ঢাকা ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ০৮ জুন ২০২৬

সর্বশেষ
দিল্লিতে ‘ইন্ডিয়া জোটে’র বৈঠক আজ, বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ২৩ দল সবজির শত্রু কাঁঠালে পোকা আলোচিত না হলেই তদন্ত ও বিচারে ধীরগতি ৮ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি ভয়ভীতি দেখিয়ে নারী-শিশুদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ: ভারতের মানবাধিকার সংগঠন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ভারত আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে পুশইন করছে: জাতীয় মুক্তি কাউন্সিল আবারও এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি হবিগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৩ নিয়মের তোয়াক্কা নেই, সড়কে বেপরোয়া ডিএসসিসির ডাম্পট্রাক চার দিনের সফরে বেইজিং গেছেন তথ্যমন্ত্রী কক্সবাজারে মানবপাচার চক্রের মূলহোতা ছৈয়দুল হক আটক ডিক্যাব ও বাংলাদেশ চীন আপন মিডিয়া ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক সই শরীয়তপুরে মব করে প্রধান শিক্ষকের ওপর হামলা এনসিটিবিসহ চার শিক্ষা বোর্ডে নতুন নেতৃত্ব স্বপ্নে গান শোনা আসলে কীসের ইঙ্গিত? ব্যস্ত সড়কে প্রকাশ্যে ছিনতাই, নিরাপত্তা নিয়ে উদ্বেগ জেট ফুয়েলের দাম লিটারে কমল ১৫ টাকা চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক-এনসিপি কর্মীদের মারামারি গ্রীন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লাখ গাছ চসিকের সড়ক ও ফুটপাত থেকে দেড় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা জ্বালানির মজুদ সম্প্রসারণ, আমদানির উৎস বহুমুখীকরণসহ ১২ দফা সুপারিশ সংসদীয় কমিটির ঢামেক ও চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ৬ দফা দাবি ভোলায় মিতু হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক, ওসিকে তলব বিসিবির সভাপতি তামিম ইকবাল কুমিল্লায়  ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৪৫ জন আটক; ৫ বাস-মাইক্রো জব্দ গোয়েন্দারা কেন প্রকাশ্যে আসছেন? শিশুদের নাটক ‘ডাকাত হালুম চিৎপটাং’ মেট্রো স্টেশনগুলোর নিচে দুরবস্থা
Nagad desktop

শিল্পীর পথচলায় শেষ বলে কিছু নেই: ফাহমিদা নবী

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০৩:৩০ পিএম
শিল্পীর পথচলায় শেষ বলে কিছু নেই: ফাহমিদা নবী
ফাহমিদা নবী। ছবি: সংগৃহীত

নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। দীর্ঘ গানের ক্যারিয়ার তার। আসছে একুশে বইমেলায় প্রকাশ পেতে যাচ্ছে এই কণ্ঠশিল্পীর লেখা প্রথম বই ‘ফাহমিদা নবীর ডায়েরি’। বই, গান এবং অন্যান্য কাজ নিয়ে খবরের কাগজের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন এ মিজান।

প্রথমবার আপনার লেখা বই প্রকাশিত হচ্ছে। কেমন লাগছে?

আমার কাছে অ্যালবামের অনুভূতি হচ্ছে। কারণ বই তো মূলত হার্ডকপি। একসময় অ্যালবামও হার্ডকপি ছিল। এখন সেটা তো শুধুই স্মৃতি। এখন অ্যালবাম ডিজিটাল হয়ে গেছে। তাই আমার অনুভূতি একটু অন্য রকম। আসলে বই বের করতে গিয়ে দেখলাম এটা একটা সাহসের বিষয়। আমি একটু সাহসী হলাম।

বইটির নাম ‘ফাহমিদা নবীর ডায়েরি’। এর বিষয়বস্তু কী?

আমার আত্মোপলদ্ধির বিভিন্ন বিষয় নিয়েই বইটি সাজানো হয়েছে। যে উপলদ্ধিতে আছে নিজেকে শুধরে নেওয়ার বিষয়। কষ্টের সঙ্গেই আছে স্বস্তি। কষ্টের মধ্য দিয়ে মানুষ সুখে থাকে। অল্প, অল্পে চলার গল্প, সমস্যার ইতিবাচক সমাধান এবং শুধরে নেওয়ার যে স্বস্তি সেটাই উঠে এসেছে এখানে। বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। বইটি প্রকাশ করছেন শব্দ শিল্প প্রকাশনী। আগামী ৭ ফেব্রুয়ারি একুশে বইমেলায় বইটির মোড়ক উন্মোচন করা হবে।

বই প্রকাশের ভাবনা কখন মাথায় এল?

