও সেবার প্রতিশ্রুতি হলো ব্র্যান্ডিংয়ের মূল উদ্দেশ্য। বর্তমান বিশ্বের চরম প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে চাইলে আপনাকে অবশ্যই ব্র্যান্ডিংয়ের দিকে মনোযোগ দিতে হবে। ব্র্যান্ডিংয়ের মাধ্যমে খুব সহজেই আপনার পণ্যের প্রতি ক্রেতা আকৃষ্ট করতে পারবেন। 

ব্র্যান্ড ইমেজ বজায় রাখতে পারলে পণ্য বিক্রি করাটা খুব সহজ হয়ে যায়। এর মাধ্যমে কাস্টমার আপনার সেবা ও মানের প্রতি আসক্ত হতে বাধ্য থাকে। পাশাপাশি পারে কম বিক্রি করেও পর্যাপ্ত মুনাফা করার ব্যবস্থা করতে। 

ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের মধ্যে পার্থক্য কী?

অনেকেই ব্র্যান্ডিং এবং মার্কেটিং দুটোকেই এক মনে করে। অথচ এ দুটোই আলাদা আলাদা বিভাগ। তবে পুরোপুরি এক না হলেও একটির সঙ্গে আরেকটি সম্পর্কিত। ব্র্যান্ডিংকে একটি ভিন্নমাত্রার মার্কেটিং প্ল্যানও বলা যেতে পারে। 

মার্কেটিং পলিসিতে সাধারণত প্রোডাক্ট কিনতে কাস্টমারকে চাপ প্রয়োগ করা হয়। আমরা দিচ্ছি সেরা পণ্যটি, আমাদের পণ্য অন্য সব পণ্যের থেকে ভালো ইত্যাদি ইত্যাদি প্রমোশনাল বাক্য এক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। যা সাধারণত টার্গেট কাস্টমারকে পণ্য কেনার জন্য উদ্বুদ্ধ করার জন্য বলা হয়ে থাকে। 

অপরদিকে কোনো মানসম্মত ব্র্যান্ড কখনই এভাবে তার ব্র্যান্ডিং করবে না। এক্ষেত্রে তারা কাস্টমারকে পুশ না করে পুল করে। প্রলুব্ধ না করে তার নিজের প্রতি আকৃষ্ট করার ফলে কাস্টমারই আকৃষ্ট হয়ে ব্র্যান্ডের কাছে আসে তার পণ্য কিনতে। মনে রাখবেন, ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে নিজেকে কাস্টমারের কাছে গিয়ে তার পণ্য কিনতে বলতে হয় না। 
আপনি ব্র্যান্ডিং করবেন, নাকি গতানুগতিক মার্কেটিং করে পণ্য বিক্রি করার চেষ্টা করবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে ভেবে দেখতে হবে কোন পথটি আপনাকে স্থায়ী সমাধান দেবে! এক্ষেত্রে ব্র্যান্ডিং হতে পারে আপনার পারফেক্ট চয়েস। 

ব্র্যান্ডিংয়ের বেশকিছু স্পেশাল টিপস

সফলতার সঙ্গে কীভাবে আপনার ব্যবসার জন্য ব্র্যান্ডিং বাস্তবায়ন করবেন তার ওপর দশটি গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া হলো-

লোগো ব্যবহারেই ব্র্যান্ডিং হয় না: বর্তমান সময়ের কাস্টমার বা গ্রাহকরা অনেক বেশি সচেতন। তাই তাদের সচেতনতাকে সম্মান করে সিদ্ধান্ত নিতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, সব কিছুর ওপর লোগো ব্যবহার করাকেই ব্র্যান্ডিং বলে না। তাই ব্র্যান্ডিং করার সময় সাবধানতা অবলম্বন করা উচিত।

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ রাখুন: আপনার ব্র্যান্ডিং ভ্যালু বাড়াতে সর্বদা গ্রাহকদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করুন। অনেকেই মনে করেন দাম কমালেই গ্রাহক ধরা যাবে। কিন্তু গ্রাহক আকৃষ্ট করার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে, দাম কমানোর চেয়ে দারুণ দারুণ অফার দেওয়া। কেননা বিজ্ঞাপন দিয়েও যে কেউ চাইলে তার হারানো ব্র্যান্ডিং ফিরিয়ে আনতে পারে।

উদ্ভাবনী এবং সাহসী হওয়ার চেষ্টা করুন: সব সময় উদ্ভাবনী এবং সাহসী হওয়ার চেষ্টা করুন। বড় বড় ব্র্যান্ডের ডিসিশন মেকাররা কঠোর থাকেন তাদের ব্র্যান্ড নিয়ে। পাশাপাশি আমলাতন্ত্রের বড় স্তর থাকায় তাদের কাস্টমারদের চাহিদার পরিবর্তন হলেও তারা নমনীয় হন না। এমনটা না করে কোম্পানির জন্য উদ্ভাবনী এবং সাহসী ট্রিকস ফলো করুন। দেখবেন, সাফল্য আপনার হাতের মুঠোয় এসে ধরা দেবে।

