জনপ্রিয় বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি মার্কিন ব্যবসায়ী টনি বেগকে গোপনে বিয়ে করার গুঞ্জন উঠেছে।
বিয়ের খবর পুরোপুরি নিশ্চিত না হওয়া গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কেকসহ বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। কেকের ওপরে ইংরেজিতে লেখাও আছে হ্যাপি ম্যারেজ। এ ছাড়া অভিনেত্রীর হাতে ওয়েডিং রিং দেখা গেছে।

ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে বিয়ের আনুষ্ঠানিকতা গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার একটি বিলাসবহুল হোটেলে অনুষ্ঠিত হয়েছে। নবদম্পতি বর্তমানে সুইজারল্যান্ডে হানিমুন উপভোগ করছেন।
তার ‘হরি হর বীরা মাল্লু: পার্ট ওয়ান’ ও ‘হাউজফুল ৫’ নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
মেহেদী/