ঢাকা ১ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৫ জুন ২০২৬

সর্বশেষ
হাংচৌতে চায়না এআই উদ্যোক্তা সম্মেলন শুরু রংপুরের বাজারে আসছে হাড়িভাঙ্গা আম ইসাক-গাইকোরেস রসায়নে মুগ্ধ কোচ পটার মাগুরার জেলা প্রশাসককে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব চীনে বছরে ১ কোটি ৫০ লাখের বেশি মানুষের রক্তদান বাজেট কি শিশুবান্ধব ও শিশুর খাতে দৃশ্যমান? পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি হোটেল হলিডে ইনে ম্যাচডে ফিস্ট বাগেরহাটে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপণ জন-আকাঙ্ক্ষার বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি বড় চ্যালেঞ্জ বাংলাদেশে এসে ২০ বছরের তরুণীকে বিয়ে করলেন পঞ্চাশোর্ধ্ব আমিরাতের নাগরিক তুমিও হারিয়ে যাও আমাজনের জঙ্গলে সিরাজউদ্দৌলা নাটকের ৫টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র আমরা সব ইরানির জন্য খেলি: তারেমি কালীগঞ্জে আ.লীগ নেতাকে গ্রেপ্তার ঘিরে মুখোমুখি বিএনপির দুই গ্রুপ ক্যারিয়ার গড়ুন সীমান্ত ব্যাংকে ত্রিশালে সরকারি বইসহ পিকআপ জব্দ, পলাতক মাদরাসা সুপার অবশেষে মায়ামিতে উরুগুয়ে দল খাদ্য নিরাপত্তা জোরদারে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: কৃষিমন্ত্রী প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা মহাখালী বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত, আলোচনায় সায়েদাবাদ-ফুলবাড়িয়া ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেল গায়ক অ্যামচেমের নতুন সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, সহসভাপতি আলা উদ্দিন নওগাঁয় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী মাদারীপুরে সংঘর্ষে আহত ১০, পুলিশের গাড়ি ভাঙচুর ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬৭ মামলা
Nagad desktop

রেকর্ড গড়ে ‘পুষ্পা ২’-এর মুক্তি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:১০ এএম
রেকর্ড গড়ে ‘পুষ্পা ২’-এর মুক্তি
‘পুষ্পা ২’র একটি দৃশ্যে আল্লু আর্জুন ও রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

ভারতের বহুল প্রতীক্ষিত দক্ষিণী সিনেমা ‘পুষ্পা ২’। সিনেমাপ্রেমীদের মাঝে সিনেমাটি নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে উন্মাদনা ও আগ্রহ। অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে সুপারস্টার আল্লু আর্জুন ও ভারতের জাতীয় ক্রাশখ্যাত নায়িকা রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘পুষ্পা ২’ মুক্তি পাচ্ছে আজ।

সুকুমার পরিচালিত সিনেমাটি মুক্তির আগে থেকেই ভারতের চলচ্চিত্র জগতে পুরোনো রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড তৈরি করেছে। রেকর্ড ভাঙার এই যাত্রা যেন থামছেই না। মুক্তির আগেই ডিজিটাল প্ল্যাটফর্মসহ বিভিন্ন মাধ্যমে সিনেমাটি ১ হাজার কোটি টাকার উপরে আয় করেছে। এবার মুক্তির মাধ্যমে গড়ছে আরও নতুন রেকর্ড। বিশ্বব্যাপী মুক্তিতে সিনেমাটি ভারতীয় সিনেমার ইতিহাসে সর্ববৃহৎ ওপেনার হতে যাচ্ছে।

রেকর্ড গড়া মুক্তি

তেলেগু, হিন্দি, তামিল, কন্নড়, মালায়ালাম ও বাংলা ভাষায় বিশ্বের প্রায় ৯ হাজার সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২’। সিনেমাটি শুধু হিন্দি ডাবিং ভার্সনেই ৪৫০০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে। ডাবিং করা ভারতীয় সিনেমা হিসেবে সর্বোচ্চ হলে মুক্তি পাওয়ার রেকর্ড এখন ‘পুষ্পা ২’-এর দখলে।

