বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল টেলিভিশন নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের ২০২৫-২৭ দ্বি-বার্ষিক নির্বাচন। অবশেষে শপথ গ্রহণ করলেন নবনির্বাচিত সেই কমিটির সদস্যরা। আগামী দুই বছরের জন্য কমিটির সদস্যরা তাদের দায়িত্ব পালন করবেন।
গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ডিরেক্টর গিল্ডের অফিসে অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেন তারা। সেখানে তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া। সদ্য সমাপ্ত এই নির্বাচনে সভাপতি হিসেবে শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফরিদুল হাসান।
আর সহ-সভাপতি পদে রাশেদা আক্তার লাজুক, ফিরোজ খান ও সকাল আহমেদ নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ পদে নির্বাচিত হয়েছেন তুহিন হোসেন ও দীন মোহাম্মাদ মন্টু।
এছাড়াও অর্থ সম্পাদক পদে আবু রায়হান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিপন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মো. নাজমুল হুদা রনি (নাজমুল রনি) নির্বাচিত হয়েছেন। সঙ্গে প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক গাজী আপেল মাহমুদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সঞ্জয় বড়ুয়া, আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক প্রীতি দত্ত ও দপ্তর সম্পাদক সাইদ রহমান নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী পদে সাগর জাহান, চয়নিকা চৌধুরী, মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ, গীতালি হাসান, লিটু করিম, শিহাব শাহীন ও হাসান রেজাউল নির্বাচিত হয়েছেন।
তবে সহ-সভাপতি সকাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন হোসেন, কার্যনির্বাহী সদস্য শিহাব শাহীন শুটিং জটিলতায় ব্যস্ত থাকার কারণে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। জানা গেছে, পরবর্তীতে সুবিধাজনক সময়ে গিল্ডের সভাপতির মাধ্যমে তারা শপথ গ্রহণ করবেন।
/ শাকিল