আমি মনকে ভালো রাখার জন্য ডায়েরি লিখি। মূলত পারিবারিকভাবেই ডায়েরি লেখার অভ্যাস পেয়েছি। আমার আব্বা-আম্মা ডায়েরি লিখতেন। ছোটবেলায় আম্মুর ডায়েরি একবার পড়েও ফেলেছিলাম। সবকিছু সামাল দিয়ে রাতে ডায়েরি লিখতেন তিনি। সেটাই আমাকে ডায়েরি লিখতে উদ্বুদ্ধ করেছে। এবার অনেকগুলো লেখা জমেছিল, তাই ভাবলাম বই আকারে প্রকাশ করলে মন্দ হয় না।

যেহেতু এটি আপনার প্রথম বই। তাই কোনো ভয় কাজ করছে কি?

অনেক ভয় লাগছে। আমি সত্যিই অনেক নার্ভাস। আমি তো একটা শিশুর মতো। কী হবে এটা নিয়েই চিন্তিত। কাল (আজ) বইটা হাতে পাব, তখন আম্মাকে দেব বইটা। এ জন্য একটু ভয় লাগছে। আমি সবাইকে ফেস করতে পারি, কিন্তু আম্মাকে ফেস করতে ভয় লাগে।

এরপর কি নিয়মিত বই প্রকাশের ইচ্ছা আছে?

এটা আসলে এখনই বলতে পারছি না। আমি তো সময় পেলেই লেখালেখি করি। তবে প্রকাশক আমাকে বলেছেন প্রতিবছরই আমার লেখা প্রকাশ পাক। ওরা আমার কাছে গল্পও চেয়েছে। আগে আমার লেখা কিছু গল্পও প্রকাশিত হয়েছে বিভিন্ন ম্যাগাজিনে। গল্পে তো আসলে শেষ করার বিষয় থাকে। কিন্তু শিল্পীর পথচলায় শেষ বলে কিছু নেই। আমি আসলে ইন্টারেস্টিং একটা গল্প লিখতে চাই। আমার আম্মা এখনো পড়েন। আমি ওনার কাছ থেকে অনুপ্রাণীত। আম্মা এখনো আমাকে শাসনে রাখেন।

বইয়ের মোড়ক উন্মোচন কে করবেন?

আমার আম্মা রাশিদা চৌধুরী আমার বইয়ের মোড়ক উন্মোচন করবেন।

এবার গান নিয়ে ব্যস্ততার কথা বলুন-

আমি তো নিয়মিত গান করেই যাচ্ছি। আমি কিন্তু কোনো যুদ্ধ করি না। কে আমার গান শুনল, আমি আসলে কিছু কাজ রেখে যেতে চাই। কাল (আজ) একটি নতুন গানের রেকর্ডিং আছে।

আপনি একেধারে লেখেন, সুর করেন আবার গান গাওয়াতেও অনেক ব্যস্ততা। এত কাজের সমন্বয় কীভাবে করেন?

আমি অবসরে বিশ্বাসী না। আমার একদম অবসর ভালো লাগে না। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন। আমি যেন টানা কাজ করতে পারি।

আপনার সুরে নতুন কোনো গান আসবে কী?

আসছে ভালোবাসা দিবস উপলক্ষে আমার সুর করা দুটি গান প্রকাশিত হবে। সুর করার পাশাপাশি দুটি গানেই আমি কণ্ঠ দিয়েছি। ‘সেদিনও মুখর ছিল’ আর ‘তুমিহীন’ গান দুটি আসবে আমার ইউটিউব চ্যানেল ফাহমিদা নবী থেকে। দুটি গানের কথাই লিখেছেন ফারজানা রহমান। সংগীতায়োজন করেছেন সজীব দাশ। আমার চ্যানেলটা আমার মেয়ে আনমোল প্রেজেন্টস।

স্টেজ শোর ব্যস্ততা কেমন?

আমাদের ঢাকায় তো স্টেজ খুব কম। আর এখন তো নাচতে না পারলে গান গাওয়া সম্ভব না। আর আমরা তো এখন সেই জায়গায় নেই। গান শোনার পরিবেশও নেই। এখন আগের গানই সবাই কাভার করছেন নানাভাবে। নাচ আর গানে ভরপুর। আসলে নাচে ও মিউজিকে ভরপুর গান। কেউ কিন্তু জানে না গানটা কী। এটা আগেও ছিল, এখন একটু বেশি হয়ে গেছে। যখন কোনো খারাপ জিনিস বেশি হয়, তখন বুঝতে হয় সেটা শেষ হবে। গানের জুলুমটা শেষ হবে। এটা এখন এক্সট্রিম পর্যায়ে চলে গেছে।

সিনেমার গান করলেন সেটা সম্পর্কে জানতে চাই?