আগাম টিকিট বুকিং রেকর্ড

‘পুষ্পা’-এর প্রথম পার্ট মুক্তির পরই সিনেমা বিশ্লেষকরা ধারণা করেছিলেন, এর দ্বিতীয় পার্ট ভারতীয় সিনেমার ইতিহাসে বড় ধামাকা তৈরি করবে। সেই ধারণাই সত্যি হলো। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ‘পুষ্পা ২’ বিশ্বব্যাপী ২৭৫ কোটি রুপির বেশি অগ্রিম টিকিট বিক্রি করেছে। মুক্তির প্রথম দিনে এমন ইতিহাস আগের কোনো ভারতীয় সিনেমার নেই।

এদিকে কিছু কিছু জায়গায় সিনেমাটির টিকিট বেশি দামে রাখা হচ্ছে জানিয়ে আদালতে পিটিশনও দায়ের করেন এক ব্যক্তি। তবে হাইকোর্ট তা খারিজ করে দিয়েছেন। ‘পুষ্পা ২’-এর প্রতিটি টিকিট ভারতের বিভিন্ন প্রদেশে ১০০০-১৮০০ ভারতীয় রুপিতে বিক্রি করা হচ্ছে।

উল্লেখ্য, গতকাল ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় হায়দ্রাবাদের ‘সন্ধ্যা ৭০এমএম’ সিনেমা হলে সিনেমাটির প্রথম প্রিমিয়ার দেখেছেন আল্লু আর্জুন। এ সময় তার সঙ্গে ছিলেন সিনেমার সংশ্লিষ্টজনসহ অসংখ্য ভক্ত-দর্শক।

হাসান

 

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেল গায়ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:৪০ পিএম
ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেল গায়ক
ছবি: সংগৃহীত

ব্রাজিলের রিও ডি জেনিরোতে এক ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ১৪ জুন সকালে রিও ডি জেনিরোর আকশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ বাঁধে। এতে ৬ জনের প্রাণহানি হয়। তাদের একজন অলিভার। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তা উদঘাটনে তদন্তে নেমেছে ব্রাজিলের পুলিশ। 
অলিভারের জন্ম ক্যালিফোর্নিয়ায়। শুরুতে ইলেকট্রনিক সংগীত নিয়ে কাজ করতেন। ২০১৩ সালে প্রকাশ পায় তার প্রথম ইপি ‘ডেমনস’।
২০১৬ সালে ‘হোয়েন আ’ ম ডাউন’ গানটির মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান তিনি। ২০১৮ সালে প্রকাশ পায় অলিভারের দ্বিতীয় ইপি। এটি তাকে সংগীতের বিশ্ব তারকা করে তোলে। ‘এলিয়েন বয়’ নামের অ্যালবামটির দুটি ভিডিও দর্শকের কাছে সমাদৃত হয়।
অলিভার ব্যস্ত ছিলেন বিশ্ব ট্যুর নিয়ে। চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘লাভ ইউ ম্যাডলি, হেইট ইউ ব্যাডলি’র এ বিশ্বসফর শুরু হয় গত মেতে মেক্সিকো থেকে। এরপর ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশে গান করেন তিনি। এরপর ইউরোপ, এশিয়া, নিউজিল্যান্ড ও আফ্রিকায় শো করার পরিকল্পনা করেছিলেন এই গায়ক।

শাকিব, পূর্ণিমার ‘চাঁদ তারার গুঞ্জরণ’

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:০৮ পিএম
শাকিব, পূর্ণিমার ‘চাঁদ তারার গুঞ্জরণ’
ছবি: সংগৃহীত