বড় ব্র্যান্ডগুলোকে অনুকরণ করা বন্ধ করুন: অনেকেই আছেন যারা বড় ব্র্যান্ডগুলোকে অনুকরণ করেন। কিন্তু সব সময় অনুকরণ না করে নিজের স্বাতন্ত্র্যসূচক পরিচয় খুঁজে দেখার কাজে নেমে পড়ুন। ইতোমধ্যে একটি বাজার দখল করে আছে এই বড় ব্র্যান্ডগুলো। তবে তাদের কিছু কাস্টমার আছেন যারা তাদের সার্ভিস কিংবা প্রডাক্ট থেকে আরও ইউনিক অথবা ভালো সার্ভিস খুঁজে বেড়াচ্ছেন। এই সুযোগ কাজে লাগিয়ে আকৃষ্ট করার চেষ্টা করুন। 

কাস্টমারের সঙ্গে প্রোডাক্ট নিয়েই আলোচনা করুন: কাস্টমার বা গ্রাহকের সঙ্গে সব সময় টু দ্য পয়েন্টে কথা বলার চেষ্টা করুন। কথা বলার সময় কখনো ইস্যু পরিবর্তন করবেন না। সার্ভিস বা প্রোডাক্ট নিয়েই আলোচনা সীমাবদ্ধ রাখার চেষ্টা করুন। এতে আপনার প্রতিটি কাস্টমার খুব ভালোভাবেই বুঝবে তার কোন ধরনের সেবা আপনি করতে পারবেন।

একই বার্তা ভিন্নভাবে প্রকাশ করুন: একই বার্তা বারবার শুনতে কারও ভালো লাগে না। এক্ষেত্রে চাইলে আপনার একই বার্তাটিকে বিভিন্নভাবে প্রকাশ করতে পারেন। 

গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ুন: চাকচিক্যময় প্যাকেট কিংবা খুব বড় কোনো অফার দেওয়া মানেই গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা নয়। কিছু দেবেন বলে পরে তা যদি দিতে না পারেন, তবে আপনার সঙ্গে কাস্টমারের সম্পর্ক খারাপ হবে। সুতরাং সব সময় সত্য তথ্য দিয়ে আপনি আপনার কাস্টমারের বিশ্বাস অর্জন করার চেষ্টা করুন। গ্রাহকের সঙ্গে দীর্ঘ সময় সম্পর্ক চালিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। 

বুঝে কাজ করুন: সবার প্রথমে খুঁজে বের করুন কোন প্রোডাক্ট বা সার্ভিস আপনার কোম্পানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ, ওই প্রোডাক্ট বা সার্ভিসই আপনাকে এগিয়ে নিতে সাহায্য করবে। তাই সেদিকে ফোকাস করুন। প্রোডাক্টের ব্র্যান্ডিংয়ের জন্য সময় ব্যয় করুন।

ব্র্যান্ড ডেভেলপকে ব্যক্তি ভাবুন: প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা চরিত্র, বিশ্বাস, মূল্যবোধ এবং উদ্দেশ্য আছে। এসব দিয়ে তাকে চেনা যায়। ঠিক তেমনি ব্র্যান্ডিংয়েরও তা থাকা উচিত। আমাদের ব্যক্তিত্ব প্রকাশ পায় নিজেদের উপস্থাপনায়, কীভাবে আমরা কথা বলি তার মাধ্যমে। ব্র্যান্ড ডেভেলপ করতে গেলে এসব ব্যাপারগুলোও মাথায় রাখতে হবে।

গ্রাহকের চাহিদা সম্পর্কে ধারণা তৈরি করুন: মার্কেট রিসার্চ করে আপনার কাস্টমার বা ক্লায়েন্টের চাহিদা সম্পর্কে ধারণা নিন। এতে প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে কীভাবে বাজারে আপনি পার্থক্য তৈরি করবেন তা ঠিক করা সহজ হয়ে যাবে। 

ব্র্যান্ডিংয়ের গুরুত্ব

পণ্যের জন্য একটি শক্তিশালী ব্র্যান্ড তৈরি এবং বাস্তবায়ন করতে ব্র্যান্ডিং খুবই জরুরি। ব্র্যান্ডিং ভালো হলে পণ্যের ওপর কাস্টমারদের আস্থা থাকে। এর ফলে গ্রাহক বারবার সেই পণ্যের কাছেই ফিরে আসে। ব্র্যান্ডিং আপনার পণ্য বা প্রতিষ্ঠানের একটি সামাজিক মূল্য তৈরিতে সাহায্য করে। ব্যবসার সফলতার অন্যতম একটি সিঁড়ি হচ্ছে ব্র্যান্ডিং।

