ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে অপূর্ব নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। এই সময়ে এসে যেন অপূর্ব অভিনয়ে আরো অনেক বেশি পরিপক্ক হয়ে উঠেছেন।
তবে এখন নাটকে বা ওয়েব ফিল্মে কাজ করার ক্ষেত্রে আরো অনেক অনেক বেশি চুজি। যে কারণে আগের মতো অনেক নাটক প্রচারে না এলেও হঠাৎ কোনো নাটক বা ওয়েব ফিল্ম প্রকাশ পেলে তাই নিয়েই যেন তার ভক্ত দর্শকের মধ্যে দারুণ সাড়া পড়ে যায়।
নন্দিত অভিনেত্রী রিচি সোলায়মান ও তার ছোট ভাই ফাহিমের স্ত্রী সিনথিয়া’র নতুন ব্যবসা ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’র যাত্রা শুরু করালেন অপূর্বর হাত দিয়ে।
গত ২৪ ডিসেম্বর বিকেলে রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণীতে অবস্থিত এই বিউটি লাউঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
সাধারনত এই ধরনের বিউটি লাউঞ্জের উদ্বোধন করা হয় দেশের প্রতিথযশা তারকা অভিনেত্রীদের দিয়ে। কিন্তু কেন অপূর্বকে দিয়ে করানো হলো?
এমন প্রশ্নের জবাবে রিচি সোলায়মান বলেন, আমরা সবাই জানি যে সারা পৃথিবী’ব্যাপী বিশেষত বাংলা ভাষাভাষী দর্শকের কাছে অপূর্ব দারুণ জনপ্রিয়। বিশ্বে অপূর্ব’র কোটি কোটি নারী ভক্ত রয়েছে। তেমনি এই দেশেও রয়েছে। এই বিষয়টি বিবেচনা করেই আমি আমাদের বিউটি লাউঞ্জের যাত্রা শুরু করালাম অপূর্ব’র হাত দিয়েই। আমার বিশ্বাস তাতে আমাদের বিউটি লাউঞ্জ সম্পর্কে আরো বেশি জানবেন সবাই। আমি ভীষণ কৃতজ্ঞ অপূর্ব’র কাছে, কারণ আমি জানি অপূর্ব কতোটা ব্যস্ত। ভীষণ ব্যস্ত সময়ের মধ্যেও শুধু আমার নবযাত্রা’কে বিবেচনা করেই অপূর্ব এসেছিলো এবং আমাদের অনুপ্রেরণা দিয়ে গেলো।’
অপূর্ব বলেন, মেয়েদের বিউটি লাউঞ্জে কখনোই আমার যাওয়া হয়নি। এবারই প্রথম তাও আবার আমার দীর্ঘদিনের সহকর্মী প্রিয় রিচির বিউটি লাউঞ্জে। আমি ঘুরে দেখলাম, সবকিছু এতো পরিপাটি, গুছানো- আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার বিশ্বাস যারা রূপচর্চার জন্য বিশ্বস্ত লাউঞ্জ খুঁজেন তাদের ক্ষেত্রে সুন্দর নামের এবং সুন্দর পরিবেশের এই বিউটি লাউঞ্জটি যথাযথ হবে বলেই আমি মনেকরি।
সিনথিয়া জানান, ইটারনাল বিউটি লাউঞ্জ’এ একজন নারী রূপচর্চার জন্য সবধরনের সুবিধা পাবেন।
হাসান/নাবিল/


.jpg)