চ্যানেল আই-এর সুসজ্জিত স্টুডিও জমকালো সেটে এক সোফায় বসে আছেন কিং খানখ্যাত ঢালিউড মেগাস্টার শাকিব খান। অন্য সোফায় হার্টথ্রব নায়িকা পূর্ণিমা। শাকিবের বাম হাতে চকচকে ব্র্যান্ড নিউ রোলেক্স ঘড়ি। পূর্ণিমা প্রশ্ন করলেন এই ঘড়ির রহস্য কী? শাকিবের সেই রহস্যময় হাসি! এর পর শাকিবের কাছে পূর্ণিমার অজস্র প্রশ্ন। যার অধিকাংশই ব্যক্তিগত। যা এখন পর্যন্ত কেউ জানেনি। তাদের দুজনের আড্ডায় উঠে আসে দুজনে জুটিবদ্ধ হয়ে কাজ করার অসংখ্য স্মৃতি। শাকিবের জীবনে প্রেম-ভালোবাসার সর্বোচ্চ্য পর্যায়।
চ্যানেল আইতে আগমন উপলক্ষে শাকিব খানের অনেকগুলো ছবির কাটআউট দিয়ে সাজানো হয় পুরো অংশ। পরান যা জ্বলিয়া রে... গানের সঙ্গে নাচতে নাচতে স্টুডিওতে প্রবেশ করেন শাকিব খান এবং পূর্ণিমা। চমক যে অপেক্ষা করছিল সেটা কখনো কেউ বুঝতে পারেনি। সংস্কৃতি প্রতিমন্ত্রী আবু নেওয়াজ মোহাম্মদ খৈয়াম, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এ সময় স্টুডিওতে উপস্থিত ছিলেন। 
শাকিবকে চ্যানেল আইয়ের পক্ষ থেকে বিশ্বখ্যাত ব্র্যান্ডের রোলেক্স ঘড়ি পরিয়ে দেওয়া হয়। উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে যান ঢালিউড মেগাস্টার। তিনি বলেন, উপহারের সঙ্গে দামের কোনো সম্পর্ক নেই। চ্যানেল আই যে সম্মান আমাকে দেখিয়েছে এর কোনো মূল্য নেই, এটি অমূল্য। অনুষ্ঠানটি শিগগিরই প্রচারিত হবে চ্যানেল আইতে। 

 

আলোচিত সিনেমার সিক্যুয়েল নিয়ে জয়া

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:১৮ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০৭:২০ পিএম
আলোচিত সিনেমার সিক্যুয়েল নিয়ে জয়া
ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আসহান। বাংলাদেশের এই অভিনেত্রী সমানতালে কলকাতার সিনেমাতেও অভিনয় করেন। পশ্চিমবঙ্গেও তার অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছে। এবার আলোচিত সিনেমার সিক্যুয়েল নিয়ে রুপালি পর্দায় আসছেন জয়া আহসান। এই খবরটি নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
২০২৩ সালে মুক্তি পেয়েছিল জয়া অভিনীত কলকাতার সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। এর প্রধান তিন চরিত্রে অভিনয় করেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলী ও জয়া আহসান। সুমনের (কৌশিক) অসুস্থতাকে কেন্দ্র করে তার সাবেক স্ত্রী শুভ্রা (চূর্ণী) ও বর্তমান স্ত্রী মেঘনার (জয়া) দেখা হওয়া এবং টানাপোড়েনের গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছিল অর্ধাঙ্গিনী সিনেমাটি। সাধারণ দর্শক থেকে সমালোচক–সবার কাছে সমাদৃত হয় সিনেমাটি। বাণিজ্যিক ক্ষেত্রেও সফলতা পায় সিনেমাটি। এই সিনেমার গানও দুই বাংলার শ্রোতা-দর্শকদের মন জয় করে। সেই সাফল্যের ধারাবাহিকতায় তৈরি হয়েছে এই সিনেমার সিক্যুয়েল। এর নাম ‘আজও অর্ধাঙ্গিনী’।
গত বছরের জুনে ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং শুরু করেছিলেন জয়া আহসান। এক বছর পর নির্মাতা কৌশিক গাঙ্গুলী জানালেন, সিনেমাটি দর্শকের সামনে আসতে আর মাত্র এক মাস বাকি। আগামী ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল আলোচিত এই সিনেমাটি।
নির্মাতা কৌশিক গাঙ্গুলী গণমাধ্যমকে জানান, প্রথম পর্বের গল্প যেখানে শেষ হয়েছিল, তার বছর দুয়েক পর একটি বিয়েকে কেন্দ্র করে আবার মুখোমুখি হয় সুমন, শুভ্রা ও মেঘনা। এবারও জয়ার সঙ্গে আছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। এ তিনজনের সঙ্গে নতুন পর্বে যুক্ত হয়েছেন ইন্দ্রাশিস রায়।
নির্মাতা বলেন, ‘তিনটি চরিত্রের অনেক না জানা কথা এবার সামনে আসবে। মেঘনার সন্তান টিকলি এখন একটু বড় হয়েছে। কিন্তু সে জানে না, সুমনের সন্তান সে নয়। সেই সত্য আরও স্পস্ট হবে এবার। মূলত বাচ্চাটিকে কেন্দ্র করেই ক্রাইসিস তৈরি হয়। সেই জায়গায় দুই অর্ধাঙ্গিনীর রাস্তা আবার মিলে যায়।’
সিনেমাটি সম্পর্কে জয়া আহসান বলেন, ‘অর্ধাঙ্গিনীতে ভীষণ পরিণত একটা গল্প ছিল। সেই সিনেমার সিক্যুয়েলের অংশ হতে পারা খুব আনন্দের। আগের সিনেমাটি দর্শক আপন করে নিয়েছিলেন। সিক্যুয়েল নিয়েও তাদের অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশার চেয়ে বাড়তি কিছু ফিরিয়ে দেওয়াই আমাদের চ্যালেঞ্জ। আশা  করি এটিও দর্শকদের মন জয় করবে।’
সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে যে প্রত্যাশা তৈরি হয়েছে চলচ্চিত্রপ্রেমীরা মনে করছেন সেটা পূরণ করতে পারবে গল্প, অভিনয়, নির্মাণ ও গানের মাধ্যমে।

