ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সর্বশেষ
পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মনজুরুর অসুস্থ হনুমান নিজেই হাজির হলো প্রাইভেট ক্লিনিকে প্রস্তাবিত বাজেটের সফল বাস্তবায়ন কঠিন হবে মুক্তিতে বাধা নেই আবুল বারাকাতের বিজনেস এলিট ক্লাবের প্রেসিডেন্ট হলেন সাদী-উজ-জামান মাদকের বিরুদ্ধে অভিযান: টেকনাফে ইয়াবাসহ আটক ১ সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই মেসিকে থামাতে বিশেষ কোনো পরিকল্পনা নেই আলজেরিয়ার পাঁচ তারকার স্মৃতিময় একদিন হাওরে ডাকাতির রহস্য উদ্ঘাটন, আন্তঃজেলা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার সিলেটে ট্রাফিক আইন মানলেই করানো হচ্ছে মিষ্টিমুখ বিয়ের দিনই সন্তানের আগমনের ঘোষণা, ভাইরাল দম্পতি বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ১ম পত্র নেটওয়ার্কের খোঁজে গাছের চূড়ায় শিক্ষক, ছবি ভাইরাল বেরোবি ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ গার্সিয়ার হুঙ্কার: ইরানকে হারাতেই হবে বেলজিয়ামকে মাতামুহুরিতে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ৩ বানেশ্বর আম হাট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত বাগেরহাটের ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মামলা না করতে বিএনপি নেতার চাপ বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় বুধবার উমরাহ পালনে গেলেন ‘নগদ ইসলামিক’ ক্যাম্পেইনের ৫ বিজয়ী ভোলায় মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালার উদ্বোধন দিল্লি এয়ারপোর্টের ঘটনার বিস্তারিত জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ কলকাতায় হেনস্তার অভিযোগে যা বললেন মোশাররফ করিম সমমর্যাদার ভিত্তিতে ভারতের সম্পর্ক উন্নয়নের সুযোগ রয়েছে: ডা. জাহেদ রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক নিহত চাঁদপুরে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত রামিসা ধর্ষণ-হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগের নির্দেশ ‘আমি কোনো মডেল নই’, বিশ্বকাপের ফটোশুট নিয়ে ক্ষুব্ধ বিয়েলসা ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান
Nagad desktop

লালন স্মরণে শিল্পকলায় আজ থেকে তিন দিনব্যাপী আয়োজন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০৫:০০ পিএম
লালন স্মরণে শিল্পকলায় আজ থেকে তিন দিনব্যাপী আয়োজন
লালন স্মরণোৎসব ২০২৪। ছবি সংগৃহীত

উপমহাদেশের আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

শিল্পকলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তিন দিনব্যাপী আয়োজনের প্রথম দিন আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত হবে ‘আশাসিন্ধু তীরে’। গানে ও তত্ত্বে তাকে উপস্থাপন করবেন শিল্পী অরূপ রাহী ও জহুরা ফকিরানী।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুরশিদ। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান।

উৎসবের দ্বিতীয় দিন আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় একাডেমির নন্দনমঞ্চে আয়োজন করা হবে সাধুমেলা ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।

উৎসবের তৃতীয় দিন শনিবার বিকাল ৪টায় নাট্যশালার সেমিনার কক্ষে প্রথম পর্বে ‘জাতিসত্তার প্রশ্ন এবং বাউল-ফকির পরিবেশনার রাজনীতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল।

মূল প্রবন্ধ উপস্থাপন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক আ-আল মামুন। আলোচনা করবেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম; লেখক ও সাংবাদিক এবং পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ; নাট্যকার, লেখক ও গবেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শাহমান মৈশান। সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।
দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে লালন স্মরণোৎসব ‘ধরো মানুষ রূপ নেহারে’ শীর্ষক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাংবাদিক ও কথাসাহিত্যিক মাহবুব মোর্শেদ এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ।