আমি আমেরিকা যাওয়ার আগেই একটি সিনেমার গান করেছি। রাহুল কুমার দত্তের সুরে এর সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। গানটি লিখেছেন সিনেমার নির্মাতা এস এম কাইয়ুম। প্রায় দুই বছর এই গানটির মাধ্যমে সিনেমায় গেয়েছি।

আপনার ক্যারিয়ারে সিনেমার গানের সংখ্যা খুব কম। এটার কারণ কী?

আমি হচ্ছি সব সময় সিন্ডিকেটের আন্ডার সিন্ডিকেট। সবাই আমাকে বলেন আমার নাকি ফিল্মি কণ্ঠ। ফিল্মি গলা, তার পরও আমার সিনেমায় গান নেই।

এ জন্য কি দুঃখবোধ আছে?

দুঃখ তো একটু আছেই। আমি আসলে এক্সপ্রেশনে বিশ্বাসী। একটা সিনেমার গানে কিন্তু এক্সপ্রেশন লাগে। সিনেমার গানে অভিনয় থাকে। সেই গান তো নেই, হচ্ছেও না। গানের ভেতরে গভীরতা নেই। আমার মনে হয়, যারা ছবি নির্মাণ করেন তাদের হয়তো তেমন ডেফট নেই। আমাকে অবশ্য তারা পাগল বলতে পারেন। ভারত, পাকিস্তানের সিনেমার গানগুলোর গভীরতা দারুণ।

ক্যারিয়ারে কোনো অতৃপ্তি আছে?

এক জীবনে মানুষ অতৃপ্তি নিয়েই চলে যাবে। আমি কিন্তু আমার জায়গাতেই আছি। মানুষের ভালোবাসা পাই এটাই আমার তৃপ্তি। আমি অল্পের গল্পে বিশ্বাসী, তাই সব সময় অল্পতে ভালো থাকি।

হাসান

জন্মদিনে এল লাকী আখান্দের অপ্রকাশিত গান

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৬:৪৩ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০৬:৪৬ পিএম
জন্মদিনে এল লাকী আখান্দের অপ্রকাশিত গান
ছবি: সংগৃহীত

কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার লাকী আখান্দের ৭০তম জন্মদিন ৭ জুন। জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশ পেল তারই সুরে অপ্রকাশিত গান। গানটির শিরোনাম ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’। গীতিকবি গোলাম মোর্শেদের কথায় গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী জয় শাহরিয়ার। গানটির লিরিক ভিডিও প্রকাশ পেয়েছে জয় শাহরিয়ার ও গান জানালার ইউটিউব চ্যানেলে। এ ছাড়া বিশ্বজুড়ে সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে গানটি। 
নতুন এই গান প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, ‘লাকী ভাই কিংবদন্তি শিল্পী। তার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়নি সরাসরি। প্রিয় গীতিকবি গোলাম মোর্শেদ ভাইয়ের কাছে তার লেখা ও লাকী ভাইয়ের সুরে কিছু অপ্রকাশিত গান আছে জানতে পেরে আমি একটি গান করার আগ্রহ প্রকাশ করি। মোর্শেদ ভাই আমার সেই আবদার রেখে আমাকে এই গানটি দেন। আমার জীবনের একটি স্বপ্ন পূরণ হলো এর মধ্যদিয়ে। আমি চেষ্টা করেছি লাকী ভাইয়ের মূল সুরের আমেজ ধরে রাখতে। লাকী ভাইয়ের জন্মদিনে এই গান আমাদের শ্রদ্ধাঞ্জলি তার স্মৃতির প্রতি।’
গীতিকবি গোলাম মোর্শেদ বলেন, ‘লাকী ভাইয়ের সঙ্গে আমার অনেক স্মৃতি, অনেক গান। একসঙ্গে টানা কাজ করেছি আমরা। আমি লিরিক লিখে উনাকে দিতাম। সেগুলো সুর করলে মোবাইলে রেকর্ড করে রাখতাম। প্রকাশ পায়নি এমন বেশ কিছু গান রয়ে গেছে আমার কাছে। জয় শাহরিয়ার আমার স্নেহের অনুজ শিল্পী। ওর আগ্রহে এই গানটি ওকে দেওয়া। আমার খুব ভালো লেগেছে জয়ের কাজ। আশা করি লাকী ভাইয়ের শ্রোতাদেরও ভালো লাগবে।’