 

তারেক

ন্যাশনাল ব্যাংকে চাকরির সুযোগ

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:৫৭ পিএম
ন্যাশনাল ব্যাংকে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি মালিকানাধীন ব্যাংকটি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৬ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ জুন পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


এক নজরে ন্যাশনাল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ব্যাংক লিমিটেড

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১৬ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আরো পড়ুন: নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ১৬ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২২ জুন ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.nblbd.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ব্যাংক লিমিটেড

পদের নাম: ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং বিধিমালা, কর্পোরেট পরিচালনা এবং কৌশলগত ব্যবসায়িক ব্যবস্থাপনায় ভালো জ্ঞান।

অভিজ্ঞতা: আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র ম্যানেজমেন্ট এবং কৌশলগত নেতৃত্বের ভূমিকায় প্রমাণিত অভিজ্ঞতাসহ ব্যাংকিং খাতে ব্যাপক অভিজ্ঞতা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২২ জুন ২০২৬ 

তারেক/

 

অনলাইন ব্যবসায় উদ্যোক্তাদের ৬টি বড় বাধা

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৫:৫৮ পিএম
অনলাইন ব্যবসায় উদ্যোক্তাদের ৬টি বড় বাধা
ছবি: সংগৃহীত

একসময় বাজার বলতে আমরা বুঝতাম ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখর কোনো হাট বা নির্দিষ্ট বাণিজ্যকেন্দ্রকে। তবে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সেই ধারণায় এসেছে বড় পরিবর্তন। এখন বাজার আর কোনো নির্দিষ্ট স্থানের মধ্যে সীমাবদ্ধ নয়; ইন্টারনেটের মাধ্যমে এটি পৌঁছে গেছে মানুষের হাতের মুঠোয়।

ঘরে বসেই পণ্য খোঁজা, অর্ডার করা এবং কেনাকাটা সম্পন্ন করা সম্ভব হচ্ছে। ফলে দ্রুত সম্প্রসারিত হচ্ছে অনলাইন ব্যবসার ক্ষেত্র। তবুও এ খাতের অগ্রযাত্রার পথে রয়েছে নানা প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা। বাংলাদেশে অনলাইন ব্যবসার ৬টি  চ্যালেঞ্জ নিয়ে নিচে আলোচনা করা হলো–

ব্যবসার ক্ষেত্র ও সম্ভাবনা

অন্যান্য ব্যবসার মতো ইন্টারনেটেও ব্যবসার ক্ষেত্র নির্ধারণ করা একটি বড় চ্যালেঞ্জ। আপনি যদি কাঁচা শাকসবজি সরবরাহের ব্যবসা করেন, তবে তা ফ্যাশনপণ্য সরবরাহের থেকে কম অনলাইন-নির্ভর হবে।

আরো পড়ুন: গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে ৩ পদে চাকরির সুযোগ 

আবার আপনার যদি রেস্টুরেন্টের ব্যবসা থাকে তা হলে ইন্টারনেটে আপনার নিয়মিত উপস্থিতি দরকার, যাতে করে আপনি খাবার ডেলিভারির সার্ভিস দিতে পারেন। ইন্টারনেটে ব্যবসার অনেক সম্ভাবনা রয়েছে। তবে ব্যবসার সম্ভাবনাগুলো নিয়ে সূক্ষ্মভাবে ভাবতে হবে।

রেজিস্ট্রেশন ও ট্রেড লাইসেন্স

আপনি যদি প্রাতিষ্ঠানিকভাবে ব্যবসা করতে যান, তা হলে আপনার প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন ও ট্রেড লাইসেন্স প্রয়োজন। একই সঙ্গে দরকার হয় ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর। এটি অনলাইন-অফলাইন দুই ধরনের ব্যবসার ক্ষেত্রেই প্রযোজ্য। যারা নতুন ব্যবসা শুরু করেন, তাদের অনেকে এসব ব্যাপারে অনভিজ্ঞ হয়ে থাকেন। এ ছাড়া কাজগুলো বেশ সময়সাপেক্ষ।

ওয়েবসাইট তৈরি

অনলাইন বিজনেস করতে গেলে আপনার একটি ওয়েবসাইট থাকা জরুরি। আপনি যদি প্রযুক্তি বিষয়ে অনভিজ্ঞ হয়ে থাকেন, তা হলে ওয়েবসাইট তৈরি ও আপডেট করা আপনার জন্য অনেকটাই কষ্টকর ও ব্যয়বহুল। অবশ্য বর্তমানে গুগলের মাই বিজনেস সার্ভিসের কারণে এ কাজ কিছুটা সহজ হয়েছে।