হাসান

পাঁচ তারকার স্মৃতিময় একদিন

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৫:০৩ পিএম
পাঁচ তারকার স্মৃতিময় একদিন
ছবি: সংগৃহীত

আসার কথা ছিল সাতজনের, তারা সবাই বাংলা চলচ্চিত্রের ষাট-সত্তর ও আশির দশকের বড় তারকা। চ্যানেল আইয়ের মূল ফটক থেকে সাজানো হয়েছিল এসব তারকার সোনালি যুগের ছবি দিয়ে। তারা হলেন–শবনম, সুচন্দা, উজ্জ্বল, সোহেল রানা, আনোয়ারা, আলমগীর এবং ববিতা। কিন্তু এলেন পাঁচজন। এর মধ্যে সোহেল রানা এবং আনোয়ারা অসুস্থতাজনিত কারণে আসতে পারেননি। বাকি পাঁচজন রেড কার্পেট বিছানো পথে হেঁটে এলেন। তাদের স্বাগত জানালেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। এরপর দিনব্যাপী আড্ডা। অনেকের সঙ্গে অনেকের দেখা হলো অনেক বছর পর। স্মৃতির ডালির ঝাঁপি খুলে প্রাণভরে আড্ডা দিলেন তারা। বললেন তাদের ব্যক্তিগত ও অভিনয় জীবনের নানান অজানা কথা। এ সময়ের মধ্যে চ্যানেল আইয়ের স্টুডিওতে তাদের নিয়ে এক অন্যরকম আড্ডা দিলেন সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। স্মৃতিময় এই দিনে চলচ্চিত্র নয়, চলচ্চিত্রের বাইরেও যে কথা কোনোদিন হয়নি বলা তারকারা বললেন এই আড্ডায়। 
আষাঢ়ের প্রথম দিন ১৫ জুন এই আড্ডায় আষাঢ়কে উপভোগ করা, বৃষ্টিতে শুটিং করার স্মৃতি, প্রিয় নায়ক নায়িকা, প্রিয় গান এরকম অনেক অনেক বিষয়ই উঠে এল সেই আড্ডায়। স্মৃতিময় একদিন কাটিয়ে তারা বাড়ি ফেরার আগে পেলেন উপহার। উপহার সামগ্রীর মধ্যে ছিল ঘোড়া, হাতি, পুতুল, বাচ্চাদের খেলনাসহ অনেক কিছুই। সঙ্গে নাম ও ছবিসহ ক্রেস্ট এবং ফুলের বাকেট। পুরো অনুষ্ঠানটি চ্যানেল আই ধারণ করেছে। শিগগিরই চ্যানেল আইতে এটি প্রচার হবে। অনুষ্ঠানটির পরিচালনা করেছেন ইফতেখার মুনিম।

কলকাতায় হেনস্তার অভিযোগে যা বললেন মোশাররফ করিম

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৩:২৪ পিএম
কলকাতায় হেনস্তার অভিযোগে যা বললেন মোশাররফ করিম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। কলকাতায়ও তিনি দারুণ জনপ্রিয়। কিন্তু এই অভিনেতাকেই নাকি কলকাতায় হেনস্তার শিকার হতে হয়েছে। মঙ্গলবার ১৬জুন সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি খবর ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, মোশাররফ করিম তার স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে কলকাতায় অবস্থানকালে কিছু আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তি তার সঙ্গে অপ্রীতিকর আচরণের চেষ্টা করেছেন।
এক ফেসবুক পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে কয়েকটি সংবাদমাধ্যমেও প্রকাশিত হয় খবরটি। তবে বিষয়টির সত্যতা নিয়ে প্রশ্ন উঠলে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি গণমাধ্যমকে নির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
অবশেষে গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন মোশাররফ করিম নিজেই। একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ঘটনাটি প্রচার করা হয়েছে, বাস্তবে তেমন কিছু ঘটেনি।
মোশাররফ করিম বলেন, ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়। কিন্তু একটি সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, এই ঘটনায় ততটুকুও নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি। তিনি সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান।
জানা গেছে, শুটিং বা পেশাগত কাজে নয়, ব্যক্তিগত অবকাশ যাপনের উদ্দেশ্যেই বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম ও তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁই। আগামী তিন থেকে চার দিনের মধ্যে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রাপ্তবয়স্কদের জন্য কৃতির প্রথম সিনেমা