গানে আর ফিরবেন না রিংকু

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:৩৮ পিএম
গানে আর ফিরবেন না রিংকু
ছবি: সংগৃহীত

ক্লোজআপ ওয়ান খ্যাত জনপ্রিয় লোকসংগীতিশিল্পী রিংকু। দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি। চারবার স্ট্রোকে আক্রান্ত হয়ে থমকে গেছে তার জীবন। ২০২০ সাল থেকে শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়ার পর থেকে নিভৃতে দিন কাটাচ্ছেন নিজ গ্রামে। এক সময়ে গানের ব্যস্ততা ভুলে শহর ছেড়েছেন অনেক আগেই। অসুস্থ শরীর নিয়ে জীবনের তাগিদে করেছেন কৃষি খামারও। 
এবার এই তারকা জানালেন গানের জগতে আর ফেরা হবে না তার। তার কথায় শেষ আকুতি— তার সৃষ্টিগুলো যেন হারিয়ে না যায়। 
সম্প্রতি ‘পথের গল্প’ নামের একটি ট্রাভেল ডকুমেন্টারিতে হাজির হয়ে নিজের বর্তমান শারীরিক অবস্থা, ক্যারিয়ার এবং এক সময়ের কাছের মানুষদের বদলে যাওয়া নিয়ে কথা বলেছেন রিংকু।
রিংকু বলেন, ‘পুরোপুরি গানে ফেরার ইচ্ছা আমার নেই। ইচ্ছা করলেও সেই সম্ভাবনা নেই। কারণ, চারবার স্ট্রোক হয়েছে, এর মধ্যে একবার-দুবার তো কেউ জানতই না। চারবার যখন স্ট্রোক হয়ে গেল, তখন আমি বুঝলাম সব আশা শেষ। এটা মানতে হবে, কারণ এটাই সত্য। আসলে আমি যেভাবে ব্যাক করতে চাই, সেভাবে আর হবে না। পরিপূর্ণভাবে ব্যাক করতে না পারলে ব্যাক করার দরকার নেই। আমি মরে গেলেও গানগুলো তো থাকবে। একটাই আহ্বান আমার, গানগুলো যেন নষ্ট না হয়।’
আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘শহরের মানুষের ভালোবাসা হচ্ছে কাজের জন্য ভালোবাসা। আর গ্রামের মানুষের ভালোবাসা অরিজিনাল। তারাই এখন আমার বন্ধু। একটা কথা আছে—কাজ করলে কাজী, কাজ ফুরালে পাজি। ঠিক তেমন হচ্ছে শহরের মানুষের ভালোবাসা। যদি কারও কাজ করে দিতাম তাহলে ভালোবাসত, কাজ না করে দিলে আমি নেই—বিষয়টি এমন আরকি। সেই সময়ের কোনো বন্ধুই নেই এখন। কেউ খোঁজ রাখে না। যদি কারও জন্য কিছু করে থাকি, সেটা আমি করেছি। কিন্তু কারও সিমপ্যাথি আমি চাই না।’

ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়ার রিটে যা নির্দেশ দিল হাইকোর্ট

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৪:১৮ পিএম
ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়ার রিটে যা নির্দেশ দিল হাইকোর্ট
ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় তারকা অভিনেত্রী জয়া আহসান। ঘোড়ার মাংস মানুষের খাদ্য হিসেবে বিক্রি ও এর বাণিজ্যিক ব্যবহার নিয়ন্ত্রণের জন্য আদালতে একটি রিট আবেদন করেছিলেন তিনি। রবিবার (৭ জুন) জয়া আহসানের দায়ের করা রিট আবেদনের শুনানি হয়েছে। শুনানি শেষে ঘোড়ার মাংস মানুষের খাদ্য হিসেবে বিক্রি ও এর বাণিজ্যিক ব্যবহার নিয়ন্ত্রণে কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে আগামী ৯০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন প্রণয়নের নির্দেশও দিয়েছেন আদালত।
গত ১১ মে দায়ের করা রিটে অভিযোগ করা হয়, অসুস্থ প্রাণীর মাংস প্রতারণামূলকভাবে মানুষের খাদ্য হিসেবে বাজারজাত করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তাই উচ্চ আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়।
রিটে আরো বলা হয়, মন্ত্রণালয়ে পাঠানো আগের অভিযোগগুলোর নিষ্পত্তি নিশ্চিত করা, যথাযথ আইনি প্রক্রিয়া শুরু করা এবং গাজীপুরে উন্মোচিত অবৈধ ঘোড়ার মাংসের বাণিজ্যের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্তের নির্দেশ দেওয়া প্রয়োজন। পাশাপাশি তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিলের নির্দেশনাও চাওয়া হয়েছে।
রিট আবেদনে পিটিশনকারীদের দাবি, দ্রুত বিচারিক হস্তক্ষেপ না হলে এই অবৈধ বাণিজ্য জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে এবং প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