 

টেইলর সুইফটের নতুন রেকর্ড

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:১৩ পিএম
টেইলর সুইফটের নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত

বিশ্বসংগীতে এক অনবদ্য নাম টেইলর সুইফট। দীর্ঘ ক্যারিয়ারে অনেক অর্জন ও রেকর্ড তার দখলে। গায়িকা হিসেবে তিনি গ্র্যামি, বিলবোর্ড, কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ডসহ বিশ্বের সেরা সব সম্মাননা পেয়েছেন। এবার গীতিকার হিসেবেও পেলেন বড় স্বীকৃতি। সর্বকনিষ্ঠ নারী গীতিকার হিসেবে মাত্র ৩৬ বছর বয়সে মর্যাদাপূর্ণ সংরাইটারস হল অব ফেমে যুক্ত হওয়ার গৌরব অর্জন করলেন টেইলর সুইফট। 
গত ১১ জুন নিউইয়র্ক সিটির ম্যারিয়ট মার্কুইস হোটেলে আয়োজিত সংরাইটারস হল অব ফেমের বার্ষিক উৎসবে টেইলর সুইফটকে এই  সম্মাননা জানানো হয়।
বিশ্বজুড়ে গীতিকারদের অবদান ও প্রতিভাকে সম্মান জানাতে ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় সংরাইটারস হল অব ফেম। এ সংস্থায় নাম অন্তর্ভুক্তির স্বপ্ন সব গীতিকারেরই থাকে। কমপক্ষে ২০ বছর ধরে গান লিখছেন যারা, তারাই মূলত এ সংস্থার সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করেন। টেইলর সুইফটের প্রথম লেখা গান ‘টিম ম্যাকগ্রা’ প্রকাশিত হয় ২০০৬ সালে। ফলে গীতিকার হিসেবে এ বছর দুই দশক পূর্তি হয়েছে তার।
আয়োজনের লালগালিচায় আকর্ষণীয় লুকে হাজির হন টেইলর সুইফট। হলিউড নির্মাতা স্টিভেন স্পিলবার্গ মঞ্চে এসে তাকে এই সম্মাননা গ্রহণের জন্য আমন্ত্রণ জানান। এরপর প্রায় ২১ মিনিটের দীর্ঘ ও আবেগঘন বক্তব্যে সুইফট তার সংগীতযাত্রা ও পরিবারের ত্যাগের কথা স্মরণ করেন।
এর আগে ১৯৮৩ সালে মাত্র ৩২ বছর বয়সে স্টিভি ওয়ান্ডার সর্বকনিষ্ঠ গীতিকার হিসেবে এই সম্মান পেয়েছিলেন। তবে নারীদের ক্যাটাগরিতে টেইলর সুইফটই এখন সংরাইটারস হল অব ফেমের সর্বকনিষ্ঠ গীতিকার।
এই সম্মাননার জন্য টেইলর সুইফটের কালজয়ী কিছু গান—যেমন ‘অল টু ওয়েল’ (১০ মিনিটের ভার্সন), ‘ব্ল্যাঙ্ক স্পেস’, ‘অ্যান্টি-হিরো’ ও ‘লাভ স্টোরি’কে বিশেষভাবে বিবেচনা করা হয়েছে।