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০১:১৬ পিএম
আপডেট: ১৬ জুন ২০২৬, ০১:১৯ পিএম
প্রাপ্তবয়স্কদের জন্য কৃতির প্রথম সিনেমা
ছবি: সগৃহীত

বলিউডের তারকা অভিনেত্রী কৃতি শ্যানন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘ককটেল ২’। ইতোমধ্যেই বলিউডে সিনেমাটি নিয়ে চলছে আলোচনা। কারণ এই সিনেমায় আরও অভিনয় করেছেন আলোচিত তারকা শহিদ কাপুর ও ভারতের জাতীয় ক্রাশখ্যাত তারকা রাশমিকা মান্দানা। তবে এটি কৃতি শ্যানন অভিনীত প্রথম প্রাপ্তবয়স্ক সিনেমা। কারণ ইতোমধ্যেই প্রাপ্তবয়স্ক সিনেমা হিসেবে সনদও পেয়েছে। এমন ট্যাগ জুড়ে দিয়েছে খোদ ভারতীয় সেন্সর বোর্ড।
ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) সিনেমাটি ‘এ’ (কেবল প্রাপ্তবয়স্কদের জন্য) সার্টিফিকেট দিয়েছে। অর্থাৎ ১৮ বছরের কম বয়সীরা সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পারবে না।
১৯ জুন মুক্তি পাচ্ছে হোমি আদাজানিয়া পরিচালিত এই সিনেমাটি। সিনেমার রানটাইম ১৫০ মিনিট, অর্থাৎ ঠিক ২ ঘণ্টা ৩০ মিনিট দৈর্ঘ্য। এর আগে ২০১২ সালে মুক্তি পাওয়া প্রথম ‘ককটেল’-এর দৈর্ঘ্য ছিল ১৪৬ মিনিট। ফলে নতুন সিনেমাটি আগেরটির চেয়েও চার মিনিট বেশি দীর্ঘ।
২০১৪ সালে বলিউডে কৃতির অভিষেকের পর এটিই প্রথম তার কোনো সিনেমা ছবি ‘এ’ ক্যাটাগরি সার্টিফিকেট পেয়েছে।
তবে রাশমিকা মান্দানার ক্ষেত্রে এটি দ্বিতীয় ‘এ’ সার্টিফিকেট পাওয়া হিন্দি ছবি। এর আগে ২০২৩ সালে মুক্তি পাওয়া রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ ছবিটিও প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত ছিল। শহিদ কাপুরের ক্যারিয়ারে এটি পঞ্চম ‘এ’ সার্টিফিকেট পাওয়া ছবি। 
১৪ জুন মধ্যরাতেই সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ট্রেলার, গান এবং তারকাদের প্রচার ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। 

সব রেকর্ড ভেঙে দিল ‘মাইকেল’

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:৫১ এএম
সব রেকর্ড ভেঙে দিল ‘মাইকেল’
ছবি: সংগৃহীত

পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মাইকেল’। মুক্তির পর বিশ্বব্যাপী সিনেমাটি অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে। হলিউডের ইতিহাসের সর্বকালের সবচেয়ে সফল মিউজিক্যাল বায়োপিক হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘মাইকেল’।
হলিউডের বক্স অফিস ট্র্যাকিং রিপোর্টের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী আয়ের দিক থেকে মাইকেল সিনেমাটি ইতোমধ্যে ৯১৫ মিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে। দ্রুত এগিয়ে যাচ্ছে বিলিয়ন ডলার ক্লাবের দিকে। পেছনে ফেলে দিয়েছে ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’কে। ব্রিটিশ রক ব্যান্ড কুইনের গায়ক ফ্রেডি মার্কারির এই বায়োপিক মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। আয় করেছিল ৯০৪ মিলিয়ন ডলার। এতদিন বোহেমিয়ান র‌্যাপসোডি ছিল সবচেয়ে সফল মিউজিক্যাল বায়োপিক। কিন্তু পপসম্রাটের ম্যাজিক সেই রেকর্ড ভেঙে দিয়েছে।
সিনেমাটি এই অভাবনীয় সাফল্যের পেছনে সবার আগে যার নাম আসছে তিনি হচ্ছেন–পপসম্রাটের ভাতিজা জাফর জ্যাকসন। পর্দায় জাফর দর্শক ও সমালোচকদের মুগ্ধ করেছেন।
অস্কার ও গ্র্যামি বিজয়ী প্রযোজক গ্রাহাম কিং (যিনি বোহেমিয়ান র‌্যাপসোডিও প্রযোজনা করেছিলেন) এবং হলিউডের তুখোড় পরিচালক অ্যান্টোইন ফুকুয়া—এই দুজন মিলে পপসম্রাটের জীবনের জটিল মানসিক টানাপোড়েন ও সংঘাতগুলোকে পর্দায় ফুটিয়ে তুলেছেন। গান ও নাচের রোমাঞ্চ ছাপিয়ে সিনেমার ভেতরের এই মানবিক গল্পই মাইকেলকে দর্শকের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে দিয়েছে।
এই সাফল্যের পর এর সিকুয়েলের ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অ্যাডাম ফোগেলসন জানিয়েছেন, ‘মাইকেল ২’ সিনেমার কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। 

অভিনয়ে লাক্স সুপারস্টার বর্ণিতা

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৭:৩২ পিএম
অভিনয়ে লাক্স সুপারস্টার বর্ণিতা
ছবি: সংগৃহীত

‘লাক্স সুপারস্টার-২০২৫’ বিজয়ী বিদূষী বর্ণিতার অভিনয়ে নতুন অধ্যায় শুরু হচ্ছে। একটি ওয়েব ফিল্মের মাধ্যমে তার বড় পর্দায় যাত্রা শুরু হতে যাচ্ছে। জানা গেছে, শিহাব শাহীন পরিচালিত একটি ওয়েব ফিল্মে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে।
ওয়েব ফিল্মটি নির্মিত হবে পারিবারিক ও সম্পর্কভিত্তিক তিনটি দম্পতির গল্পকে কেন্দ্র করে। আগামী মাসেই এর দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে। এখনো প্রজেক্টটির নাম চূড়ান্ত হয়নি। তবে ভেতরের সূত্র বলছে, এর সম্ভাব্য নাম হতে পারে ‘জাস্ট ম্যারিড’ অথবা ‘নিউলি ম্যারেড’।
তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি বর্ণিতা। একইভাবে পরিচালক শিহাব শাহীনও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তিনি শুধু নিশ্চিত করেছেন, প্রজেক্টটি একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হচ্ছে এবং আনুষ্ঠানিক ঘোষণা পরে দেওয়া হবে।
এদিকে আরও আলোচনা তৈরি হয়েছে বর্ণিতাকে ঘিরে। শোনা যাচ্ছে, জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর একটি সিনেমাতেও কাজ করার সুযোগ পেতে পারেন তিনি। লাক্স সুপারস্টার মঞ্চ থেকেই তাকে নিয়ে এমন সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গিয়েছিল।
প্রতিযোগিতার মঞ্চে বিজয়ী হওয়ার পর বর্ণিতা বলেছিলেন, গুণী নির্মাতাদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া তার জন্য বড় অর্জন। তিনি নিজেকে পর্দায় আরও ভালোভাবে উপস্থাপনের চেষ্টা করবেন বলেও জানান। 
সব মিলিয়ে ক্যারিয়ারের শুরুতেই একাধিক বড় প্রজেক্টের সম্ভাবনায় আলোচনায় উঠে এসেছেন বর্ণিতা।