মার্কেটিং

ইন্টারনেটে ব্যবসার প্রচলন দেশে দিনকে দিন বাড়ছেই। একই সঙ্গে বাড়ছে নতুন কাস্টমার। নতুন কাস্টমার খোঁজার জন্য আপনার অনলাইন মার্কেটিংয়ের পরিকল্পনা ভালো হতে হবে। এ ক্ষেত্রে বিজ্ঞাপন থেকে শুরু করে ফেসবুক পোস্ট–বিভিন্ন উপায় অবলম্বন করতে হবে আপনাকে।

অনলাইন লেনদেনের ব্যবস্থা

লেনদেনের ব্যবস্থা নিশ্চিত করা অনলাইন ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি ডিজিটাল অর্থ লেনদেনের সাহায্য নিলে তার নিরাপত্তা নিশ্চিত করা আর কোন কোন প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন নিশ্চিত করবেন তা ঠিক করা–এসব ব্যাপারে আপনাকে যথেষ্ট সচেতন হতে হবে।

সরবরাহ

ক্রেতাদের কাছে পণ্য কীভাবে সরবরাহ করবেন, তা আপনাকে নিশ্চিত করতে হবে। কারণ, ঠিকমতো পণ্য সরবরাহ করতে না পারলে আপনাকে কাস্টমার হারাতে হতে পারে। আর তাই আপনার প্রতিষ্ঠানকেই পণ্য সরবরাহের দায়িত্ব নিতে হবে; নয়তোবা কোনো ডেলিভারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে হবে। অন্যদিকে বিদেশ থেকে পণ্য আমদানি করে থাকলে কাস্টমসসংক্রান্ত বিষয় নিয়েও আলাদা প্রস্তুতি প্রয়োজন।

তারেক/

নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:৫৭ এএম
নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
ছবি: খবরের কাগজ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি রিলেশনশিপ অফিসার/রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১০ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ জুন পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১০ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আরো পড়ুন: ক্যারিয়ার গড়ুন সীমান্ত ব্যাংকে

আবেদন শুরুর তারিখ: ১০ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২১ জুন ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.mutualtrustbank.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি

পদের নাম: রিলেশনশিপ অফিসার/রিলেশনশিপ ম্যানেজার

বিভাগ: রিটেল সেলস (লিয়াবিলিটি), ব্রাঞ্চ ব্যাংকিং 

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় কথা বলা ও লেখায় পারদর্শিতা। মাইক্রোসফট অফিসে পারদর্শী।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২১ জুন ২০২৬

তারেক/

ক্যারিয়ার গড়ুন সীমান্ত ব্যাংকে

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:৫৮ পিএম
ক্যারিয়ার গড়ুন সীমান্ত ব্যাংকে
ছবি: সংগৃহীত

সীমান্ত ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৩ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ জুন পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে সীমান্ত ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১৩ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

আরো পড়ুন: গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে ৩ পদে চাকরির সুযোগ

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ১৩ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২০ জুন ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.shimantobank.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি

পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার

বিভাগ: হিউম্যান রিসোর্স (পিও টু এসপিও) 

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (এইচআরএম-এ মেজর থাকলে অগ্রাধিকার দেওয়া হবে)। 

অন্যান্য যোগ্যতা: এমএস অফিস, এইচআরআইএস এবং ডকুমেন্টেশনে পারদর্শিতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ৭ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের মানব সম্পদ নীতিমালা অনুযায়ী হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২০ জুন ২০২৬

তারেক/

জনবল নেবে ব্র্যাক ব্যাংক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০২:৫৩ পিএম
জনবল নেবে ব্র্যাক ব্যাংক
ছবি: সংগৃহীত

ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আইটি ক্যাপেক্স অ্যান্ড ওপেক্স বিভাগ ম্যানেজার, প্রকিউরমেন্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১০ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আজ ১৫ জুন পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ব্র্যাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১০ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

আরো পড়ুন: সফল ব্যবসায়ী হতে চাইলে এড়িয়ে চলুন ৯টি বিষয়

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.bracbank.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি

পদের নাম: ম্যানেজার, প্রকিউরমেন্ট

বিভাগ: আইটি ক্যাপেক্স অ্যান্ড ওপেক্স

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং বা আর্থিক পরিষেবা খাতে আইটি বা টেকনিক্যাল প্রকিউরমেন্টে কাজের দক্ষতা। 

অভিজ্ঞতা: ৫ থেকে ৭ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৫ জুন ২০২৬

তারেক/