 

নিজেকে সমকামী বলে কটাক্ষের জবাব দিলেন মৌনী

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৬:৪১ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০৬:৪৩ পিএম
নিজেকে সমকামী বলে কটাক্ষের জবাব দিলেন মৌনী
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী মৌনী রায়। স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পরই তাকে নিয়ে রটেছে নানা গুঞ্জন। দিশা পাটানির সঙ্গে মৌনীর ‘অতি ঘনিষ্ঠতা’র জন্যই নাকি ভেঙে গেছে তাদের সংসার। প্রথমে এ খবর ছড়ায়, সুরজই নাকি সম্পর্কে প্রতারণা করেছেন। তাদের সম্পর্ক নিয়ে চলা অনবরত কাটাছেঁড়া হওয়ায় কান-এ সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই মৌনী বলেন, ‘লোকজন তো কথা বলবেই। লোকজনের কথা বলাই কাজ। কথা বলতে দিন ওদের।’
এবার মৌনী নিজেকে ‘সমকামী’ বলে কটাক্ষের জবাব দিয়েছেন। কিছুদিন আগে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন মৌনী। সেখানে গিয়ে দিশার জন্য বার্তা দেন অভিনেত্রী। সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হিসেবে যান তিনি। সেখানে তাকে প্রশ্ন করা হয়, তাকে নিয়ে ঘটে চলা গুঞ্জন সম্পর্কে তিনি অবগত কি না! তাতে মৌনি বলেন, ‘ওহ! আমি সমকামী কি না, সেই গুঞ্জন তো?’ অভিনেত্রী জানান, তার জীবনের সব কঠিন পর্যায়ে তিনি তার পরিবার ও বন্ধুদের পেয়েছেন এবং তিনি সৌভাগ্যবান এমন বন্ধুদের পেয়ে।
পাশাপাশি মৌনী বলেন, ‘আমার জীবনে আসাধারণ কিছু বান্ধবী আছেন। আমি আমার বান্ধবীদের বড্ড ভালোবাসি। জীবনে এমন নারী থাকা খুব জরুরি— যারা আপনাকে উৎসাহিত করেন। তাই আমার বান্ধবীরা সেরা।’
মৌনী আরও বলেন, ‘আজকের দিনে মেয়েদের আর্থিক ও মানসিক স্থিতিশীলতার দিকে মনোযোগ দেওয়া উচিত। আপনাকে মানসিক এবং আর্থিকভাবে স্বাধীন হতে হবে।’
অনেকের মতে, মৌনী ও দিশার সম্পর্ক নাকি বন্ধুত্বের থেকেও গভীর। সেটাই নাকি অভিনেত্রীর বিবাহিত জীবনে প্রভাব ফেলেছে। যদিও মাঝে দিশার সঙ্গে পঞ্জাবি গায়ক তলবিন্দরের প্রেমের গুঞ্জন শোনা যায়। তার পরও দিশাকে কটাক্ষ করতে ছাড়েননি নেট নাগরিকরা। এর পরে ময়দানে নামেন মৌনীর স্বামী। তিনি সাফ বলে দেন, ‘আমাদের সম্পর্ক ভাঙার পর এখন কিছু বন্ধুর নাম টানা হচ্ছে। কিন্তু তাদের সঙ্গে আমাদের বিচ্ছেদের কোনো সম্পর্ক নেই।’