মা হচ্ছেন সোহিনী

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:৩৮ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০৭:৪০ পিএম
মা হচ্ছেন সোহিনী
ছবি: সংগৃহীত

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। ভালোবেসে বিয়ে করেছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়কে। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল মা হতে যাচ্ছেন সোহিনী সরকার। তবে এ নিয়ে মুখ খোলেননি এতদিন। চুপ ছিলেন তার স্বামী শোভন গঙ্গোপাধ্যায়ও। তবে বিষয়টি নিয়ে টলিপাড়ায় ফিসফাস চলছেই। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি বছরই মা হবেন সোহিনী। তবে চাইছেন না আগেভাগে কেউ জানুক। এ জন্য সাবধানতা অবলম্বন করে চলছেন তারা। কোথাও খুব একটা দেখাও যায় না সোহিনীকে। যান না কোনো সিনেমার প্রিমিয়ারেও। হঠাৎ ঘরকুনো হতে দেখেই গুঞ্জন আরও বেশি করে পাখা মেলেছে। 
এদিকে মুক্তির অপেক্ষায় আছে সোহিনীর সিনেমা ‘ফেরা’। সিনেমাটির পরিচালক পৃথা চক্রবর্তী। এতে আরও অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সঞ্জয় মিশ্র প্রমুখ। সম্প্রতি সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানেও ছিলেন না অভিনেত্রী।
শোভনের সঙ্গে সোহিনী বিয়ের পিঁড়িতে বসেন ২০২৪ সালের জুলাইয়ে। বছর খানেক প্রেমের পর গাঁটছড়া বাঁধেন তারা। তার দুই বছরের এল অতিথি আগমনের সুখবর। এ সুখবরে সোহিনীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভক্ত-অনুরাগীরা।

হলিউড অভিনেতা খুন, প্রেমিকার ছেলে গ্রেপ্তার

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৩:১৮ পিএম
হলিউড অভিনেতা খুন, প্রেমিকার ছেলে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

হত্যা করা হয়েছে বিখ্যাত হলিউড অভিনেতা জেমস হ্যান্ডিকে। ‘জুমানজি’ ও ‘টপ গান: ম্যাভেরিক’ খ্যাত এই অভিনেতাকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ক্যালিফোর্নিয়ার টারজানা এলাকায় নিজের বাড়ির সামনের বাগানে অচেতন অবস্থায় পড়ে ছিলেন জেমস হ্যান্ডি। তার বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। ঘটনাস্থলেই গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
এ ঘটনায় জেমস হ্যান্ডির প্রেমিকার ছেলে, মাইকেল গ্লেডহিলকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ। গ্রেপ্তারের পর মাইকেল গ্লেডহিলকে ভ্যান নাইস কারাগারে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, জরুরি নম্বর ৯১১-এ ফোন করে এক ব্যক্তি বলেন, ‘আমি একজন পাপী মানুষকে হত্যা করেছি’। এরপর ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সদস্যরা। তদন্তকারীদের ধারণা, এটি একটি পারিবারিক বা ব্যক্তিগত বিরোধের জেরে ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনা। সাধারণ মানুষের জন্য কোনো হুমকি নেই বলেও জানিয়েছে পুলিশ।
নিউইয়র্কে জন্ম নেওয়া জেমস হ্যান্ডি দীর্ঘ ছয় দশক ধরে চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করেছেন। ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা ও সিরিজে অভিনয় করেছেন তিনি। এই অভিনেতার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘এনওয়াইপিডি ব্লু’, ‘ল অ্যান্ড অর্ডার’, ‘সিএসআই: এনওয়াই’, ‘ক্যাসল’, ‘দ্য ওয়েস্ট উইং’ সিনেমা। জেমস হ্যান্ডি অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘টপ গান: মাভেরিক’। সিনেমাটি ২০২২ সালে মুক্তি পায়। এতে তিনি ‘জিমি’ নামের এক বারটেন্ডারের চরিত্রে অভিনয় করেন।