ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন তার ‘পুষ্পা’ সিনেমার মাধ্যমে ভারতীয় বক্স অফিসে নতুন আয়ের রেকর্ড গড়েছিলেন। এবার আসতে চলেছে এই ছবির সিকুয়াল ‘পুষ্পা ২’। এ ছবিটি মুক্তির আগেই ভারতীয় বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। এমনই ইঙ্গিত দিয়েছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। অনেকেই ধারণা করছেন, মুক্তির পর ভারতীয় সিনেমার ইতিহাসের আয়ের সব রেকর্ড ভেঙে দিতে পারে বহুল প্রতীক্ষিত ও আলোচিত এই সিনেমাটি।
১২ অক্টোবর ভক্তদের উদ্দেশ্যে পুষ্পা ২-এর নতুন একটি পোস্টার প্রকাশ করেছে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান। আর এর মাধ্যমে সিনেমাটির মুক্তির তারিখ পেছানো নিয়ে সব গুজবের অবসান করল নির্মাতা। আগামী ৬ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। তবে কানাঘুষা আছে, নির্ধারিত দিনের এক দিন আগেও অর্থাৎ ৫ ডিসেম্বরও ছবিটি মুক্তি দেওয়া হতে পারে।
তবে এ নিয়ে এখনো কোনো কিছুই নিশ্চিত করেননি সিনেমার পরিচালক-প্রযোজক কেউই। যদি এমনটা হয়, তাহলে ভারতীয় বক্স অফিসে সিনেমা মুক্তির উদ্বোধনী দিনেই ভারত থেকে প্রায় ১৭৫ কোটি রুপি আয়ের রেকর্ড গড়বে ‘পুষ্পা ২’। এখন পর্যন্ত ভারতীয় সিনেমার ইতিহাসে উদ্বোধনী দিনে সর্বোচ্চ ১৩৪ কোটি আয়ের কীর্তি রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’ সিনেমার দখলে।
ধারণা করা হচ্ছে, প্রথম দিনেই সিনেমাটি তেলেগু এবং বলিউড থেকে আয় করতে পারে প্রায় ১৫৫ কোটি রুপির মতো। দক্ষিণের বাকি রাজ্যগুলো থেকে ১৫-২০ কোটি রুপি তুলতে পারবে ‘পুষ্পা ২’।
সূত্র কইমই ডট কম
কলি